কলাম

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

নভেম্বর ১৪, ২০২৬
প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে
প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে
কর্মক্ষেত্রের চিত্রটাও খুব একটা আলাদা নয়। অফিসে প্রতিদিন সহকর্মীদের নানা কটুকথা ও কটাক্ষ শুনতে হয় এক মনঃসামাজিক প্রতিবন্ধকতার শিকার মানুষকে।

Prothomalo

View more
খুলনায় বারবার গুলি, আতঙ্কে মানুষ
খুলনায় বারবার গুলি, আতঙ্কে মানুষ

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গত মঙ্গলবার খুলনায় মানববন্ধন হয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

নভেম্বর ১৪, ২০২৬
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো

আমেরিকা এবং ব্রাজিলের নির্বাচনে এটা স্পষ্ট, অতি জনতুষ্টিবাদী দক্ষিণপন্থার পক্ষে দীর্ঘকাল ক্ষমতায় থাকা দুরূহ।

নভেম্বর ১৪, ২০২৬
মণিপুরে আবার হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু
মণিপুরে আবার হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

গত ১৮ এপ্রিলও ঠিক এ জায়গাতেই দুই নাগা নাগরিককে হত্যা করা হয়। এ পথে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে লিটান থেকে ২০ কিলোমিটার দীর্ঘ সংবেদনশীল এলাকায় সরকারি নিরাপত্তা বলয়ের সাহায্য নিতে হয়।

নভেম্বর ১৪, ২০২৬
স্ত্রীর মৃত্যুর পর কেন নেহরু কোটে তাজা গোলাপ গুঁজে রাখতেন
স্ত্রীর মৃত্যুর পর কেন নেহরু কোটে তাজা গোলাপ গুঁজে রাখতেন

স্ত্রীর মৃত্যুর বেশ কিছু বছর পর ভারতের শেষ ভাইসরয়ের স্ত্রী এডউইনা মাউন্টব্যাটেনের সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে নেহরুর।

নভেম্বর ১৪, ২০২৬
কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়
কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়

আগের পর্ব
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কল্যাণে আমরা জানি, কোয়ান্টাম জগতে কোনো কোয়ান্টাম কণার অবস্থান ও ভরবেগ একই সময়ে নিখুঁতভাবে জানা যায় না। কোয়ান্টাম জগতে অবস্থান ও ভরবেগকে বলা হয় পরিপূরক রাশি। এর মানে হলো, দুটিকে একই সঙ্গে পুরোপুরি নির্ভুলভাবে মাপা সম্ভব নয়।

কিন্তু কোয়ান্টাম জগতে আরও এক জোড়া পরিপূরক রাশি আছে। অবস্থান ও ভরবেগের মতো তারা অতটা বিখ্যাত নয়। কিন্তু আমাদের মহাবিশ্বের জন্য তাদের গুরুত্ব অনেক বড়। কোয়ান্টাম জগতে শক্তি ও সময়ও পরিপূরক রাশি। অবস্থানের সঙ্গে ভরবেগের যে সম্পর্ক, শক্তির সঙ্গে সময়ের সম্পর্কও অনেকটা তেমনই। অবস্থানকে শক্তি দিয়ে এবং ভরবেগকে সময় দিয়ে বদলে দিলে আমরা পেয়ে যাই একই রকম সহজ, অথচ দারুণ গুরুত্বপূর্ণ আরেকটি নীতি। সেটি হলো শক্তি-সময় অনিশ্চয়তা নীতি। এটিকেও একটি ছোট্ট সমীকরণে লেখা যায়: ΔE · Δt ≥ ħ/2।

এবার আমাদের সেই দাঁড়িপাল্লার কথা মনে করো। এক পাশে রয়েছে শক্তির অনিশ্চয়তা ΔE এবং সময়ের অনিশ্চয়তা Δt-এর গুণফল। অন্য পাশে রয়েছে ħ/2। দুটো পাশের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এই দুই রাশির জোড়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শক্তি ও সময়—দুটিকে একই সঙ্গে পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায় না। কোনো কোয়ান্টাম ব্যবস্থা—অর্থাৎ এক বা একাধিক কোয়ান্টাম কণার সমষ্টি—কত শক্তি ধারণ করছে, তা যত বেশি নিশ্চিতভাবে জানা যাবে, সেটি কতক্ষণ অস্তিত্বশীল থাকবে, সে সম্পর্কে তত কম নিশ্চিত হওয়া যাবে। আবার উল্টোটাও সত্যি।

কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ

এক পাশে রয়েছে শক্তির অনিশ্চয়তা ΔE এবং সময়ের অনিশ্চয়তা Δt-এর গুণফল। অন্য পাশে রয়েছে ħ/2। দুটো পাশের মধ্যে ভারসাম্য বজায় থাকে।

শক্তি-সময় অনিশ্চয়তা নীতির একটি সরাসরি ফল হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সম্ভবত সবচেয়ে চমকে দেওয়া পূর্বাভাস। চিরায়ত পদার্থবিজ্ঞানের একটি বহুদিনের বিশ্বাসকে যেন সেটা ভেঙে চুরমার করে দেয়। সেই বিশ্বাসটা হলো—শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলাতে পারে; নতুন করে তৈরি হতে বা একেবারে ধ্বংস হয়ে যেতে পারে না। আমাদের চিরায়ত জগতে আমরা জানি, কোনো ব্যবস্থার মোট শক্তি সব সময় সংরক্ষিত থাকে।

একটি রোলার কোস্টারের কথা ভাবো। সেটি যখন অনেক উঁচু থেকে নিচের দিকে ছুটে আসে, তখন তার গতি বাড়তে থাকে। তার মহাকর্ষীয় বিভবশক্তি বদলে যায় গতিশক্তিতে। আবার চাকার সঙ্গে ট্র্যাকের ঘর্ষণের কারণে সেই শক্তির কিছুটা তাপে পরিণত হয়ে ছড়িয়ে পড়ে।

ছবি ১৬: কোয়ান্টাম জগতে শূন্যস্থানও পুরোপুরি শূন্য নয়। সেখানে ক্ষণিকের জন্য ভার্চুয়াল কণার উদয় ও বিলয় ঘটতে পারে। চোখে দেখা যায় না, তবু এই ক্ষণস্থায়ী ঘটনাগুলো মনে করিয়ে দেয়—কণার অনুপস্থিতি মানেই শূন্যতা নয়!

অর্থাৎ এক ধরনের শক্তি অন্য ধরনের শক্তিতে বদলে যাচ্ছে। কিন্তু ব্যবস্থাটির মোট শক্তির পরিমাণ সব সময় একই থাকছে। কিন্তু কোয়ান্টাম জগতে শক্তি সংরক্ষণের এই কঠোর নিয়ম সব সময় হুবহু মানা হয় না।

শক্তি-সময় অনিশ্চয়তা নীতি বলছে, কোনো কোয়ান্টাম কণা যত কম সময়ের জন্য অস্তিত্বশীল থাকে, তার শক্তি সম্পর্কে আমাদের অনিশ্চয়তা তত বেশি হয়। আর এখান থেকেই সম্ভব হয় কোয়ান্টাম ওঠানামা বা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এর ফলে কোয়ান্টাম কণা যেন একেবারে শূন্য থেকে হঠাৎ অস্তিত্বে চলে আসতে পারে!

কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি

শক্তি-সময় অনিশ্চয়তা নীতি বলছে, কোনো কোয়ান্টাম কণা যত কম সময়ের জন্য অস্তিত্বশীল থাকে, তার শক্তি সম্পর্কে আমাদের অনিশ্চয়তা তত বেশি হয়।

কোয়ান্টাম জগতে একমাত্র শর্ত হলো, তৈরি হওয়ার সময় কণাটি যে পরিমাণ শক্তি ধার নেবে, ΔE, সেটি আবার ফিরিয়ে দিতে হবে অবিশ্বাস্য রকম অল্প সময়ের মধ্যে, Δt। মানে হলো ΔEΔt ≥ ħ/2। এই সময়ের মধ্যেই কণাটিকে আবার ধ্বংস হয়ে সেই শক্তির ঋণ শোধ করতে হবে।

