বাংলাদেশ

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

নভেম্বর ৮, ২০২৬
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

সাম্প্রতিক সময়ে এমন জনসমাগম দেখেনি মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানুষের ঢল নামে। সেই ভিড় ছড়িয়ে পড়ে খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত।

সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।

হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের ‘অপরাজেয়’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। আর নগরবাউল জেমসের ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় এই সংগীত আয়োজন।

কনসার্ট ঘিরে গতকাল শনিবার দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাড়তে থাকে মানুষের ভিড়। প্রিয় ব্যান্ডের গান শুনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য তরুণ-তরুণী। বেলা সাড়ে তিনটায় কনসার্ট শুরু হয়। ব্যান্ড মেকানিক্স ৪০ মিনিটের এক জমজমাট পরিবেশনায় মোট পাঁচটি গান পরিবেশন করে। ‘অপরাজেয়’ গান দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে তারা পরিবেশন করে ‘নিয়তি’। পাশাপাশি ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং তাদের প্রথম অ্যালবামের সুপারহিট গান ‘বিস্ময়’ গেয়ে দর্শকদের মাতায় ব্যান্ডটি।

ব্যান্ড শিরোনামহীন

মেকানিক্সের পর মঞ্চে ওঠে ব্যান্ড শিরোনামহীন। তারা পরিবেশন করে ‘পাখি’ গান। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’। এরপর ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’ ও ‘এই অবেলায়’, ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করা হয়। শিরোনামহীনের ‘এই অবেলায়’ সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।

মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।

শিরোনামহীনের পর মঞ্চে আসে আর্টসেল, ফিডব্যাক। ‘হারিয়ে তোমাকে’ দিয়ে শুরু হয় ওয়ারফেজের পরিবেশনা। একে একে তারা পরিবেশন করে ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। এরপর মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।

মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’

রাত ১০টায় মঞ্চে ওঠেন আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ শুরু হয় তাঁর পরিবেশনা। এরপর ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ পরিবেশন করেন। ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় কনসার্ট। গানের বিরতিতে শ্রোতাদের ভালোবাসা বিলিয়েছেন জেমস। বারবার বলেছেন ‘তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ’।

সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক

কনসার্টে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

Prothomalo

View more
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প
ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প

কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার মিলার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হচ্ছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর এই নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেন, ডেমোক্র্যাটদের মোকাবিলায় তিনি আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন।

নভেম্বর ৮, ২০২৬
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে ভাঙচুর ও মারামারি শুরু হয়।

নভেম্বর ৮, ২০২৬
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

পুরান ঢাকার লালবাগে জন্ম রফিক আজমের। ঢাকার পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও বৃক্ষবিহীন রুক্ষ নাগরিক দৃশ্যপট গভীর পর্যবেক্ষণে তাঁর ছবিতে উঠে এসেছে।

নভেম্বর ৮, ২০২৬
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

সাম্প্রতিক সময়ে এমন জনসমাগম দেখেনি মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানুষের ঢল নামে। সেই ভিড় ছড়িয়ে পড়ে খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত।

সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।

হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের ‘অপরাজেয়’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। আর নগরবাউল জেমসের ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় এই সংগীত আয়োজন।

কনসার্ট ঘিরে গতকাল শনিবার দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাড়তে থাকে মানুষের ভিড়। প্রিয় ব্যান্ডের গান শুনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য তরুণ-তরুণী। বেলা সাড়ে তিনটায় কনসার্ট শুরু হয়। ব্যান্ড মেকানিক্স ৪০ মিনিটের এক জমজমাট পরিবেশনায় মোট পাঁচটি গান পরিবেশন করে। ‘অপরাজেয়’ গান দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে তারা পরিবেশন করে ‘নিয়তি’। পাশাপাশি ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং তাদের প্রথম অ্যালবামের সুপারহিট গান ‘বিস্ময়’ গেয়ে দর্শকদের মাতায় ব্যান্ডটি।

