রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়কে এমন একটি প্রমাণ হিসেবে তুলে ধরেছেন যে, তিনি ইসরায়েলের প্রতি মার্কিন উভয় দলের দীর্ঘদিনের সমর্থনকে নষ্ট করে ফেলেছেন।...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি সাধারণ ঝুঁকিপূর্ণ।
পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্ম...
একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি পৃথক আবেদন দায়েরের ঘটনায় তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রাথমিক শিক্ষায় নতুন করে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে এ দুটি বিষয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত কর্মসূচিটির আওতায় ৯০ হাজারের বেশি উদ্যোক্তাকে সাইবার হাইজিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ঢাকায় আজ বুধবার ‘সাইবাররেডি: সেলিব্রেটিং দ্য জার্নি অব সাইবার-সেফ এমএসএমই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এতে বক্তারা বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান (এমএসএমই) ক্রমেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাইবার হামলা, ফিশিং ও প্রতারণামূলক লেনদেনের কারণে ছোট ব্যবসায়ের আয় কমতে পারে, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এমনকি ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই সাইবার নিরাপত্তাকে শুধু প্রযুক্তিগত বিষয় হিসেবে দেখলে চলবে না; এটি এখন অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

‘এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড’ শীর্ষক একটি প্রকল্পের সমাপনী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সার্চ ইঞ্জিন গুগলের জনহিতৈষী সংস্থা গুগল ডট ওআরজির আর্থিক সহায়তায় এশিয়া ফাউন্ডেশন এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড পরিচালনা করছে। প্রকল্পটির স্থানীয় অংশীদার হলো সাজেদা ফাউন্ডেশন। তারাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও প্রতারণা ও শোষণ থেকে সুরক্ষা প্রয়োজন।

এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল ইকোনমি প্রোগ্রামের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্থিয়া মুলাকালা বলেন, সাইবার হাইজিন মানুষের জীবিকা রক্ষা, নতুন সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থা বাড়ানোয় ভূমিকা রাখে। বাংলাদেশে প্রকল্পটির অভিজ্ঞতা তুলে ধরেন।

সাইবার হাইজিন হলো সাইবার হুমকি থেকে ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক ও সংবেদনশীল তথ্য-উপাত্ত নিরাপদ রাখার নিয়ম ও কার্যপদ্ধতি মেনে চলার চর্চা।

সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ পরিচালক মো. নোমানুজ্জামান এবং এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ইজলাল হোসেন জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোয় কর্মসূচিটি কার্যকর হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তাঁদের আগে থেকেই আস্থা ও বোঝাপড়া থাকায় প্রশিক্ষণের জ্ঞান সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে এমএসএমইর জন্য সাইবার-সহনশীল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা’ শীর্ষক প্যানেল আলোচনা হয়। এতে ইনস্পিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির তাহমিদ চৌধুরী বলেন, সাইবার অপরাধ এখন বড় প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ছোট ব্যবসার জন্যও বড় হুমকি। এ ঝুঁকি মোকাবিলায় সচেতনতা, কার্যকর সুরক্ষাব্যবস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা জরুরি।

সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক বলেন, অনেক উদ্যোক্তা পাসওয়ার্ড, অ্যাকাউন্টের নিরাপত্তা ও অনলাইন ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ডিজিটাল সেবা নিচ্ছেন। এ ছাড়া প্রতারকেরা নিয়মিত কৌশল বদলানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা চর্চা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. খাইরুল আনাম এবং এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল স্কিলসবিষয়ক পরিচালক নাদিয়া সুব্রামানিয়াম।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ সরকার তাঁদের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহসংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সমস্যায় পোশাকশিল্পের মালিকেরাও এখন তীব্র চাপে রয়েছেন। ফলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের দাবির ন্যায্য সমাধানের দায়িত্ব সরকারের।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ জন্য তিনি নগদ অর্থসহায়তা দেওয়া অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ ও রান্নার জ্বালানি শ্রমিকদের মধ্যে সরবরাহের পরামর্শ দেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বড় ছেলের ঘরে আশ্রয় পেয়েছেন বৃদ্ধ শামসুল হক মোল্লা। আজ বুধবার দুপুরে বড় ছেলে আজিজুল হক মোল্লা নিজ বাড়িতে তাঁর বাবাকে নিয়ে যান।

তৈরি পোশাকশিল্পে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। ৪ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত ভিডিওতে...

