দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের
জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে থাকা পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেল-মোটেল জোনে সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজার শহরের হোটেলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশের কয়েকটি হোটেলেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

রিসোর্টে আগুনের যে কারণ জানাল পুলিশ-তদন্ত কমিটি

এর আগে ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গত ১৭ অক্টোবর উখিয়ার পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের ৯০ শতাংশেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

জোড়া পুরস্কার জয়ের খবর শুনে তাঁর অভিব্যক্তিতে দারুণ উচ্ছ্বাস আর খানিকটা বিস্ময়ও।

এশিয়ার নারী ব্যবসায়ীরা প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও প্রযুক্তি অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতগুলোয় এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। তবে তাঁদের সাফল্য শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নয়; ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো প্রচলিত ব্যবসাতেও নেতৃত্বের আসনে বসছেন এশিয়ার নারীরা।

এসব নারীর কেউ পারিবারিক ব্যবসার হাল ধরেছেন, কেউ শূন্য থেকে নিজস্ব উদ্যোগ ও মালিকানায় গড়ে তুলেছেন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। আবার কেউ পুরুষপ্রধান শিল্পে নেতৃত্ব দিয়ে বদলে দিচ্ছেন ব্যবসার বিদ্যমান ধারণা। এশিয়ার ১২টি দেশ ও অঞ্চলের এ রকম ২০ জন সফল নারী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীকে নিয়ে ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস এশিয়া। এসব নারী বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তালিকায় সবচেয়ে বেশি তিনজন নারী রয়েছেন ভারতের। তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে আছেন দুজন করে। একজন করে রয়েছেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের।

তালিকায় থাকা নারীদের মধ্যে চারজন এআই অবকাঠামো খাতের ব্যবসায়ে নেতৃত্ব দিচ্ছেন। সেমিকন্ডাক্টর তৈরির সূক্ষ্ম যন্ত্রাংশ থেকে শুরু করে ডেটা সেন্টারের ফাইবার-অপটিকসহ যন্ত্রাংশ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁরা। অন্যদিকে চারজন প্রসাধনী ও খুচরা বিক্রির ব্যবসাকে দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন।

প্রযুক্তি ও এআই ব্যবসায়ের সাফল্য

তাইওয়ানের জেসিকা চ্যাংয়ের প্রতিষ্ঠিত জেপিসি কানেক্টিভিটি এখন এআই ডেটা সেন্টারের যন্ত্রাংশ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানি তাদের কাছ থেকে যন্ত্রাংশ কিনছে। চলতি (২০২৬) বছরের প্রথমার্ধে তাঁর কোম্পানির নিট মুনাফা বেড়ে ২ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানটির আয় বেড়ে হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ডলার।

তাইওয়ানের আরেক ব্যবসায়ী অড্রে সাইয়ের নেতৃত্বে আইটিইকিউ এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় সার্কিট বোর্ডের উপকরণ উৎপাদন করছে। এ খাতে তাদের অবস্থান বেশ শক্তিশালী হয়েছে। কোম্পানির বাজারমূল্য বেড়ে ৮৬১ কোটি ডলারে পৌঁছেছে। এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছিল ৪ কোটি ৮৭ লাখ ডলার।

চীনের পেং লি ও চেন ওয়েইলিয়াং ২০২০ সালে মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস প্রতিষ্ঠা করেন। এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপ ও সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটির আয় ১২৮ শতাংশ বেড়ে ৪২ কোটি ডলার হয়েছে। একই সময়ে নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ডলার।

চীনের গুয়াংডং ডিটেক টেকনোলজির প্রতিষ্ঠাতা ওয়াং সিনও এআই প্রযুক্তির প্রসারে ভালো করছেন। প্রতিষ্ঠানটি এআই চিপ বসানো ও সার্কিট বোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ড্রিল বিট উৎপাদন করে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে তাদের নিট মুনাফা চার গুণের বেশি বেড়ে ১৬ কোটি ৫০ লাখ ডলার হয়েছে। একই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

