রাশি

অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে

নভেম্বর ২১, ২০২৬
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

এ সপ্তাহের রাশিফল (২১ নভেম্বর–২৭ নভেম্বর ২০২৬)

মেষ রাশি

মেষ রাশি

নিজের অর্জন, ব্যক্তিগত আনন্দ ও ভবিষ্যতের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, সে প্রশ্ন সামনে আসতে পারে। সম্পর্কে আবেগের তীব্রতা বাড়বে, তবে সামান্য বিষয়েও প্রতিক্রিয়া অতিরিক্ত হয়ে উঠতে পারে। সন্তানদের শিক্ষা, প্রতিভা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে।

সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো ধারণা বাস্তবায়নের সুযোগ পাবেন। তবে দ্রুত সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিংবা অনুমাননির্ভর সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পেশাগত জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনের ইচ্ছা থাকলেও নিজের যোগ্যতার চেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রকৃত দক্ষতা উন্নয়নের বিষয়টি যেন আড়ালে না পড়ে।

সপ্তাহের শেষ ভাগে অর্থনৈতিক প্রাপ্তি ও ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে নতুন হিসাব তৈরি হতে পারে। মনে রাখবেন, প্রতিভা আপনাকে সুযোগের দরজায় পৌঁছে দেয়, কিন্তু বিচক্ষণতাই নির্ধারণ করে সেই দরজার ওপারে আপনি কত দূর যেতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার ব্যক্তিগত জগৎ ও বাইরের প্রত্যাশার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। বাসস্থান, সম্পত্তি কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। অন্যদিকে নিজের পরিচয়, ব্যক্তিগত চাহিদা ও জীবনযাপনের ধরন নিয়ে নতুন করে ভাববেন।

নিজের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে পার্থক্য স্পষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটানোর চাপও থাকতে পারে। কোনো বড় সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে আবেগের পরিবর্তে বাস্তব হিসাবকে গুরুত্ব দিন। পেশাগত ক্ষেত্রে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভালো।

পরিবারের কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জীবনের সব অর্জন বাইরে থেকে পরিমাপ করা যায় না। কখনো নিজের ঘর, আপনজন ও মানসিক স্থিতি ধরে রাখতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য। তবে নিরাপত্তার খোঁজে নতুন সম্ভাবনার দরজাও বন্ধ করবেন না।

মিথুন রাশি

মিথুন রাশি

এ সপ্তাহে কর্মব্যস্ততা বাড়বে এবং ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে পুরোনো কোনো জটিলতা নতুনভাবে সামনে আসতে পারে, তবে ধৈর্য ও বাস্তববুদ্ধির সাহায্যে তার সমাধান সম্ভব। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ কিংবা দায়িত্ব ভাগাভাগি নিয়ে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। অন্যের ভুল ধরার আগে নিজের কাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন প্রয়োজন কি না, সেটিও ভেবে দেখুন।

পড়াশোনা, লেখালেখি, যোগাযোগ ও সৃজনশীল কাজে নতুন উদ্যম অনুভব করবেন। কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাহসী পদক্ষেপ নিতে পারেন। তবে প্রেমের সম্পর্ক, সন্তান কিংবা ব্যক্তিগত আনন্দের বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ হতে পারে। নিজের মতামতকে সঠিক প্রমাণ করতে গিয়ে প্রিয়জনের অনুভূতিকে অবহেলা করবেন না।

বন্ধুমহল ও পরিচিত মানুষদের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হলেও সব সম্পর্ক সমানভাবে নির্ভরযোগ্য হবে না। সপ্তাহটি আপনাকে কিছুটা নিভৃত হতে, পুরোনো ক্লান্তি কাটাতে এবং মানসিক ভারমুক্তির সুযোগ করে দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে সরে এসে নিজের পরবর্তী পরিকল্পনা সাজানো ভালো হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক প্রাপ্তি ও পারিবারিক দায়িত্বের মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আয় বৃদ্ধি, বেতন, পারিশ্রমিক কিংবা নতুন কোনো উপার্জনের পথ নিয়ে আলোচনা সামনে আসতে পারে। তবে অর্থ আসার সম্ভাবনার পাশাপাশি ব্যয়ের চাপও বাড়তে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রের দায়িত্ব, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিংবা দৈনন্দিন প্রয়োজন ঘিরে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে।

সন্তানদের শিক্ষা, সৃজনশীল উদ্যোগ কিংবা ব্যক্তিগত কোনো স্বপ্নের পেছনে অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। সম্পর্কে আবেগের পাশাপাশি বাস্তব প্রত্যাশাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য যাচাই করুন। কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চললেও প্রয়োজনের সময় নিজের অধিকার সম্পর্কে স্পষ্ট থাকুন।

অর্থ উপার্জন জীবনের প্রয়োজন মেটায়, কিন্তু অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল প্রয়োজনগুলো হারিয়ে ফেললে সেই প্রাপ্তি অর্থহীন হয়ে পড়ে। এ সপ্তাহে প্রাপ্তি ও পরিতৃপ্তির পার্থক্য বোঝা জরুরি।

সিংহ রাশি

সিংহ রাশি

নিজের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক অবস্থানকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হতে পারে। নতুন কোনো উদ্যোগে সামনে আসার সুযোগ থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।

উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনায় বিশেষ মনোযোগ দিতে হবে। নিজের অভিজ্ঞতাকে চূড়ান্ত সত্য মনে না করে নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখুন। পেশাগত জীবনে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা বাড়তে পারে, তবে অধস্তন বা সহকর্মীদের সঙ্গে অহেতুক সংঘাত তৈরি করবেন না।

বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। এ সপ্তাহে পেশাগত পরিচিতি ও সামাজিক স্বীকৃতি নিয়ে প্রত্যাশা স্পষ্ট হবে। নিজের কাজের স্বীকৃতি না পেলে হতাশ না হয়ে কাজের মান উন্নত করুন। মনে রাখবেন, সিংহাসনে বসা আর রাজত্ব করতে জানা এক বিষয় নয়। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা ক্ষমতা পাওয়ার পর নয়, ক্ষমতা ব্যবহারের সময়েই হয়।

কন্যা রাশি

কন্যা রাশি

নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন কিছু দেখা কিংবা বোঝার আকাঙ্ক্ষা বাড়তে পারে। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা, গবেষণা কিংবা দূরবর্তী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে পারিবারিক সম্পত্তি, বাসস্থান কিংবা ঘরসংক্রান্ত কোনো বিষয় আপনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের অভিজ্ঞতা ও নিজের ভবিষ্যৎ লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যক্তিগত অর্থব্যবস্থায় কিছুটা সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে এমন ব্যয়ের ক্ষেত্রে যার তাৎক্ষণিক প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার সুযোগ আসতে পারে। নিজের দক্ষতা উন্নয়নের জন্য নিরিবিলি পরিবেশে সময় কাটানো উপকারী হবে।

