রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলা ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী।
সরকার গঠনের মতো ঐক্য তাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। তবুও বিরোধী দলগুলো নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট চেয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ `বি`-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। মাঠের জয়ে আনন্দ থাকলেও ম্যাচ শেষে খাবার নিয়ে অসন্তোষ জানান ভারতীয় কোচ।
নেত্রকোনায় শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে আদালত বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন। আবাসিক–অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন হয়রানি রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটাও জানিয়েছেন আদালত।

গল্পের শুরুটা হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। উত্তরবঙ্গের রাজশাহীর তানোর উপজেলার ধানখেতে হঠাৎ করেই ধানের দানা বিবর্ণ হয়ে যাচ্ছে। কোথাও কোথাও দানা ঠিকমতো পরিপক্বও হচ্ছে না। কিন্তু এইরকম হওয়ার কারণ কী? কোন জীবাণুর আক্রমণে এমন হচ্ছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন এক ব্যাকটেরিয়ার সন্ধান পান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, বিজ্ঞানীদের কাছে এই ব্যাকটেরিয়াটির আগে কোন পরিচিত ছিল না। সম্পূর্ণ নতুন আবিষ্কৃত এ প্রজাতির নাম রাখা হয়েছে Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)। গবেষণাটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার পোর্টফোলিওর স্বনামধন্য জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত হয়েছে।

অর্ণব গোস্বামী তখন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। থিসিসের জন্য গবেষণার বিষয় খুঁজছিলেন তিনি। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক মেহেদী হাসান রুবেল তাঁকে ধানের দানা বিবর্ণ হওয়ার রোগ নিয়ে কাজ করার পরামর্শ দেন। সেই পরামর্শেই রাজশাহীর তানোর উপজেলা থেকে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করেন অর্ণব এবং লেগে পড়েন রোগের কারণ অনুসন্ধানে।

রোগাক্রান্ত ধানগাছ

প্রথমে গবেষকদের ধারণা ছিল, Burkholderia গণের কোনো ব্যাকটেরিয়ার কারণে ধানের এ রোগ হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আক্রান্ত ধানের নমুনা থেকে ব্যাকটেরিয়া আলাদা করেন তাঁরা। গবেষণাগারে এভাবে কোনো নমুনা থেকে ব্যাকটেরিয়া আলাদা করার প্রক্রিয়াকে বলে আইসোলেশন। এ প্রক্রিয়ায় সাতটি সন্দেহভাজন ব্যাকটেরিয়ার কলোনি পাওয়া যায়। সেখান থেকে দুটি ব্যাকটেরিয়া আলাদা করে পরীক্ষা করেন গবেষকেরা।

ধান এবং ভাত নিয়ে চারটি ভ্রান্তধারণা বনাম বৈজ্ঞানিক বাস্তবতা

প্রথমে গবেষকদের ধারণা ছিল, Burkholderia গণের কোনো ব্যাকটেরিয়ার কারণে ধানের এ রোগ হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আক্রান্ত ধানের নমুনা থেকে ব্যাকটেরিয়া আলাদা করেন তাঁরা।

কিন্তু ব্যাকটেরিয়া দুটি সত্যিই রোগ সৃষ্টি করতে পারে কি না, তা নিশ্চিত হওয়া দরকার ছিল। তার জন্য করা হয় প্যাথোজেনিসিটি পরীক্ষা। পরীক্ষায় দেখা যায়, ব্যাকটেরিয়া দুটি ধানের গাছে মাঠের আক্রান্ত নমুনার মতোই রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ ধানের দানা বিবর্ণ হওয়ার পেছনে ব্যাকটেরিয়া দুটির ভূমিকা রয়েছে।

এরপর ব্যাকটেরিয়া দুটির জিনগত উপাদানের আংশিক ক্রম বিশ্লেষণ করেন গবেষকেরা। এ প্রক্রিয়াকে বলে আংশিক জিন সিকোয়েন্সিং। পরীক্ষার ফলাফল হাতে পেয়েই অবাক হয়ে যান হন তাঁরা। কারণ, ব্যাকটেরিয়া দুটি Burkholderia গণের নয়, বরং এগুলো Pantoea গণের ব্যাকটেরিয়া।

ব্যাকটেরিয়ার বাহ্যিক বৈশিষ্ট্য

গবেষণার এ পর্যায়ে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত এবং গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নোবিপ্রবির কৃষি বিভাগের সহকারী অধ্যাপক পীযূস কান্তি ঝাঁও।

