bangladesh

নড়াইলে অগ্নিসংযোগ ও মাশরাফিকে গ্রেপ্তারের খবরের নেপথ্যে কী

নভেম্বর ২৩, ২০২৬
নড়াইলে অগ্নিসংযোগ ও মাশরাফিকে গ্রেপ্তারের খবরের নেপথ্যে কী
নড়াইলে অগ্নিসংযোগ ও মাশরাফিকে গ্রেপ্তারের খবরের নেপথ্যে কী

আমরা যা দেখি, তার সবটুকু সত্য নয়। স্যাটায়ার বা কৌতুক অনেক সময় ভুয়া খবরের রূপ নেয়, আবার ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। বিস্তারিত ভিডিওতে...

Prothomalo

View more
টাইটানিকের যাত্রীদেরস্মারক বিক্রি হলোরেকর্ড দামে
টাইটানিকের যাত্রীদেরস্মারক বিক্রি হলোরেকর্ড দামে

সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছে জাহাজটি। সঙ্গে হারিয়ে গেছে প্রায় দেড় হাজার মানুষের জীবন; কিন্তু তাঁদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস রয়ে গেছে পরিবারের কাছে, ইতিহাসের সংগ্রহে। এক শতাব্দীর বেশি সময় পর সেই স্মারকগুলোর কয়েকটি নিলামে উঠল। আর সেগুলোর দাম উঠল রেকর্ড পরিমাণ।

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী সম্প্রতি ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ির। ঘড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে; আর বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।

নিলামে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিক জাহাজে বসে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল। পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত চিঠিটি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে।

মেরি ম্যানগান ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডে ফিরেছিলেন। পরে টাইটানিকে চড়ে আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাঁর শরীর থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছিল। অন্য ব্যক্তিগত জিনিসপত্রের সঙ্গে ঘড়িটিও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি বেলফাস্টের টাইটানিক জাদুঘরে ম্যানগান পরিবারের সংগ্রহের অন্য জিনিসপত্রের সঙ্গে ঘড়িটি কয়েক সপ্তাহ প্রদর্শিত হয়েছিল।

রামন আর্তাগাভেইতিয়া গোমেজের চিঠিটিও বেশ দুর্লভ। জাহাজের নিজস্ব প্যাডে লেখা চিঠিতে তিনি টাইটানিকের নানা বিবরণ তুলে ধরেছিলেন। জাহাজের রং, ভেতরের তাপমাত্রা, খাবার ঘরে কতজনের খাবারের ব্যবস্থা ছিল—এমন নানা বিষয় নিয়ে লিখেছিলেন তিনি।

নিলামে বিক্রি হওয়া অন্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট। এর দাম উঠেছে ৪৫ হাজার ৫০০ পাউন্ড। একটি বিমার দলিল বিক্রি হয়েছে ২৭ হাজার পাউন্ডে; আর জাহাজের জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ড বিক্রি হয়েছে প্রায় ৩২ হাজার পাউন্ডে।

টাইটানিক ডুবে যাওয়ার সময়ও নিজের দায়িত্বে অবিচল ছিলেন ফিলিপস। জাহাজটি যখন ডুবছিল, তখন তিনি বেতারযন্ত্রে বিপৎসংকেত পাঠাচ্ছিলেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করছিলেন। মৃত্যুর মাত্র চার দিন আগে টাইটানিক সাউদাম্পটন বন্দরে থাকা অবস্থায় তিনি বোন এলসিকে পোস্টকার্ডটি লিখেছিলেন। এ কারণেই স্মারকটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলামের প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন এই সামগ্রীগুলো বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, সব মিলিয়ে নিলামে বিক্রির পরিমাণ ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে। এর বড় অংশই এসেছে টাইটানিকের স্মারক থেকে।

অ্যান্ড্রু অলড্রিজের মতে, টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ এখনো সারা বিশ্বে অটুট। নিলামে বিভিন্ন দেশের সংগ্রাহকেরা অংশ নিয়েছেন। তাঁর ভাষায়, এসব জিনিসের দাম শুধু সংগ্রাহকদের আগ্রহের প্রতিফলন নয়, এর মাধ্যমে টাইটানিকের যাত্রীদের ব্যক্তিগত স্মৃতিও বাঁচিয়ে রাখা হচ্ছে।

নভেম্বর ২৩, ২০২৬
জমি বিক্রি করে বিদেশে, এক পা হারিয়ে বিপাকে রাজু
জমি বিক্রি করে বিদেশে, এক পা হারিয়ে বিপাকে রাজু

ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই উল্লেখ করে রাজু আহম্মেদের মা কদবানু বিবি বলেন, ছেলের পা ভালো হতে আরও লাখ টাকা লাগবে।

