বাবা হারালেন সোহম চক্রবর্তী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন।
৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ প্রতিবেশী দেশের নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত হতে পারত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
জামালপুরে মুখোশ পরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
২০২৬ সালের বুকার পুরস্কার জিতলেন ৮১ বছর বয়সি ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মান পেলেন তিনি।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কখনও বক্তব্য শোনা যায় শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়বেন। কখনো কখনো শোনা যায় পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে তিনি চলে আসবেন।

পারিবারিক ছবিগুলোর কথা ভাবুন তো। সবাই সেজেগুজে দাঁড়িয়েছে। দাদি মাঝখানে, বাচ্চারা সামনে, কেউ কেউ চোখ বুজে ফেলেছে শেষ মুহূর্তে। ছবিটা উঠে গেল, সবাই হাসল। কেউ জানতেও চাইল না, কে তুলল ছবিটা। অথচ ফ্রেম ঠিক করা, আলো মাপা, সবার মুখ একসঙ্গে ধরে রাখা, পুরো কাজটাই তাঁর। তিনি থাকেন ছবির বাইরে। তাঁর পরিশ্রম দেখা যায় শুধু ছবিটা সুন্দর হলে, আর তখনো কেউ তাঁর নাম মনে রাখে না।
ফুটবলে এই মানুষটার নাম ডিফেন্ডার।

গোলের ছবি সবাই রাখে। গোলের উদ্যাপন, আঙুল তোলা, জার্সি খুলে ফেলা, গ্যালারির উন্মাদনা। কিন্তু যে গোলটা হয়নি, তার কোনো ছবি হয় না। সময়মতো পা বাড়িয়ে দেওয়া, ঠিক সেকেন্ডে শরীরটা ঘুরিয়ে নেওয়া, বিপক্ষের ফরোয়ার্ডকে এমন কোণে ঠেলে দেওয়া, যেখান থেকে শট নেওয়া যায় না। এসব কাজের কোনো ফ্রেম নেই। কোনো পোস্টার নেই।
সেই কারণেই ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের খবরটা এত মিষ্টি লাগছে।

পুরস্কারটি এ বছর জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি। বয়স মাত্র ১৯। ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারের এই পুরস্কার ২০০৩ সালে চালু করেছিল ইতালির দৈনিক তুত্তোস্পোর্ত। এবারই প্রথম এটি দেওয়া হলো ফুটবল–বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের সঙ্গে যৌথভাবে।

পাউ কুবারসি: কাঠমিস্ত্রির ছেলের বিশ্বজয়

বছরটা কুবারসির জন্য এমনিতেই ছিল স্বপ্নের মতো। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা। বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটের বাজারদর হালনাগাদে তাঁর মূল্য ৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১০ কোটি ইউরো। আর্সেনালের উইলিয়াম সালিবার সঙ্গে যৌথভাবে তিনি এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার হাতে কুবারসি

এবার একটা সংখ্যার দিকে তাকান। স্পেনের বিশ্বকাপ জয়ের পথে কুবারসি এক মিনিটও মাঠের বাইরে থাকেননি। এক মিনিটও না! ব্যাপারটা ভাবুন। এক মাসের টুর্নামেন্ট, প্রতি ম্যাচে বিশ্বের সেরা আক্রমণভাগ, প্রতি মুহূর্তে ভুলের শঙ্কা—আর ১৯ বছর বয়সী এই ছেলেটি পুরো সময় সেই চাপ সয়ে গেছে। এত অল্প বয়সে স্নায়ুচাপ এভাবে ধরে রেখে দারুণ খেলে যাওয়া অনেকের পক্ষেই অসম্ভব। কুবারসি ক্লাবেও ছিলেন নিয়মিত মুখ। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই ছেলেটি এখন আর ‘প্রতিশ্রুতি’ নন, তিনি বিশ্বজয়ী।

পুরস্কারটির একটা নিয়ম আছে। প্রত্যেক খেলোয়াড় একবারই এটি জিততে পারেন। তাই এই ট্রফির ইতিহাস আসলে নতুন নতুন নামের লম্বা সারি। সেই সারিতে কুবারসির আগে বার্সেলোনারই তিনজন আছেন। পেদ্রি (২০২১), গাভি (২০২২) আর লামিনে ইয়ামাল (২০২৪)। গত বছর জিতেছিলেন পিএসজির দেজিরে দুয়ে। এই তালিকায় মাঝমাঠের জাদুকর আছেন, আছেন উইঙ্গার, আছেন চোখধাঁধানো আক্রমণকারী। রক্ষণের লোক আছেন কুবারসি ছাড়া কেবল একজন, ২০১৮ সালে পুরস্কার জেতা মাথিয়াস ডি লিট।

বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন কুবারসি

বাছাইয়ের পথটাও কম কঠিন ছিল না। ট্রান্সফার মার্কেটের তৈরি একটি ব্যবস্থায় ‘ইউরোপিয়ান গোল্ডেন বয় টপ ১০০’ তালিকা বানানো হয়েছিল। এতে ছিলেন ২০০৬ সাল বা তার পরে জন্মানো, ইউরোপের সবচেয়ে শক্তিশালী ২৫টি লিগের যেকোনোটিতে খেলা তরুণেরা। মাপকাঠি ছিল খেলার পরিসংখ্যান, সম্ভাবনা, লিগ ও ক্লাবের শক্তি আর বাজারদর। অক্টোবরের শুরুতে সেই তালিকা ছোট হয়ে এসেছিল ২৫ জনে। সেখান থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ জুরি বেছে নিয়েছেন কুবারসিকে। সোনার ছেলে হিসেবে!

