ককরোচ পার্টির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে, দাবি বিজেপির

জিতেন্দ্র বলছেন, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাদের প্রধান কৌশলপ্রণেতা আশুতোষ রাঙ্কার সঙ্গে বিদেশি অর্থদাতাদের যোগাযোগের অকাট্য প্রমাণ রয়েছে।

রাবির ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ বিভাগের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।

রাবির ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পদত্যাগের পেছনের প্রধান কারণগুলো তুলে ধরেছেন।

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন
দ্বীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

দ্বীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
কিশোরী বয়সের প্রেম, মায়ের হাতে ডায়েরি—কীর্তির সংগ্রাম ও পরিণয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দেড় দশক প্রেম করার পর অ্যান্টোনি থাটির সঙ্গে ঘর বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

কিশোরী বয়সের প্রেম, মায়ের হাতে ডায়েরি—কীর্তির সংগ্রাম ও পরিণয়
পত্রিকা: 'বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত'

বাংলাদেশের রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ চায় ভারত; সরকারবিরোধী লোকজনের কাছে পুলিশের গোপন তথ্য পাচারের অভিযোগ; প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে বিএনপি- এসব খবর গুরুত্ব পেয়েছে আজ ঢাকা থেকে প্রকাশ...

পত্রিকা: 'বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত'
টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে প্রাণ গেল সেনাসদস্যের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতাল...

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে প্রাণ গেল সেনাসদস্যের

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

‘অনেকে নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না’ শাবানা–শাবনূরের ভক্ত এখন নিজেই অভিনেত্রী
‘অনেকে নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না’ শাবানা–শাবনূরের ভক্ত এখন নিজেই অভিনেত্রী

‘বিষপাখি, ‘পেট্রোল ও ‘আহা একি মায়া’—সম্প্রতি এই তিন নাটকে অভিনয় করে আলোচিত মাফতুহা জান্নাত।

নভেম্বর ৬, ২০২৬
দিনমজুরের টাকায় তিন সড়কে ১১ যাত্রীছাউনি
দিনমজুরের টাকায় তিন সড়কে ১১ যাত্রীছাউনি

গাজীপুরের কাপাসিয়ার দিনমজুর বাবুল শেখ নিজের টাকায় তিন সড়কের চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ১১টি যাত্রীছাউনি নির্মাণ করেছেন।

নভেম্বর ৬, ২০২৬
৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক
৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক তাদের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ৪ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য শেয়ারধারীদের জানিয়েছে ব্যাংকটি।

মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্তের বিষয়ে ব্যাংকটির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এস আলম গোষ্ঠীর অনিয়মের কারণে ব্যাংকটি মূলধন সংকটে পড়েছে। এ জন্য অনুমোদিত মূলধন বাড়িয়ে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীকে ব্যাংকটির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। মূলধন বাড়ানোর পরামর্শটি বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে। আশা করছি আমাদের সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংক অনুমোদন করবে।’

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া ইসলামী ব্যাংকের ঘোষণা অনুযায়ী, ব্যাংকের সংঘস্মারকে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বিশেষ সাধারণ সভায় শেয়ারধারীদের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় ৭৯ কোটি টাকা। আবার চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

ব্যাংকটির তথ্যানুযায়ী, বড় লোকসানের কারণে সম্পদের মূল্য কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা। তাতে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমে গেছে।

আর্থিক সংকটে থাকা ইসলামী ব্যাংক ২০২৩ সালের পর শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। ফলে শেয়ারবাজারে এখন ব্যাংকটি দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রামের এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা তুলে নেয় গ্রুপটি। যার সবই এখন খেলাপি হয়ে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি পরিচালনার দায়িত্ব পান স্বতন্ত্র পরিচালকেরা, এখন দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নভেম্বর ৬, ২০২৬
‘ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন’—হুঁশিয়ারি ট্রাম্পের
‘ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন’—হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, ‘যদি সম্ভব হয় তবে আমি দেশটির (ইরান) বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে।’

নভেম্বর ৬, ২০২৬
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নভেম্বর ৬, ২০২৬
সরকারকে আমদানির উদ্যোগ নিতে হবে
সরকারকে আমদানির উদ্যোগ নিতে হবে

বিইআরসি যে প্রক্রিয়ায় এবার এলপিজির দাম বাড়িয়েছে, সেটাকে মোটেই যৌক্তিক ও স্বচ্ছ বলা যাবে না।