কখনো পরিচিত জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয় নিজের সম্ভাবনাকে চিনতে। তবে নতুন দিগন্তে পৌঁছানোর আগে পুরোনো ভিত্তি কতটা মজবুত, সেটিও যাচাই করে নেওয়া প্রয়োজন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রকাশিত বিষয় সামনে আসতে পারে। যৌথ সম্পদ, ঋণ, বিমা, উত্তরাধিকার কিংবা অন্যের সঙ্গে ভাগ করা আর্থিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো আর্থিক লেনদেনে অস্পষ্টতা থাকলে তা পরিষ্কার করার সময় এসেছে।

অন্যদিকে নিজের ব্যক্তিগত পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা দ্বিধা তৈরি হতে পারে। কোনো সম্পর্কের মধ্যে নিজের প্রত্যাশা ও অপর পক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠতে পারে। ভাইবোন, যোগাযোগ কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয়ও আলোচনায় আসতে পারে।

ব্যবসায়িক চুক্তি কিংবা আর্থিক প্রতিশ্রুতিতে তাড়াহুড়ো করবেন না। ব্যক্তিগত কোনো গোপন বিষয় প্রকাশ্যে আসার ঝুঁকি থাকলে পরিস্থিতি সামলাতে বিচক্ষণতা প্রয়োজন। সব সত্য প্রকাশ করাই সাহস নয়, আবার সব সত্য আড়াল করাও বুদ্ধিমত্তা নয়। কোন সত্য কখন এবং কীভাবে সামনে আনতে হবে, সেই বিচারবোধই এবার আপনার সবচেয়ে বড় সম্পদ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

নিজের অবস্থান ও সম্পর্কের বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারি কিংবা বিবাহসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন দেখা দিতে পারে। অপর পক্ষের আচরণে এমন কিছু দিক সামনে আসতে পারে, যা আগে আপনার নজরে পড়েনি। তবে সাময়িক আবেগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

কর্মক্ষেত্রে পেশাগত স্বীকৃতি ও নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃত্বের দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করতে পারে। আর্থিক বিষয়ে নিজের আয় ও পারিবারিক সম্পদের পরিকল্পনা নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। কোনো চুক্তি বা অংশীদারত্বে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।

মানুষকে চেনার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো, যখন তার সঙ্গে আপনার স্বার্থ জড়িয়ে যায়। এ সপ্তাহে সম্পর্কের আবেগের পাশাপাশি তার বাস্তব ভিত্তিটিও বুঝে নেওয়া প্রয়োজন।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রের পরিচিত গণ্ডি ছাড়িয়ে আরও বড় কোনো লক্ষ্য সামনে আসতে পারে। উচ্চশিক্ষা, বিদেশযাত্রা, গবেষণা কিংবা পেশাগত উন্নতির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যক্তিগত সৃজনশীলতা কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো বিষয় আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

কোনো গুরুত্বপূর্ণ শিক্ষাগত বা পেশাগত পরিকল্পনায় আশানুরূপ অগ্রগতি না হলে নিজের প্রস্তুতি পর্যালোচনা করুন। অন্যদিকে দৈনন্দিন কাজের চাপ ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করলে পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হতে রে। নতুন কোনো জ্ঞান অর্জন কিংবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার চিন্তার পরিধি বাড়াবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অতিরিক্ত আশাবাদী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন।

ভাগ্য অনেক সময় সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে হয় জের পরিশ্রম দিয়ে। স্বপ্ন যত বড় হবে, প্রস্তুতির গভীরতাও তত বেশি হওয়া প্রয়োজন।

বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছে

মকর রাশি

মকর রাশি

আর্থিক জীবনের এমন কিছু দিক সামনে আসতে পারে, যেগুলো সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না। ঋণ, উত্তরাধিকার, যৌথ সম্পদ, বিমা কিংবা পারিবারিক আর্থিক দায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কোনো পুরোনো আর্থিক বিষয় নিষ্পত্তির সুযোগ তৈরি হলেও প্রয়োজনীয় যাচাই ছাড়া এগোনো ঠিক হবে না। অন্যদিকে বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক পরিবেশে পরিবর্তনের চিন্তা আসতে পারে।

দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার পাশাপাশি বর্তমান ব্যয়ের হিসাবও পরিষ্কার রাখা জরুরি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা পেশাগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। গবেষণা ও অনুসন্ধানমূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য জটিল কোনো বিষয় উন্মোচনের সুযোগ রয়েছে।

যে হিসাব চোখে দেখা যায়, তা মেলানো সহজ। কঠিন হলো সেই সব দায় চেনা, যেগুলো নীরবে ভবিষ্যৎকে প্রভাবিত করে। এবার আর্থিক ও ব্যক্তিগত জীবনের অদৃশ্য হিসাবগুলো বুঝে নেওয়াই আপনার বড় কাজ।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। বিবাহ, ব্যবসায়িক অংশীদারত্ব, চুক্তি কিংবা গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত সামনে আসতে পারে। কোনো ব্যক্তির সঙ্গে মতের মিল থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দুজনের উদ্দেশ্য কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করা জরুরি।

সামাজিক যোগাযোগ ও বন্ধুমহল থেকে নতুন কোনো সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে পরিচিতির সংখ্যা বাড়লেই প্রকৃত সমর্থন বাড়ে না। অংশীদারত্বের ক্ষেত্রে দায়িত্ব ও আর্থিক শর্ত পরিষ্কার রাখুন। যোগাযোগের সময় আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিলে ভুল–বোঝাবুঝি কমবে।

অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। একটি চুক্তি কাগজে স্বাক্ষর দিয়ে শুরু হয়, কিন্তু তার স্থায়িত্ব নির্ভর করে বিশ্বাস ও দায়িত্ব পালনের ওপর। সম্পর্কের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য—প্রতিশ্রুতির চেয়ে ধারাবাহিক আচরণ অনেক বেশি মূল্যবান।

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রের দৈনন্দিন বাস্তবতা এবার আপনার দক্ষতার প্রকৃত পরীক্ষা নিতে পারে। নতুন দায়িত্ব, কাজের চাপ কিংবা কোনো জটিল সমস্যার সমাধানে ব্যস্ততা বাড়বে। চাকরির পরিবেশে প্রতিযোগিতা তৈরি হতে পারে, তবে নিজের কাজের মান ও দক্ষতার ওপর নির্ভর করাই ভালো। আয় বাড়ানোর নতুন সুযোগ থাকলেও অতিরিক্ত দায়িত্ব গ্রহণের আগে সময় ও সামর্থ্যের হিসাব করুন।

অন্যদিকে যোগাযোগ, লেখালেখি কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয় আপনার কর্মপরিকল্পনায় যুক্ত হতে পারে। সহকর্মীদের সঙ্গে কাজের সমন্বয় বজায় রাখা জরুরি, তবে অন্যের ভুলের দায় নিজের ওপর নেবেন না। শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নিন। কর্মজীবনে বড় সাফল্যের পেছনে অনেক ছোট দায়িত্ব লুকিয়ে থাকে।

যে মানুষ প্রতিদিনের কাজকে অবহেলা না করে দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে, তার জন্য বড় সুযোগের দরজাও একসময় খুলে যায়।

