দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এই তথ্য জানান।
সতর্ক করে দিয়ে মাহদী আমিন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে বিপর্যয় হিসেবে দেখছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তাঁর মতে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে মূল্যায়ন ও জবাবদিহির ক্ষেত্রে যে পরিবর্তন আনা হচ্ছে, তার সাময়িক প্রভাব পড়েছে পাসের হারে। তবে আগামী পরীক্ষাগুলোতে পাসের হার বাড়বে বলে তিনি আশাবাদী।

গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ ও করণীয় বিষয়ে এক প্রতিক্রিয়ায় উপাচার্য এ কথা বলেন। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

ফলাফলে পাসের হার কমা প্রসঙ্গে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘এইচএসসি পরীক্ষায় যে ফলাফল হয়েছে, সেটিকে আমি ফল বিপর্যয় মনে করি না। এটাকে স্বাভাবিক ফলাফলই বলব। শিক্ষার্থীদের যেভাবে শেখানো, গাইড করা এবং এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুত করা দরকার ছিল, হয়তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে তা করতে পারিনি। এ জন্য শিক্ষার্থীদের দোষ দিতে চাই না। আমাদের অক্ষমতাগুলো নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফলের উদাহরণ দিয়ে উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাস কোর্স ও প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় পাসের হার অর্ধেকের নিচে নেমেছে। অনার্স পরীক্ষায় পাসের হারও ৬০ শতাংশের নিচে। খাতা মূল্যায়নে গুরুত্ব দেওয়া, পুনর্মূল্যায়ন এবং শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার কারণে ফলাফলে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। শিক্ষার মান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থায় শৃঙ্খলা আনা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও পরীক্ষার প্রস্তুতি ও খাতা মূল্যায়নের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী। তাঁদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফল প্রকাশের এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিকভাবে অনেক উন্নত দেশের শিক্ষাব্যবস্থায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয় না। বাংলাদেশে এ ধরনের সুযোগ কখনো ছিল না। এ বছর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই পদ্ধতি চালু করেছেন, এতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে উপকৃত হবে। আমি মন্ত্রীকে এ জন্য বিশেষ ধন্যবাদ জানাই। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান একটি বছর নষ্ট হবে না। বিশেষ পরীক্ষার সুযোগ এবং খাতা পুনর্মূল্যায়নের ফলে আরও অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে বলে আমি আশা রাখি। এসব প্রক্রিয়া শেষে পাসের হার প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ

ফলাফলে হতাশ না হয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশেষ করে উচ্চমাধ্যমিক কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, যেসব কলেজে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে, সেসব কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের উচিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে বসে সমস্যার কারণ চিহ্নিত করা এবং সমাধানের পথ বের করা। কোনোভাবেই শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা যাবে না। বরং তাদের সাহস ও আত্মবিশ্বাস জোগাতে হবে। কলেজের নিয়মিত সময়ের বাইরে এবং শনিবারসহ ছুটির দিনগুলোতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়া যেতে পারে। বিশেষ করে যেসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি অকৃতকার্য হয়েছে, সেসব বিষয়ের শিক্ষকদের বাড়তি সময় দিয়ে শিক্ষার্থীদের তৈরি করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বিনা সম্মানীতে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে। আগামী এক–দুই মাস শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আন্তরিকভাবে কাজ করলে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হতাশ হওয়ার কিছু নেই। শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীসংখ্যা আবার বাড়বে।

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

উপাচার্য আরও বলেন, ‘আমি মনে করি, পরবর্তী পরীক্ষাগুলোতে পাসের হার বেড়ে যাবে। এখন শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, পাস করতে হলে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শিক্ষকেরাও বুঝেছেন, তাঁদের কী করণীয়। এর পাশাপাশি শিক্ষকদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।’ তিনি বলেন, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার সংযোগ এবং মূল্যায়ন ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এ সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে সাময়িকভাবে পাসের হার কমলেও ভবিষ্যতে এসএসসি, এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় পাসের হার বাড়বে।

দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/naree-udzokta-hafijar-ghure-dannranor-glp