ব্যান্ড শিরোনামহীন

মেকানিক্সের পর মঞ্চে ওঠে ব্যান্ড শিরোনামহীন। তারা পরিবেশন করে ‘পাখি’ গান। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’। এরপর ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’ ও ‘এই অবেলায়’, ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করা হয়। শিরোনামহীনের ‘এই অবেলায়’ সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।

মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।

শিরোনামহীনের পর মঞ্চে আসে আর্টসেল, ফিডব্যাক। ‘হারিয়ে তোমাকে’ দিয়ে শুরু হয় ওয়ারফেজের পরিবেশনা। একে একে তারা পরিবেশন করে ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। এরপর মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।

মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’

রাত ১০টায় মঞ্চে ওঠেন আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ শুরু হয় তাঁর পরিবেশনা। এরপর ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ পরিবেশন করেন। ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় কনসার্ট। গানের বিরতিতে শ্রোতাদের ভালোবাসা বিলিয়েছেন জেমস। বারবার বলেছেন ‘তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ’।

সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক

কনসার্টে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

নভেম্বর ৮, ২০২৬
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা

সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ জন বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় নিহত সাতজন বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা তিন পরিবারের সদস্য। তিন পরিবারপ্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানটিতে কর্মরত চারজন বাংলাদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।

কনস্যুলেটের প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা মারা গেছেন। তাঁর স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা হাসপাতালে চিকিৎসাধীন।

একই গাড়িতে থাকা আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। তবে আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন। আর দুর্ঘটনায় আহত ইলিয়াস তাঁর স্ত্রী আফসানা বিবিকে হারিয়েছেন। আহত অন্যজন হলে গফুর আলম।

দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। ট্রাফিক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

নভেম্বর ৮, ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

২২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে মিলল লিড। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৮, ২০২৬
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারি সারি টিনের ঘর। সেখানেই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করছিলেন তামান্না (৩২) নামের এক নারী।

জানতে চাইলাম, লাকড়ি পুড়িয়ে রান্না করছেন কেন? উত্তরে তামান্না বললেন, ‘গ্যাসের দাম বেশি। অত দাম দিয়া গ্যাস কিইন্না কুলাইতে পারি না।’

রাজধানীতে তামান্নার মতো নিম্ন আয়ের মানুষের কেউ কেউ এখন মাটির চুলায় লাকড়ি, চেলা কাঠ, কাগজ ইত্যাদি পুড়িয়ে রান্না করছেন। কারণ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা কেনার সামর্থ্য তাঁদের নেই।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য এলপিজির যে দাম নির্ধারণ করেছে, তাতে ১২ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

দেশে গত মার্চে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। বাজারে তখন দেড় হাজার টাকার আশপাশে ১২ কেজির এলপিজির সিলিন্ডার বিক্রি হতো।

তামান্নার সঙ্গে কথা বলে জানা গেল, স্বামী ও ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার। স্বামীর সঙ্গে একটি দোকান চালান তিনি। সেখানে পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, চিকেন রোলসহ বিভিন্ন খাবার বিক্রি করেন।

তামান্না বলছিলেন, ‘বাড়তি দামে অনেকেই গ্যাস কিন্নাই রান্ধে। সারা দিন কাজকাম কইরা আইসা দ্রুত রান্ধার লাইগা গ্যাসে চড়ায়া দেয়। আর যারা গ্যাস কিনতে পারে না, লাকড়িতে রান্ধে। কিছু করার নাই। সংসার চলে না।’

লাকড়িতে রান্না করতেও এখন অনেক খরচ বলে উল্লেখ করেন তামান্না। তিনি বলেন, লাকড়ির কেজি ১৫ টাকা, মণ ৬০০ টাকা।