বক্তব্য ঠিক হলেও কোন রাশির জাতকের কঠোর ভাষায় বাড়তে পারে জটিলতা

Prothomalo

View more
বন্য হাতির দল পাহাড় ছেড়ে সমতলে
বন্য হাতির দল পাহাড় ছেড়ে সমতলে

অগ্রহায়ণে মাঠে মাঠে পেকেছে আমন ধান। বাতাসে ছড়িয়েছে পাকা ধানের গন্ধ। সেই গন্ধের টানে পাহাড় ছেড়ে সমতলে নেমে এসেছে বন্য হাতির দল। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ে বিচরণ করা হাতিরা খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসে। হাতির এই চলাচল পাহাড়ি প্রকৃতির স্বাভাবিক দৃশ্য হলেও তা ঘিরে সীমান্তবর্তী জনপদে তৈরি হয় নানা উদ্বেগ। একদিকে বন্য প্রাণীর নিরাপদ বিচরণ, অন্যদিকে মানুষের জীবন ও ফসলের সুরক্ষা—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বাড়ছে। শেরপুরের গারো পাহাড়ের বালিজুরী বন বিভাগের রেঞ্জের গাইয়েরঝুপা এলাকায় গত বুধবার ছবিগুলো তোলা হয়েছে।

পাহাড়ের সবুজ ঝোপঝাড় পেরিয়ে দল বেঁধে সমতলের দিকে এগিয়ে যাচ্ছে এক পাল বন্য হাতি

দুটি পূর্ণবয়স্ক হাতির মাঝখানে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে শাবক হাতি

বড় হাতিগুলোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকগুলো। খাবারের সন্ধানে পাহাড়ের পাদদেশে হাতির পাল

সবুজ গাছপালার আড়ালে দাঁড়িয়ে রয়েছে বন্য হাতির পাল

দলের বড় হাতির পাশে হেঁটে চলেছে শাবক। নিরাপত্তার জন্য শাবককে ঘিরে রাখে হাতিরা

পাহাড়ের পাদদেশে ঘাসের মধ্যে পানি ও কাদামাটিতে একটি হাতি ও তার শাবক

একটি পূর্ণবয়স্ক হাতির সঙ্গে সারিবদ্ধভাবে হেঁটে বেড়াচ্ছে দুটি শাবক

পাহাড়ের সবুজ প্রান্তরে একসঙ্গে বিচরণ করছে বন্য হাতির পাল

খোলা প্রান্তর পেরিয়ে হেঁটে যাচ্ছে দুটি বন্য হাতির শাবক

দলের বড় হাতিগুলোর সঙ্গে পথ চলছে ছোট্ট শাবকটিও

সবুজ গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে একটি বন্য হাতি

পাহাড়ের পাদদেশের ঘাসের জমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে হাতির দল

ছোট-বড় মিলিয়ে একসঙ্গে বিচরণ করছে হাতির পাল। দলে রয়েছে কয়েকটি শাবকও

ঝোপঝাড় পেরিয়ে খোলা প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছে হাতির দল

বনের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে শাবকসহ বন্য হাতি

পাহাড়ের সবুজ বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে বন্য হাতির পাল

নভেম্বর ২১, ২০২৬
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

৪৩ বছর বয়সী আলভেস এখন ফুটবল মাঠের বদলে ধর্মীয় মঞ্চে দাঁড়ান। সম্প্রতি আর্জেন্টিনা সফর করে দিয়েছেন ধর্মীয় বক্তৃতা।

নভেম্বর ২১, ২০২৬
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

এ সপ্তাহের রাশিফল (২১ নভেম্বর–২৭ নভেম্বর ২০২৬)

মেষ রাশি

মেষ রাশি

নিজের অর্জন, ব্যক্তিগত আনন্দ ও ভবিষ্যতের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, সে প্রশ্ন সামনে আসতে পারে। সম্পর্কে আবেগের তীব্রতা বাড়বে, তবে সামান্য বিষয়েও প্রতিক্রিয়া অতিরিক্ত হয়ে উঠতে পারে। সন্তানদের শিক্ষা, প্রতিভা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে।

সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো ধারণা বাস্তবায়নের সুযোগ পাবেন। তবে দ্রুত সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিংবা অনুমাননির্ভর সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পেশাগত জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনের ইচ্ছা থাকলেও নিজের যোগ্যতার চেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রকৃত দক্ষতা উন্নয়নের বিষয়টি যেন আড়ালে না পড়ে।

সপ্তাহের শেষ ভাগে অর্থনৈতিক প্রাপ্তি ও ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে নতুন হিসাব তৈরি হতে পারে। মনে রাখবেন, প্রতিভা আপনাকে সুযোগের দরজায় পৌঁছে দেয়, কিন্তু বিচক্ষণতাই নির্ধারণ করে সেই দরজার ওপারে আপনি কত দূর যেতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার ব্যক্তিগত জগৎ ও বাইরের প্রত্যাশার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। বাসস্থান, সম্পত্তি কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। অন্যদিকে নিজের পরিচয়, ব্যক্তিগত চাহিদা ও জীবনযাপনের ধরন নিয়ে নতুন করে ভাববেন।

নিজের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে পার্থক্য স্পষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটানোর চাপও থাকতে পারে। কোনো বড় সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে আবেগের পরিবর্তে বাস্তব হিসাবকে গুরুত্ব দিন। পেশাগত ক্ষেত্রে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভালো।

পরিবারের কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জীবনের সব অর্জন বাইরে থেকে পরিমাপ করা যায় না। কখনো নিজের ঘর, আপনজন ও মানসিক স্থিতি ধরে রাখতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য। তবে নিরাপত্তার খোঁজে নতুন সম্ভাবনার দরজাও বন্ধ করবেন না।

মিথুন রাশি

মিথুন রাশি

এ সপ্তাহে কর্মব্যস্ততা বাড়বে এবং ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে পুরোনো কোনো জটিলতা নতুনভাবে সামনে আসতে পারে, তবে ধৈর্য ও বাস্তববুদ্ধির সাহায্যে তার সমাধান সম্ভব। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ কিংবা দায়িত্ব ভাগাভাগি নিয়ে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। অন্যের ভুল ধরার আগে নিজের কাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন প্রয়োজন কি না, সেটিও ভেবে দেখুন।

পড়াশোনা, লেখালেখি, যোগাযোগ ও সৃজনশীল কাজে নতুন উদ্যম অনুভব করবেন। কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাহসী পদক্ষেপ নিতে পারেন। তবে প্রেমের সম্পর্ক, সন্তান কিংবা ব্যক্তিগত আনন্দের বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ হতে পারে। নিজের মতামতকে সঠিক প্রমাণ করতে গিয়ে প্রিয়জনের অনুভূতিকে অবহেলা করবেন না।