স্নাতক শেষ হওয়ার পরও গবেষণাটি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অর্ণব। অধ্যাপক মেহেদী হাসান রুবেলের উৎসাহে এবার ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম বিশ্লেষণের উদ্যোগ নেন তিনি। এ পর্যায়ে গবেষণায় যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেড, ঢাকার মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান।

উচ্চ তাপমাত্রা থেকে বোরো ধান রক্ষায় করণীয়

পরীক্ষার ফলাফল হাতে পেয়েই অবাক হয়ে যান হন গবেষকেরা। কারণ, ব্যাকটেরিয়া দুটি Burkholderia গণের নয়, বরং এগুলো Pantoea গণের ব্যাকটেরিয়া।

গবেষকেরা এবার ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং বা Whole Genome Sequencing করেন। জিনোম হলো কোনো জীবের সব জিনগত তথ্যের সমষ্টি। এর সম্পূর্ণ ক্রম বিশ্লেষণ করলে জীবটির জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যায়। গবেষণার বিশ্লেষণের ফলাফল থেকে দেখা যায়, ব্যাকটেরিয়াটি আগে পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মেলে না। অর্থাৎ এটি Pantoea গণের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।

গবেষণার এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। তাঁর জিনোমবিষয়ক সহযোগিতায় গবেষণাটি আরও এগিয়ে যায়।

তবে নতুন প্রজাতির সন্ধান পেলেই তার বৈজ্ঞানিক নাম দেওয়া যায় না। আন্তর্জাতিকভাবে নতুন প্রজাতির স্বীকৃতি পেতে কিছু নিয়ম মানতে হয়। আন্তর্জাতিক ব্যাকটেরিয়াল নামকরণ বিধিমালা বা আইসিএনপি অনুযায়ী, নতুন প্রজাতির ব্যাকটেরিয়াকে অন্তত দুটি স্বীকৃত কালচার কালেকশন কেন্দ্রে সংরক্ষণ করতে হয়।

কালচার কালেকশন হলো ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব সংরক্ষণের বিশেষ সংগ্রহশালা। সেখানে বিভিন্ন অণুজীব নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে অন্য গবেষকেরাও সেগুলো নিয়ে কাজ করতে পারেন। নতুন প্রজাতির পরিচয় নির্ধারণের জন্য যে মূল নমুনা সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় টাইপ স্ট্রেইন।

প্রথমবার ইংল্যান্ডের মাঠে ফলেছে সোনালি ধান

গবেষণার বিশ্লেষণের ফলাফল থেকে দেখা যায়, ব্যাকটেরিয়াটি আগে পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মেলে না। অর্থাৎ এটি Pantoea গণের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।

নতুন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়ার পর গবেষণাপত্র তৈরি করেন গবেষকেরা। কিন্তু আন্তর্জাতিক জার্নালে প্রকাশের পথ সহজ ছিল না। শুরুতে কয়েকটি বিখ্যাত জার্নালে গবেষণাপত্র জমা দিলেও তা প্রকাশের জন্য গৃহীত হয়নি। পর্যালোচকেরা জানান, নতুন প্রজাতির দাবি প্রতিষ্ঠা করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের দুটি স্বীকৃত কালচার কালেকশন কেন্দ্রে টাইপ স্ট্রেইন হিসেবে সংরক্ষণ করতে হবে।

এ জন্য প্রয়োজন ছিল বাংলাদেশ সরকারের অনুমতিপত্র। শুরু হয় নতুন এক দৌড়ঝাঁপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন গবেষকেরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের সহযোগিতায় প্রয়োজনীয় PIC, MAT ও IRCC অনুমতিপত্র সংগ্রহ করেন তাঁরা।

সব আনুষ্ঠানিকতা শেষে ব্যাকটেরিয়াটিকে পাঠানো হয় নিউজিল্যান্ডের আইসিএমপি এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি কালচার কালেকশনে। প্রতিষ্ঠান দুটি ব্যাকটেরিয়াটিকে টাইপ স্ট্রেইন হিসেবে সংরক্ষণ করে। ফলে নতুন প্রজাতির স্বীকৃতি পাওয়ার পথে গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হয়।

অবশেষে দীর্ঘ গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও নানা বাধা পেরিয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয় সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে। নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয় Pantoea bangladeshensis sp. nov. NSTU24। নামের bangladeshensis অংশটি এসেছে বাংলাদেশের নাম থেকে।