শাহরুখ খানকে নিয়ে যেকোনো আলোচনা শুরু হয় তাঁর ব্যক্তিত্বের আকর্ষণ দিয়ে, আর শেষ হয় মুগ্ধ করা হাসির প্রশংসায়। তবে এই দুইয়ের মাঝখানে রয়েছে তাঁর স্টাইলের গল্প। যে স্টাইল তাঁর সংলাপের মতোই কালজয়ী: ‘বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা।’ তিন দশকের বেশি সময় ধরে শাহরুখ খান শুধু বক্স অফিসই শাসন করেননি, বদলে দিয়েছেন একজন নায়কের ফ্যাশন ও স্টাইলের সংজ্ঞাও। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে)’ সিনেমার পাশের বাড়ির ছেলেটি থেকে ‘ডন’ সিনেমার আকর্ষণীয় গ্যাংস্টার, মেট গালায় নজরকাড়া অভিষেক—প্রতিটি সময়েই বদলেছে শাহরুখের ফ্যাশন। আজ ৬১ বছরে পা দিলেন শাহরুখ খান। এ উপলক্ষে ফিরে দেখা যাক পর্দায় তাঁর এমন কিছু স্মরণীয় ফ্যাশন–মুহূর্ত, যা পরে এই অঞ্চলের তরণদের কাছে হয়ে ওঠে ফ্যাশনের অন্যতম ভাষা।

চামড়ার জ্যাকেট

শুরুতেই আসা যাক ‘ডিডিএলজে’ সিনেমায়। যে ছবি শাহরুখকে আজীবন মনে রাখার পথে প্রথম ধাপ এগিয়ে দিয়েছিল। সিনেমাটিতে রাজের পোশাক হিসেবে চামড়ার জ্যাকেট, ডেনিম, বেসবল ক্যাপ আর স্টাইলিশ টি-শার্ট যেন দক্ষিণ এশিয়ার একটি পুরো প্রজন্মের তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছিল।

রাজ চরিত্রের মধ্য দিয়ে দর্শকেরা বলিউডে এক নতুন ধরনের নায়কের দেখা পান। বাইরে থেকে যিনি আধুনিক ও পশ্চিমা ধাঁচের, কিন্তু ভেতরে পুরোপুরি দেশি। পরবর্তী সময়ে শুধু সাধারণত মানুষ নন, বলিউডের নতুন প্রজন্মের নায়কদের ফ্যাশনেও এই স্টাইলই হয়ে ওঠে অনুসরণীয়।

আইকনিক জ্যাকেটে শাহরুখ খান

শাহরুখের পোশাকের সংগ্রহে চামড়ার জ্যাকেটের বিশেষ জায়গা রয়েছে। ‘ডিডিএলজে’ সিনেমায় বাদামি জ্যাকেট থেকে শুরু করে ‘জোশ’ সিনেমায় তাঁর রুক্ষ বাইকার-অনুপ্রাণিত লুক—সবখানেই দেখা মেলে চামড়ার জ্যাকেট। কালো ভেস্ট ও ছেঁড়া জিনসের সঙ্গে বাদামি লেদার জ্যাকেট পরেছিলেন তিনি। এভাবেই বারবার নতুন করে সংজ্ঞায়িত করেছেন কুল স্টাইলকে।

এরপর আসে ‘ডন’। সত্তরের দশকের একটি চরিত্রকে আধুনিক আকর্ষণে নতুনভাবে পর্দায় হাজির করেন শাহরুখ। সেখানেও ছিল চামড়ার পোশাকের দাপট। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল তাঁর লম্বা ট্রেঞ্চ কোট ও চামড়ার গ্লাভস।

ফিটেড ব্লেজারে জিকিউ (ভারতীয় সংস্করণ) ম্যাগাজিনের প্রচ্ছদে

কালো স্যুট হয়ে উঠেছিল তাঁর আরেকটি সিগনেচার স্টাইল। খুব বেশি চেষ্টা না করেও কীভাবে ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো যায়, তা দেখিয়েছিলেন এই পোশাকে। এমনকি লম্বা চুলে কমলা রঙের জেলখানার পোশাকেও তৈরি হয়েছিল তাঁর আলাদা ভক্তগোষ্ঠী।

শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও চামড়ার জ্যাকেটের প্রতি শাহরুখের ভালোবাসা স্পষ্ট। বিমানবন্দরে যাতায়াত, সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা কিংবা সাধারণ ঘোরাঘুরি—বিভিন্ন সময়েই তাঁকে দেখা গেছে লেদার জ্যাকেটে।

সোয়েটশার্টের ফ্যাশনে বিপ্লব

সোয়েটশার্টে শাহরুখ খান

চামড়ার জ্যাকেটের প্রতি ভালোবাসার গল্প ছেড়ে এবার আসা যাক অন্য প্রসঙ্গে। ভারতে সোয়েটশার্ট কীভাবে ফ্যাশনেবল হয়ে উঠল, তার ইতিহাস খুঁজতে গেলে সম্ভবত পৌঁছে যেতে হবে ‘কুছ কুছ হোতা হ্যায় (কেকেএইচএইচ)’ সিনেমায়।

মনে আছে সেই ‘GAP’লেখা সোয়েটশার্ট, আইকনিক পেনড্যান্ট আর একদিকে কাত করে পরা বেসবল ক্যাপের কথা? রাহুলের পোশাক ছিল তখনকার প্রায় সব কিশোরের স্বপ্নের তালিকায়।

