দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

ধরুন, এক বিকেলে শহরের যান্ত্রিকতা আর ভালো লাগছে না। মনে হলো, একটু যদি প্রকৃতির মাঝে ডুব দেওয়া যেত? ঠিক তখনই নিউজফিডে ভেসে এল শহরের মাঝে গড়ে ওঠা এক মরুগুহার ছবি। কী? শুনতে অবাক লাগছে? কাণ্ডটা করেছে বনানীতে অবস্থিত সামাজিক মাধ্যমে ভাইরাল রেস্তোরাঁ ডুন ঢাকায়।

এই রেস্তোরাঁয় ঢুকলে মনে হবে বনানী নয়, বরং আছেন কোনো এক মরুভূমিতে

ডুনে ঢুকে প্রথমেই মনে হবে, বালুরঙা গহিন এক গুহা। নরম আলো, খাঁজকাটা দেয়াল, নরম সুর, আর টেবিলে সাজানো প্লেট—ঢাকার নতুন কেভ-থিম রেস্তোরাঁ ডুনকে এভাবেই সাজানো হয়েছে। হুট করে মনে হতেই পারে আপনি বোধ হয় বনানীতে নয়, বরং আছেন প্রকৃতির খুব কাছে, কোনো এক মরুভূমি অথবা গুহার মাঝে।

ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

ডিউন শব্দটি নিজেই যখন থিম

সামাজিক মাধ্যমে এখন ভাইরাল ডুন রেস্তোরাঁ

আগে কোনো রেস্তোরাঁ বাছাইয়ের মূলে থাকত এর খাবার। সময় বদলেছে। এখন শুধু খাবারই না, পাশাপাশি নতুন প্রজন্মের চাই ব্যতিক্রমী ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ সাজসজ্জা। রেস্তোরাঁর খাবার ভালো হওয়া তো চাই-ই চাই, তবে এর আগে প্রয়োজন জায়গাটি কতটা ফটোজনিক। ঠিক এই জায়গাতেই অন্য রকম ডুন।

ডুন শব্দের অর্থ বালির টিলা

ডুন অর্থ বালিয়াড়ি বা বালির টিলা। রেস্তোরাঁর সাজও সেই ভাবনা ধরেই করা। গুহার মতো স্থাপত্য আর মরুভূমির আবহ রাখতে চেয়েছে ডুন ঢাকা। রেস্তোরাঁটির ম্যানেজার শারফাত হোসেন জানান, ‘মে মাসে উদ্বোধনের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ডুন। মূল কারণ অবশ্যই ইন্টেরিয়র। প্রথম দিকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে।’

ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ

খাবারেও কি টেক্কা দিচ্ছে

শুধু ইন্টেরিয়রের নয় সার্ভিসের ক্ষেত্রেও সেরাটা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ডুন

শুধু ইন্টেরিয়রেই নয়, খাবারেও অন্য রেস্তোরাঁ থেকে আলাদা ডুন। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে দুই ধরনের কুজ্যিন—প্যান এশিয়ান ও কন্টিনেন্টাল। এশিয়ানে আছে থাই, চায়নিজ, জাপানিজ, আর কন্টিনেন্টালে ইউরোপিয়ান। ফলে নানা ধরনের পদ কিংবা স্বাদের খাবার চেখে দেখার সুযোগ ডুনে রয়েছে।

খাবারেও অন্য রেস্তোরাঁ থেকে আলাদা ডুন

প্রতিটি পদই অথেনটিক, এমনটাই দাবি করছে ডুন কর্তৃপক্ষ। এই যেমন বিফ লাংকান। ঢাকায় ডুনে বসেই শ্রীলঙ্কান এই পদের মজা নেওয়া যাবে। তাদের সেরা বিক্রীত আরও কিছু পদের মধ্যে আছে ডুন স্পেশাল সিফুড রাইস, ডুন সিক্রেট বার্গার, কোকোনাট মিল্ক রাইস ইত্যাদি। কমন পদের মধ্যে প্রন টেম্পুরা ও টম ইয়াম স্যুপও চেখে দেখতে পারেন।