নভেম্বর ২৩, ২০২৬
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে

সাধারণত অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে শরীরের ভেতরে বরফ জমে যাওয়াটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ, বরফের তীক্ষ্ণ কণা বা স্ফটিক কোষগুলোকে ধ্বংস করে দেয়

নভেম্বর ২৩, ২০২৬
‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি
‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক।

নভেম্বর ২৩, ২০২৬
নড়াইলে অগ্নিসংযোগ ও মাশরাফিকে গ্রেপ্তারের খবরের নেপথ্যে কী
নড়াইলে অগ্নিসংযোগ ও মাশরাফিকে গ্রেপ্তারের খবরের নেপথ্যে কী

আমরা যা দেখি, তার সবটুকু সত্য নয়। স্যাটায়ার বা কৌতুক অনেক সময় ভুয়া খবরের রূপ নেয়, আবার ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ২৩, ২০২৬
আমার দাম এত কম কেন?
আমার দাম এত কম কেন?

হ্যাঁ, আমি মরিচই বলছি...আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার দামদর নিয়ে একসময় সংসদে বিস্তর আলাপ–আলোচনা হতো। আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক বিস্তার করত আমার বাজারদর, দ্বিদেশীয় আমদানি-রপ্তানি বাণিজ্যে আমি মরিচের জোরালো ভূমিকা ছিল। অথচ আজ দেখেন আমার অবস্থা...!

বাজারের সবচেয়ে কম দাম আমার! হাজারের ওপরে থাকা আমার দাম আজ পঞ্চাশের নিচে, ত্রিশ-চল্লিশ টাকা মাত্র। রাতের বাজারে কিছু খুচরা কাস্টমার আমার কেজি দর বিশেও নামিয়ে আনতে চায়! কত বড় স্পর্ধা, এক কেজি মরিচ ২০ টাকা। ভাবা যায়! সত্যিই সেলুকাস! বিচিত্র এ বঙ্গভূমির ক্রেতাসাধারণেরা।

অথচ দেখুন, আমাকে ছাড়া ঠিক কোন জিনিসটা রান্না করা যায়? আমার বাপ-দাদাদের পাকি করে (গুঁড়া) করে মসলার মর্যাদা দেননি আপনারা! লাল মরিচ ভেজে কে না খায়। শত শত হোটেল রেস্তোরা আমাদের নামের সাথে মিলিয়ে ‘চিলিজ' নাম দিয়ে চলে, এমনকি সসও চিলি সস নামে সবাই খায়। আজ আমাদের খারাপ সময়ে কেউ নেই পাশে। বলতে ঘিন্না হয়, লেডিস ফিঙ্গার নামধারী সেই লম্বু ঢ্যাঁড়সের দামও আমার থেকে বেশি। কী তার ভাবসাব! তাকে বলি, এতই যখন দেমাগ আর দাম তবে আমারে ছাড়া যাওনা এক দিন পাবলিকের প্লেটে!

পারবা? কক্ষনো না...

তাকে কী বলব আর। বাজারে দুই পয়সার মূল্য নাই যার, সেই বায়ুত্যাগী মুলার দাম পর্যন্ত আজ আমার থেকে বেশি।

রাগে–ক্ষোভে নিজের বোঁটা নিজেই ছিঁড়ে পচে-মরে যেতে মন চায়। নাহ্ আর কিচ্ছু বলব না...

তবে আমার দাম নিয়ে এ রকম অপমানের শাস্তি সামনের রমজানেই দেব। তখন হাড়ে হাড়ে টের পাবে বাঙালি লক্ষ্মী কাস্টমাররা। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের ভিনদেশি ভাই–বেরাদাররে আমদানি করেও আমার ঝাঁজ কমানো যাবে না তখন—এই বলে দিলাম কিন্তু। মনে থাকে যেন।

আজকের মতো বিদায়!

কক্সবাজারের বিজনেস আইডিয়া

লাভের ওপর লাভ

মুখে এক, আর মনে?

সবজান্তা সমীপেষু

গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য

রস চিঠি

আমার আছে পাসপোর্ট

নভেম্বর ২৩, ২০২৬
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন আশির দশকের ভিনটেজ আউটফিটে ।

নভেম্বর ২৩, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরা

বগিটির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ ছিল। পরে বগিতে তল্লাশি করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগিটির বেশ কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল।বগিটির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ ছিল। পরে বগিতে তল্লাশি করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগিটির বেশ কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল।

নভেম্বর ২৩, ২০২৬
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ

দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলের বেশি দূরে ভূমধ্যসাগরে রুশ যুদ্ধজাহাজে এই হামলা প্রায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধের ভৌগোলিক বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

নভেম্বর ২৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।