টাঙ্গাইলে মন্ত্রী আযম খানকে হেয় করে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তার পিএস সাদেকুল ইসলাম সবুজকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই বাদল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।
ভোট দেওয়ার সাধারণ রীতি হলো সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া। তবে সেই নিয়মে ব্যতিক্রম ঘটালেন তিন ব্যক্তি। সম্প্রতি তিন মহাকাশচারী পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (...
দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। তবে পর্যটক পরিবহন, যাত্রী গণনা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঘাটতি দেখা গেছে। পর্যটকদের ট...
মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অথচ জীবনের শেষ বিদায়েও তাঁর ভাগ্যে জুটল না রাষ্ট্রীয় সম্মান। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রস্তুত...
ইরানে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যে অমাবস্যার রাত হওয়ায় ওই সময় সামরিক...
সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
‘যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ হলো, সে ধ্বংসপ্রাপ্ত।’ কীভাবে আমাদের প্রতিটি দিনকে গতকালের চেয়ে উন্নত করা যায়, তার কয়েকটি বাস্তবমুখী উপায় তুলে ধরা হলো।
সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—দুটিরই নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অঙ্গরাজ্যগুলোর নির্বাচনেও ডেমোক্র্যাটদের সাফল্য চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এ ফল। ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার আগে-পরের মুহূর্তগুলো নিয়ে এ ছবির গল্প।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।

সারি সারি বসানো হয়েছে ভোট দেওয়ার বুথ। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।

বুথে বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে, ৩ নভেম্বর।

মুঠোফোনের পর্দায় ‘শেষ ভোটার ভোট দিচ্ছেন’ লেখা বার্তা তুলে ধরেছেন একজন নির্বাচনী কর্মী। নেভাদার লাস ভেগাসে, ৩ নভেম্বর।

ব্যালট গণনার আগে নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিউইয়র্কের আর্সলে, ৪ নভেম্বর।

ভোটের ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরে প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। ওয়াশিংটনে, ৪ নভেম্বর।

জয়ের খবরে উচ্ছ্বসিত লস অ্যাঞ্জেলেসের নবনির্বাচিত মেয়র নিত্যা রামন। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।

বিজয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। টেক্সাসের অস্টিনে, ৫ নভেম্বর।

ডাকযোগে পাঠানো ব্যালট বাছাই করছেন একজন নির্বাচনী কর্মী। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।

যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয় অর্ধশতকের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিজয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ‘ভেটো’ লেখা টুপি। মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব’ বলেছিলেন তিনি। হোয়াইট হাউস, ০৫ নভেম্বর ২০২৬

জীবনযাত্রার বাড়তি ব্যয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর পুরোনো রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিরক্তি—যুক্তরাষ্ট্রের তরুণেরা এসব ক্ষোভের প্রকাশ ঘটালেন ব্যালট বাক্সে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি তরুণদের সমর্থন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ২৫৩ আসনে জয়ী হয়েছে। রিপাবলিকান পার্টি পেয়েছে ১৬০ আসন। ৩২ আসনের ফল ঘোষণা বাকি। আর ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে এখন ৫৪টি আসন ডেমোক্র্যাটদের, রিপাবলিকানদের আসন ৪৪টি। সিনেটের দুটি আসনে ফল ঘোষণা বাকি। এবার সিনেটে ভোট হয়েছে ৩৫ আসনে।

নিউইয়র্ক টাইমস–এর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ১৮-২৯ বছর বয়সী ভোটারদের মধ্যে দুই দলের ভোটের ব্যবধান প্রায় ৪০ শতাংশ পয়েন্ট, যা ডেমোক্র্যাটদের দিকে গেছে। তরুণ পুরুষদের ক্ষেত্রে এই পরিবর্তন ৩৯ শতাংশ পয়েন্ট, নারীদের ক্ষেত্রে ২৭ শতাংশ পয়েন্ট। সাক্ষাৎকারে তরুণেরা বলেছেন, বাড়িভাড়া ও স্বাস্থ্যসেবার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা; চাকরি করে নিজের বাড়ি ও সংসার গড়ার ভবিষ্যৎও অনিশ্চিত। এর সঙ্গে ইরান যুদ্ধ ও ইসরায়েলনীতি নিয়ে অসন্তোষ তাঁদের সমর্থন পরিবর্তনে প্রভাব ফেলেছে।