পূর্বাচলে মিষ্টিমুখের নতুন ঠিকানা, পাবেন নানা স্বাদের মিষ্টি

দাম কেমন

ফাইন ডাইনিংয়ের পাশাপাশি ডুন ঢাকাতে আছে প্রাইভেট ডাইনিংয়ের সুবিধা

সোশ্যাল মিডিয়ায় ডুন ঢাকার চড়া দাম নিয়ে নানা আলোচনাও দেখা গেছে। এ বিষয়ে ডুন ঢাকার ম্যানেজিং ডিরেক্টর আরিফুল হামজা জানান, ‘রেস্টুরেন্ট একটা ওভার অল এক্সপেরিয়েন্স। কোথায় বসছেন, কীভাবে খাবার পরিবেশন করা হচ্ছে—সবকিছু এর মধ্যে পড়ে। আমরা যে শুধু ইন্টেরিয়রের ওপর জোর দিয়েছি—এমন না, খাবার এবং সার্ভিসের ক্ষেত্রেও আমরা সেরাটা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখেও আমাদের পড়তে হয়। তবু সার্ভিস নিয়ে কোনো আপসের সুযোগ নেই।’

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে ডুন ঢাকা

ফাইন ডাইনিংয়ের পাশাপাশি ডুন ঢাকাতে আছে প্রাইভেট ডাইনিংয়ের সুবিধা। আছে করপোরেট মিটিং রুম। ফলে ফ্যামিলি গেট টুগেদার থেকে শুরু করে অফিসের মিটিং, মজাদার খাবারের সঙ্গে সবই এখানে সেরে নেওয়া যাবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে ডুন ঢাকা। ঈদ অথবা পূজার মতো বিশেষ উপলক্ষে রিজার্ভেশনের সুযোগও রয়েছে। ফলে যেকোনো ধরনের আনন্দ আয়োজনে ঢুঁ মেরে আসতে পারেন ডুন ঢাকা।

ঠিকানা: বাড়ি ২৭, রোড ১২/এ, ব্লক এইচ, বনানী, ঢাকা।

বিদেশি স্থাপত্য উপকরণের বদলে খড়, বাঁশ, গামছা, বাঁশের চিকে তৈরি হয়েছে যে রেস্তোরাঁ

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপে বসবাসকারীদের।

‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’ চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের নেতাকে মুঠোফোনে কল করে এভাবে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।

হুমকি পাওয়া ওই নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি। রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইলিয়াস নুরী। তবে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়েছে। মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন। ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে। দেখেছেন তো, কত মানুষ আমরা মেরে ফেলছি। আপনাকেও গুলি করে মেরে ফেলব। কসম করে বললাম, মেরে ফেলব।’

জানতে চাইলে মাওলানা ইলিয়াস নুরী জানান, মুঠোফোনে যখন ওই ব্যক্তি কল দেন, তখন তিনি মসজিদে ছিলেন। হুমকিদাতা চাঁদা দাবি করলেও কত টাকা দিতে হবে, তা বলেননি। এমনকি নিজের পরিচয় না দিয়ে একজন সন্ত্রাসীর নামে চাঁদা চেয়েছেন। বিকাশের একটি নম্বরে তাঁকে চাঁদা দিতে বলেন।

ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

জানতে চাইলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়

প্রেম করে বিয়ে। সেই সংসারে দুই সন্তান। এরপর দীর্ঘ দাম্পত্যে ভাঙন, বিচ্ছেদ ও নতুন করে বিয়ে। কিন্তু দ্বিতীয় সংসারও টিকল না। শেষ পর্যন্ত ফিরে গেলেন প্রথম স্ত্রীর কাছেই। দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত ও অভিনেত্রী প্রিয়া রমনের প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। একবার নয়, জীবনে দুবার একই মানুষের প্রেমে পড়েছেন তাঁরা। বিচ্ছেদের পর সাত বছরের দূরত্ব পেরিয়ে আবারও এক হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

তবে তাঁদের পুনর্মিলনের গল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, রঞ্জিতের দ্বিতীয় বিয়ের পরও প্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। মাঝখানে অন্য একজনকে জীবনসঙ্গী করেছিলেন রঞ্জিত। সেই বিয়েও ভেঙে যাওয়ার পর পুরোনো প্রেমের কাছে ফিরে আসেন তিনি। অসুস্থতার সময় প্রিয়ার পাশে পাওয়া এবং দুজনের নতুন করে একে অপরকে গ্রহণ করার মধ্য দিয়ে তাঁদের জীবনে আসে দ্বিতীয় ইনিংস।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আবার আলোচনায় এসেছে এই জুটির ব্যতিক্রমী প্রেমের গল্প।