এই ভার্চুয়াল কণাগুলো আমাদের মহাবিশ্বের প্রতিটি কোণে সব সময়ই যেন হঠাৎ জন্ম নিচ্ছে। তারপর মহাবিশ্ব টের পাওয়ার আগেই নিজেদের ধ্বংস করে সেই শক্তির ঋণ শোধ করে দিচ্ছে। এমনকি পদার্থও তার প্রতিপদার্থের সঙ্গে জোড়া বেঁধে হঠাৎ অস্তিত্বে আসতে পারে। তারপর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা একে অপরকে ধ্বংস করে দিতে পারে।

এর ফল হলো, শূন্যস্থানকে আমরা যতই নিখুঁতভাবে ফাঁকা করার চেষ্টা করি না কেন, কোয়ান্টাম মাত্রায় স্থান কখনোই পুরোপুরি ফাঁকা হতে পারে না। কারণ সেখানে অসংখ্য ভার্চুয়াল কণা ও প্রতিকণার জোড়া চোখের পলকের মতো ক্ষণিকের জন্য সৃষ্টি হচ্ছে এবং আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। যেমন, ইলেকট্রন ও পজিট্রন। পজিট্রন হলো ইলেকট্রনের প্রতিকণা। এর ভর ইলেকট্রনের সমান, কিন্তু আধান বিপরীত।

কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎ

কোয়ান্টাম জগতে একমাত্র শর্ত হলো, তৈরি হওয়ার সময় কণাটি যে পরিমাণ শক্তি ধার নেবে, ΔE, সেটি আবার ফিরিয়ে দিতে হবে অবিশ্বাস্য রকম অল্প সময়ের মধ্যে, Δt। মানে হলো ΔEΔt ≥ ħ/2।

এবার কল্পনা করো, একটি ইলেকট্রনের আকারের রোলার কোস্টারে চড়ে বসেছো তুমি। সে একেবারে দুর্দান্ত এক যাত্রা হবে! কারণ এত স্বল্প সময়ের ব্যবধানে সেই ব্যবস্থার মোট শক্তিও বারবার ওঠানামা করবে। এই কোয়ান্টাম রোলার কোস্টার কখনোই পুরোপুরি থামতে পারবে না, যাতে তুমি নেমে আসতে পারো। কারণ তার চারপাশে ভার্চুয়াল ইলেকট্রন ও পজিট্রন হঠাৎ হঠাৎ তৈরি হতে থাকবে। সেই কণাগুলো রোলার কোস্টারটিকে শক্তির ছোট ছোট ধাক্কা দেবে। ফলে সেটি হয়তো হঠাৎ নিজের থেকেই একের পর এক চক্কর খাওয়াতে শুরু করবে! তারপর সেই ভার্চুয়াল কণা ও প্রতিকণাগুলো নিজেরাই একে অপরকে ধ্বংস করে আবার শূন্যে মিলিয়ে যাবে।

ড্যানি হোমসের ওয়ান্ডার অব কোয়ান্টাম ওয়ার্ল্ডস অবলম্বনে

কোয়ান্টাম জগৎ কি আসলেই অদৃশ্য

নভেম্বর ১৪, ২০২৬
নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা
নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা

‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।

নভেম্বর ১৪, ২০২৬
চরের মানুষের লড়াকু জীবন
চরের মানুষের লড়াকু জীবন

চরাঞ্চলে বসবাস করা মানুষের জীবন বেশ সংগ্রামের। রোদ, বৃষ্টি ও ঝড়—এসব দুর্যোগ মোকাবিলা করে তাঁদের জীবন ও জীবিকা চলে।

নভেম্বর ১৪, ২০২৬
প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে
প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

কর্মক্ষেত্রের চিত্রটাও খুব একটা আলাদা নয়। অফিসে প্রতিদিন সহকর্মীদের নানা কটুকথা ও কটাক্ষ শুনতে হয় এক মনঃসামাজিক প্রতিবন্ধকতার শিকার মানুষকে।

নভেম্বর ১৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।