ব্যাংক ও আর্থিক খাতে নেতৃত্ব

ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংকের নেতৃত্বে আছেন আনা মারিয়া আবোইতিজ ডেলগাদো। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকটির দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বাধীন এ ব্যাংক ২০২২ সালে ১৩০ কোটি ডলার দিয়ে সিটিব্যাংকের ফিলিপাইনের ভোক্তা ব্যাংকিং ব্যবসা অধিগ্রহণ করে।

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকসংখ্যা ১ কোটি ৯৫ লাখ। ব্যাংকটির সম্পদের মূল্য ১ হাজার ৮৯০ কোটি ডলার। এ বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

ভারতের উদ্যোক্তা অনন্যা বিড়লা দেশটির দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান স্বতন্ত্র মাইক্রোফিনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ২২৫ কোটি ডলার। তাদের গ্রাহকসংখ্যা ৪৩ লাখ, যাঁদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রতিষ্ঠানটি এখন শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৩২ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে।

ইন্দোনেশিয়ার বিসিএ ডিজিটালের প্রধান নির্বাহী ল্যানি বুদিয়াতির নেতৃত্বে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২০২৫ সালে বেড়ে হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ ডলার। ব্যাংকটির ঋণ বিতরণও বেড়েছে। তাদের গ্রাহকসংখ্যা ৩১ লাখ।

* ফোর্বস এশিয়ার ‘পাওয়ার বিজনেসওমেন’ শীর্ষক তালিকায় এশিয়ার ১২টি দেশের ২০ জন সফল নারী ব্যবসায়ী ও নির্বাহী স্থান পেয়েছেন।* তালিকায় সর্বোচ্চ তিনজন ভারতীয় নারী। চারজন নেতৃত্ব দিচ্ছেন এআই অবকাঠামো ব্যবসায়।

জাপানের মনেক্স গ্রুপের প্রধান নির্বাহী ইউকো সেইমেইও আর্থিক প্রযুক্তি ব্যবসায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ১ হাজার ২৬০ কোটি ডলার। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনচেকের ব্যবসা সম্প্রসারণেও ইউকো সেইমেইও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানটিতে জাপানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কেডিডিআই ৬ কোটি ৫০ লাখ ডলারে ১৫ শতাংশ শেয়ার কিনেছে।

অস্ট্রেলিয়ান রিটায়ারমেন্ট ট্রাস্টের প্রধান নির্বাহী ক্যাথি ভিনসেন্টের নেতৃত্বাধীন তহবিলের সম্পদমূল্য প্রায় ২ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ২৪ লাখের বেশি।

সিঙ্গাপুরের এআইএ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী ওং সে কিডের নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানের কর-পরবর্তী পরিচালন মুনাফা বেড়ে ৫৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। নতুন বিমা পলিসি থেকে প্রত্যাশিত মুনাফার পরিমাণও বেড়েছে ১৪ শতাংশ।

জ্বালানি, শিল্প ও ভোগ্যপণ্যে নারীদের নেতৃত্ব

থাইল্যান্ডের গুনকুল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নারুচন ধুমরংপিয়াওয়াত নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা করছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৫ কোটি ২০ লাখ ডলার। চারটি দেশে তারা সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করছে। তাদের বিদ্যুৎ সক্ষমতা ১ হাজার ৬২৯ মেগাওয়াট। ২০৩০ সাল পর্যন্ত এ খাতে ১১৯ কোটি থেকে ১৪৮ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।

ভারতের সুন্দরম ফাস্টেনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরতি কৃষ্ণা গাড়ির যন্ত্রাংশের পাশাপাশি উড়োজাহাজ, বায়ুবিদ্যুৎ ও সামরিক যানবাহনের যন্ত্রাংশ উৎপাদনে ব্যবসা সম্প্রসারণ করেছেন। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৬৭ কোটি ৯০ লাখ ডলার। তখন এটির নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ৬ কোটি ২৯ লাখ ডলার।