নভেম্বর ৬, ২০২৬
উপন্যাসে বাঙালির আত্মপরিচয়
উপন্যাসে বাঙালির আত্মপরিচয়

বাঙলা উপন্যাস ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ইউনিভার্সিটি অব ভিকডনসিনে দেওয়া চারটি বক্তৃতার সংকলন, যা কলকাতা থেকে দ্য বেঙ্গলি নভেল নামে প্রকাশিত হয়। প্রায় ছয় দশক পর সুব্রত বড়ুয়া তা বাংলায় অনুবাদ করেছেন। এই গ্রন্থের চারটি অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সমকালীন ঔপন্যাসিকদের সাহিত্যকর্ম পর্যালোচনার মধ্য দিয়ে লেখক বাংলা উপন্যাসের বিকাশধারাকে একটি সুসংবদ্ধ ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক কাঠামোয় উপস্থাপন করেছেন। উপন্যাসকে তিনি চিহ্নিত করেছেন আধুনিক মধ্যবিত্ত শ্রেণি ও ব্যক্তিস্বাতন্ত্র্যের শিল্পরূপ হিসেবে এবং প্রতিটি লেখককে দেখেছেন তাঁর শ্রেণি, শিক্ষা ও সময়ের সীমার ভেতর থেকে।

গ্রন্থের প্রথম অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা সাহিত্যিক হিসেবে বিবেচনার পাশাপাশি তাঁর সাহিত্যকর্মের পেছনে ক্রিয়াশীল ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতির অনুসন্ধান করা হয়েছে। ঔপনিবেশিক শাসন, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, নবজাগরণের চেতনা এবং বাঙালি মধ্যবিত্ত শ্রেণির বিকাশ বাংলা উপন্যাসের আবির্ভাবের সঙ্গে কীভাবে সম্পর্কিত, লেখক তা বিশ্লেষণ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসগুলো মূল্যায়ন করতে গিয়ে লেখক বঙ্কিমের শিল্পীসত্তা এবং তাঁর রক্ষণশীল নীতিবাদী সত্তার মধ্যকার অন্তর্দ্বন্দ্বকে উন্মোচন করেছেন। বঙ্কিমের ঐতিহাসিক উপন্যাসগুলোতে ইতিহাসের চেয়ে রোমান্টিক কল্পনাই বেশি প্রাধান্য পেয়েছে এবং তাঁর চরিত্রগুলোর সংলাপ ও আচরণে উনিশ শতকের মধ্যবিত্ত মানস ফুটে উঠেছে। বিশেষ করে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর কিংবা দেবী চৌধুরানী উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিম যখনই কোনো সমাজবিদ্রোহী বা স্বাধীনতাপ্রিয় নারী চরিত্র (শৈবলিনী বা রোহিণী) সৃষ্টি করেছেন, তখনই তাঁর ভেতরের প্রথাগত নীতিবাদী সত্তা জয়ী হয়েছে এবং তাদের ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তা সত্ত্বেও বাংলা উপন্যাসের ভিত্তি স্থাপন এবং একে বিশ্বমানের সাহিত্যধারার মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে বঙ্কিমের ঐতিহাসিক ভূমিকা অপরিসীম।

দ্বিতীয় অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের জগৎ বেশ বিস্তৃত ও দার্শনিক দৃষ্টিতে বিশ্লেষিত হয়েছে। লেখক দেখিয়েছেন কীভাবে রবীন্দ্রনাথ বাংলা উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও সংকীর্ণ সামাজিক আবহ থেকে বের করে এনে বিশ্বজনীন গ্রহণযোগ্যতা ও মনস্তাত্ত্বিক গভীরতা দান করেছেন। এখানে রবীন্দ্র-উপন্যাসে ব্যক্তিস্বাতন্ত্র্য, আত্মপরিচয়ের সংকট, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তি ও সমাজের দ্বন্দ্ব বিশেষ গুরুত্ব পেয়েছে। সমালোচকের মতে, রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসকে ঘটনানির্ভরতা থেকে অনুভূতিনির্ভরতা ও চরিত্রকেন্দ্রিকতায় উন্নীত করেছেন। চোখের বালির বিনোদিনী আধুনিক নারীর পূর্ণাঙ্গ প্রতিনিধি এবং গোরা তাঁর শ্রেষ্ঠ উপন্যাস। চতুরঙ্গ, ঘরে-বাইরে ও শেষের কবিতায় ভাষা ঝকঝকে, কিন্তু চরিত্র কখনো লেখকের মুখপাত্র। দুই বোন ও মালঞ্চ-এর নিষ্ঠুরতাকে কবির ব্যাখ্যা করেছেন শেষ জীবনের নৈরাশ্য দিয়ে। অর্থাৎ গোরা-পরবর্তী রচনায় বুদ্ধিবৃত্তিক আতিশয্য, চরিত্রের মুখপাত্রসুলভ ভূমিকা ও শেষ পর্বের নৈরাশ্য প্রবণতাকে হুমায়ুন কবির সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করেছেন। এ ছাড়া রবীন্দ্র-উপন্যাসে বিত্তবান ও সংস্কৃতিমান শ্রেণির প্রাধান্য এবং দরিদ্র বাঙালিজীবনের অনুপস্থিতিকে লেখক সমালোচনা করেন।