তামান্নার স্বামী মনির হোসেন বলেন, নিত্যপণ্যের দাম চড়া। তিনি যেসব খাবার বিক্রি করেন, সেগুলো তৈরিতে খরচ বেড়েছে। এতে তাঁর আয় কমে গেছে। তিনি বলেন, ‘গরিব সারা জীবন গরিবই থাকব।’

৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি

আগারগাঁওয়ের বস্তির আরেক বাসিন্দা রহিমা (৫০)। তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। এখন বয়স ও অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারেন না। তিনিও রান্না করেন মাটির চুলায়।

বাসাবাড়িতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগের মাসিক বিল দুই চুলায় ১ হাজার ৮০ টাকা। অন্যদিকে পাঁচজনের একটি পরিবারে নিয়মিত রান্না হলে দুই সিলিন্ডার গ্যাস লাগে। এতে খরচ দাঁড়ায় মাসে পাঁচ হাজার টাকা।

রহিমা প্রথম আলোকে বলেন, আড়াই হাজার টাকা দিয়া একটা কেনা তাঁর সামর্থ্যের বাইরে। এ কারণে ভোগান্তি হলেও লাকড়ির চুলায় রান্না করেন।

রহিমা বলেন, ‘আগে গ্যাসে তড়তড়ি রান্না করতাম, তড়তড়ি কামে যাইতে পারতাম। এখন লাকড়ি দিয়ে রান্না করি। কাপড়চোপড়ে কালি লাগে। ধুমাতে শ্বাস নিতে কষ্ট হয়। ঘরেও কালি লাগে। লাকড়িতে রানতে অনেক সমস্যা।’

রহিমার এক মেয়ে ও এক ছেলে। স্বামী মারা গেছেন প্রায় সাত মাস হলো। মেয়ে পোশাক কারখানায় চাকরি করেন। ছেলে চালান অটোরিকশা। তিনি (রহিমা) বলেন, ‘বাড়ি আছিলো ভোলা। নদী সব লইয়া গেছে। জায়গাজমি সব নিছে। এহন ঢাকা শহরে কোনোমতে আছি।’

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় কিছু কিছু প্লটে টিনের ছাউনির ঘর রয়েছে। সেসব ঘরে নিম্ন আয়ের মানুষের বাস, যাঁরা হকারি করে, অটোরিকশা চালিয়ে অথবা মানুষের বাসায় কাজ করে সংসার চালান। সেখানেও কেউ কেউ মাটির চুলা তৈরি করে রান্না করেন।

তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিনি একেকটি বাসায় দুই কাজ (ঘর মোছা ও কাপড় ধোয়া) করে মাস শেষে আড়াই হাজার টাকা পান। আর একটা সিলিন্ডার কিনতেই লাগে আড়াই হাজার টাকা।

সরকার এখন বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেয় না। বাসাবাড়িতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগের মাসিক বিল দুই চুলায় ১ হাজার ৮০ টাকা। অন্যদিকে পাঁচজনের একটি পরিবারে নিয়মিত রান্না হলে দুই সিলিন্ডার গ্যাস লাগে। এতে খরচ দাঁড়ায় মাসে পাঁচ হাজার টাকা।

একটি সিলিন্ডার কিনতে একসঙ্গে আড়াই হাজার টাকা জোগাড় করা গরিবের পক্ষে কঠিন। এ কারণে তাঁরা লাকড়িতে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লাকড়ির চাহিদা ও দাম বাড়ছে। বিক্রেতারা বলছেন, মানভেদে লাকড়ির দাম বেড়েছে প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা। বিক্রি হয় ৪০০-৬০০ টাকা দরে।

আগারগাঁওয়ের লাকড়ি বিক্রেতা হাফিজুর (৩৫) প্রথম আলোকে বলেন, গ্যাসের দাম বাড়ার আগে দিনে এক থেকে দেড় মণ লাকড়ি বিক্রি করতেন তিনি। এখন দিনে ৭ থেকে ১০ মণ লাকড়িও বিক্রি হয়।

নভেম্বর ৮, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।