পরিবর্তনের আশায় ভোট

তরুণদের ভোটের এই পালাবদল শহর ছাড়িয়ে গ্রাম ও শহরতলিতেও ছড়িয়েছে। নিউইয়র্ক টাইমস–এর ৫ নভেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ট্রাম্পের জেতা ২৩৪টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে ৫২টিতে এবার ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন। দলটি ২০০৮ সালের পর প্রতিনিধি পরিষদে নিজেদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে।

ট্রিস্টান ওয়ামস্লি, টেক্সাসের তরুণ ভোটারজেমস ট্যালারিকোকে সঙ্গে পেলে হয়তো আমরা সমাজকে পিছিয়ে নেওয়ার বদলে সামনে এগিয়ে নিতে পারব।

তবে তরুণদের অনেকে স্পষ্ট করেছেন, ডেমোক্র্যাটদের প্রতি তাঁদের সমর্থন নিঃশর্ত নয়। তাঁরা দলকে নয়, পরিবর্তনের আশাকে ভোট দিয়েছেন; বিজয়ীরা প্রতিশ্রুতি রাখছেন কি না, সেটিও তাঁরা দেখবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয় অর্ধশতকের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিজয়।

প্রার্থীর মধ্যে নিজের মিল খুঁজেছেন তরুণেরা

টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৪৪ বছর বয়সী পুরুষদের ভোটের প্রবণতা ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর পক্ষে গেছে প্রায় ৫০ শতাংশ পয়েন্ট। এই অঙ্গরাজ্যের রিচমন্ডের ভোটার ট্রিস্টান ওয়ামস্লি (৩৫) বলেন, ‘তিনি (জেমস) আমার বয়সী। তাঁর কথাবার্তা শুনে মনে হয়েছে, আমি নিজেই তাঁর সঙ্গে কথা বলতে পারতাম। তিনি আমার মতোই একজন সাধারণ মানুষ।’ ট্রিস্টান জীবনে এবারই প্রথম অঙ্গরাজ্য পর্যায়ের সব পদে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন।

তরুণদের অনেকে স্পষ্ট করেছেন, ডেমোক্র্যাটদের প্রতি তাঁদের সমর্থন নিঃশর্ত নয়। তাঁরা দলকে নয়, পরিবর্তনের আশাকে ভোট দিয়েছেন; বিজয়ীরা প্রতিশ্রুতি রাখছেন কি না, সেটিও তাঁরা দেখবেন।

বছরের পর বছর টেক্সাস শাসন করেছেন রিপাবলিকানরা। তাতে ট্রিস্টানের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসেনি। তাঁর ভাষায়, ‘জেমসকে সঙ্গে পেলে হয়তো আমরা সমাজকে পিছিয়ে নেওয়ার বদলে সামনে এগিয়ে নিতে পারব।’

ট্রিস্টানের মতো তরুণেরা যে প্রার্থীর মধ্যে নিজেদের মিল খুঁজে পেয়েছেন, তাঁদের ভোট দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির এমন প্রার্থী ছিলেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইদ, আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড, জর্জিয়ার সিনেটর জন অসফ, লস অ্যাঞ্জেলেসের নবনির্বাচিত মেয়র নিত্যা রমন এবং মন্টানা থেকে নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য স্যাম ফরস্ট্যাগ। আর ১৯ বছর বয়সী ড্যানিয়েল ড্যারিস-ও’কনর ম্যাসাচুসেটসের প্রতিনিধি পরিষদে আট মেয়াদ ধরে দায়িত্বে থাকা এক রিপাবলিকানকে হারিয়েছেন।

নির্বাচনে জয়ের পর স্ত্রীর সঙ্গে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল–সাইদ। ৪ নভেম্বর ২০২৬, মিশিগান

এভাবে সেকেলে রাজনীতিকদের ভোটাররা বিদায় করেছেন। তাঁরা ফিরিয়ে দিয়েছেন রিক জ্যাকসন ও কেন প্যাক্সটনের মতো ধনী মধ্যবয়সী রিপাবলিকানদেরও। জ্যাকসন জর্জিয়ার গভর্নর পদে প্রার্থী ছিলেন। টেক্সাসে প্যাক্সটন হেরেছেন জেমস ট্যালারিকোর কাছে।