দক্ষিণ কোরিয়ার স্যামসাং বায়োএপিসের প্রধান নির্বাহী কিম কিয়ং-আহের নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়েছে, যা আর্থিক মূল্যে ১২০ কোটি ডলার। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ৩৭ শতাংশ বেড়ে প্রায় ৩৫ কোটি ৮০ লাখ ডলারে উঠেছে।

ভারতের ফরেস্ট এসেনশিয়ালসের প্রতিষ্ঠাতা মীরা কুলকার্নি নিজের প্রসাধনসামগ্রীর ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। ২০০০ সালে মাত্র ২ হাজার ১৩৪ মার্কিন ডলারের বিনিয়োগ দিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান এখন দেশে-বিদেশে প্রায় ২০০টি বিক্রয়কেন্দ্র চালায়।

মীরা কুলকার্নি ইতিমধ্যে ফরেস্ট এসেনশিয়ালসে থাকা নিজের শেয়ারের ৫১ শতাংশ মার্কিন প্রসাধনী প্রতিষ্ঠান এস্টি লডারের কাছে বিক্রির চুক্তি করেছেন। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছিল ৬ কোটি ১৯ লাখ ডলার। একই সময়ে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ২৮ লাখ ডলার।

দক্ষিণ কোরিয়ার অলিভ ইয়ংয়ের প্রধান নির্বাহী লি সান-জংয়ের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়াচ্ছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ৫৯০ কোটি ডলার। তখন কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৪১ কোটি ডলার। দক্ষিণ কোরিয়ায় এ প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪০০টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

হংকংয়ের এএস ওয়াটসনের প্রধান নির্বাহী মালিনা এনগাই। ৩১টি বাজারে ১৭ হাজারের বেশি বিক্রয়কেন্দ্র আছে তাদের। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। চলতি বছর নতুন ১ হাজার বিক্রয়কেন্দ্র চালুর জন্য ৪৯ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।

মালয়েশিয়ার বেরজায়া গ্রুপের প্রধান নির্বাহী নেরিন ট্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে ব্যবসা পুনর্গঠন করছে। গত জুনে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় অবশ্য ৪ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ২২১ কোটি ডলার। একই সময়ে নিট লোকসান কমে হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ডলার।

থাইল্যান্ডের বেরলি জুকারের প্রধান নির্বাহী থাপানি তেচাজারিওনভিকুল প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণে কাজ করছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ৫০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে মোট আয়ের ৩০ শতাংশ বিদেশ থেকে করা হবে, এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।

হংকং এয়ারপোর্ট অথরিটির প্রথম নারী প্রধান নির্বাহী ভিভিয়ান চেউংয়ের তত্ত্বাবধানে ২০২৫ সালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৬ কোটি ১০ লাখ যাত্রী যাতায়াত করেছেন। ২০২৫ সালে বিমানবন্দরটির আয় ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২২৯ কোটি মার্কিন ডলার।

এ ছাড়া জাপানের নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কাগা ইয়ানাগিসাওয়া নিজস্ব প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

খেলা হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে, আর ভিএআর পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। কিন্তু বাংলাদেশের মাঠে খেলা হলেও ভিএআর পরিচালনার দায়িত্ব কেন অন্য দেশের হাতে?