বন্ধুমহল ও পরিচিত মানুষদের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হলেও সব সম্পর্ক সমানভাবে নির্ভরযোগ্য হবে না। সপ্তাহটি আপনাকে কিছুটা নিভৃত হতে, পুরোনো ক্লান্তি কাটাতে এবং মানসিক ভারমুক্তির সুযোগ করে দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে সরে এসে নিজের পরবর্তী পরিকল্পনা সাজানো ভালো হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক প্রাপ্তি ও পারিবারিক দায়িত্বের মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আয় বৃদ্ধি, বেতন, পারিশ্রমিক কিংবা নতুন কোনো উপার্জনের পথ নিয়ে আলোচনা সামনে আসতে পারে। তবে অর্থ আসার সম্ভাবনার পাশাপাশি ব্যয়ের চাপও বাড়তে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রের দায়িত্ব, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিংবা দৈনন্দিন প্রয়োজন ঘিরে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে।

সন্তানদের শিক্ষা, সৃজনশীল উদ্যোগ কিংবা ব্যক্তিগত কোনো স্বপ্নের পেছনে অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। সম্পর্কে আবেগের পাশাপাশি বাস্তব প্রত্যাশাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য যাচাই করুন। কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চললেও প্রয়োজনের সময় নিজের অধিকার সম্পর্কে স্পষ্ট থাকুন।

অর্থ উপার্জন জীবনের প্রয়োজন মেটায়, কিন্তু অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল প্রয়োজনগুলো হারিয়ে ফেললে সেই প্রাপ্তি অর্থহীন হয়ে পড়ে। এ সপ্তাহে প্রাপ্তি ও পরিতৃপ্তির পার্থক্য বোঝা জরুরি।

সিংহ রাশি

সিংহ রাশি

নিজের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক অবস্থানকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হতে পারে। নতুন কোনো উদ্যোগে সামনে আসার সুযোগ থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।

উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনায় বিশেষ মনোযোগ দিতে হবে। নিজের অভিজ্ঞতাকে চূড়ান্ত সত্য মনে না করে নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখুন। পেশাগত জীবনে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা বাড়তে পারে, তবে অধস্তন বা সহকর্মীদের সঙ্গে অহেতুক সংঘাত তৈরি করবেন না।

বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। এ সপ্তাহে পেশাগত পরিচিতি ও সামাজিক স্বীকৃতি নিয়ে প্রত্যাশা স্পষ্ট হবে। নিজের কাজের স্বীকৃতি না পেলে হতাশ না হয়ে কাজের মান উন্নত করুন। মনে রাখবেন, সিংহাসনে বসা আর রাজত্ব করতে জানা এক বিষয় নয়। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা ক্ষমতা পাওয়ার পর নয়, ক্ষমতা ব্যবহারের সময়েই হয়।

কন্যা রাশি

কন্যা রাশি

নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন কিছু দেখা কিংবা বোঝার আকাঙ্ক্ষা বাড়তে পারে। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা, গবেষণা কিংবা দূরবর্তী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে পারিবারিক সম্পত্তি, বাসস্থান কিংবা ঘরসংক্রান্ত কোনো বিষয় আপনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের অভিজ্ঞতা ও নিজের ভবিষ্যৎ লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যক্তিগত অর্থব্যবস্থায় কিছুটা সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে এমন ব্যয়ের ক্ষেত্রে যার তাৎক্ষণিক প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার সুযোগ আসতে পারে। নিজের দক্ষতা উন্নয়নের জন্য নিরিবিলি পরিবেশে সময় কাটানো উপকারী হবে।

কখনো পরিচিত জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয় নিজের সম্ভাবনাকে চিনতে। তবে নতুন দিগন্তে পৌঁছানোর আগে পুরোনো ভিত্তি কতটা মজবুত, সেটিও যাচাই করে নেওয়া প্রয়োজন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রকাশিত বিষয় সামনে আসতে পারে। যৌথ সম্পদ, ঋণ, বিমা, উত্তরাধিকার কিংবা অন্যের সঙ্গে ভাগ করা আর্থিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো আর্থিক লেনদেনে অস্পষ্টতা থাকলে তা পরিষ্কার করার সময় এসেছে।

অন্যদিকে নিজের ব্যক্তিগত পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা দ্বিধা তৈরি হতে পারে। কোনো সম্পর্কের মধ্যে নিজের প্রত্যাশা ও অপর পক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠতে পারে। ভাইবোন, যোগাযোগ কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয়ও আলোচনায় আসতে পারে।

ব্যবসায়িক চুক্তি কিংবা আর্থিক প্রতিশ্রুতিতে তাড়াহুড়ো করবেন না। ব্যক্তিগত কোনো গোপন বিষয় প্রকাশ্যে আসার ঝুঁকি থাকলে পরিস্থিতি সামলাতে বিচক্ষণতা প্রয়োজন। সব সত্য প্রকাশ করাই সাহস নয়, আবার সব সত্য আড়াল করাও বুদ্ধিমত্তা নয়। কোন সত্য কখন এবং কীভাবে সামনে আনতে হবে, সেই বিচারবোধই এবার আপনার সবচেয়ে বড় সম্পদ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

নিজের অবস্থান ও সম্পর্কের বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারি কিংবা বিবাহসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন দেখা দিতে পারে। অপর পক্ষের আচরণে এমন কিছু দিক সামনে আসতে পারে, যা আগে আপনার নজরে পড়েনি। তবে সাময়িক আবেগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

কর্মক্ষেত্রে পেশাগত স্বীকৃতি ও নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃত্বের দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করতে পারে। আর্থিক বিষয়ে নিজের আয় ও পারিবারিক সম্পদের পরিকল্পনা নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। কোনো চুক্তি বা অংশীদারত্বে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।

মানুষকে চেনার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো, যখন তার সঙ্গে আপনার স্বার্থ জড়িয়ে যায়। এ সপ্তাহে সম্পর্কের আবেগের পাশাপাশি তার বাস্তব ভিত্তিটিও বুঝে নেওয়া প্রয়োজন।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রের পরিচিত গণ্ডি ছাড়িয়ে আরও বড় কোনো লক্ষ্য সামনে আসতে পারে। উচ্চশিক্ষা, বিদেশযাত্রা, গবেষণা কিংবা পেশাগত উন্নতির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যক্তিগত সৃজনশীলতা কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো বিষয় আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

কোনো গুরুত্বপূর্ণ শিক্ষাগত বা পেশাগত পরিকল্পনায় আশানুরূপ অগ্রগতি না হলে নিজের প্রস্তুতি পর্যালোচনা করুন। অন্যদিকে দৈনন্দিন কাজের চাপ ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করলে পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হতে রে। নতুন কোনো জ্ঞান অর্জন কিংবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার চিন্তার পরিধি বাড়াবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অতিরিক্ত আশাবাদী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন।

ভাগ্য অনেক সময় সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে হয় জের পরিশ্রম দিয়ে। স্বপ্ন যত বড় হবে, প্রস্তুতির গভীরতাও তত বেশি হওয়া প্রয়োজন।

বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছে

মকর রাশি

মকর রাশি

আর্থিক জীবনের এমন কিছু দিক সামনে আসতে পারে, যেগুলো সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না। ঋণ, উত্তরাধিকার, যৌথ সম্পদ, বিমা কিংবা পারিবারিক আর্থিক দায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কোনো পুরোনো আর্থিক বিষয় নিষ্পত্তির সুযোগ তৈরি হলেও প্রয়োজনীয় যাচাই ছাড়া এগোনো ঠিক হবে না। অন্যদিকে বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক পরিবেশে পরিবর্তনের চিন্তা আসতে পারে।

দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার পাশাপাশি বর্তমান ব্যয়ের হিসাবও পরিষ্কার রাখা জরুরি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা পেশাগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। গবেষণা ও অনুসন্ধানমূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য জটিল কোনো বিষয় উন্মোচনের সুযোগ রয়েছে।

যে হিসাব চোখে দেখা যায়, তা মেলানো সহজ। কঠিন হলো সেই সব দায় চেনা, যেগুলো নীরবে ভবিষ্যৎকে প্রভাবিত করে। এবার আর্থিক ও ব্যক্তিগত জীবনের অদৃশ্য হিসাবগুলো বুঝে নেওয়াই আপনার বড় কাজ।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। বিবাহ, ব্যবসায়িক অংশীদারত্ব, চুক্তি কিংবা গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত সামনে আসতে পারে। কোনো ব্যক্তির সঙ্গে মতের মিল থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দুজনের উদ্দেশ্য কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করা জরুরি।

সামাজিক যোগাযোগ ও বন্ধুমহল থেকে নতুন কোনো সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে পরিচিতির সংখ্যা বাড়লেই প্রকৃত সমর্থন বাড়ে না। অংশীদারত্বের ক্ষেত্রে দায়িত্ব ও আর্থিক শর্ত পরিষ্কার রাখুন। যোগাযোগের সময় আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিলে ভুল–বোঝাবুঝি কমবে।

অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। একটি চুক্তি কাগজে স্বাক্ষর দিয়ে শুরু হয়, কিন্তু তার স্থায়িত্ব নির্ভর করে বিশ্বাস ও দায়িত্ব পালনের ওপর। সম্পর্কের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য—প্রতিশ্রুতির চেয়ে ধারাবাহিক আচরণ অনেক বেশি মূল্যবান।

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রের দৈনন্দিন বাস্তবতা এবার আপনার দক্ষতার প্রকৃত পরীক্ষা নিতে পারে। নতুন দায়িত্ব, কাজের চাপ কিংবা কোনো জটিল সমস্যার সমাধানে ব্যস্ততা বাড়বে। চাকরির পরিবেশে প্রতিযোগিতা তৈরি হতে পারে, তবে নিজের কাজের মান ও দক্ষতার ওপর নির্ভর করাই ভালো। আয় বাড়ানোর নতুন সুযোগ থাকলেও অতিরিক্ত দায়িত্ব গ্রহণের আগে সময় ও সামর্থ্যের হিসাব করুন।

অন্যদিকে যোগাযোগ, লেখালেখি কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয় আপনার কর্মপরিকল্পনায় যুক্ত হতে পারে। সহকর্মীদের সঙ্গে কাজের সমন্বয় বজায় রাখা জরুরি, তবে অন্যের ভুলের দায় নিজের ওপর নেবেন না। শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নিন। কর্মজীবনে বড় সাফল্যের পেছনে অনেক ছোট দায়িত্ব লুকিয়ে থাকে।

যে মানুষ প্রতিদিনের কাজকে অবহেলা না করে দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে, তার জন্য বড় সুযোগের দরজাও একসময় খুলে যায়।

বক্তব্য ঠিক হলেও কোন রাশির জাতকের কঠোর ভাষায় বাড়তে পারে জটিলতা

নভেম্বর ২১, ২০২৬
মুখে এক, আর মনে?
মুখে এক, আর মনে?

অসুস্থ থাকলে ঘরের মানুষের চেয়ে যারা বেশি টেনশন করে, তারা কারা? চলুন দেখি, তাদের মুখে কী আর মনে কী?

নভেম্বর ২১, ২০২৬
লোকালয়ে নেমে আসছে বন্য হাতির পাল, বাড়ছে মানুষের সঙ্গে সংঘাতের ঘটনা
লোকালয়ে নেমে আসছে বন্য হাতির পাল, বাড়ছে মানুষের সঙ্গে সংঘাতের ঘটনা

শেরপুরের গারো পাহাড়ের লোকালয়ে খাবারের সন্ধানে এসেছে বন্য হাতির পাল। হাতি দেখতে মানুষের ভিড়, ধাওয়া ও উত্ত্যক্ত করার ঘটনায় বাড়ছে মানুষ ও হাতির সংঘাত। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ২১, ২০২৬
বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন
বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। এবার তাঁকে নিয়ে নতুন আলোচনা।

জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে সম্ভাব্য নায়িকাদের তালিকায় তাঁর নাম রেখেছে যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ। ৪৫ জনের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

পরবর্তী জেমস বন্ড হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই নতুন ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ভোগের তালিকা।

জং হো-ইয়ন

রোববার প্রকাশিত তালিকায় জং হো-ইয়োনের অভিনয়ের প্রশংসা করেছে সাময়িকীটি। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তাঁর অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তাঁর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

ভোগের মতে, নতুন জেমস বন্ড ছবির গল্প এশিয়ায় বিস্তৃত হলে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন দারুণ পছন্দ।

তবে এটি ভোগের নিজস্ব সম্ভাব্য তালিকা। জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস।

২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান জং হো-ইয়ন। সিরিজটিতে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজে দেখা গেছে তাঁকে।

এ বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে।

কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা

জং হো-ইয়ন

ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও রয়েছেন মার্গারেট কোয়ালি, জেনডায়া ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা। এর আগে জেমস বন্ড সিরিজে এশীয়

অভিনেত্রীদের দেখা গেছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। তবে এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে অভিনয় করেননি। জং হো-ইয়ন সেই সুযোগ পেলে তিনিই হবেন প্রথম।

জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট।

কে এই জং হো-ইয়ন

১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম জং হো-ইয়োনের। অভিনয়ে আসার আগে মডেল হিসেবে পরিচিতি পান তিনি। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে দ্বিতীয় হন। এরপর আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজের সুযোগ পান।

লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন জং হো-ইয়ন। ২০২১ সালে ‘স্কুইড গেম’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এই সিরিজে অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এরপর হলিউডেও কাজের সুযোগ তৈরি হয় তাঁর।

কোরিয়া টাইমস অবলম্বনে

নভেম্বর ২১, ২০২৬
ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা
ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা

সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই মেয়েদের স্বপ্নপূরণের পথে বাধা পরিবারের দারিদ্র।

নভেম্বর ২১, ২০২৬
পাশের বাড়ির মানুষগুলো ছিল রুশ গুপ্তচর!
পাশের বাড়ির মানুষগুলো ছিল রুশ গুপ্তচর!

