এ বছরটা আমার জন্য নকআউট, কেন বললেন দিব্যা?

চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, অধিনায়ক হামজা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, অধিনায়ক হামজা
১২ নভেম্বর বেরোবিতে এমসিজে উৎসব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।

১২ নভেম্বর বেরোবিতে এমসিজে উৎসব
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল

দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।

আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি
হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি

একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।

আজ বুধবার রাজধানীর শাহবাগে এক সেমিনারে এ কথাই বলেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি সকালে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, শরীরের দুটি অঙ্গকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এদের একটি হলো মাথা এবং অন্যটি হলো হার্ট। আর হার্টকে সরাসরি আঘাত করে পোড়া তেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়া তেল পরিহার করতে উদ্বুদ্ধ করেন তিনি।

‎ব্যবসায়ীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, কোনো বিক্রেতা পোড়া তেলে না ভেজে নতুন তেলে শিঙাড়া ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সেটিই কিনবেন। ক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্যের প্রতি এই বিশ্বাস তৈরি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

‎বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, রান্নার একই তেল ২০০-২৫০ সেলসিয়াস তাপমাত্রায় যখন অনেকক্ষণ ধরে বারবার ব্যবহার করা হয়, তখন তা ক্ষতিকর পোড়া তেলে পরিণত হয়। তিনি বলেন, অধিক তাপমাত্রায় মূলত উপকারী সিস ফ্যাট ধীরে ধীরে ক্ষতিকর ট্রান্স ফ্যাটে পরিবর্তিত হয়। আর এই ট্রান্স ফ্যাটই মূলত শরীরে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়।

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, মাত্র ১ লিটার পোড়াতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। আবার পোড়া তেল ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর ক্ষতি করে মারাত্মকভাবে। তাই স্বাস্থ্য ও পরিবেশের উপকারের জন্য পোড়া তেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণ হলো সবচেয়ে কার্যকর উপায়।

‎বায়োটেক এনার্জি প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহের আশা তাঁদের। তিনি জানান, সাভারে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও উপজাত পণ্য হিসেবে গ্লিসারিন উৎপাদন করা হয়। এরপর সেই বায়োডিজেল বিদেশে রপ্তানি করা হচ্ছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বায়োডিজেলের কিছু নমুনা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়েছিল।

‎শফিকুল ইসলামের সঞ্চালনায় একটি মুক্ত আলোচনায় অংশ নেন বিএফএসএর কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি ও দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি রান্নার তেলটি কখন পোড়া তেলে পরিণত হয়, তা পরীক্ষা করে দেখার যন্ত্র বা কীট দেশের বাজারে সহজলভ্য করে তুলতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আহ্বান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা।

নভেম্বর ১১, ২০২৬
জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল
জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল

ইসরায়েলের নতুন পার্লামেন্ট (নেসেট) সদস্য গাদি আইজেনকটের ইয়াশার দল জানিয়েছে, জোট নিয়ে আলোচনার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রাথমিক বৈঠকের সময় ঠিক করা হয়েছিল।

কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ‘বিভাজনমূলক’ ভাষণ দেওয়ার পর সেই বৈঠক বাতিল করা হয়েছে।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার যে চারটি নীতি ঠিক করেছে, তার ভিত্তিতে নেসেটের সব দলের প্রতি ইয়াশার আন্তরিক ও সত্যিকারের আলোচনার আহ্বান জানিয়েছিল। এরই অংশ হিসেবে আইজেনকটের দল ও লিকুদের মধ্যে আলোচনা আগামীকাল বৃহস্পতিবার বৈঠকের সময় ঠিক হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর লজ্জাজনক আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট আগামীকাল লিকুদের প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনা বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহু জাতীয় সরকারের চাপ দিচ্ছেন

গত সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর ওই বক্তব্যের পর আলোচনা ভেঙে যাওয়ার খবর এল।

গতকাল মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির মুখে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সেই হুমকি ধ্বংস করতেই হবে।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিচ্ছেন।

আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদায়ী প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় (গতকাল মঙ্গলবার) ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাঁদের আরও প্রমাণ দরকার ছিল, তাঁদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

নেতানিয়াহুর দাবি, ইয়াশার পার্টি আরবদের সঙ্গে জোট করছে। আর ঐক্য আলোচনা বাতিল করছে তারা।

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

লিকুদ দলের দাবি, নেতানিয়াহু জাতীয় ঐক্য অর্জনে ‘সম্ভাব্য সব চেষ্টা করবেন’ এবং ‘ঐক্য চায়, এমন যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে লিকুদ বসতে রাজি।’

বৈঠক বাতিলের ঘোষণার জবাবে লিকুদ পার্টি এটিকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো লিকুদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে। অথচ আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে। লিকুদের দাবি, নেসেটের শপথ অনুষ্ঠানের পরপরই ওই আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

