কুমিল্লা জেলা পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৮১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও হোমনার দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। নাজমুল হাছান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবীদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন এবং লালমাই থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা নগরের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আবদুস সোবহান, নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ভূঁইয়া, মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কাদের জিলানী, হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল আউয়াল।

পুলিশ ও ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লাকসাম উপজেলার সাংগঠনিক সম্পাদক মীর মোরছালীন আল আমিন ওরফে নিশাদ (২১) ও মুরাদনগর উপজেলার উপ–আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরকদ্রব্য আইনসহ সহিংসতা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/prtzrpn-aine-sekh-hasinake-dese-feranor-udzog-newa-hbe-swrashtrmntree

দোকানের সামনে বসা যুবককে ধাওয়া করে গুলি, অভিযোগ ‘ছোট সাজ্জাদের’ সহযোগীদের বিরুদ্ধে
তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা গতকাল রোববার কালীপূজার রাতে আতশবাজির ধোঁয়ায় ঢেকে যায়। বাতাসের মান নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। আদালতের নিষেধাজ্ঞা ও পশ্চিমবঙ্গ সরকারের বিধিনিষেধও আতশবাজি পোড়ানো ঠেকাতে পারেনি। এমন পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের কিছু মন্তব্য ও প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এক বিজেপি নেত্রী দাবি করেছেন, আতশবাজি পোড়ালে বিভিন্ন রোগ সেরে যায়। আরেক নেত্রী, যিনি রাজ্যের মন্ত্রী, দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় পানি ছেটানোর পাশাপাশি সেই পানিতে গোলাপের সুগন্ধ মেশানোর প্রস্তাব দিয়েছেন। তাঁদের এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ব্যঙ্গের জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার কলকাতা শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৭০ থেকে ৮০-এর ঘরে। গতকাল কালীপূজার সন্ধ্যায় তা বৃদ্ধি পেয়ে ২০০-তে পৌঁছায়। রাত একটার দিকে সূচক প্রায় ৫০০ ছুঁয়ে ফেলে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়াশা।

রাত দুইটার দিকে মধ্য কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একিউআই ছিল ৬১০। মানিকতলায় ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। বিধাননগর, ফোর্ট উইলিয়াম, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকাতেও দূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। বাতাসে ক্ষতিকর পিএম ২.৫ ও পিএম ১০ কণার উপস্থিতি নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়।

এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কালীপূজার রাতে অনেক জায়গায় সেই আহ্বান উপেক্ষা করা হয়। শব্দবিধিও মানা হয়নি।

কালীপূজার রাতে একটি পূজামণ্ডপ। দক্ষিণ কলকাতা, ৮ নভেম্বর ২০২৬

এর মধ্যেই বাজি পোড়ানোর পক্ষে অদ্ভুত যুক্তি দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক ও বাংলা সিনেমার সাবেক অভিনেত্রী পাপিয়া অধিকারী। কালীপূজার একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি দাবি করেন, আতশবাজি পোড়ালে একাধিক রোগ নিরাময় হয়। তাঁর এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে।

অন্যদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গোলাপের সুগন্ধযুক্ত পানি ছিটানোর প্রস্তাব দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, লন্ডন সফরের সময় সেখানকার একিউআই ১০-এর নিচে দেখে তিনি অবাক হয়েছিলেন। অথচ কলকাতায় এই সূচক প্রায়ই ২০০ ছাড়িয়ে যায়।

অগ্নিমিত্রা পলের প্রস্তাব, শহরের বাতাস থেকে ধুলা কমানোর পাশাপাশি বিশেষ উৎসবের দিনে পানিতে গোলাপের সুগন্ধ মিশিয়ে ছিটানো যেতে পারে। এতে বাতাস আরও সুবাসিত ও মনোরম হবে বলে তিনি মনে করেন।

তবে পরিবেশবিদেরা অগ্নিমিত্রার এই প্রস্তাবকে ‘প্রসাধনমূলক’ বা আইওয়াশ বলে সমালোচনা করেছেন। তাঁদের মতে, গোলাপপানির সুগন্ধ বাতাসে দুই মিনিটের বেশি স্থায়ী হওয়ার কথা নয়। সুগন্ধ ছড়ানো আর বাতাসের দূষণ কমানো এক বিষয় নয়।

