বাংলাদেশ

উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব

নভেম্বর ১১, ২০২৬
উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব
উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব

বিশ্বের অষ্টম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ, আয়তনে বিশ্বে ৯৩তম আর এশিয়ায় ২৬তম। ছোট আয়তনের এই দেশে বাস করে প্রায় ১৮ কোটি মানুষ। পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের এ দেশে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্র ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে কি? আগামী এক দশকে বাংলাদেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে, তা ভাবনায় রেখে কার্যক্রম চলছে কি? জনসংখ্যার সঠিক গুণগত উপাত্তের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে কি? জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে কি?

বাংলাদেশের আগামী দশকের উন্নয়নযাত্রা নির্ধারণে জনসংখ্যা হবে একই সঙ্গে একটি বড় সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্মহার ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে। বর্তমানে বাংলাদেশও বিশ্ব জনমিতিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও প্রযুক্তিগত রূপান্তরের এক মহাপ্রবণতার মধ্যে রয়েছে। ফলে আগামী দশকের মূল প্রশ্ন হবে: কত মানুষের দেশ হবে বাংলাদেশ? কীভাবে এই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, উৎপাদনশীল ও মানবিক উন্নয়নের শক্তিতে রূপান্তর করা যাবে?

আগামী দশকের মাঝামাঝি সময় হবে বাংলাদেশের প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জন করার অনুকূল সময়। জন্ম ও মৃত্যুহার হ্রাসে জনমিতিক রূপান্তর মডেলের তৃতীয় পর্যায়ে পৌঁছে বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামোতে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, সে অনুযায়ী ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার সবচেয়ে অনুকূলে থাকবে। অতি সম্প্রতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কীভাবে জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারে—এ বিষয়ে একটি গবেষণা সম্পাদন করেছি।

বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।

সেখানে দেখতে পেয়েছি, আগামী ২০৩৬ সালে বাংলাদেশের জনসংখ্যা পৌঁছে যাবে প্রায় ২০ কোটিতে। ১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে, তখন নির্ভরশীলতার হার হবে সর্বনিম্ন। কিন্তু পরবর্তী সময়ে বেড়ে যাবে; বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে, শিশুদের সংখ্যা কমবে। ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ (প্রায় সাড়ে ১১ কোটি মানুষ) কর্মক্ষম বয়সের অন্তর্ভুক্ত হবে। ফলে জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগের সদ্ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৃহৎ কর্মক্ষম ও যুব জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে: সুশিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ না হলে এই সম্ভাবনা জনমিতিক বোঝায় পরিণত হতে পারে। তার ফলে যুবসমাজের বেকারত্বের হার অতি উচ্চ হতে পারে এবং সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। কর্মক্ষম বয়সের এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগাতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, কারিগরি ও ডিজিটাল দক্ষতা, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও সুশাসন। চীনের মতো মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্যে টেকসই বিনিয়োগ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে আগামী এক দশকে বার্ধক্যমুখী জনসংখ্যা ক্রমেই বাড়বে। বর্তমানে এ দেশের প্রায় ৭ শতাংশ (প্রায় ১.২ কোটি মানুষ) ৬৫ বছর বা তার বেশি বয়সী। ২০৩৬ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষ হবে ১২ দশমিক ২৬ শতাংশের বেশি। ৬৫ বছরের বেশি বয়সী ৮ দশমিক ৫২ শতাংশ। এ ক্ষেত্রে ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটিতে’ পরিণত হবে। ফলে বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। এর মধ্য দিয়েই দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জন সফল করতে হবে।

দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা বয়স্কদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও সংকুচিত কর্মশক্তির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। যুবক ও সক্রিয় প্রবীণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো, বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সম্ভব হতে পারে। ফলে জনমিতিক পরিবর্তনের জন্য এখনই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পেনশন, সামাজিক সুরক্ষা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য ও পরিবারভিত্তিক পরিচর্যার বিকল্প ব্যবস্থা, সামাজিক সচেতনতা, কমিউনিটিভিত্তিক পরিচর্যা এখন থেকেই গড়ে তুলতে হবে।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের দেশ