অভিষেকেই ম্যাচসেরা, ওসিমেনও ‘পকেটবন্দী’, রেকর্ড বইয়ে কুবারসি

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেইজিংয়ে সমবেত হন ৩৫ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। জন্মদিন ও ব্যস্ততা নিয়ে গতকাল দুপুরে প্রথম আলোর মুখোমুখি হলেন এই চিত্রনায়িকা।

ইদানীং তাজা ফুলের ওপর কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা বাড়ছে। কেন এমনটা করেন ফুল বিক্রেতারা। আর এই রং মানবশরীরের জন্য কি ক্ষতিকর?

ক্রেতাদের নজর কাড়তেই মূলত ফুলে রং স্প্রে করা হয়

ফুল সে যে রঙেরই হোক, কার না ভালো লাগে! তবে ইদানীং ফুলের দোকানগুলোয় তাজা ফুলের ওপর কৃত্রিম রং স্প্রে করার প্রবণতা বাড়ছে। সচরাচর যে রঙের ফুল দেখা যায় না, ফুলকে সেই রঙে রাঙিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেই এই কৌশল খাটানো হয়।

ফুলের ওপর রং স্প্রে করার আরও কিছু কারণ জানালেন রাজধানীর আগারগাঁওয়ের ‘ইত্যাদি পুষ্প কেন্দ্র’-এর বিক্রেতা মো. নাঈম

১. সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণ: ক্রেতাদের নজর কাড়তেই মূলত ফুলে রং স্প্রে করা হয়। কৃত্রিম হালকা বা উজ্জ্বল রঙের ছোঁয়ায় সাদা বা হালকা রঙের ফুল মুহূর্তেই বর্ণিল ও চকচকে দেখায়।

২. ফুলে বৈচিত্র্য আনতে: অনেক সময় বিশেষ কোনো আয়োজন বা তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হয়, যা প্রাকৃতিক উপায়ে সব মৌসুমে পর্যাপ্ত পাওয়া যায় না। তখন পছন্দ অনুযায়ী রং স্প্রে করে ক্রেতাদের চাহিদা পূরণ করা হয়।

৩. বাসি ফুল তাজা দেখানো: পাপড়ি নেতিয়ে পড়া বা পুরোনো ফুলকে নতুন ও সতেজ দেখানোর জন্য বিক্রেতারা রঙের আস্তরণ ব্যবহার করেন, যাতে সহজেই ফুল বিক্রি করা যায়।

গোলাপ দিয়ে চা বানানোর রেসিপি

তাজা ফুলের ওপর কৃত্রিম রং স্প্রে করার প্রবণতা বাড়ছে

৪. পদ্মফুলের মৌসুমে রঙের ব্যবহার: সাধারণত পদ্মফুলের পাপড়ি খুব দ্রুত নেতিয়ে পড়ে। সে জন্য ফুলের ওপর রং স্প্রে করলে পাপড়িগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে টান টান থাকে। রঙের ব্যবহার তাই সবচেয়ে বেশি হয় পদ্মফুলে। এ ছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা, লিলিয়াম ফুলে কৃত্রিম রঙের আস্তরণ পড়ে।

৫. আমদানি করা রঙিন ফুল: চীন থেকে আমদানি করা চায়না মাম ও গোলাপের কিছু নির্দিষ্ট প্রজাতির ফুলে আগে থেকেই কৃত্রিম রং স্প্রে করা থাকে। এমনকি এসব ফুলের আয়ু বাড়াতে ফরমালিনও ব্যবহার হয়। এমনটাই জানান ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপের স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম। নিজের দোকানেই রং করা লিলিয়াম ফুল দেখালেন তিনি। লিলিয়াম ফুল এমনিতেই বিভিন্ন রঙের হয়, তবু কৃত্রিম রং দিয়ে রঙের মাত্রাটা আরও বাড়িয়ে নেওয়া হয়েছে।

দোকানে আরও আছে চীন থেকে ফরমালিন সহযোগে আমদানি করা কুচকুচে কালো গোলাপ! সচরাচর এমন কালো গোলাপের দেখা মেলে না। দামটাও তাই বেশি। একেকটি কালো গোলাপের দাম এখানে ৮০০ টাকা করে। আর চারটি কালো গোলাপের একটি ফুলের তোড়ার দাম চাওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।

পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়

কৃত্রিম ফুলের গন্ধ শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে শ্বাসকষ্ট বা মাথাব্যথার কারণ হতে পারে

ফুলে কৃত্রিম রং কি বিপজ্জনক?