পোশাকি নাম ‘সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার–২০২৫’। আদতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস–ঐতিহ্য ও গৌরবের স্মরণীর পথ ধরে বর্তমানকে উদ্যাপন। সেই উদ্যাপনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন সাবেক ক্রিকেটার ও প্রবীণ সংগঠক লুৎফর রহমান মাখন। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণের মুখ হামজা চৌধুরীর হাতে।

গতকাল রাজধানীর একটি হোটেলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় যেন ফিরে এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অতীতের নানা সময়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার আয়োজনে কেউ খুঁজে নিয়েছেন পুরোনো সতীর্থকে, কেউ মেতেছেন স্মৃতিচারণায়, কারও কাছে আবার এই আয়োজন ছিল প্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ।

প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননা ছাড়া আরও চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। বিচারকদের বিবেচনার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরী। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা। বর্ষসেরা দুই রানারআপ ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা।

জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি হামজা। মঞ্চে বর্ষসেরার নাম ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হামজার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ‘তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে।’ ২০০৩ সালের পর বাংলাদেশ আরও একবার তাঁর হাত ধরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বলে হামজার নাম ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী দলের গোলকিপার আমিনুল ২০১০ সালে প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী দলের গোলকিপার আমিনুল ২০১০ সালে প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। সেই স্মৃতিচারণা করে তিনি প্রথম আলোকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পাশে থাকার জন্য ও ক্রীড়া পুরস্কার আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের নিয়মিত উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।

একটি বাদে বাকি সব পুরস্কারের বিজয়ী নির্বাচিত হয়েছেন জুরিদের ভোটে। কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর নেতৃত্বাধীন জুরিবোর্ডে ছিলেন সাবেক ক্রিকেটার আকরাম খান, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, শুটার শারমিন আক্তার রত্না ও সাংবাদিক দুলাল মাহমুদ।

বর্ষসেরা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল পাঠকদেরও। এই বিভাগে মনোনীত ছিলেন হামজা, ঋতুপর্ণা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান পাঠকের ভোটে বিজয়ী হিসেবে ঘোষণা করেন হামজার নাম।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন নিগার সুলতানা। দেশের বাইরে থাকায় নিগারের হয়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর বাবা। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বান্দরবানের টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা। ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি গেমসের মিশ্র দ্বৈতে রুপা জয়ের পাশাপাশি ঘরোয়া টেবিল টেনিসেও শিরোপা জিতেছেন তিনি।

কাজী সাবিরের সঞ্চালনায় পুরস্কার বিতরণের বাইরে অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণা ও ক্রীড়াঙ্গনের নানা প্রসঙ্গ। প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রথম দুই আসরের বর্ষসেরা খালেদ মাসুদ ও হাবিবুল বাশার মঞ্চে উঠে তাঁদের পুরস্কার জয়ের স্মৃতিচারণা করেন। সঙ্গে ছিলেন ২০২৪ সালের বর্ষসেরা ঋতুপর্ণা চাকমা। শুরুর দিকে যাঁরা এই মঞ্চে পুরস্কার পেয়েছেন, তাঁদের পাশে এবার নতুন প্রজন্মের একজন ক্রীড়াবিদ—প্রজন্মের এই মেলবন্ধনও ছিল অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত।

স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথাও। এ প্রসঙ্গে মঞ্চে লিখিত বক্তব্য তুলে ধরেন দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে একটি ছোট্ট টেবিলকে ঘিরে। সেই টেবিল দিয়েছে স্বপ্ন, হারে ঘুরে দাঁড়ানোর শক্তি ও জীবনকে বোঝার সুযোগ।’

খেলোয়াড়দের সংগ্রামের কথা উল্লেখ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই ক্রীড়াবিদ বলেন, ‘একজন খেলোয়াড়ের জীবনে পুরস্কার ও পদক শুধু দৃশ্যমান বিষয়। দর্শক মঞ্চে শুধু পদকই দেখেন। ভেতরের লড়াই কেউ দেখেন না।’

আজীবন সম্মাননা পেলেন লুৎফর রহমান মাখন। তাঁকে পুরস্কার তুলে দিয়েছেন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী। বক্তব্যে মতিউর রহমান সম্প্রতি প্রয়াত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ, আবদুস সাদেক ও শামীমা সাত্তার মিমুর কথা স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের দেখে নিজের শৈশবের স্মৃতি ফিরে আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এ অনুষ্ঠান বেশ স্মৃতিজাগানিয়া। এ অনুষ্ঠানে কয়েকজনকে দেখে নিজের শৈশব মনে পড়ে যায়।’