আমরা আগামী দশকের জন্য তিনটি সম্ভাব্য দৃশ্যপট লক্ষ করছি, যা সরকার ও অংশীজনদের ভাবনায় থাকা উচিত। প্রথমত, জনমিতিক লভ্যাংশের সফল ব্যবহারে দক্ষ মানবসম্পদ, উৎপাদনশীল কর্মসংস্থান, নারী-পুরুষের সমান সুযোগ এবং কার্যকর সামাজিক সুরক্ষা বাংলাদেশের প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তর করবে। দ্বিতীয়ত, অসম অগ্রগতির উপস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও দক্ষতার ঘাটতি, কর্মসংস্থানের অসামঞ্জস্য, আয়বৈষম্য এবং অপরিকল্পিত নগরায়ণ উন্নয়নের সুফলকে সীমিত করবে। তৃতীয়ত, জনমিতিক চাপ ও উন্নয়নের ঝুঁকিতে কর্মসংস্থানের সংকট, জলবায়ুজনিত স্থানান্তর, স্বাস্থ্য ব্যয়ের বৃদ্ধি এবং বার্ধক্যের জন্য অপর্যাপ্ত প্রস্তুতি অর্থনীতি ও সামাজিক সুরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়াবে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে যেসব প্রধান নীতিগত প্রশ্ন আবির্ভূত হয়েছে সেগুলো হলো: ১. জনমিতিক লভ্যাংশ অর্জনে কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করা যাবে?

২. কর্মসংস্থান ও বৈষম্য নিরসনে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কীভাবে তরুণ, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে?

৩. প্রজনন ও পরিবার গঠনে পরিবর্তিত প্রজনন–প্রবণতা, বিয়ের বয়স, পরিবার গঠনের সিদ্ধান্ত এবং পরিবার পরিকল্পনার চাহিদার সঙ্গে নীতি কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? বিশেষ করে বয়স–নির্দিষ্ট প্রজননহার, কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহের উচ্চ হারের বিষয়ে কি লক্ষ্যমুখী কৌশল গ্রহণ ও বাস্তবায়ন দরকার?

৪. বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের স্বাস্থ্য, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজারের ভূমিকা কী হবে?

বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা

৫. অভিবাসন ও নগরায়ণে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের সুযোগের ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠিত হবে?

৬. জলবায়ু ও জনসংখ্যা ইস্যুতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শিকার জনগোষ্ঠীর অভিযোজন, স্থানান্তর ও পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা হবে?

৭. বাংলাদেশ পৃথিবীর অন্যতম সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ। উচ্চ জনঘনত্ব ব্যবস্থাপনায় কেন যেকোনো উন্নয়ননীতি ও পরিকল্পনায় জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত?

৮. জনস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও স্বাস্থ্যসমতার ক্ষেত্রে, বিশেষ করে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি কীভাবে অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যাবে?

৯. জনমিতিক উপাত্তের গুণগত মান নিশ্চিত করতে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে জনসংখ্যা-সংক্রান্ত নির্ভরযোগ্য উপাত্ত কী উপায়ে কার্যকরভাবে ব্যবহার করা হবে?

এসব নীতিগত প্রশ্নের আলোকে আগামী এক দশকে জনসংখ্যা ও উন্নয়নের প্রধান অগ্রাধিকারগুলো হওয়া উচিত: ১. মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ; ২. তরুণ–তরুণীদের জন্য মানসম্মত কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতাভিত্তিক অর্থনীতি; ৩. প্রজননস্বাস্থ্য, স্বেচ্ছাভিত্তিক পরিবার পরিকল্পনা পদ্ধতির বৈচিত্র্য ও সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ ও সবার প্রবেশগম্যতা নিশ্চিত করা; ৪. লিঙ্গসমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি; ৫. বার্ধক্য ও সামাজিক সুরক্ষায় পেনশন, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যা; ৬. পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ, সাশ্রয়ী আবাসন, পরিবহন ও নগর স্বাস্থ্যসেবা এবং ৭. উপাত্ত ও সুশাসনব্যবস্থায় নির্ভরযোগ্য জনমিতিক উপাত্ত নিশ্চিত করা, জন্ম-মৃত্যুনিবন্ধন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ করা।

বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট ও খাতভিত্তিক নীতিতে জনমিতিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা। প্রথম জনমিতিক লভ্যাংশের সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে তরুণদের দক্ষতা, স্বাস্থ্য, উদ্ভাবন ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো। শিশু, কিশোর-কিশোরী, কর্মক্ষম বয়সের মানুষ ও প্রবীণদের জন্য সমন্বিত নীতি প্রণয়নে জীবনচক্রভিত্তিক নীতি গ্রহণ করা। জনসংখ্যা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নীতির সমন্বয় করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, অভিবাসনপ্রবণ জনগোষ্ঠী ও শহুরে দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া। উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণ জোরদার করা; জনশুমারি, নমুনা জরিপ, জন্ম-মৃত্যুনিবন্ধন, স্বাস্থ্যতথ্য ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের সঠিক মান ও ব্যবহার উন্নত করা। প্রবীণবান্ধব অর্থনীতি গড়ে তুলতে হবে; স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, পরিচর্যা অর্থনীতি এবং বয়সবান্ধব কর্মসংস্থানের প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে।