বিজয়ী ডেমোক্র্যাটরা যেন তরুণ ভোটারদের ভাষাতেই কথা বলছেন। তবে ৪৫ বছরের কম বয়সী অনেক ভোটার, বিশেষ করে মিলেনিয়াল প্রজন্মের (জন্ম: ১৯৮১-১৯৯৬) কম বয়সীরা আর জেন–জির (জন্ম: ১৯৯৭-২০১২) সদস্যরা দ্রুতই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁদের মতাদর্শ বদলায়নি। তাঁরা আপাতত ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়ে দিয়েছেন, যাতে জীবনযাত্রার ব্যয়, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানের যুদ্ধের মতো বিষয়ে বাস্তব পরিবর্তনের শুরু হয়।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স

টেক্সাসে অঙ্গরাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের সব প্রার্থীকে ভোট দেওয়াটা ট্রিস্টান ওয়ামস্লির কাছে নতুন অভিজ্ঞতা হলেও নিজের সিদ্ধান্তে খুশি তিনি। তবে এটাও বলেছেন, তাঁর ভোট ছিল প্রার্থীদের জন্য। দলের জন্য তিনি ভোট দেননি। তাঁরা কথা রাখছেন কি না, সেদিকেও তিনি কড়া নজর রাখবেন। ট্রিস্টান বলেন, ‘এখন যা চলছে, তা থেকে আমি সত্যিই বেরিয়ে আসতে চাই। কারণ, এখনকার ব্যবস্থায় কাজ হচ্ছে না।’

অসন্তোষ বিশ্বজুড়ে

নিউইয়র্ক টাইমস লিখেছে, এই অসন্তোষ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। বাংলাদেশ ও ভারত থেকে সার্বিয়া ও ফ্রান্স পর্যন্ত নানা দেশে তা তরুণদের আন্দোলনের জন্ম দিচ্ছে। সরকারি সম্পদ গেছে বেবি বুম প্রজন্মের (জন্ম: ১৯৪৬-১৯৬৫) অবসরপ্রাপ্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ভর্তুকিযুক্ত অবসরসুবিধা দিতে। এদিকে শিক্ষাব্যবস্থার ওপর চাপ বেড়েছে, স্বাস্থ্যবিমার খরচ আকাশছোঁয়া হয়েছে। বয়স্ক প্রজন্ম জায়গা ছাড়তে না চাওয়ায় চাকরির নিরাপত্তাও কমেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভোট দেওয়ার বয়সে পা রাখা তরুণদের মনে গভীর আশঙ্কা তৈরি করেছে।

ট্রাম্প-ঘনিষ্ঠ হেগসেথ কি তাহলে রিপাবলিকানদের আনা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন

তবে তরুণ ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনীতি। অর্থনৈতিক পরিস্থিতি তাঁদের মনে এমন ধারণা তৈরি করেছে যে নিজের বাড়ি হবে, পরিবার হবে—পরিপূর্ণ মানুষ হিসেবে এভাবে জীবন শুরু করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। নর্থ ক্যারোলাইনার র্যালিতে ২৩ বছর বয়সী চেজ সার্ডেসন ইলেকট্রিশিয়ানের শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। তবে একটি গাড়ির বিক্রয়কেন্দ্রে কাজ করার সময় উদারপন্থী রাজনীতির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেখানে তিনি জানতে পারেন, তাঁর এক হিস্পানিক অভিবাসী সহকর্মী পরিবার চালাতে তিনটি চাকরি করেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

এখন সার্ডেসন ও তাঁর বান্ধবী মাসে ১ হাজার ৮০০ ডলার বাসা ভাড়া দেন। মা-বাবার স্বাস্থ্যবিমার আওতা থেকে বেরিয়ে গেলে কত খরচ হবে, তা হিসাব করে দেখে মন দমে গিয়েছিল বলে জানালেন সার্ডেসন। তিনি বলেন, ‘বেবি বুম প্রজন্ম আর জেন এক্সের প্রজন্মের (জন্ম: ১৯৬৫-১৯৮০) বয়স্কদের দিকে তাকালে দেখি, তাঁরা এমন এক আমেরিকার সুফল পাওয়ার সুযোগ পেয়েছিলেন, যে আমেরিকা ছিল সমৃদ্ধ, ছিল বিশ্বের শীর্ষে। নিজের দিকে তাকালে দেখি, আমি যেন তারই ছায়া।’

