মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ
অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ

কৃতজ্ঞতা কোনো জাদুর কাঠি নয়। এটি ন্যায্য বেতনের বিকল্প নয়, অযৌক্তিক কাজের চাপও কমায় না, ভাঙা ব্যবস্থাও জোড়া লাগায় না। তবে মানুষ যখন নিজেকে দৃশ্যমান ও মূল্যবান মনে করে, তখন কাজের দিনগুলো একটু সহনীয় হয়। তাঁরা নিজের সেরাটা দিতে চায়।

নভেম্বর ১৩, ২০২৬
মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা
মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা

শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) তৈরি পোশাক কারখানা বন্ধ করা হলে শ্রম অসন্তোষের উসকানি দেওয়া হবে বলে মনে করছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেছেন, বর্তমানে এক-দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।

শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে এবং কারখানায় কাজে ফিরতে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তৈরি পোশাকশিল্পে চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিজিএমইএ তার সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা করবে। এই সভায় যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ। ইতিমধ্যে সাভার ও আশুলিয়ায় ৭টি কারখানা ওই ধারায় বন্ধ করেছে মালিকপক্ষ।

সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা বলেছেন, ‘ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ নেবেন না।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।

নভেম্বর ১৩, ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।

নভেম্বর ১৩, ২০২৬
এক ঝলক (১৩ নভেম্বর ২০২৬)
এক ঝলক (১৩ নভেম্বর ২০২৬)

কাপ্তাই হ্রদে মাছ ধরছেন এক ব্যক্তি। লেমুছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বর

ভোরের আলো ফুটতেই শিশিরভেজা মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। খুলনা, ১৩ নভেম্বর

কলার মোচার ফুলে বসে মধু খেতে ব্যস্ত একটি কাঠঠোকরা। খুলনা, ১৩ নভেম্বর

বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। খেত থেকে তোলা ফুলকপি বিক্রির জন্য বাজারে এনেছেন এক কৃষক। ঠাকুরগাঁও, ১৩ নভেম্বর

শিমখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক আমজাদ হোসেন। সোয়া এক বিঘা জমিতে শিমের চাষ করেছেন তিনি। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মালিগাছা, পাবনা, ১৩ নভেম্বর

পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলছেন জেলেরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ নভেম্বর

হেমন্তের সকালে ফসলের মাঠে কিষান-কিষানির ব্যস্ততা। ঘিওর, মানিকগঞ্জ, ১৩ নভেম্বর

খেত থেকে তোলা মুলা মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। এসব মুলা পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৩ নভেম্বর

চা-বাগানের পাশের একটি জলাশয়ে ফুটে রয়েছে অজস্র শাপলা। জুড়ী, মৌলভীবাজার, ১৩ নভেম্বর

মাঠে বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষক নুরুজ্জামান। তাহিরপুর, সুনামগঞ্জ, ১২ নভেম্বর

মনু নদের পানি কমতে শুরু করায় জেগে ওঠা চরে রবিশস্য চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কুলাউড়া, মৌলভীবাজার, ১৩ নভেম্বর

মুগ্ধতা ছড়াচ্ছে স্থলপদ্ম ফুল। মৌলভীবাজার, ১৩ নভেম্বর

নভেম্বর ১৩, ২০২৬
৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল
৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল

শাকিলের দুর্ভাগ্যের ইতিহাস গড়া ম্যাচটি ড্র করেছে পাকিস্তান। মূলত শাকিলের ব্যাটিংয়েই রাওয়ালপিন্ডির প্রথম টেস্টটি ড্র করতে পেরেছে পাকিস্তান।

নভেম্বর ১৩, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে জোবেল মিয়া ও সালমা বেগমের ক্যানসার আক্রান্ত মেয়ে তাকিয়া (ডানে)

আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। বিস্তারিত পড়ুন...

এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

অবশেষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। বিস্তারিত পড়ুন...

ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ

সোনিয়া গান্ধীর পছন্দের তালিকায় আছে বাঙালি আর গুজরাটি খাবার

ভারতে এসে সোনিয়া গান্ধী প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেটা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া। ঝাল আর মসলাদার ভারতীয় খাবার একেবারেই খেতে পারতেন না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। সোনিয়ার পছন্দের তালিকায় ঢুকেছে ভারতীয় খাবার। এমনকি এসব খাবার এখন তিনি বেশ ভালো রান্না করতেও পারেন। বিস্তারিত পড়ুন...

৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

হেনরির বলে বোল্ড হয়েছেন কোহলি

তাঁর দুর্দান্ত একটা সেঞ্চুরি। এতে দলের স্কোরবোর্ডে ৩৩৩ রান। উইল ইয়ংয়ের দিনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরই যেন মঞ্চটা কেড়ে নিলেন তাঁরই সতীর্থ ম্যাট হ্যানরি। ভারতের ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিলেন এই পেসার। বিস্তারিত পড়ুন...

নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি

ছোট পর্দার অভিনয়শিল্পীদের পেশাগত শৃঙ্খলা রক্ষায় কাজ করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। বিভিন্ন সময় শুটিংয়ে অনুপস্থিতি, শিডিউল জটিলতা, অসদাচরণ কিংবা সহকর্মীর সঙ্গে বিরোধের অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে, কারও সদস্যপদ স্থগিত হয়েছে। বিস্তারিত পড়ুন...

নভেম্বর ১৩, ২০২৬
ফোন করে ডাকেন সাবেক স্ত্রী, নতুন স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা: এসআরবি
ফোন করে ডাকেন সাবেক স্ত্রী, নতুন স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা: এসআরবি

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মো. রাসেলকে (৩০) হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবেক স্ত্রীর নাম ফারজানা আক্তার (২৬)। এ ঘটনায় গ্রেপ্তার বাকি দুজন হলেন নাদিয়া সুলতানা (২৫) ও মো. সেলিম (২৫)। এর মধ্যে নাদিয়া ফারজানার বোন ও সেলিম ফারজানার নতুন স্বামী।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নোয়াখালীতে এসআরবি-১১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর কোম্পানি কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। তিনি বলেন, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে গত বুধবার রাতে নিখোঁজের পাঁচ দিন পর উপজেলার শানুখালী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মো. রাসেলের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পায় পুলিশ। এটি তাঁর সাবেক শ্বশুরবাড়ি। মো. রাসেল উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নোয়াখোলা ইউনিয়ন শ্রমিক দল কমিটির সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে এসআরবির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১০ বছর আগে রাসেলের সঙ্গে ফারজানার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে রাসেলের খালাতো ভাই সেলিমের সঙ্গে ফারজানার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দিলে এক বছর আগে ফারজানা ও রাসেলের বিচ্ছেদ হয়। এরপর থেকে দুই সন্তান রাসেলের বাড়িতে থাকত। তবে বিচ্ছেদ মেনে নিতে না পেরে রাসেল প্রায়ই শ্বশুরবাড়িতে গিয়ে ফারজানার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন।

এসআরবি জানায়, রাসেলের সঙ্গে বিচ্ছেদের পর এক মাস আগে ফারজানা গোপনে সেলিমকে বিয়ে করেন। তবে রাসেলের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ রাখতেন তিনি। ৬ নভেম্বর ফারজানা মুঠোফোনে কল করে রাসেলকে শ্বশুরবাড়িতে আসতে বলেন। সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফারজানা ও সেলিম মিলে তাঁকে হত্যা করেন। পরে ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লাশ মাটিচাপা দিয়ে তাঁরা আত্মগোপনে চলে যান।

শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ

এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে ফারজানা ও নাদিয়াকে গ্রেপ্তার করে এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ দল। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

৬ নভেম্বর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন রাসেল। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে রাসেলের সাবেক স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের আত্মগোপনে থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে পুলিশের সন্দেহ হলে তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

নভেম্বর ১৩, ২০২৬
নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক।

গত বুধবার দিবাগত গভীর রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুৎ–সংযোগের মিটার খুলে নিয়ে যান। এর দায়িত্বে ছিলেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক।

আজ শুক্রবারও পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। যোগাযোগ করা হলে তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বলেন, কাটআউট পর্যবেক্ষণ করে তা অক্ষত অবস্থায় দেখা গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।

সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন জ্বলছে

এদিকে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা। তাঁরা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান।

অবশ্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।

গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ১৩, ২০২৬
টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?
টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?

পদ্মার তলদেশে বৈদ্যুতিক কেবল বিচ্ছিন্ন হয়ে সেবা বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে একই তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।

নভেম্বর ১৩, ২০২৬
ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ
ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?

নভেম্বর ১৩, ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

নভেম্বর ১৩, ২০২৬
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।

নভেম্বর ১৩, ২০২৬
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?

বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নভেম্বর ১৩, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

নভেম্বর ১২, ২০২৬
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১২, ২০২৬
পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় লোকজন ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নভেম্বর ১৩, ২০২৬
দেশের ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী
দেশের ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।

নভেম্বর ১৩, ২০২৬
ভুয়া ভিডিও কলে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারা
ভুয়া ভিডিও কলে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারা

উত্তর কোরিয়ার রাষ্ট্র সমর্থিত হ্যাকাররা ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয় চুরি করে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল, গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী
ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল, গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নভেম্বর ১৩, ২০২৬
ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে
ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও দেশ-বিদেশে অধ্যায়নরত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার করে ৩ লাখ টাকা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৫ লাখ ৩৫ হাজার টাকার মানবিক সহযোগিতা দেওয়া হয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে: প্রতিমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে: প্রতিমন্ত্রী

উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নভেম্বর ১৩, ২০২৬
স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা

ঋণগ্রস্ত হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি।

নভেম্বর ১৩, ২০২৬
মজলিসের খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ, খোঁজ নিতে হাসপাতালে এমপি
মজলিসের খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ, খোঁজ নিতে হাসপাতালে এমপি

গাইবান্ধার সাঘাটায় মজলিসের দাওয়াতের খাবার খেয়ে শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

নভেম্বর ১৩, ২০২৬