গ্রন্থের প্রথম অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা সাহিত্যিক হিসেবে বিবেচনার পাশাপাশি তাঁর সাহিত্যকর্মের পেছনে ক্রিয়াশীল ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতির অনুসন্ধান করা হয়েছে। ঔপনিবেশিক শাসন, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, নবজাগরণের চেতনা এবং বাঙালি মধ্যবিত্ত শ্রেণির বিকাশ বাংলা উপন্যাসের আবির্ভাবের সঙ্গে কীভাবে সম্পর্কিত, লেখক তা বিশ্লেষণ করেছেন।

তৃতীয় অধ্যায়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের বাস্তবধর্মী বৈশিষ্ট্য বিশ্লেষিত হয়েছে। শরৎচন্দ্রের সাহিত্যজগৎ মূলত সাধারণ মানুষের জীবন, সামাজিক অনাচার, পারিবারিক সংকট, প্রেম, বিবাহ, নারীর অবস্থান এবং প্রচলিত সমাজব্যবস্থার সঙ্গে ব্যক্তিমানুষের সংঘাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাঁর উপন্যাসের জনপ্রিয়তার পেছনে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও আবেগকে সহজ ভাষায় প্রকাশ করার অসাধারণ ক্ষমতা কাজ করেছে। তবে হুমায়ুন কবির শরৎচন্দ্রের জনপ্রিয়তাকে শুধু আবেগনির্ভর সাহিত্যিক সাফল্য হিসেবে বিবেচনা করেননি। তাঁর মতে, শরৎচন্দ্রের উপন্যাসে নিহিত সামাজিক প্রতিবাদ, মানবিক সহমর্মিতা এবং প্রচলিত নৈতিকতার বিরুদ্ধে ব্যক্তিমানুষের অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে।

গ্রন্থের শেষ অধ্যায় সমকালীন বাংলা উপন্যাস নিয়ে। এখানে বাংলা উপন্যাসের আধুনিক পর্যায়ের পরিবর্তনকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়েছে। আধুনিক মানুষের অস্তিত্বসংকট, শ্রেণিবিভাজন, নগরজীবনের জটিলতা, গ্রামীণ সমাজের পরিবর্তন, ব্যক্তিস্বাতন্ত্র্য, যৌনতা, নারী-পুরুষের সম্পর্ক এবং রাজনৈতিক চেতনার নানা দিক সমকালীন উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে, লেখক তা অনুসন্ধান করেছেন।

গ্রন্থের শেষ অধ্যায় সমকালীন বাংলা উপন্যাস নিয়ে। এখানে বাংলা উপন্যাসের আধুনিক পর্যায়ের পরিবর্তনকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়েছে। আধুনিক মানুষের অস্তিত্বসংকট, শ্রেণিবিভাজন, নগরজীবনের জটিলতা, গ্রামীণ সমাজের পরিবর্তন, ব্যক্তিস্বাতন্ত্র্য, যৌনতা, নারী-পুরুষের সম্পর্ক এবং রাজনৈতিক চেতনার নানা দিক সমকালীন উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে, লেখক তা অনুসন্ধান করেছেন। এই পর্যায়ে বাংলা উপন্যাসের বিষয়বস্তু ও আঙ্গিক উভয় ক্ষেত্রেই পরিবর্তনের পরিচয় পাওয়া যায়। বাস্তবতার প্রচলিত উপস্থাপন থেকে বেরিয়ে এসে মানুষের চেতনা, অভিজ্ঞতা ও অস্তিত্বের জটিলতাকে প্রকাশ করার প্রবণতা আধুনিক উপন্যাসকে নতুন মাত্রা দিয়েছে। সমকালীন উপন্যাসের আলোচনায় লেখকের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হলো সাহিত্যকে তার সময় থেকে বিচ্ছিন্ন করে না দেখা। কোনো সাহিত্যকর্মের মূল্যায়নে তার সামাজিক পটভূমি, ঐতিহাসিক অবস্থান এবং মানুষের জীবন-অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন।