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখে। এ কথা বলে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক একটি আন্দোলন।

আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গাজীপুরে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত নেতা–কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে গায়েবানা জানাজার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনক হামলা করেছে। সেখানে শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ ১৭ জন শ্রমিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত বেদনাদায়ক, তাঁরা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এই গুন্ডাদের কে এই দায়িত্ব দিয়েছে

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক একটি আন্দোলন। সরকার ভুলভাবে এই আন্দোলনকে ‘ডিল’ করার কারণে আজকে দেশের পরিস্থিতি এই অবস্থায় এসেছে। সরকার এই আন্দোলনকে কোনো ধরনের কর্ণপাত না করে বলপ্রয়োগের মাধ্যমে থামানোর চেষ্টা করে যাচ্ছে। এই আন্দোলন শুরু হয়েছে আরও আগে। আন্দোলন হওয়ার এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন হয়েছে। গঠন হওয়ার তিন দিনেও মজুরি বোর্ডের কোনো সভা হয়নি। আজকে তারা প্রথম সভা করেছে পরিস্থিতি বিবেচনায়। তার মানে, সরকারের দিক থেকে একটা অবহেলা আছে।

নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ এক বক্তব্যে বলেছেন, এটা কোনো শ্রমিক আন্দোলনই নয়। অর্থাৎ সরকার এখন পর্যন্ত এই আন্দোলনকে আন্দোলন হিসেবেই স্বীকৃতি দিচ্ছে না। বরং এই ন্যায্য ও যৌক্তিক দাবির আন্দোলনকে তারা নানা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছে। এ আন্দোলনের ভেতরে তারা নানা সহিংসতার চিত্র দেখাচ্ছে।

‘আমরা বলব, এই আন্দোলনে সহিংসতা শুরু করেছে বিএনপি নিজেই। শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সহিংসতা হয়েছে এবং তাদের ওপর সরকারদলীয় সহিংসতা এবং নিপীড়ন চলমান আছে। গতকাল বিএনপির গুন্ডাদের নামানো হয়েছে হকিস্টিক ও স্টাম্প হাতে। তারা রাস্তায় নেমেছে শ্রমিকদের পেটানোর জন্য। বিএনপি বা এই গুন্ডাদের কে এই দায়িত্ব দিয়েছে?’ বলেন তিনি।

দলীয় সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দিয়ে শ্রমিক আন্দোলন দমনের চেষ্টার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমলে যেভাবে আন্দোলন, বিশেষত শ্রমিক আন্দোলনকে দমন করা হতো, ঠিক একই কর্তৃত্ববাদী কায়দা ও প্রক্রিয়ায় এই সরকার শ্রমিকদের আন্দোলন দমন করছে। কোনো ধরনের শ্রমিক–মালিক সমঝোতার পথে না গিয়ে, রাজনৈতিকভাবে সেটা সমাধান না করে সহিংসতার মাধ্যমে দমন করার চেষ্টা করার ফলে এই আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে।

‘দায় নিয়ে সুষ্ঠু সমাধানে যেতে হবে’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তারা যেকোনো পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে, করে আসছে এবং সেটার সুযোগ বিএনপি করে দিচ্ছে গত সাত মাস ধরে। তারা বিভিন্ন জায়গায়, বিশেষত গাজীপুর, সাভার এলাকায় আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। বিচারের ব্যাপারে বিএনপি আপস করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐকমত্য ছিল, সেই ঐকমত্য ভঙ্গ করেছে। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে এই পরিস্থিতির দায় সরকার এবং বিএনপিকেই নিতে হবে।’

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘এখনো সময় আছে আপনারা কোনো ধরনের টালবাহানা না করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন, তাঁদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন, আলোচনায় আসুন। কোনো ধরনের প্রতারণা করার চেষ্টা করবেন না।’

আন্দোলনে সহিংসতায় নিহত শ্রমিক তৌফিক শেখের পরিবারকে আইএলওর কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে হওয়া অন্যায় মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার শ্রমিক নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পোশাকশিল্পের মালিক–শ্রমিক এবং সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু সমাধানে যেতে হবে।

আন্দোলনরত পোশাকশ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না। আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর সচিবালয়ে আজ বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মজুরি কাঠামোর অগ্রগতি বিষয়ে শ্রমমন্ত্রী জানান, গত রোববার মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ইতিহাসের সবচেয়ে কম সময়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করা হবে। তিনি আরও জানান, শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। মজুরি বোর্ডের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, তাঁরা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও স্বার্থ নিশ্চিত করবেন।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা

দামের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ফরাসি কোম্পানি মিডুয়ালের টাইপ ১ সিরিজ ৩। এর দাম প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৫০০ ডলার।
সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্পাদক
সেনেট ও হাউস দু্ই জায়গাতেই ডেমোক্র্যাট দল বিজয়ী হয়েছে, তাই ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা লিখেছেন।
পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে আগামী পহেলা ডিসেম্বর থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবার ওই দুই বিষয়ের ওপর পরীক্ষা হবে।
পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্মী বলেছেন, অফিসের ভেতরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের চোখে পড়েনি।
ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।
পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।
মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘এক্স’-এ একটি দীর্ঘ পোস্টে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার তিনি দাবি করেছেন, ইরানে মার্কিন যুদ্ধই ছিল তার দলের পরাজয়ের কারণ।
রাজশাহী বিভাগের ৮ জেলার সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথা সার্বিক কৃষি উৎপাদন এবং ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সারের সংকট নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।
চলমান শ্রম অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি সাধারণ ঝুঁকিপূর্ণ।
বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়কে এমন একটি প্রমাণ হিসেবে তুলে ধরেছেন যে, তিনি ইসরায়েলের প্রতি মার্কিন উভয় দলের দীর্ঘদিনের সমর্থনকে নষ্ট করে ফেলেছেন। তারা এখন নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনের সুযোগ খুঁজছেন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।