মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের আটজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। দুদক প্রধান কার্যালয় আজ বৃহস্পতিবার এসব কর্মকর্তার পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পরিচালক থেকে মহাপরিচালক (ডিজি) হয়েছেন এবং বাকি সাতজন উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নভেম্বর ১২, ২০২৬
শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’

গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

প্রধান অতিথি জাকারিয়া তাহের খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, ‘ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ ও দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেরিন করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড নাবিলা খালিদ।

উৎসবে আটটি ইভেন্টে গোল্ড, চারটিতে সিলভার ও চারটিতে ব্রোঞ্জ জিতে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয় গুলশান ইয়ুথ ক্লাব। অনুষ্ঠান শেষ হয় পার্পল হেজ ও শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এ স্পোর্টসফেস্টে ১৩টি ইভেন্টে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

নভেম্বর ১২, ২০২৬
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে ওই ছাত্রীর মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নভেম্বর ১২, ২০২৬
‘কাপুরুষোচিত হামলা’, নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা বিভিন্ন সংগঠনের
‘কাপুরুষোচিত হামলা’, নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা বিভিন্ন সংগঠনের

এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এবি পার্টি বলেছে, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নুসরাত ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দল ও সংস্থাগুলো।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর চড়া মূল্য দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পরিবহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এসব ঘটনার মাধ্যমে দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এতে উল্লেখ করা হয়, নুসরাতের বসতভিটায় হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়াও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা করা হয়েছে। পতিত ও পলাতক ফ্যাসিস্ট দলটি দেশব্যাপী সহিংসতা ছড়াচ্ছে উল্লেখ করে অধিকার বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে না পারলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও তাদের মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তি নির্মূলে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব অত্যন্ত উদ্বেগজনক।

নভেম্বর ১২, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা

সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নভেম্বর ১২, ২০২৬
স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন
স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

নভেম্বর ১২, ২০২৬
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই

বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছর। তবু বন্ধুত্বে কোনো দূরত্ব ছিল না। একসঙ্গেই চলাফেরা করতেন শাহদাত হোসেন, আবদুল করিম ও মো. শামীম। তাঁদের মধ্যে করিম দশম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার নির্বাচনী পরীক্ষা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল সে। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীর। কিন্তু সেই ঘুরতে যাওয়া আর শেষ হলো না। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সেতুর গার্ডারে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহদাত ও করিম। গুরুতর আহত শামীমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারচর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায়। সুবর্ণচর ও রামগতি পাশাপাশি উপজেলা।

নিহত শাহদাত হোসেন (১৯) পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। আবদুল করিম (১৭) একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর মো. শামীমও (২২) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কিছু করতেন না।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। মোটরসাইকেলটি তাঁরা স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় নেন। তাঁদের সঙ্গে একই এলাকার আরও কয়েকজন কিশোর ও তরুণ কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন। তিন বন্ধুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শামীম। দ্রুতগতিতে যাওয়ার পথে চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সেতুর গার্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন শামীম।

স্থানীয় লোকজন এগিয়ে এসে শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান প্রথম আলোকে বলেন, নিহত তিনজন বন্ধু। তাঁরা বেশির ভাগ সময় একসঙ্গে চলাফেরা করেন, আড্ডা দেন। আজও একসঙ্গে ঘুরতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, আবদুল করিম তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজও সে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে জানতে পারেন, পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে সে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা সেতুর গার্ডারে ধাক্কা খেলে দুজন ঘটনাস্থলে মারা যান। পরে আরেকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।

নভেম্বর ১২, ২০২৬
স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন
স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

নভেম্বর ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত পাঁচজন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত পাঁচজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১২, ২০২৬
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

নভেম্বর ১২, ২০২৬
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১২, ২০২৬
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

নভেম্বর ১২, ২০২৬
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ

নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা—এ নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে দুই দফা বিতর্ক হয়।

নভেম্বর ১২, ২০২৬
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না।”

নভেম্বর ১২, ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

নভেম্বর ১২, ২০২৬
মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা
মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

নভেম্বর ১২, ২০২৬
কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

নভেম্বর ১২, ২০২৬
আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

নভেম্বর ১২, ২০২৬
ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প
ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যকার বিরোধ প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার ট্রাম্প সাফ জানিয়েছেন, ভ্যান্সের উচিত ইরানের সঙ্গে চুক্তির পরিবর্তে দেশের ভেতরে অপরাধ ও দুর্নীতির ওপর নজর দেওয়া।

নভেম্বর ১২, ২০২৬
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার

সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

নভেম্বর ১২, ২০২৬