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা

জাফর উদ্দিন সিদ্দিকীও ক্রীড়াঙ্গনের মানুষদের এই মিলনমেলায় উপস্থিত হতে পেরে আনন্দিত। শৈশবের ক্রীড়া তারকাদের একসঙ্গে দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ক্রীড়াবিদদের এই সমাবেশ তাঁকে রোমাঞ্চিত করেছে।

আজীবন সম্মাননা পাওয়া লুৎফর রহমান মাখনকে উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী তাঁর হাতে তুলে দেন ক্রেস্ট। পঞ্চাশ ও ষাটের দশকে ক্রিকেট খেলা এই প্রবীণ সংগঠকের খেলোয়াড়ি ও সংগঠকজীবন নিয়ে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র।

প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সূচনা বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। আলোঝলমলে মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা আরেকবার মেতে ওঠেন আড্ডা ও স্মৃতিচারণায়। পুরোনো সতীর্থদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নতুনদের সঙ্গে পরিচয়, একে অন্যের সঙ্গে কুশল বিনিময়—সব মিলিয়ে হেমন্তের এই বিকেলজুড়ে ছিল ক্রীড়াঙ্গনের এক আন্তরিক মিলনমেলার আবহ।

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তাঁকে এজলাসেও উঠানো হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে আজ সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।

ওই আবেদনে বলা হয়, কাউসারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তদন্ত কর্মকর্তা বলেন, আজ সকাল ছয়টার দিকে কাউসারের খালার বাসায় অভিযান চালিয়ে ঘুমন্ত অবস্থা থেকে তুলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি পালানোর বিষয়টি জানা যায়। ওই দিনই আসামি কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

ঢাকার আদালত থেকে এত আসামি পালান কীভাবে, নিরাপত্তা কি পর্যাপ্ত নয়

কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়। দক্ষিণখান থানার হত্যা মামলায় কাউসার মিয়া আসামি। এ মামলায় তাঁর বিরুদ্ধে করা মামলা নম্বর ৭৮/২২ চলমান। সেদিন ওই আসামিকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।

আদালত সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানে দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের এক কিশোরীকে। এ ঘটনায় পরদিন তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার। পরে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত নিহত ওই কিশোরীর বাবা ও তার বড় বোন সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন কাউসার।

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান কাজী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।
সৌদি আরব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে যেন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে এ বিষয়ে ইউরোপীয়দের উদ্বেগ এখনো কাটেনি; তাদের আশঙ্কা, এমন পদক্ষেপ নিলে তা ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ছয়জন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এনভিডিয়ার নেতৃত্বস্থানীয় পদগুলো থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। কোম্পানির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় বিশ্বনেতারা দুই দিন ধরে জোরালো বক্তব্য রাখার সময় পরস্পরবিরোধী অবস্থান তুলে ধরেছেন এবং ভিন্ন ভিন্ন দাবি জানিয়েছেন। এর ফলে সবাই সম্মত হতে পারে এমন একটি অর্থবহ চুক্তি প্রণয়নের কঠিন দায়িত্বটি এখন আলোচকদের কাঁধে পড়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা ইমান আলী। ডানকান ব্রাদার্সের মালিকানাধীন নালুয়া চা বাগানের ফাঁড়ি ডুলনা চা বাগানে দীর্ঘদিন ধরে চৌকিদারের দায়িত্ব পালন করছেন তিনি। চা বাগানের নির্ধারিত এলাকায় নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি পর্যটনকেন্দ্র দমদমিয়া লেকের নিরাপত্তা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজেও যুক্ত রয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা—এ নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে দুই দফা বিতর্ক হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না।”