দেশের শস্য ভান্ডারে যুক্ত হলো নতুন ছয় জাতের ধান

নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয় Pantoea bangladeshensis sp. nov. NSTU24। নামের bangladeshensis অংশটি এসেছে বাংলাদেশের নাম থেকে।

গবেষণার পুরো পথটি অবশ্য মসৃণ ছিল না। বিশেষ করে অর্থের অভাব ছিল বড় বাধা। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার অর্থায়নের প্রস্তাব জমা দিয়েছিলেন গবেষকেরা। কিন্তু কোনোবারই অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে আর্থিক সংকটের মধ্যেও নিজেদের অর্থায়নে গবেষণাগারের কাজ শুরু করেন তাঁরা। নমুনা সংগ্রহ, ব্যাকটেরিয়া পৃথক করা, পরীক্ষা-নিরীক্ষা এবং জিনোম বিশ্লেষণ—প্রতিটি ধাপেই নিজেদের উদ্যোগে এগিয়ে যেতে হয়েছে।

গবেষণাপত্রটি লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত। অর্ণব গোস্বামীর উদ্যোগ, অধ্যাপক মেহেদী হাসান রুবেল ও অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের দিকনির্দেশনা এবং অন্য সহগবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায় গবেষণাটি।

ধান চাষে কতটা গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হয়, সত্যিই কি পরিবেশের জন্য ক্ষতিকর

ছয় বছরে ঢাকার আদালত থেকে আসামি পালানো ও ছিনিয়ে নেওয়ার আটটি ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা ঠেকানো যাচ্ছে না, প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তাব্যবস্থা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/dhakar-adalt-theke-chy-bchre-paliyechen-at-asami-ken-thekano-zacche-na

এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের ঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা নেবে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও এসব শিক্ষার্থী বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। এর আগে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ও পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সভা হয়। সভায় আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসির ওই সভার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন আনছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়েই, বিভিন্ন বিভাগে ভর্তিতে শর্ত শিথিল

প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা সাত দিন পর্যন্ত আবেদন করার সময় পাবেন।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই

বুয়েট সিদ্ধান্ত বদলাবে না

বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক প্রথম আলোকে বলেন, ওই সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর।

বুয়েটের একটি সূত্র জানায়, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানো হয়। সে অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারিত রয়েছে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর।

এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য রকম সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, এই পরীক্ষার্থীরা এসএসসি ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যোগ্য না হলে পারবেন না।

দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন। পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প।

বাড়ির বাইরে পড়তে যাওয়া নিয়ে কথা শুনতে হয়েছে: প্রতিভা নাইডু

মৌলভীবাজারের প্রতিভা নাইডু

চা-বাগানের সবুজের মধ্যে বড় হয়েছি। তবে ‘বাগান’ কখনোই আমার সীমানা ছিল না।

আমার মা চা-শ্রমিক, বাবা দোকানি। সীমিত আয় দিয়েই তাঁরা আমাকে ও আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছেন। উচ্চশিক্ষার পথে অনেক বাধা এসেছে। একজন নারী হিসেবে বাড়ির বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মানুষের নানা কটু কথা শুনতে হয়েছে। অনেকে বলতেন, মেয়েকে এত দূরে রেখে কী হবে, এখন সময় ভালো না। এসব শুনে কষ্ট পেয়েছি, কখনো ভয়ও হয়েছে; কিন্তু স্বপ্ন থেকে সরে আসিনি।

আমার সবচেয়ে বড় শক্তি ছিল মা-বাবার বিশ্বাস। তাঁরা অন্যের কথায় কান না দিয়ে সব সময় আমার পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন। তাঁদের ত্যাগ ও সহযোগিতায় আজ আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ছি। এইউডব্লিউকে ধন্যবাদ, আমার স্বপ্নের সারথি হওয়ার জন্য। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই, ছোট ভাইয়ের পড়াশোনায় সাহায্য করতে চাই। আমার মতো চা-বাগানের অন্য মেয়েরাও যেন সাহস করে বড় স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নই দেখি।

রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

বাবার বিশ্বাসই এগিয়ে চলার শক্তি : রাবেয়া সুলতানা

রাবেয়া সুলতানা, পাহাড়তলী, চট্টগ্রাম

বাবার বয়স ৭০ পেরিয়েছে। তিনি অটোরিকশাচালক। মা গৃহিণী। আমরা দুই বোন, ভাই নেই। স্কুলজীবন থেকেই পড়াশোনা চালাতে গিয়ে অনেক বাধার মুখে পড়েছি। কখনো না খেয়ে থাকতে হয়েছে, কখনো গাড়িভাড়া না থাকায় হেঁটে স্কুল-কলেজে গিয়েছি। অবস্থা বুঝে স্কুলের শিক্ষকেরা অনেক সহযোগিতা করেছেন। কাদের স্যার, সাইফুন্নাহার ম্যাম, শিরিন ম্যাম ও ফরিদা ম্যাম আমাকে প্রায় তিন-চার বছর বিনা বেতনে পড়িয়েছেন। কলেজে ভর্তি হওয়ার টাকাও বাবা ধার করে জোগাড় করেছিলেন। পরে প্রথম টার্ম পরীক্ষায় প্রথম হওয়ায় শিক্ষকেরা অধ্যক্ষের সঙ্গে কথা বলে আমার প্রথম বর্ষের বেতন মওকুফের ব্যবস্থা করেন। কখনো কখনো না খেয়ে কলেজে যেতাম। জানতে পেরে শিউলি ম্যাম আমাকে তাঁর সঙ্গে খেতে বসাতেন। এইচএসসি পরীক্ষার আগে এক শিক্ষক এক মাসের বাজারও করে দিয়েছিলেন। শিক্ষকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি কোনো দিন ভুলব না। বিনা বেতনে এইউডব্লিউতে পড়ার সুযোগ পেয়েছি; কিন্তু পরিবারের ঋণ, বাড়িভাড়া ও বাবার বয়সের কথা ভেবে দুশ্চিন্তা হয়। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে আমি পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।

বাবার অনুপ্রেরণায় কষ্ট গায়ে মাখিনি: রুমী দাস

রুমী দাস, মৌলভীবাজার

মা-বাবা দুজনই চা-শ্রমিক। আমাদের পাঁচজনের সংসারে অভাব থাকলেও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি, পড়াশোনা করে নিজের ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ব।

ছোটবেলায় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। অনেক রাতে অন্ধকারের মধ্যে পড়াশোনা করেছি। গাড়িভাড়া না থাকায় স্কুলে গিয়েছি হেঁটে। বাবার অনুপ্রেরণা ছিল বলেই এসব কষ্ট গায়ে মাখিনি। অনেকে বলতেন, মেয়েকে পড়িয়ে কী লাভ, বিয়ে দিয়ে দাও। বাবা তাঁদের কথা শোনেননি। তিনি বলতেন, প্রয়োজন হলে রক্ত বিক্রি করেও আমাকে পড়াবেন। শুধু ভালো করে পড়াশোনা করার কথা বলেছেন সব সময়। কাকাও পড়াশোনার খরচ দিয়ে সহযোগিতা করেছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এসে আরও বড় স্বপ্ন দেখার সাহস পেয়েছি। তবু আমার ব্যক্তিগত খরচের চাপটা পরিবারের ওপর গিয়েই পড়ে। অদ্বিতীয়া বৃত্তি এই চাপ কিছুটা কমাবে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই। আমার মতো চা-শ্রমিক পরিবারের মেয়েরাও যেন স্বপ্নপূরণের সাহস পায়, সেই অনুপ্রেরণা হতে চাই।

পরিবারের ত্যাগে এগিয়ে চলেছে আমার পড়াশোনা: সংয়া ম্রো

সংয়া ম্রো, রুমা, বান্দরবান

ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে আসছি। যখন পঞ্চম শ্রেণিতে পড়ি, ভারী কাজ করতে গিয়ে বাবার বাঁ হাত ভেঙে যায়। সেই থেকে সংসারের দায়িত্ব অনেকটাই মায়ের ওপর।

বড় দাদা অষ্টম শ্রেণির পর আর পড়তে পারেনি। মা-বাবার সঙ্গে কাজ শুরু করেছে। বড় দিদিও পড়ালেখা ছেড়ে কাজ নিয়েছে পোশাক কারখানায়। তাঁর উপার্জনের টাকায় আমি পড়াশোনা করেছি।