সিনেমার সেটে পরিচয়, প্রেম ও বিয়ে
রঞ্জিত ও প্রিয়া রমনের অভিনয়জীবন শুরু একই বছরে, ১৯৯৩ সালে। রঞ্জিত তামিল ছবি ‘পোন ভিলাঙ্গু’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অন্যদিকে প্রিয়ার অভিষেক হয় রজনীকান্তের প্রযোজিত ‘ভাল্লি’ ছবিতে। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে রজনীকান্তও বিশেষ চরিত্রে ছিলেন।

দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবিতে কাজ করে দ্রুত পরিচিতি পান প্রিয়া। বিশেষ করে মালয়ালম সিনেমায় তাঁর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। মোহনলাল, মাম্মুট্টি, সুরেশ গোপী, কমল হাসানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
মোহনলালের সঙ্গে ‘মান্ত্রিকম’ ও ‘আরাম থামপুরান’, মাম্মুট্টির সঙ্গে ‘সাইন্যম’ এবং ‘নম্বর ওয়ান স্নেহতীরাম বেঙ্গালোর নর্থ’, সুরেশ গোপীর সঙ্গে ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন। ‘সাইন্যম’ ছবিতে তাঁর আধুনিক পোশাক ও প্রাণবন্ত উপস্থিতি তখন বেশ আলোচিত হয়েছিল। ‘কাশ্মীরাম’ ও ‘অর্থনা’ ছবির গানেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

অন্যদিকে রঞ্জিত তামিল ও মালয়ালম—দুই ভাষার সিনেমাতেই নিজের অবস্থান তৈরি করেন। ‘নাটপুক্কাগা’, ‘ধর্মা’, ‘মারু মালার্চি’, ‘পুধুমাই পিথান’সহ বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেন। ১৯৯৮ সালে মাম্মুট্টির বিপরীতে ‘মারু মালার্চি’ ছবিতে অভিনয়ের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা খলনায়কের সম্মান পান।
মালয়ালম ছবিতেও খলনায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন রঞ্জিত। মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’, মাম্মুট্টির ‘রাজামানিক্যম’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ে।

দুজনের পরিচয় হয়েছিল ১৯৯৯ সালে তামিল ছবি ‘নেসাম পুধুসু’র সেটে। ছবিতে তাঁরা ছিলেন নায়ক-নায়িকা। অভিনয়ের সূত্রে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় প্রেমে রূপ নেয়। একই বছরে বিয়ে করেন তাঁরা। সংসারে আসে দুই ছেলে।

সংসারের জন্য অভিনয় থেকে বিরতি
বিয়ের পর সংসারে মনোযোগী হন প্রিয়া। অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান। দুই সন্তানকে বড় করে তোলার পাশাপাশি সংসার সামলাতে শুরু করেন। রঞ্জিত অবশ্য অভিনয় চালিয়ে যান। তামিল ও মালয়ালম ছবিতে নিয়মিত কাজ করছিলেন তিনি।
প্রিয়ার অভিনয়জীবনের বিরতি দীর্ঘ হলেও পরবর্তী সময়ে ছোট পর্দায় ফিরে আসেন তিনি। মালয়ালম ও তামিল টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে আবারও দর্শকের সামনে হাজির হন। তাঁর জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ছিল ‘সেম্বারুথি’।
তবে তাঁদের দাম্পত্য জীবনে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে সম্পর্কের টানাপোড়েন বাড়ছিল।

সিনেমার দৃশ্যে প্রিয়া রমন ও রঞ্জিত। এক্স থেকে

কেন ভেঙেছিল ১৫ বছরের সংসার
২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় রঞ্জিত ও প্রিয়ার। তাঁদের বিচ্ছেদের খবর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ১৯৯৯ সালে বিয়ের পর প্রায় ১৫ বছরের সংসার ছিল তাঁদের।