বিশেষজ্ঞদের মতে, কলকাতার বায়ুদূষণ কমাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। পুরোনো ডিজেল ও পেট্রলচালিত গাড়ি চলাচল বন্ধ করা, রাস্তার ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো এবং পথের পাশের খাবারের দোকানগুলোতে কয়লার চুলার ব্যবহার বন্ধ করার মতো পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না।’
বোনের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসনে মৃত্যুর তিন মাস পর কবর থেকে এক নারীর লাশ উত্তোলন করা হয়েছে।
আমার জীবনে নজরুল দেখা দিয়েছিলেন ‘মৌন-সুন্দর’ রূপে। তাঁকে যখন প্রথম দেখলাম, তখন তাঁর মাথায় ছিল না ঝাঁকড়া চুলের রাশি বা বড় বড় দীঘল কালো চোখে চঞ্চল দৃষ্টি।

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা উৎসাহিত করতে শুরু হচ্ছে ম্যাটেরিয়াল ফেস্ট। আগামী ২১ নভেম্বর, শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ম্যাটেরিয়াল ফেস্ট ২.০’ শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। সেই সঙ্গে প্রকাশিত হবে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে আকর্ষণীয় একটি ম্যাগাজিন। সব মিলিয়ে এবারের ফেস্ট হতে যাচ্ছে আরও বর্ণিল ও বড় পরিসরের।

এবারের ফেস্টে গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের জন্য থাকছে নানা রকম প্রতিযোগিতা। যেমন, থ্রি মিনিট থিসিসে নিজেদের পরিচালিত গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও তাৎপর্য মাত্র তিন মিনিটে উপস্থাপন করতে হবে। অনেকটা গবেষণার থিসিস ডিফেন্সের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় যাচাই করা হবে অংশগ্রহণকারীদের গবেষণার গভীরতা ও উপস্থাপনা দক্ষতা। দ্য ফল্ট ইন আওয়ার ড্রাফটসে ত্রুটিপূর্ণ গবেষণাপত্র বিশ্লেষণ করে সেগুলোর ভুল শনাক্ত ও সংশোধন করতে হবে প্রতিযোগীদের। গবেষণার যৌক্তিক অসংগতি, তথ্যের যথার্থতা, পরীক্ষণপদ্ধতি, ভাষা ও বিন্যাসও থাকবে যাচাইয়ের আওতায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদক

ফেইলিওর বাই ডিজাইন: ক্র্যাক দ্য কোড শিরোনামে কাল্পনিক প্রকৌশলগত ব্যর্থতার ঘটনা বিশ্লেষণ করে সেগুলোর মূল কারণ শনাক্ত, ঘটনাপ্রবাহ পুনর্গঠন এবং প্রতিরোধমূলক সমাধান প্রস্তাব করতে হবে অংশগ্রহণকারীদের। সময় মাত্র ৬০ মিনিট! প্রকৌশলগত বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের এক ব্যতিক্রমী আয়োজন এটি।

ম্যাটেরিয়াল বি আয়োজনে স্পেলিং বি’র আদলে ম্যাটেরিয়াল সায়েন্সের বিভিন্ন জটিল পরিভাষার সঠিক বানান ও অর্থ নির্ধারণ করতে হবে।

প্রতিযোগিতাটি বিশেষভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। নিজেদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল তথ্যবহুল এবং দৃষ্টিনন্দন পোস্টারের মাধ্যমে উপস্থাপনের সুযোগ থাকছে পোস্টার প্রেজেন্টেশনে।

ভিডিও এডিটিং কম্পিটিশন হলো ভিডিও নির্মাণ ও সম্পাদনার মাধ্যমে ম্যাটেরিয়াল সায়েন্সের বিভিন্ন বিষয়কে সৃজনশীল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রতিযোগিতা। এটিও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত। ইমেজ কম্পিটিশনে সাধারণ আলোকচিত্র থেকে শুরু করে অণুবীক্ষণ যন্ত্রে ধারণ করা ছবির সাহায্যে ম্যাটেরিয়াল সায়েন্সের অন্তর্নিহিত সৌন্দর্য ও বৈজ্ঞানিক বৈশিষ্ট্য তুলে ধরতে হবে।

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

এ ছাড়া রয়েছে ক্যারিয়ার টক। শিক্ষাজীবন ও পেশাজীবনের মধ্যে সেতুবন্ধ তৈরির লক্ষ্যে এটি আয়োজিত হবে। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞ ও সফল ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, কর্মজীবনের চ্যালেঞ্জ, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে।

গবেষণা, প্রতিযোগিতা, নতুন অভিজ্ঞতা আর সৃজনশীলতার সমন্বয়ে এবারের ফেস্টে থাকছে অনেক নতুনত্ব। নিজের মেধা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ভাবনার আদান-প্রদান এবং বিজ্ঞানের জগৎকে আরও কাছ থেকে জানার সুযোগ থাকবে এই আয়োজনে।

আয়োজনের পাওয়ার্ড বাই ইউনিলিভার। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।