নিউইয়র্কের একটি কফি শপে বসে আছেন এক নারী। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন আরেক ব্যক্তি। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। বাইরে থেকে দেখলে একে সাধারণ সাক্ষাৎ বলেই মনে হবে। কিন্তু সেখানে উপস্থিত দুজনের একজনের ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সময়টা ২০১০ সালের ২৬ জুন।

পরদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শুরু হলো একযোগে অভিযান। তদন্তকারীরা পৌঁছে গেলেন নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসের কয়েকটি বাড়িতে। যাঁদের এত দিন একেবারেই সাধারণ মানুষ বলে মনে হয়েছে, তাঁদেরই কয়েকজনকে গ্রেপ্তার করা হলো।

কিন্তু এই মানুষগুলোকে নিয়ে এফবিআইয়ের সন্দেহ হলো কেন? কী এমন করতেন তাঁরা, যা এত দিন ধরে গোয়েন্দা সংস্থাটির নজরে ছিল? আর কেনই–বা তাঁদের ধরতে এক দশকের বেশি সময় ধরে অপেক্ষা করতে হলো?

যে জীবন দেখে সন্দেহের কারণ ছিল না

নিউ জার্সির মন্টক্লেয়ারে থাকতেন রিচার্ড ও সিনথিয়া মারফি। ম্যাসাচুসেটসের বোস্টনে সংসার পেতেছিলেন ডোনাল্ড হাওয়ার্ড হিথফিল্ড ও ট্রেসি লি অ্যান ফোলি। ভার্জিনিয়ার আর্লিংটনে থাকতেন মাইকেল জোটোলি ও প্যাট্রিসিয়া মিলস। নিউইয়র্কের ইয়ঙ্কার্সে ছিল হুয়ান লাজারো ও ভিকি পেলায়েজের ঠিকানা।

এঁদের জীবনযাপনে অস্বাভাবিক কিছু চোখে পড়ত না। স্বামী-স্ত্রী, সন্তান, চাকরি, বাড়িঘর, প্রতিবেশীদের সঙ্গে পরিচয়, সামাজিক মেলামেশা। আমেরিকার শহর ও শহরতলির আর দশটি পরিবারের মতোই তাঁদের জীবন। কেউ কাজ করতেন, কেউ সন্তানদের স্কুলে পাঠাতেন, কেউ নতুন পরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়তেন।

আনা চ্যাপম্যান থাকতেন নিউইয়র্কে। সেখানে তিনি নিজেকে পরিচয় দিতেন আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত একজন নারী হিসেবে। মিখাইল সেমেনকোও ছিলেন এই দলের সদস্য।

তাঁদের কারও জীবনেই বাইরে থেকে গুপ্তচরবৃত্তির পরিচিত কোনো ছাপ ছিল না। কিন্তু এফবিআইয়ের কাছে তাঁরা ছিলেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের গোপন এজেন্ট।

২০১০ সালের ২৬ জুন নিউইয়র্কের একটি কফিশপে অজান্তেই যুক্তরাষ্ট্রের এক ছদ্মবেশী এজেন্টের সঙ্গে দেখা করেন আনা চ্যাপম্যান। পরদিন এফবিআই তিনিসহ আরও ৯ রুশ নাগরিককে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়

গোয়েন্দা পরিভাষায় এ ধরনের এজেন্টদের বলা হয় ‘ইলিগ্যালস’। তাঁরা বিদেশে কাজ করেন, কিন্তু কূটনীতিকের পরিচয় বা দূতাবাসের আনুষ্ঠানিক সুরক্ষা ব্যবহার করেন না; বরং বছরের পর বছর অন্য পরিচয়ে বসবাস করেন। তাঁদের নাম, অতীত, পারিবারিক পরিচয়, নাগরিক জীবন—সবকিছুই সাজানো হয় গোপন দায়িত্ব পালনের উপযোগী করে।

এই এজেন্টদের কাজ ছিল যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করা, সমাজের সঙ্গে মিশে যাওয়া এবং এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, যাঁরা ভবিষ্যতে দেশটির নীতিনির্ধারণী মহলে প্রভাবশালী হয়ে উঠতে পারেন।

১০ বছরের বেশি সময় ধরে নজরদারি

এফবিআইয়ের তদন্ত শুরু হয়েছিল গ্রেপ্তারের অনেক আগে। এক দশকের বেশি সময় ধরে সংস্থাটির কর্মকর্তারা এই নেটওয়ার্কের সদস্যদের গতিবিধি অনুসরণ করছিলেন। তাঁদের বাড়ি, কর্মস্থল, চলাফেরা, সাক্ষাৎ, যোগাযোগ করার ধরনও নজরদারিতে ছিল।

তদন্তের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ঘোস্ট স্টোরিজ’।

গোয়েন্দারা শুধু কে কার সঙ্গে দেখা করছেন, তা জানার চেষ্টা করেননি। তাঁদের আগ্রহ ছিল, কীভাবে যোগাযোগ হচ্ছে, কীভাবে তথ্য আদান-প্রদান করা হচ্ছে এবং এই মানুষগুলোর মধ্যে সম্পর্কের প্রকৃত ধরন কী।

এ ধরনের তদন্তে তাড়াহুড়া করার সুযোগ নেই। কোনো একটি অস্বাভাবিক সাক্ষাৎ বা সন্দেহজনক আচরণ দিয়ে একজনকে গুপ্তচর বলে শনাক্ত করা যায় না। বরং বিভিন্ন ঘটনার যোগসূত্র খুঁজে বের করতে হয়। কার সঙ্গে কার যোগাযোগ, কোন সাক্ষাতের পর কী ঘটছে, একই ধরনের আচরণ বারবার দেখা যাচ্ছে কি না, এসবের মধ্য দিয়েই তৈরি হয় সন্দেহের জাল।

২০১০ সালের ২৭ জুন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি শহর ও শহরতলিতে প্রায় একই সময়ে অভিযান শুরু করে এফবিআই। নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসের বাড়িগুলোতে পৌঁছে যান তদন্তকারীরা। যে বাড়িগুলোতে এত দিন স্বাভাবিক সংসার চলেছে, সেখানেই শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তার করা হয় ১০ জনকে।

এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে নজরদারি চালিয়ে নেটওয়ার্কটির সদস্যদের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। তাঁদের লক্ষ্য ছিল, পুরো চক্রটির কার্যক্রম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া।

২০১১ সালের ৩১ অক্টোবর এফবিআই তথ্য অধিকার আইনের আওতায় তদন্তের বেশ কিছু ছবি, ভিডিও ও নথি প্রকাশ করে। সেসব উপকরণে দেখা যায়, সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকা এই এজেন্টরা কীভাবে গোপন যোগাযোগ চালাতেন।

কয়েক সেকেন্ডের সাক্ষাৎ, অথচ লেনদেন হয়ে যায়

গুপ্তচরদের যোগাযোগের একটি কৌশলের নাম ‘ব্রাশ পাস’। জনসমাগমের মধ্যে দুজন মানুষ পাশাপাশি হেঁটে যাওয়ার সময় খুব সংক্ষিপ্তভাবে কোনো বস্তু বা তথ্য বিনিময় করেন। বাইরে থেকে দেখলে মনে হবে, তাঁরা শুধু একে অন্যকে পাশ কাটিয়ে গেলেন। অথচ সেই কয়েক সেকেন্ডেই ঘটে যেতে পারে গুরুত্বপূর্ণ কোনো লেনদেন।

২০০৪ সালে নিউইয়র্কে গোপনে তথ্য বিনিময়ের সময় ক্রিস্টোফার মেটসোস ও এক রুশ কর্মকর্তার ‘ব্রাশ পাস’-এর দৃশ্য। এফবিআইয়ের ধারণ করা ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

এফবিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে ২০০৪ সালে নিউইয়র্কে রুশ মিশনের এক কর্মকর্তার সঙ্গে ক্রিস্টোফার মেটসোসের এমন যোগাযোগের দৃশ্য দেখা যায়। মেটসোস ছিলেন এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি। তাঁকে ২০১০ সালের অভিযানে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা যায়নি। পরে সাইপ্রাসে আটক হলেও তিনি সেখান থেকে পালিয়ে যান। মার্কিন কর্তৃপক্ষ তাঁকে এই নেটওয়ার্কের অর্থসংক্রান্ত যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখেছিল।

যোগাযোগের জন্য শুধু ব্রাশ পাসের ওপর নির্ভর করতেন না তাঁরা। ব্যবহার করা হতো সাংকেতিক বার্তা, অদৃশ্য কালি, এনক্রিপ্ট করা যোগাযোগব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি কম্পিউটার কৌশল।

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনগুলোর একটি ছিল আনা চ্যাপম্যানের ল্যাপটপ।

ল্যাপটপের ভেতরে লুকানো যোগাযোগব্যবস্থা

নিউইয়র্কে ২০০৯ সালে আসার পর আনা চ্যাপম্যান নতুন পরিচিতদের বলতেন, তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু এফবিআইয়ের নজরদারিতে তাঁর আরেকটি পরিচয় সামনে আসে।

চ্যাপম্যান একটি ল্যাপটপ ব্যবহার করে ব্যক্তিগত তারহীন নেটওয়ার্ক তৈরি করতেন। এর মাধ্যমে রাশিয়ার এক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতেন তিনি। এ যোগাযোগের জন্য প্রচলিত অর্থে ফোনকল বা ই-মেইল বিনিময়ের প্রয়োজন হতো না। কাছাকাছি অবস্থানে থাকা দুটি কম্পিউটারের মধ্যে অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করে বার্তা আদান-প্রদান করা যেত।

এফবিআইয়ের নজরদারিতে ২০১০ সালের জানুয়ারি থেকে গ্রেপ্তারের আগপর্যন্ত প্রায় ১০ বার চ্যাপম্যানের এ ধরনের যোগাযোগের ঘটনা ধরা পড়ে।

এই পদ্ধতির সুবিধা ছিল, সরাসরি যোগাযোগের প্রচলিত চিহ্ন এড়িয়ে যাওয়া। বাইরে থেকে দুটি কম্পিউটারের কাছাকাছি থাকা ছাড়া তেমন কিছু বোঝার উপায় ছিল না। কিন্তু গোয়েন্দাদের নজরদারিতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, এর আড়ালে চলছিল তথ্য আদান-প্রদান।

আসল নামগুলো প্রকাশ পেল আদালতে

২০১০ সালের ৮ জুলাই। নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া ১০ জনকে। তাঁরা রাশিয়ার হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। সেদিনই প্রকাশ্যে আসে তাঁদের কয়েকজনের প্রকৃত পরিচয়।

আদালতে রিচার্ড মারফি জানান, তাঁর প্রকৃত নাম ভ্লাদিমির গুরিয়েভ। তাঁর স্ত্রী সিনথিয়া মারফির আসল নাম লিডিয়া গুরিয়েভ। মাইকেল জোটোলি ছিলেন মিখাইল কুতসিক, আর প্যাট্রিসিয়া মিলসের প্রকৃত নাম নাতালিয়া পেরেভেরজেভা।

ডোনাল্ড হাওয়ার্ড হিথফিল্ডের আসল নাম আন্দ্রেই বেজরুকভ। তাঁর স্ত্রী ট্রেসি ফোলি আসলে এলেনা ভাভিলোভা। হুয়ান লাজারো জানান, তাঁর প্রকৃত নাম মিখাইল ভাসেনকভ।

তবে গ্রেপ্তার হওয়া ১০ জনের সবাই ভুয়া পরিচয়ে কাজ করতেন না। ভিকি পেলায়েজ, আনা চ্যাপম্যান ও মিখাইল সেমেনকো যুক্তরাষ্ট্রে নিজেদের প্রকৃত নামেই পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তির বিবরণ রয়েছে।

এভাবে একে একে প্রকাশ্যে আসে সাধারণ আমেরিকান পরিবারের আড়ালে থাকা রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্কের পরিচয়।

গোপন নথি নয়, লক্ষ্য ছিল আরও দীর্ঘমেয়াদি

এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো, এফবিআইয়ের বিবরণ অনুযায়ী, এই এজেন্টরা যুক্তরাষ্ট্রের কোনো শ্রেণিবদ্ধ সরকারি নথি হাতে পাননি। তাহলে এত বছর ধরে তাঁরা আসলে কী করছিলেন?

এফবিআইয়ের ধারণা, তাঁদের কাজ ছিল আরও দীর্ঘমেয়াদি। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলে তথ্যের উৎস তৈরি করা।

এ জন্য তাঁরা প্রথমে এমন মানুষদের চিহ্নিত করতেন, যাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। সহকর্মী, বন্ধু, পরিচিতজন কিংবা শিক্ষাঙ্গনের মানুষের মধ্যে খোঁজা হতো সম্ভাব্য যোগাযোগের সূত্র। তাঁদের কেউ ভবিষ্যতে সরকারি গুরুত্বপূর্ণ পদে যেতে পারেন, কেউ নীতিনির্ধারকদের কাছাকাছি পৌঁছাতে পারেন। এমন সম্ভাবনাও বিবেচনায় রাখা হতো।

গোয়েন্দা পরিভাষায় এ প্রাথমিক অনুসন্ধানকে বলা হয় ‘স্পটিং অ্যান্ড অ্যাসেসিং’; অর্থাৎ সম্ভাব্য তথ্যদাতা বা নিয়োগযোগ্য ব্যক্তিকে চিহ্নিত করা এবং তাঁদের সম্পর্কে মূল্যায়ন করা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গোপনে সাক্ষাৎ করছেন দুই রুশ এজেন্ট রিচার্ড মারফি (বাঁয়ে) ও ক্রিস্টোফার মেটসোস। তাঁদের ওপর এফবিআইয়ের নজরদারির সময় তোলা ছবি

এফবিআইয়ের তদন্তকারীদের ধারণা ছিল, রাশিয়ার এসভিআর এই এজেন্টদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলে যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে চেয়েছিল। এ কাজের জন্য প্রয়োজন ছিল ধৈর্য, পরিচিতি এবং আস্থা অর্জন। এক দিনে বা কয়েক মাসে এমন সম্পর্ক তৈরি হয় না। অপেক্ষা করতে হয় বছরের পর বছর।

এফবিআইয়ের এক তদন্তকারীর ভাষ্য ছিল, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই এজেন্টদের প্রশিক্ষণ ও যুক্তরাষ্ট্রে পাঠাতে বহু বছর এবং বিপুল অর্থ ব্যয় করেছে। কোনো রাষ্ট্র এমন বিনিয়োগ করে প্রতিদান পাওয়ার প্রত্যাশা ছাড়া, তা ভাবার কারণ নেই।