বিচ্ছেদের কারণ নিয়ে তখন খুব বেশি বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ২০১৪ সালের জুনে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে রঞ্জিত তাঁদের আলাদা হওয়ার কারণ হিসেবে ‘মতপার্থক্য’ বা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কথা জানিয়েছিলেন। দুই সন্তানের দায়িত্বও তখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।

পরে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ তাঁদের বিচ্ছেদের পেছনে রঞ্জিতের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনের কথা বলেন। তাঁর দাবি অনুযায়ী, অন্য এক নারীর সঙ্গে রঞ্জিতের সম্পর্কের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়া। স্বামীকে সেই সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

বিচ্ছেদের পর দুই সন্তানের দায়িত্ব নেন প্রিয়া। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আবারও অভিনয়ে মনোযোগী হন তিনি। একসময় যে অভিনেত্রী সংসারের জন্য কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন, তাঁকে নতুন করে নিজের পেশাগত জীবন গড়ে তুলতে হয়।

দ্বিতীয় বিয়ে, কিন্তু টিকল না সেই সংসারও
প্রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বেশি সময় অপেক্ষা করেননি রঞ্জিত। ২০১৪ সালেই অভিনেত্রী রাগাসুধাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের এক বছরের মাথায়, ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

এদিকে প্রিয়া নিজের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি টেলিভিশনে নিয়মিত অভিনয় করছিলেন। দুই সাবেক স্বামী-স্ত্রীর জীবন তখন আলাদা পথে চলছিল। কিন্তু ভাগ্য যেন তাঁদের জন্য অন্য গল্প লিখে রেখেছিল।

পুরোনো প্রেমের কাছে ফিরে আসা
বিচ্ছেদের প্রায় সাত বছর দূরে থাকার পর আবারও কাছাকাছি আসেন রঞ্জিত ও প্রিয়া। তাঁদের পুনর্মিলনের পেছনের গল্প জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ।

তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় দুজনের। অনুষ্ঠানে রঞ্জিতের হাত থেকেই পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন প্রিয়া। সেই মুহূর্তে রঞ্জিত আবারও প্রিয়াকে বিয়ের প্রস্তাব দেন। পুরোনো সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

অন্যদিকে ২০২৫ সালে মনোরমায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রঞ্জিত অসুস্থ হয়ে পড়ার পর প্রিয়া আবার তাঁর পাশে দাঁড়ান। সেই কঠিন সময়ে প্রিয়ার কাছ থেকে পাওয়া সহযোগিতা তাঁদের সম্পর্ককে আরও গভীর করে।
তাঁদের পুনর্মিলনের খবর অবশ্য প্রকাশ্যে আসে আরও পরে। ২০২১ সালের জুনে নিজেদের ২২তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি প্রকাশ করেন দুজন। ছবিতে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভক্তরা বিস্মিত হন। রঞ্জিত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় তাঁদের জীবনের পথচলা সুন্দর হয়ে উঠেছে।
প্রিয়াও সেই ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। তাঁদের সম্পর্ক আবারও জোড়া লেগেছে—এমন খবর ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতীয় গণমাধ্যমে।

বাস্তব জীবনেও একসঙ্গে, পর্দাতেও
প্রিয়া ও রঞ্জিতের পুনর্মিলনের আরেকটি ইঙ্গিত পাওয়া যায় তাঁদের পেশাগত জীবনেও। ২০২১ সালে তামিল ধারাবাহিক ‘সেন্থুরা পুভে’তে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ধারাবাহিকে রঞ্জিতের চরিত্র দুরাইসিংগমের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রিয়াকে। এর আগে বাস্তব জীবনে স্বামী-স্ত্রী ছিলেন, পরে বিচ্ছেদ হয়েছে, আবার সম্পর্ক জোড়া লেগেছে—এমন দুই মানুষের পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করাও দর্শকের আগ্রহ বাড়ায়।

২০২৪ সালের ডিসেম্বরে ‘বিগ বস তামিল ৮’-এর প্রতিযোগী হিসেবে রঞ্জিতের অংশগ্রহণের সময়ও প্রিয়াকে ঘিরে একটি দৃশ্য আলোচনায় আসে। অনুষ্ঠান শেষে বিদায়ের এক আয়োজনে প্রিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রঞ্জিত। তাঁকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক বিজয় সেতুপতির সঙ্গে হাত মেলানোর কথাও ভুলে গিয়েছিলেন তিনি—এমন বর্ণনা দিয়েছে মনোরমা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