নভেম্বর ১১, ২০২৬
ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি মোবারকের মৃত্যুদণ্ডের রায়, আদালত প্রাঙ্গণেই মারধর
ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি মোবারকের মৃত্যুদণ্ডের রায়, আদালত প্রাঙ্গণেই মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর তাঁকে ও তাঁর মাকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর এজলাস থেকে নেওয়ার সময় আসামির ওপর ক্ষুব্ধ হন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। দেখুন ভিডিওতে—

নভেম্বর ১১, ২০২৬
আর কত গাড়ির ওপর হামলা হলে বুঝব আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ
আর কত গাড়ির ওপর হামলা হলে বুঝব আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন পটুয়াখালী–২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১১, ২০২৬
মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন
মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরটি নানা কারণে বিশেষ। এর মধ্যে অন্যতম, এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী। এবারের প্রতিযোগিতার আয়োজক ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকো। আর এ কারণে নানান ঝামেলায়ও পড়তে হচ্ছে আয়োজকদের। এবার ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল; শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫টি দেশের প্রতিযোগী বাদ পড়তে যাচ্ছেন। কেন এমন পরিস্থিতি?

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি পুয়ের্তো রিকো পৌঁছেও গেছেন। ৮–১০ নভেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগীদের ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন করার সময়। তবে এই সময়ের মধ্যে অনেক দেশের প্রতিযোগী পুয়ের্তো রিকো পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের প্রতিযোগী অভিনেত্রী সামিরা খান মাহি পুয়ের্তো রিকো পৌঁছে গেছেন

১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক আয়োজন। সেই হিসাবে আজ ১১ নভেম্বর প্রতিযোগীদের উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা আছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, প্রায় ১৫টি দেশের প্রতিযোগী এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। অংশ নিতে না পারাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে।

কয়েকটি দেশের প্রতিযোগী ভিসা জটিলতার কারণে এবারের আয়োজনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কেউ আবার দুর্ঘটনার শিকার হয়েছেন।

ব্যক্তিগত কারণে যাঁরা সরে দাঁড়ালেন

মিস ইউনিভার্স অস্ট্রিয়া ২০২৬ মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরে দাঁড়িয়েছেন

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া আমেরসন জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাকে নিজের সঙ্গে, নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকতে হবে। পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’

মিস ইউনিভার্স বুলগেরিয়া ২০২৬ আনা–মারিয়া

সড়ক দুর্ঘটনার কারণে মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা–মারিয়া এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনার কারণে আমাদের মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা মারিয়ার শারীরিক অবস্থা এমন যে তিনি মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন না।’ এই মুহূর্তে প্রতিযোগীর সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, মিস ইউনিভার্স বুলগেরিয়ার প্রথম রানারআপ মূল আসরে অংশ নিতে পারেন।

মিস ইউনিভার্স সেন্ট মার্টিন ২০২৬ ম্যাডলি মারিয়ান

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অনেক ভেবেচিন্তে এবং গভীর আবেগ নিয়ে জানাচ্ছি, মিস ইউনিভার্সের এই যাত্রা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। অনেক কৃতজ্ঞতা ও আগ্রহ নিয়ে আমি এই সুযোগ গ্রহণ করেছিলাম।’

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

এশিয়ার ৬টি দেশের প্রতিযোগী বাদ পড়লেন কেন

এশিয়ার অন্যতম শক্ত প্রতিযোগী বিবেচনা করা হয় থাইল্যান্ডকে

এশিয়ার ৬টি দেশের প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি–সংক্রান্ত বিরোধের কারণে ৭৫তম আসরে দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ লাওস ও মালয়েশিয়া ছাড়া বাকি দেশগুলোর প্রতিযোগীরা বেশ সম্ভাবনাময় ছিলেন বলেই মন্তব্য করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভিসা জটিলতাও যখন কারণ

ভিসা জটিলতায় যেতে পারেননি মিস ইউনিভার্স নেপাল ২০২৬

এ ছাড়া ভিসা জটিলতার কারণে আটকে গেছে বেশ কিছু দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবার মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা।

যাঁদের কারণ জানা যায়নি

অন্যদিকে কোনো কারণ না জানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মালদ্বীপের বিজয়ী আমিনাথ ইউইন মোহাম্মদ। একইভাবে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মরক্কো সারা আল্লালি। এই দুই প্রতিযোগীর কেউই প্রকাশ্যে কারণ জানাননি।

সূত্র: মিস ইউনিভার্স ডটকম ও এনডিটিভি

সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?