তবে সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আগেই তদন্তকারীরা নেটওয়ার্কটির সদস্যদের শনাক্ত করতে সক্ষম হন।

একই দিনে একাধিক বাড়িতে অভিযান

২০১০ সালের ২৭ জুন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি শহর ও শহরতলিতে প্রায় একই সময়ে অভিযান শুরু করে এফবিআই। নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসের বাড়িগুলোতে পৌঁছে যান তদন্তকারীরা।

যে বাড়িগুলোতে এত দিন স্বাভাবিক সংসার চলেছে, সেখানেই শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তার করা হয় ১০ জনকে।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারসহ আরও কিছু অভিযোগও আনা হয়েছিল।

এই অভিযানের মধ্য দিয়ে প্রকাশ্যে আসে এক দশকের বেশি সময় ধরে চলা গোয়েন্দা অনুসন্ধানের ফল। যুক্তরাষ্ট্রের শহরতলির পরিচিত মুখগুলো যে আসলে রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্কের সদস্য, তা আর গোপন থাকল না।

তবে এই অভিযানে ধরা পড়েননি ক্রিস্টোফার মেটসোস। সাইপ্রাসে আটক হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পালিয়ে যান। ফলে পুরো নেটওয়ার্কের সবাইকে একসঙ্গে আটক করা সম্ভব হয়নি।

ভিয়েনার বিমানবন্দরে গুপ্তচর বিনিময়

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া খুব দ্রুত এগোয়। ২০১০ সালের ৮ জুলাই ম্যানহাটনের ফেডারেল আদালতে ১০ জনই দোষ স্বীকার করেন। তাঁদের প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র তাঁদের রাশিয়ার কাছে হস্তান্তরে সম্মত হয়। বিনিময়ে রাশিয়া পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে বন্দী চারজনকে মুক্তি দিতে রাজি হয়।

এই চারজনের মধ্যে ছিলেন রুশ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার জাপোরোজস্কি ও গেন্নাদি ভাসিলেঙ্কো, সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং পারমাণবিক বিশেষজ্ঞ ইগর সুতিয়াগিন।

পরদিন ৯ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হয় বিনিময়। যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়া ১০ জনকে রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া চারজনকে পশ্চিমা দেশগুলোর কাছে হস্তান্তর করা হয়।

শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে আলোচিত গুপ্তচর বিনিময়গুলোর একটি ছিল এটি। মাত্র কয়েক দিনের ব্যবধানে দীর্ঘদিন ধরে চলা একটি গুপ্তচরবৃত্তির কাহিনির প্রকাশ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে।

রাশিয়ায় ফিরে বীরের সম্মান, মিলল নতুন চাকরিও

রাশিয়ায় ফেরার পর এই ১০ জনের জন্য অপেক্ষা করছিল ভিন্ন এক অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রে তাঁদের গুপ্তচর পরিচয় প্রকাশ হয়ে গেলেও নিজ দেশে তাঁরা অবহেলিত হননি; বরং রাষ্ট্রীয় সম্মান ও নতুন কর্মজীবনের সুযোগ পেয়েছিলেন।

মস্কোয় পৌঁছানোর পর তাঁদের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁদের সঙ্গে দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি নিজেও একসময় সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা ছিলেন। পুতিন তাঁদের সঙ্গে সোভিয়েত আমলের দেশাত্মবোধক গান ‘হোয়ার দ্য মাদারল্যান্ড বিগিনস’ গেয়েছিলেন। তাঁদের আশ্বস্ত করেছিলেন, দেশে তাঁদের জন্য সম্মানজনক কাজের সুযোগ অপেক্ষা করছে।

২০১০ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ক্রেমলিনে এক অনুষ্ঠানে তাঁদের রাষ্ট্রীয় সম্মাননা দেন। রুশ কর্তৃপক্ষ তাঁদের দেশের জন্য কাজ করা গোয়েন্দা হিসেবে স্বীকৃতি দেয়।

রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সভাপতিত্বে ২০১০ সালের ২৯ জুন মস্কোর ক্রেমলিনে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন

এরপর তাঁদের অনেকেরই নতুন কর্মজীবন শুরু হয়। ডোনাল্ড হিথফিল্ড নামে পরিচিত আন্দ্রেই বেজরুকভ মস্কোর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্ববিদ্যালয় এমজিআইএমওতে শিক্ষকতা শুরু করেন। রাশিয়ার তেল কোম্পানি রসনেফটের উপদেষ্টার দায়িত্বও পান। তাঁর স্ত্রী ট্রেসি ফোলি নামে পরিচিত এলেনা ভাভিলোভা যোগ দেন খনিজ ও ধাতু উৎপাদনকারী প্রতিষ্ঠান নরিলস্ক নিকেলে।

রিচার্ড মারফি নামে পরিচিত ভ্লাদিমির গুরিয়েভ ও তাঁর স্ত্রী লিডিয়া গুরিয়েভও রাশিয়ায় ফিরে আর্থিক খাতের প্রতিষ্ঠানে কাজ পান। অন্য কয়েকজন যুক্ত হন রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও ধাতু উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে।

তবে সবার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসেন আনা চ্যাপম্যান। যুক্তরাষ্ট্রে আবাসন ব্যবসায় যুক্ত থাকার পরিচয়ে বসবাস করা এই নারী রাশিয়ায় ফিরে হয়ে ওঠেন পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব। মডেলিং করেছেন, টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, রাজনীতিতেও যুক্ত হয়েছেন। ক্রেমলিনপন্থী যুবসংগঠন ইয়াং গার্ডের নেতৃত্বেও জায়গা পেয়েছিলেন তিনি।

২০১০ সালের গুপ্তচর বিনিময়ের পর তাঁদের কয়েকজনকে নিয়ে রাশিয়ায় একটি প্রচারমূলক আবহ তৈরি করা হয়। তাঁদের দেশপ্রেমী ও সাহসী গোয়েন্দা হিসেবে তুলে ধরা হয়। অথচ যুক্তরাষ্ট্রে তাঁদের দীর্ঘদিনের গোপন মিশন শেষ হয়েছিল গ্রেপ্তার, আদালতে দোষ স্বীকার এবং বহিষ্কারের মধ্য দিয়ে।

এভাবে যে মানুষগুলো বছরের পর বছর আমেরিকার শহরতলিতে সাধারণ প্রতিবেশীর পরিচয়ে বসবাস করেছিলেন, রাশিয়ায় ফিরে তাঁদের অনেকেই পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি ও নতুন পরিচয়।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান।

নভেম্বর ২১, ২০২৬
পিতা পাথর বসাচ্ছেন, পুত্র এগিয়ে দিচ্ছেন: দুই নবীর কাবা নির্মাণের ইতিহাস
পিতা পাথর বসাচ্ছেন, পুত্র এগিয়ে দিচ্ছেন: দুই নবীর কাবা নির্মাণের ইতিহাস

নির্মাণকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল উঁচু হতে থাকে। একপর্যায়ে ইব্রাহিমের পক্ষে পাথর বসানো কঠিন হয়ে পড়ে। ইসমাইল একটি পাথর এনে রাখেন।

নভেম্বর ২১, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।