* মোহাম্মদ মঈনুল ইসলাম: অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Prothomalo

View more
কাবা শরিফের দরজার পাশে রাখা আটটি পাথরের ইতিহাস
কাবা শরিফের দরজার পাশে রাখা আটটি পাথরের ইতিহাস

আটশো বছরের বেশি পুরোনো এই পাথর একবার চুরি গিয়েছিল, ফিরেও এসেছিল। যে জায়গায় বসানো ছিল, সেটি আজ নেই। পাথরগুলো দাঁড়িয়ে আছে সেই স্থানের স্মৃতি হয়ে।

নভেম্বর ১১, ২০২৬
অজিত দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত
অজিত দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘...ভারতে আইনি নথিপত্র বা সমন পাঠানোর অনুরোধ কেবল ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠানো সম্ভব।’

নভেম্বর ১১, ২০২৬
এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি
এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি

পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এ এত দিন ছিল মান-অভিমান, বিশ্বাসভঙ্গ আর মানসিক টানাপোড়েন। এবার গল্পে এসেছে প্রেমের পালা। অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের রসায়নে মুগ্ধ দর্শক। তাঁদের ছোট ছোট রোমান্টিক মুহূর্ত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব। দুজনের খুনসুটি, হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথন দর্শকদের নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক বাটি নুডলস খাওয়ার দৃশ্যটি নিয়ে। সাধারণ একটি মুহূর্ত কীভাবে রোমান্টিক হয়ে উঠতে পারে, সেই দৃশ্য যেন তারই উদাহরণ।

অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের রসায়নে মুগ্ধ দর্শক

নাটকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। আর জারিয়াব চরিত্রে দুরেফিশান সেলিম। তাঁদের সম্পর্কের শুরুটা অবশ্য সহজ ছিল না। বিশ্বাসভঙ্গ ও মানসিক আঘাতে বিপর্যস্ত জারিয়াবের জীবনে নতুন করে আশার আলো হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীতকে বিচার না করে ধৈর্য ও সম্মান দিয়ে তাঁর পাশে থাকার চেষ্টা করে সে। সময়ের সঙ্গে দুজনের মধ্যে তৈরি হয় বিশ্বাস ও ভালোবাসা।

এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা

জারিয়াবের জীবনে একসময় ছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতায় বদলে যায় সবকিছু। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জারিয়াবকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। আবু বকরের সঙ্গে তাঁর মুহূর্তগুলো তাই দর্শকদের কাছে কেবল প্রেমের দৃশ্য নয়, জারিয়াবের ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত।

নাটকের আরেকটি দৃশ্য নিয়েও আলোচনা হচ্ছে। জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দেয় আবু বকর। দর্শকদের ধারণা, কেনাকাটার চেয়ে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোই তার আসল উদ্দেশ্য।

দুজনের এই জুটিকে ভক্তরা নাম দিয়েছেন ‘আবজার’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও ও সম্পাদনা করা ক্লিপ।

ডেইলি পাকিস্তান অবলম্বনে

নভেম্বর ১১, ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

নভেম্বর ১১, ২০২৬
বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প

৩১ বছর বয়সী জ্যাক অধিনায়ক ববি মুরের সঙ্গে গড়ে তোলেন শক্ত রক্ষণজুটি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ম্যাচে টানা চতুর্থবার গোল হজম করেনি ইংল্যান্ড।

নভেম্বর ১১, ২০২৬
সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবির ভর্তির সূচি পুনর্বিবেচনার আহ্বান রাশেদা কে চৌধূরীর
সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবির ভর্তির সূচি পুনর্বিবেচনার আহ্বান রাশেদা কে চৌধূরীর

ভবিষ্যতে জটিলতা এড়াতে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি।

নভেম্বর ১১, ২০২৬
লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

ইন্টারনেট ব্যবহারের জন্য এত দিন মূলত বেতার (রেডিও) তরঙ্গের ওপর নির্ভর করতে হয়েছে। তবে রেডিও তরঙ্গের পরিবর্তে আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিও তৈরি হয়েছে। লাইট ফিডেলিটি বা লাই–ফাই নামের এ প্রযুক্তিতে এলইডি বাতির আলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। গবেষকদের ধারণা, প্রচলিত ওয়াই-ফাইয়ের তুলনায় লাই-ফাইয়ে তাত্ত্বিকভাবে ১০০ গুণ পর্যন্ত বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে। লাই-ফাই নিয়ে গবেষণার কাজ শুরু হয় ২০০০ অর্থাৎ শূন্য দশকের গোড়ার দিকে। এ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জার্মান পদার্থবিজ্ঞানী হ্যারাল্ড হাস।