নব্বই দশকের ফ্যাশন আইকনে পরণত হন শাহরুখ খান, গলায় কেকেএইচএইচের সেই পেনড্যান্ট (পাশে অভিনেত্রী কাজল)

সিনেমায় পরিচালক করণ জোহর ও ডিজাইনার মনীশ মালহোত্রা শাহরুখকে পরিণত করেছিলেন নব্বই দশকের ফ্যাশন আইকনে। তবে এই স্টাইলকে বেশি জনপ্রিয় করে তুলেছিল শাহরুখের আত্মবিশ্বাস।

ট্রেঞ্চ কোট, লিনেন আর লম্বা চুল

সানগ্লাসে ঢাকা চোখ, ট্রেঞ্চ কোট ও কালো টার্টলনেকে শাহরুখ খান

নতুন শতাব্দীতে এসে শাহরুখের ফ্যাশনে দেখা যায় আরও পরিশীলিত এক রূপ। ‘কাভি আলবিদা না কহনা (কেএএনকে)’ ও ‘কাভি খুশি কাভি গাম (কেকেকেজি)’ সিনেমায় তাঁকে দেখা যায় ফিটেড ব্লেজার, ট্রেঞ্চ কোট ও কালো টার্টলনেক পরতে। বিশেষ করে, তাঁর স্টাইলের মধ্য দিয়ে ছবিগুলোয় পশ্চিমা ফ্যাশনকে এই অঞ্চলে অনেক বেশি সহজ ও স্বাভাবিক করে তুলেছিলেন তিনি।

‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আলিয়া ভাটের পাশে শাহরুখ খান যেন পুরো একালের তরুণ

এরপর ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় লিনেনের পোশাকে শাহরুখের অনায়াস উপস্থিতি আবারও আমাদের সহজ-সরল ফ্যাশনের প্রেমে পড়তে বাধ্য করে। পোশাকে শান্ত রঙের ব্যবহার তাঁর চরিত্রের ‘কুল, রুচিশীল ও কিছুটা ক্যাজুয়াল’ ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মিলে গিয়েছিল।

পাঠান সিনেমায় শাহরুখ যেন চ্যালেঞ্চ করলেন নিজের বয়সকেই

২০২৩ সালে ৫৭ বছর বয়সে ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ। একই সঙ্গে বয়সভিত্তিক ফ্যাশনের প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ জানান। ‘ডন’ সিনেমার সময়কার লম্বা চুলের স্টাইল ফিরিয়ে এনেছিলেন এখানে। এর সঙ্গে ছিল কমব্যাট বুট, ছেঁড়া কার্গো প্যান্ট ও হাতাকাটা চামড়ার জ্যাকেট। শাহরুখকে দেখে মনে হয়নি তিনি বয়সের তুলনায় কুল থাকার চেষ্টা করছেন; বরং তিনি যে স্বাভাবিকভাবেই স্টাইলিশ, সেটাই প্রমাণ করেছেন।

মেট গালায় টক্কর

মেট গালায় শাহরুখ খানের লুক ডিজাইনার সব্যসাচী মাখার্জী

আন্তর্জাতিক তারকাদের ফ্যাশনের অন্যতম প্রদর্শনীর জায়গা বলা হয় মেট গালা অনুষ্ঠানকে। যুক্তরাষ্ট্রের সেই আয়োজনে ২০২৫ সালে অংশ নেন শাহরুখ খান।

বিখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী চেয়েছিলেন তাঁর পোশাকের মধ্য দিয়ে শাহরুখের আন্তর্জাতিক তারকাখ্যাতি তুলে ধরতে। তাই পশ্চিমা ও ভারতীয় ড্যান্ডি স্টাইলের মিশেলে তৈরি করেছিলেন শাহরুখের বিশেষ এক লুক।

গলায় একাধিক চেইনের স্তর, সঙ্গে সিগনেচার ‘কে’লেখা পেনড্যান্ট—সব মিলিয়ে এমন এক ফ্যাশন–মুহূর্ত তৈরি করেছিলেন, যা বহু বছর মনে রাখবেন ফ্যাশনপ্রেমীরা।

সূত্র: প্রিন্ট ও গাল্ফ নিউজ

সালমান খান যেভাবে ১৬ কেজি ওজন কমালেন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সৈকতের মাত্র তিনটি পয়েন্টে লাইফগার্ডরা কাজ করেন। মাত্র ২৭ জন লাইফগার্ড এখানে দিন-রাত দুই শিফটে দায়িত্ব পালন করেন
যে সাগর একসময় কেড়ে নিয়েছিল বাবাকে, সেই সাগরের ঢেউয়ের সঙ্গেই এখন লড়াই করেন ইউনুস হোসেন
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।