জীবনের নানা প্রতিকূলতা আর চরম সংগ্রামকে পেছনে ফেলে উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রথম আলাে ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. সাকিব হাসান। সম্প্রতি রাজশাহী মসজিদ মিশন একাডেমি থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

আট ভাইবোনের বিশাল পরিবারে বেড়ে ওঠা সাকিবের শিক্ষাজীবনের শুরু থেকেই লড়াই করতে হয়েছে অভাবের সঙ্গে। নদীর ওপার থেকে এপারে এসে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হতো তাঁকে। প্রতিকূল স্রোত ও অনিশ্চয়তা কখনো দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে।

ষষ্ঠ শ্রেণিতে রাজশাহী আলোর পাঠশালায় ভর্তি হওয়ার পর থেকেই জীবন বদলে যাওয়ার নতুন দিশা পান সাকিব। এখানকার শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও নিবিড় সহযোগিতায় তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। এই পাঠশালা থেকেই সাফল্যের সঙ্গে এসএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন রাজশাহী শহরের রাজশাহী মসজিদ মিশন একাডেমিতে। সেখান থেকেই এবার এইচএসসিতে পাস করলেন তিনি।

সাকিবের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং যেকোনো প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার এক দারুণ অনুপ্রেরণা। নদী পেরিয়ে আলোর পথে যাত্রা করা এই তরুণের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হোক—এই কামনা।

‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে ১২ নভেম্বর শুরু হয়েছে দ্য ফ্লো ফেস্টের পঞ্চম আসর। এর অংশ হিসেবে জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’। শরীর ও মনের সুস্থতার পাশাপাশি সৃজনশীলতা ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর নানা আয়োজন রয়েছে এতে। রইল বিস্তারিত ...।
উন্নয়ন বলতে কি কেবল আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা সম্পদের সঞ্চয় বোঝায়? নাকি মানুষের স্বাধীনতা, সক্ষমতা, মর্যাদা ও পছন্দমতো জীবন বেছে নেওয়ার সুযোগও উন্নয়নের মাপকাঠি?

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন। কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার।

ঘটনাটি ১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের। প্রায় ৮২ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় থাকা দুটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস।

মোহনগঞ্জের আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে কুলপতাক গ্রামে পৌঁছাতে হয়। গ্রামের সামনে বিস্তীর্ণ ধানখেত। কুলপতাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বসবাস করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। তাঁদেরই প্রতিষ্ঠিত কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় রয়েছে ওই তিন বিদেশির সমাধি।

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে মোহনগঞ্জের কুলপতাক গ্রামের এ ব্যাপ্টিস্ট চার্চটি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দাঁড়িয়ে ছবি তোলেন চার্চের শিক্ষার্থীসহ পরিচালনা কমিটির লোকজন

বিয়ের উদ্দেশ্যে শেষযাত্রা

চার্চের পুরোহিত, সংরক্ষিত কিছু কাগজ ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা ধর্মীয় রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ জন্য বেছে নেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের ব্যাপ্টিস্ট চার্চ। তাঁদের সঙ্গে ছিলেন এডনার ভাই পটার। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন।

১৯৪৪ সালের ২৮ জুলাই তাঁরা ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর উদ্দেশে রওনা হন। প্রথমে ট্রেনে মোহনগঞ্জে আসেন। এরপর নৌকায় শুরু হয় হাওর পাড়ি দেওয়ার যাত্রা। শাপমারা খাল দিয়ে ডিঙাপোতা হাওর পেরিয়ে আদর্শনগর বাজারের খাল হয়ে ধলাই নদীতে ওঠেন তাঁরা। এরপর বাওয়াইচের হাওর পেরিয়ে গোবিন্দশ্রীর কাছাকাছি পৌঁছানোর সময় বৈরী আবহাওয়ার মুখে পড়ে নৌকাটি।