বিনা রক্তপাতে যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’

সিনেট নির্বাচনে তিনি বেবি বুম প্রজন্মেরই একজনকে ভোট দিয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। তবে সার্ডেসনের পছন্দ ছিল এমন একজন প্রার্থী, যিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো অর্থনীতি নিয়ে আরও জোরালো কথা বলবেন। তিনি বলেন, ‘মামদানি আর মিশিগানের সিনেটর আল-সাইদ আমার মতো মানুষদের কথা ভাবেন, আমাদের কথা শোনেন বলে মনে হয়। এমনকি টেক্সাসের জেমস ট্যালারিকোকেও আমার তা-ই মনে হয়।’

টেক্সাসের নবনির্বাচিত সিনেটর ডেমোক্রেটিক পার্টির জেমস ট্যালারিকো

জেমস ট্যালারিকো, আল-সাইদের মতো প্রার্থীতে মুগ্ধ

নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথে একটি কফির দোকানের সহকারী ব্যবস্থাপক ২৪ বছর বয়সী ইজি ইমস। তিনি ধর্মপরায়ণ ও রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। হাইস্কুলে পড়ার সময় থেকেই তিনি এসব প্রভাব থেকে সরে এসেছেন। উদারপন্থী রাজনীতি এখন তাঁর পরিচয়ের অংশ। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের পর তিনি ‘মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন’। মঙ্গলবার তিনি সব পদে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন। তিনি চান, বিজয়ীরা ‘ছোট ছোট বিষয়ে আরও মনোযোগ দিন’। তাঁর মতে, নিউইয়র্কের মেয়র ‘মামদানি এ কাজটা ভালো করেন’।

টেক্সাসে রিপাবলিকানপন্থী পরিবারে বড় হয়েও এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন ২৬ বছর বয়সী ওবেদ আলভিদ্রেজ। জেমস ট্যালারিকো, আল-সাইদের মতো ডেমোক্র্যাট প্রার্থীরা তাঁকে মুগ্ধ করছে। আলভিদ্রেজ বলেন, এবার তাঁকে অনুপ্রাণিত করেছেন সেই ডেমোক্র্যাট প্রার্থীরা, যাঁরা ধরে নেননি যে তাঁর ভোট এমনিতেই পাবেন। তিনি বলেন, ‘জেমস ট্যালারিকো আর আল-সাইদ স্পষ্ট করে বলেছেন, তাঁরা পদে যাচ্ছেন নিজেদের দলের প্রতিনিধিত্ব করতে নয়। তাঁরা যাচ্ছেন তাঁদের অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য। এ কারণেই কোনো কোনো রিপাবলিকান আর নির্দলীয় ভোটারদের সমর্থন পেতে তাঁদের অনেক সুবিধা হয়েছে।’ আলভিদ্রেজ পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন। তিনি বলেন, ‘মানুষ আসলে ক্লান্ত।...আমাদের যা করার ছিল, আমরা করেছি।’

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্রের এত তাড়া কেন, প্রতিযোগিতায় রাশিয়া–চীনও

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।
ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।
স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।
যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। তবে পর্যটক পরিবহন, যাত্রী গণনা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঘাটতি দেখা গেছে। পর্যটকদের ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান করা হচ্ছে না। অন্যদিকে, যাতায়াত নিষিদ্ধ হলেও ছেঁড়াদিয়ায় ভিড় করছেন পর্যটকরা।
ভোট দেওয়ার সাধারণ রীতি হলো সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া। তবে সেই নিয়মে ব্যতিক্রম ঘটালেন তিন ব্যক্তি। সম্প্রতি তিন মহাকাশচারী পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) বসেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তার পিএস সাদেকুল ইসলাম সবুজকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই বাদল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইরানে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যে অমাবস্যার রাত হওয়ায় ওই সময় সামরিক অভিযান চালানোর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তবে ইরানে নতুন করে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অথচ জীবনের শেষ বিদায়েও তাঁর ভাগ্যে জুটল না রাষ্ট্রীয় সম্মান। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রস্তুতি থাকার পরও গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে।
সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর (BANGLA QR) পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (৬ নভেম্বর) নগদবিহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করতে এ কার্যক্রমে অংশ নেন তিনি।