মিরপুর বোটানিক্যাল গার্ডেনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হকের মতে, কৃত্রিম কেমিক্যাল বা রং স্প্রে করা ফুল দেখতে কিছুটা আকর্ষণীয় মনে হলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত।

এতে আছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি। এ ধরনের স্প্রেতে সিনথেটিক রং, দ্রাবক ও প্রোপেল্যান্ট কেমিক্যাল থাকে। ফুল হাতে ছোঁয়ার কারণে ত্বকে অ্যালার্জি হতে পারে, আর রঙের গন্ধ সরাসরি শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে শ্বাসকষ্ট বা মাথাব্যথার কারণও হতে পারে।

ফুলে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে কি না, কেনার আগে যাচাই করে নিন

ফুল কেনা ও ধরার আগে তাই সতর্ক হোন

১. কৃত্রিম রং করা ফুলের পাপড়ির ওপর রঙের অসমান স্তর, স্প্রে করা রঙের ফোঁটা বা রাসায়নিক গন্ধ পাওয়া যায়। কেনার সময় গন্ধ ও পাপড়ির গঠন খেয়াল করুন।

২. উপহার হিসেবে রং করা ফুল পেলে তা নাকের কাছে না আনা এবং ফুল স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলা উচিত।

৩. আমাদের সহজাত প্রবৃত্তি হলো, ফুল পেলেই ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে ধরি। শুধু কৃত্রিম রং করা ফুল নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও বিষয়টি সমান প্রযোজ্য। কেননা ফুলের পাপড়ির ভাঁজে অনাকাঙ্ক্ষিত পোকামাকড়ের উপস্থিতি থাকতে পারে

অপরাজিতা ফুলের চায়ে মিলবে এই ৬ উপকার

১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন।

গ্রাফিকস কার্ড কেবল গেমারদের জন্যই নয়, একই সঙ্গে ডিজাইনার, ভিডিও এডিটর, থ্রিডি মডেলার এবং এআই ডেভেলপারদের মতো ক্রিয়েটরদের জন্য কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি সেরা গ্রাফিকস কার্ড নির্বাচন করতে কেবল শীর্ষ মডেলের পেছনে না ছুটে কাজের ধরন অনুযায়ী কিছু মৌলিক বিষয় বিবেচনা করা উচিত। সৃজনশীল পিসির জন্য গ্রাফিকস কার্ড কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

ভির্যাম মেমোরি: সৃজনশীল কাজের ক্ষেত্রে ভির্যাম সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এআই মডেল তৈরি, হাই-রেজোল্যুশন ভিডিও সম্পাদনা বা থ্রিডি রেন্ডারিংয়ের জন্য বেশি ভির্যাম প্রয়োজন। ১৬ জিবি ভির্যাম বেশির ভাগ সাধারণ কাজের জন্য যথেষ্ট। তবে ভারী এআই ও সিমুলেশন কাজের জন্য ৩২ জিবি ভির্যামের প্রয়োজন হয়। নতুনদের জন্য বাজেট কম থাকলে ৮ জিবি ভির্যাম দিয়ে কাজ শুরু করা সম্ভব।

কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স: শুধু ভির্যামের পরিমাণ বেশি হলেই হবে না, কার্ডের প্রসেস করার গতি ও ব্যান্ডউইডথ কেমন, তা-ও দেখা জরুরি। রেন্ডারিং বা জটিল দৃশ্য সম্পাদনা করার জন্য শক্তিশালী কোর ও ক্লক স্পিড প্রয়োজন।

আকৃতি ও এয়ারফ্লো: আধুনিক শক্তিশালী গ্রাফিকস কার্ডগুলো আকারে বেশ বড় হয় এবং এগুলোতে তিনটি ফ্যান থাকে। তাই এটি পিসি কেসিংয়ে সঠিকভাবে আঁটবে কি না নিশ্চিত হতে হবে। ছোট কেসিং বা একাধিক গ্রাফিকস কার্ড ব্যবহার করতে চাইলে কম পুরুত্বের (যেমন ২.৫ স্লট) স্লিম কার্ড বেছে নিতে হবে।

প্রয়োজনীয় পোর্টের উপস্থিতি: একাধিক মনিটর সেটআপের জন্য ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্টের সুবিধা প্রয়োজন। অনেকে কাজের সুবিধার জন্য ইউএসবি টাইপ-সি ভিডিও আউটপুট পছন্দ করেন, যা কেনাকাটার সময় দেখে নেওয়া ভালো।

প্রযুক্তির সহায়তা: সাম্প্রতিক প্রজন্মের গ্রাফিকস কার্ডে এআই-ভিত্তিক প্রযুক্তি যুক্ত থাকে, যা ভিডিও প্রসেসিং ও রেন্ডারিংয়ের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

আপনার কাজের চাহিদা ও বাজেট: সঠিকভাবে পর্যালোচনা করে উপযুক্ত গ্রাফিকস কার্ড নির্বাচন করলে দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব।

সূত্র: আসুস ডটকম

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, “স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যেতে হবে।
২০২৬ সালের বুকার পুরস্কার জিতলেন ৮১ বছর বয়সি ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মান পেলেন তিনি।
জামালপুরে মুখোশ পরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ প্রতিবেশী দেশের নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত হতে পারত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।