জেলা

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে

নভেম্বর ১৬, ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে
আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিবেদিতা দেব বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

Prothomalo

View more
আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

আজ সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায়  সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।

নভেম্বর ১৬, ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে

আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিবেদিতা দেব বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

নভেম্বর ১৬, ২০২৬
সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬
সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়।

নভেম্বর ১৬, ২০২৬
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর, আরেকজনের বয়স ১৯।

নভেম্বর ১৬, ২০২৬
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

আজ ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে। সেগুলো বন্ধ করা প্রয়োজন।

নভেম্বর ১৬, ২০২৬
জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে। দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।

৪০ বছর বয়সী প্যাটিনসনের নাম ঘোষণার আগে জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো সব পোস্ট সরিয়ে ফেলা হয়। এরপর সেখানে ভেসে ওঠে দুটি শব্দ—‘পরিচয় নিশ্চিত’। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হয় বন্ডের চিরচেনা টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি। এক বিবৃতিতে স্টুডিও জানায়, প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।

নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন প্যাটিনসন ছাড়াও জশ ও’কনর ও ক্যালাম টার্নার। তবে গত শুক্রবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্যাটিনসনকে চুক্তির ক্ষেত্রে বেশি সুবিধাজনক শর্ত দেওয়া হয়েছে। তখন থেকেই তাঁর বন্ড হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়।

রবার্ট প্যাটিনসন

এর আগে সর্বশেষ পাঁচটি ছবিতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু হয়েছিল তাঁর বন্ড-অধ্যায়। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এই চরিত্রে তাঁর শেষ ছবি। করোনা মহামারির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছিল। গল্পের পরিণতিতে বন্ডের মৃত্যু দেখানো হলেও শেষ দৃশ্যে লেখা ছিল, ‘জেমস বন্ড ফিরে আসবে’। সেই প্রত্যাবর্তন এবার ঘটছে নতুন অভিনেতার হাত ধরে।

ক্রেগের সময়ে বন্ড সিরিজ বক্স অফিসে নতুন উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বিশ্বজুড়ে আয় করে ১১০ কোটি ডলারের বেশি। পাঁচটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন ক্রেগ।

প্যাটিনসন অভিনীত পরবর্তী ছবিটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার অ্যাগেইন’—এই দুটি অনানুষ্ঠানিক ছবিসহ হিসাব করলে বন্ড ছবির সংখ্যা দাঁড়ায় ২৮।
নতুন ছবিটির নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এর মধ্য দিয়ে বন্ড সিরিজে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে সিরিজটির স্বত্ব কিনে নেয় অ্যামাজন-এমজিএম স্টুডিওস। দীর্ঘদিন ধরে বন্ড ছবির দেখভাল করে আসা বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে স্বত্ব হস্তান্তরের পর এটিই হবে অ্যামাজনের অধীনে নির্মিত প্রথম বন্ড ছবি।

নতুন ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন ‘হ্যারি পটার’ ছবির প্রযোজক ডেভিড হেইম্যান এবং ‘স্পাইডার-ম্যান’ ছবির প্রযোজক অ্যামি প্যাসকেল। পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

ড্যানিয়েল ক্রেগ

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্যাটিনসন ইতিমধ্যে নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দিয়েছেন। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি ব্যতিক্রমী ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয় করে প্রথম নজরে আসেন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান। এ সিরিজে তাঁর সহশিল্পী ছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

এরপর ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’, রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’ এবং লিন রামসের ‘ডাই, মাই লাভ’-এর মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করেন প্যাটিনসন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ দিয়ে আবারও বড় ফ্র্যাঞ্চাইজির ছবিতে ফেরেন। ফলে বাণিজ্যিক জনপ্রিয়তা ও অভিনয়ের বৈচিত্র্য—দুই দিক থেকেই তাঁকে নতুন বন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ড. নো’ ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড হয়ে আসেন স্কটিশ অভিনেতা শন কনারি। ছবিটির সাফল্যের পর পরবর্তী পাঁচ বছরের মধ্যে আরও চারটি বন্ড ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ডফিঙ্গার’, ‘থান্ডারবল’ ও ‘ইউ অনলি লিভ টোয়াইস’—এই ছবিগুলোকে এখনো বন্ড সিরিজের সেরা কাজগুলোর মধ্যে বিবেচনা করা হয়।
জেমস বন্ড চরিত্রের স্রষ্টা লেখক ইয়ান ফ্লেমিং অবশ্য শুরুতে এই চরিত্রে ইংরেজ অভিনেতা ডেভিড নিভেনকে পছন্দ করতেন। ১৯৬৭ সালের অনানুষ্ঠানিক ছবি ‘ক্যাসিনো রয়্যাল’-এ অভিনয়ও করেন নিভেন। অন্যদিকে অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবি একবারের জন্য বন্ড হয়েছিলেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ ছিল তাঁর একমাত্র বন্ড ছবি। পরে ‘ডায়মন্ডস আর ফরএভার’ দিয়ে ১৯৭১ সালে আবারও চরিত্রটিতে ফেরেন কনারি।

১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। তাঁর সময়ে চরিত্রটিতে যুক্ত হয় খানিকটা রসিকতা ও হালকা মেজাজ। ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘মুনরেকার’ ও ‘অক্টোপুসি’ তাঁর উল্লেখযোগ্য বন্ড ছবি। এরপর আশির দশকের শেষ দিকে দুটি ছবিতে বন্ড হন টিমোথি ডালটন। ছয় বছরের বিরতির পর ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ দিয়ে চরিত্রটিতে ফেরেন আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। চারটি ছবিতে অভিনয়ের পর তাঁর স্থলাভিষিক্ত হন ড্যানিয়েল ক্রেগ।
এ পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড ছবিগুলো বিশ্বজুড়ে আয় করেছে মোট ৭৮০ কোটি ডলার। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এর অবস্থান পঞ্চম। তবে পণ্য বিক্রি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকে পাওয়া আয় এর বাইরেও অনেক বেশি বলে ধারণা করা হয়। এবার রবার্ট প্যাটিনসনের হাত ধরে সেই দীর্ঘ ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়।
দ্য গার্ডিয়ান অবলম্বনে

নভেম্বর ১৬, ২০২৬
আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি
আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। আজ সোমবার সকাল থেকে লোকালয়ে ঘোরাফেরা করছে হাতিটি।

নভেম্বর ১৬, ২০২৬
লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের

দিনের প্রথম দুই সেশনে লিটনের ওই সেঞ্চুরি আর দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের বলে ওপেনার এইডেন মার্করাম আউট হওয়া ছাড়া বাংলাদেশের জন্য তেমন কিছুই ছিল না।

নভেম্বর ১৬, ২০২৬
পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার?
পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার?

আলোচক:

মাহমুদ হাসান খান

সভাপতি, বিজিএমইএ

বাবুল আখতার

সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশন

সঞ্চালক:

সুজয় মহাজন

নভেম্বর ১৬, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।