প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে যায়। পানিতে তলিয়ে যান মূর, এডনা ও পটার। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁরা সাঁতার জানতেন না। খবর পেয়ে গোবিন্দশ্রী গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু শেষ পর্যন্ত তিনজনকেই বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের পাশে সমাহিত করা হয়।

ব্যাপ্টিস্ট চার্চের গ্যালারিতে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের ছবি শোভা পাচ্ছে

গোবিন্দশ্রী থেকে কুলপতাকে

দীর্ঘদিন গোবিন্দশ্রীতে সমাহিত ছিলেন অস্ট্রেলিয়ার তিন নাগরিক। গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের সদস্যরা প্রায় চার কিলোমিটার দূরে মোহনগঞ্জের কুলপতাক গ্রামে চলে যান। সেখানে নতুন করে চার্চ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৫৮ সালে তিনজনের সমাধি স্থানান্তর করে কুলপতাক চার্চের আঙিনায় নিয়ে আসা হয়। এ তথ্য জানালেন কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক যিহিস্কেল দাস।

সমাধিফলকে যা লেখা আছে

চার্চের ভেতরে উত্তর পাশে পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়ার তিন নাগরিকের সমাধি। একটি সমাধিতে সিরিল জেমস মূর ও এডনাকে একসঙ্গে সমাহিত করা হয়েছে। সমাধিফলকে লেখা আছে ‘প্রভু যীশু সেবক ও সেবিকা’, সিরিল জেমস মূর জন্ম ২৪ মার্চ ১৯১৩, তাঁর পত্নী এডনা জন্ম ১৪ এপ্রিল ১৯১৪। তাঁদের পাশেই আলাদা সমাধিতে রয়েছেন রোন্যাল্ড চেস্টারটন পটার। সেখানে তাঁর জন্ম লেখা আছে ১৪ এপ্রিল ১৯১৪। তিনজনের মৃত্যুর তারিখ লেখা আছে ২৯ জুলাই ১৯৪৪।

চার্চের পুরোহিত বিধুভূষণ মজুমদারের ভাষ্য, সমাধিফলকে এডনাকে মূরের পত্নী বলা হলেও মূলত তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁরা এ অঞ্চলে যিশুর বাণী প্রচার করতে এসেছিলেন। পাশাপাশি স্থানীয় খ্রিষ্টধর্মে দীক্ষিত মানুষদের চার্চে বিয়ের নিয়মকানুন দেখানোরও পরিকল্পনা ছিল। আর এডনা ও পটারের জন্মতারিখ এক হওয়ায় তাঁরা ধারণা করছেন তাঁরা যমজ ছিলেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পদ্মার তলদেশে বৈদ্যুতিক কেবল বিচ্ছিন্ন হয়ে সেবা বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে একই তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?
বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।
আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
গাইবান্ধার সাঘাটায় মজলিসের দাওয়াতের খাবার খেয়ে শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে।
কয়েক বছর আগে কন্যা পায়েলকে হারান ভারতীয় সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। কন্যাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীকে হারালেন এই অভিনেত্রী।
অভাব, অসুস্থতা ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী ছেলেকে বিক্রি করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের এক মা। আলামিন নামের ওই শিশুকে কিনেছিল মোংলার এক নিঃসন্তান দম্পতি। বিষয়টি জানাজানি হলে দুই উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশু আলামিনকে উদ্ধার করা হয়েছে।
নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লি শুক্রবার পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে। দুই কোটি মানুষের শহরটিতে বায়ুর গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ায় দৃশ্যমানতা কমে গেছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ঢাকার চারপাশে চালু হচ্ছে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা।
উচ্চশিক্ষা শেষ করে বাবার ব্যবসার হাল ধরার কথা ছিল। কিন্তু বায়েজিদ আলম বাপ্পির পরিকল্পনা ছিল ভিন্ন। কৃষির প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল। তিনি চেয়েছিলেন নিজে নতুন কিছু করবেন। বাড়ির ছাদে কয়েকটি ড্রামে ড্রাগন ফল চাষ দিয়ে তার ইচ্ছেপূরণের গল্প শুরু। সেই গল্পই আজ অনেকের অনুপ্রেরণা। বাপ্পি এখন সফল কৃষি উদ্যোক্তা।