যেভাবে কাজ করে লাই-ফাই

লাই-ফাই মূলত অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন বা আলোকনির্ভর বেতার যোগাযোগপ্রযুক্তি। এর একটি পদ্ধতি হলো ভিজিবল লাইট কমিউনিকেশন (ভিএলসি), যেখানে দৃশ্যমান আলোর মাধ্যমে তথ্য পাঠানো হয়। এ প্রযুক্তিতে এলইডি বাতিকে তথ্য পাঠানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বাতি থেকে নির্গত আলোর তীব্রতা অতি দ্রুত পরিবর্তন করে ডিজিটাল সংকেত তৈরি করা হয়। অনেকটা মোর্স কোডের মতো নির্দিষ্ট সংকেতের মাধ্যমে তথ্য পাঠানো হলেও এ প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে খালি চোখে আলোর কোনো পরিবর্তন বোঝা যায় না। লাই-ফাই ব্যবস্থায় এলইডি বাতির সঙ্গে একটি বিশেষ প্রযুক্তি যুক্ত থাকে, যা ডিজিটাল তথ্যকে আলোর সংকেতে রূপান্তর করে।

ইন্টারনেটে কী পরিবর্তন আনতে পারে লাই-ফাই

১৯৯৬ সালে যাত্রা শুরু করা ওয়াই-ফাই প্রযুক্তি সময়ের সঙ্গে অনেক উন্নত হয়েছে। ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ই এবং ওয়াই-ফাই ৭-এর মতো নতুন সংস্করণ ইন্টারনেটের গতি ও সংযোগের সক্ষমতা বাড়িয়েছে। তবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও তথ্য আদান-প্রদানের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেতার যোগাযোগের জন্য বেতার তরঙ্গের ওপর নির্ভরশীলতার কিছু সীমাবদ্ধতাও সামনে আসছে। এ পরিস্থিতিতে আলোকনির্ভর যোগাযোগপ্রযুক্তি হিসেবে লাই-ফাই বিকল্প সম্ভাবনা তৈরি করছে। তবে লাই-ফাইয়ের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে হয় বলে প্রেরক ও গ্রাহকযন্ত্রের মধ্যে আলোর সংযোগ থাকা গুরুত্বপূর্ণ। মাঝখানে দেয়াল বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে সংযোগ ব্যাহত হতে পারে।

সূত্র: সিনেট ডটকম

নভেম্বর ১১, ২০২৬
গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত
গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান।

নভেম্বর ১১, ২০২৬
এআই যখন মামলার রেফারেন্স বানিয়ে ফেলে
এআই যখন মামলার রেফারেন্স বানিয়ে ফেলে

শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিশ্বজুড়ে আদালতে এআইয়ের বানানো ভুয়া তথ্য নিয়ে ১ হাজার ৫৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের গবেষক ড্যামিয়েন শার্লট্যাঁর ডেটাবেজ অনুযায়ী, এক বছর আগে সংখ্যাটা ছিল মাত্র ২০০।

ধরুন, রাত ১২টায় তরুণ আইনজীবী সোহেল (ছদ্মনাম) একটা মামলার নজির খুঁজছিলেন। হাতে সময় কম। এআইকে জিজ্ঞাসা করতেই চমৎকার কয়েকটি মামলার নাম, সাল ও রায়ের অংশ চলে এল। তিনি সেগুলোই আবেদনে বসিয়ে দিলেন। পরদিন বিচারক জানতে চাইলেন, এই মামলাগুলোর কপি কোথায়?

এটাই এআইয়ের হ্যালুসিনেশন বা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য বানিয়ে বলা। এর ফলাফল কঠিন। এ কারণে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত দুই আইনজীবীকে ৩০ হাজার ডলার জরিমানা করেছে।

ঝুঁকির বিষয়টা কী?

এআইয়ে ভাষা এতই নিখুঁত, ভুলটা সহজে চট করে ধরা পড়ে না। আইন ছাড়াও শিক্ষার্থীর গবেষণাপত্র বা অফিসের প্রতিবেদনের ক্ষেত্রেও একই বিপদ। আদালত বলছেন, আবেদনে সই করলে তার বিষয়বস্তুর দায় স্বাক্ষরকারীরই, কোন যন্ত্র লিখেছে, তা তখন অজুহাত হিসেবে গণ্য হবে না।

তাই মনে রাখুন

১. এআইয়ের দেওয়া প্রতিটি নাম ও সূত্র মূল উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।

২. যা জমা দেবেন, তার দায় আপনারই, তাই সই করার আগে নিজে পুরোটা পড়ুন।

l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

নভেম্বর ১১, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।