সর্বোপরি এই গ্রন্থে গবেষক উপন্যাসকে দেখাতে চেয়েছেন সমাজ, দর্শন ও ইউরোপীয় সাহিত্যের সঙ্গে মিলিয়ে এবং বাংলা উপন্যাসের বিবর্তনকে উপস্থাপন করেছেন যুগবাস্তবতার নিরিখে। ফলে সূচনাপর্বের সীমাবদ্ধতা থেকে লেখক বঙ্কিমকে তুলনামূলক এগিয়ে রেখেছেন। যার ধারাবাহিকতা বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র—এই তুলনামূলক আলোচনাতেও পাওয়া যায়। অধ্যাপক হুমায়ুন কবিরের বাঙলা উপন্যাস গ্রন্থটির মূল শক্তি নিহিত রয়েছে এর তুলনামূলক ও সমাজতাত্ত্বিক বিচারপদ্ধতিতে। সুব্রত বড়ুয়ার অনবদ্য অনুবাদ এবং বাংলা একাডেমির এই প্রকাশনা বাংলাভাষী পাঠক ও গবেষকদের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।

বাঙলা উপন্যাস

হুমায়ুন কবির

অনুবাদক: সুব্রত বড়ুয়া

প্রকাশক: বাংলা একাডেমি

প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৬

প্রচ্ছদ: মামুন কায়সার

পৃষ্ঠা: ১০৮; মূল্য: ২৪০ টাকা

নভেম্বর ৬, ২০২৬
ব্যাডমিন্টন কোর্ট নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৩
ব্যাডমিন্টন কোর্ট নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

নভেম্বর ৬, ২০২৬
জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?

নভেম্বর ৬, ২০২৬
পত্রিকা: 'বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত'
পত্রিকা: 'বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত'

বাংলাদেশের রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ চায় ভারত; সরকারবিরোধী লোকজনের কাছে পুলিশের গোপন তথ্য পাচারের অভিযোগ; প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে বিএনপি- এসব খবর গুরুত্ব পেয়েছে আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৬, ২০২৬
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'

বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।

নভেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।

নভেম্বর ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদের ভারতীয় যোগ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদের ভারতীয় যোগ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ

যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

নভেম্বর ৫, ২০২৬
চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন পণ্য
চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন পণ্য

দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ টন তাজা আপেল ও আদা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

নভেম্বর ৬, ২০২৬
বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে: মাহদী আমিন
বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, “পর্যাপ্ত সুযোগ না থাকায় দেশের অনেক মেধাবী তরুণ বিদেশে কাজ ও বিনিয়োগ করছেন।

নভেম্বর ৬, ২০২৬
রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড়
রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড়

প্রতি শুক্রবার দিনাজপুর জেলা সদরের বিভিন্ন মোড়ে অস্থায়ী দোকানে ডেগভর্তি রান্না করা গরুর মাংস নিয়ে হাজির হচ্ছেন বাবুর্চিরা। সেখানে গরুর মাংসের পাশাপাশি কেজি দরে পাওয়া যাচ্ছে মুরগির রোস্ট ও পোলাও। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শহরের ছয় রাস্তার মোড়, স্টাফ কোয়ার্টার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রান্না করা খাবার নিয়ে দোকান সাজিয়ে বসেন তারা।

নভেম্বর ৬, ২০২৬
অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার সুপারিশ
অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার সুপারিশ

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নভেম্বর ৬, ২০২৬
কিশোরী বয়সের প্রেম, মায়ের হাতে ডায়েরি—কীর্তির সংগ্রাম ও পরিণয়
কিশোরী বয়সের প্রেম, মায়ের হাতে ডায়েরি—কীর্তির সংগ্রাম ও পরিণয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দেড় দশক প্রেম করার পর অ্যান্টোনি থাটির সঙ্গে ঘর বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

নভেম্বর ৬, ২০২৬
দ্বীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
দ্বীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন
এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পদত্যাগের পেছনের প্রধান কারণগুলো তুলে ধরেছেন।

নভেম্বর ৬, ২০২৬
রাবির ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
রাবির ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ বিভাগের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।

নভেম্বর ৬, ২০২৬