ছোটবেলা থেকেই হোস্টেলে বড় হয়েছি। অভাবের কারণে কখনো কখনো অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। এমন দিনও গেছে, মায়ের দিনমজুরির সামান্য আয় দিয়ে পুরো সংসার চালাতে হয়েছে। একসময় মনে হয়েছিল, হয়তো কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না, পড়াশোনা এখানেই থেমে যাবে; কিন্তু মায়ের পরিশ্রম ও ধৈর্য আমাকে হাল ছাড়তে দেয়নি।

মা-বাবা, দাদা ও দিদিদের সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। মনোযোগ দিয়ে পড়াশোনা শেষ করে আমি নিজের ভবিষ্যৎ গড়তে চাই। একদিন পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই।

বাবার বিশ্বাসের মূল্য দিতে চাই: সুমাইয়া আরফিন

সুমাইয়া আরফিন, রাউজান, চট্টগ্রাম

বাবা একটি ছোট্ট দোকান চালান। মাসে আয় করেন ৯ থেকে ১০ হাজার টাকা। এই টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছোট ভাইয়ের পড়াশোনার ব্যয়ও বহন করতে হয়। আমি বিজ্ঞান বিভাগে পড়েছি। বই, খাতা, প্রাইভেট শিক্ষকের খরচ…এতসব জোগানো খুব কঠিন ছিল। বন্ধুদের গাইড বই ও টেস্ট পেপার থেকে ছবি তুলে পড়েছি। পরে টিউশনি করে নিজের পড়াশোনার কিছু খরচ চালিয়েছি। ইউটিউবে ভিডিও দেখে দেখে প্রস্তুতি নিয়েছি।

২০২৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সামার স্কুলে অংশ নিয়েছিলাম। পরে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাবা কষ্ট করে টাকা জোগাড় করে দেন। অবশেষে পরীক্ষা ও ভাইভায় অংশ নিয়ে পূর্ণ বৃত্তিও পেয়ে যাই। এটা ছিল আমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সুযোগ। তবে এখনো খাতা, কলম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হয়। অদ্বিতীয়া বৃত্তির সহায়তায় এসব খরচের কিছুটা নিজে বহন করতে পারব। এতে বাবার ওপর চাপ কমবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারব। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা–বাবার ত্যাগের মূল্য দিতে চাই, আমার মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

টাঙ্গাইল জেলায় ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে ইকো-নেস্ট পাওয়ারকে পরিবেশক হিসেবে যুক্ত করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মোটরস। এ উপলক্ষে গত রোববার রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিন উদ্দীন, পরিচালক শেখ আজমান উদ্দীন, আকিজ মোটরসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নাজমুন নাহার, নির্বাহী পরিচালক রুহুল আমিন, মহাব্যবস্থাপক (পরিচালনা) গাজী মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও অংশ নেন ইকো-নেস্ট পাওয়ারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান, বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য পরিবেশক, ব্যবসায়ী প্রতিনিধিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

নতুন এই অংশীদারত্বের মাধ্যমে টাঙ্গাইলে আকিজ মোটরসের বাণিজ্যিক যানবাহন, ইলেকট্রিক মোটরসাইকেল, ইলেকট্রিক ভেহিক্যাল, বুয়েট ও সরকার অনুমোদিত ইলেকট্রিক রিকশা পথিক, লিথিয়াম ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, অটো সার্ভিস ইকুইপমেন্ট ও অটোমোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণ করা হবে।

আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মোটরসের প্রতিষ্ঠাতা শেখ আমিন উদ্দীন বলেন, আকিজ মোটরসের প্রধান লক্ষ্য পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক ও টেকসই পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান ও দেশের উন্নয়নে ভূমিকা রাখাই আকিজ মোটরসের মূল উদ্দেশ্য।

ইকো-নেস্ট পাওয়ারের কর্ণধার মো. কামরুজ্জামান বলেন, ‘আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ মোটরসের ব্যবসায়িক অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আকিজ গ্রুপের ব্র্যান্ড ভেল্যু ও সাধারণ মানুষের কাছে আকিজ গ্রুপের পণ্যের গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে টাঙ্গাইল জেলায় আকিজ মোটরসের পণ্য বিক্রয়ে সারা দেশে প্রথম হওয়াই ইকো-নেস্ট পাওয়ারের প্রধান লক্ষ্য।’

মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ শিক্ষার্থী। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৮ জন।
ইতালিতে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পর শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন ইতালীয় পুলিশের একজন মুখপাত্র।
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।