নভেম্বর ১১, ২০২৬
বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন এক যুবক, পাশে কিরিচ হাতে অপর দুজন
বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন এক যুবক, পাশে কিরিচ হাতে অপর দুজন

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। তাঁর পাশে কিরিচ হাতে আছেন অপর দুজন। এভাবেই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। বাজারে শতাধিক দোকান রয়েছে। সেখানে শাকসবজি, মাছ, পান-সুপারিসহ বিভিন্ন পণ্যের বেচাকেনা হয়। পাশে রোহিঙ্গা আশ্রয়শিবির থাকায় বাজারটি সব সময় জমজমাট থাকে।

পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ মুন্না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, অভিযুক্ত মুন্না উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারী হিসেবে পরিচিত।

জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। মুন্না তাঁর অনুসারী নন। তাঁর দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে।

৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়

পিস্তল হাতে থাকা যুবকের পাশে ধারালো অস্ত্র হাতে অপরজন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশ্য বাজারে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’

নভেম্বর ১১, ২০২৬
সারের ডিলার নিয়োগ প্রশ্নে সংসদে দফায় দফায় হইচই-হট্টগোল
সারের ডিলার নিয়োগ প্রশ্নে সংসদে দফায় দফায় হইচই-হট্টগোল

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে কয়েক দফায় হইচই–হট্টগোল হয়েছে। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এই প্রশ্নের জবাব দিতে গেলে হইচই করে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।

সংসদ সদস্যদের থামাতে গিয়ে একপর্যায়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘এইভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদের শিরোনাম পড়ে শোনান। তিনি বলেন, সারের ডিলার হয়েছেন এমপির ছেলে ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী। ঠাকুরগাঁয়ে ৩১ সারের ডিলারের ২৮ জন বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছে নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের সদস্যরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও (আধা সরকারি পত্র) দিয়েছেন। বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদেরকে বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়াকে তখনকার বিএনপির মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। এখন বিএনপি সেটাই করছে, একটা অসাংবিধানিক কাজ।

হাসনাত আবদুল্লাহ কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, সারের ডিলারশিপে যে ‘নজিরবিহীন দুর্নীতি’ হয়েছে, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়রা ডিলারশিপ পেয়েছেন, আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, তাদের সুযোগ করে দেওয়া হয়েছে, এটা কি সুপরিকল্পিত ছিল কি না। এই ডিলারশিপগুলাকে আবার পর্যালোচনা করা হবে কি না।

হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’

জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘উনি (হাসনাত) বলেছেন, সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই, এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।’

এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা হইচই করে আপত্তি জানান। এর মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। ‘সাইড টক’ (পাশ থেকে কথা বলা) করলে অসুবিধা হয়। তিনি চান, কেউ যেন সাইড টক না করেন।

কৃষিমন্ত্রী বলেন, তাঁর জবাব পছন্দ না হলে বিরোধী দলের সদস্য আরেকটা প্রশ্ন করতে পারেন। তিনি জবাব দেবেন।

সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। সেখানে আবেদন আহ্বান করা হয়েছে, কিছু নিয়মনীতির ভিত্তিতে।

কৃষিমন্ত্রীর বক্তব্যের এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন।

তখন ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি দলের সদস্যদের অনেককে বিরোধী দলের সদস্যদের বসার আহ্বান জানাতে দেখা যায়।

তখন কৃষিমন্ত্রী বলেন, তাঁর বক্তব্য শেষ হলে বিরোধী দলের যে সন্দেহ সেটা দূর হবে। তিনি বলেন, উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন যাবে। জেলায় যে কমিটি আছে, সেখানে উপদেষ্টা হিসেবে এলাকার সংসদ সদস্য থাকার সুযোগ আছে।

এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন। তাঁরা সবাই দাঁড়িয়ে যান। তাঁদের বসার অনুরোধ করে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা সবাই বসেন। সবাই বসেন, প্লিজ।’

বিরোধী দলের সদস্যদের হট্টগোলের মধ্যেই ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা বারবার বলছি, মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ, ধৈর্যের সাথে বসেন। উনার উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী, আপনি অব্যাহত রাখুন।’

এরপর বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যেই বক্তব্য চালিয়ে যান কৃষিমন্ত্রী। তিনি বলেন, যাচাই–বাছাই করে ডিসি অফিস থেকে পাঠানোর পর মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। এটা একজনের স্বাক্ষরে আসেনি।

তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চান।

এ পর্যায়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য বলেছেন, অর্থের বিনিময়ে এমপিরা এটা করেছেন। এ তথ্য সঠিক নয়। এ রকম যদি প্রমাণ থাকে, তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, লিখিত দিতে পারেন। আর না থাকলে অসত্য বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

এরপরও বিরোধী দলের সদস্যদের কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চান। তবে স্পিকার কাউকে ফ্লোর না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।

নভেম্বর ১১, ২০২৬
মুভি বনাম বিজ্ঞান: বিস্ফোরণের এত কাছেও কীভাবে বেঁচে যান নায়ক
মুভি বনাম বিজ্ঞান: বিস্ফোরণের এত কাছেও কীভাবে বেঁচে যান নায়ক

সিনেমার পর্দায় বোমার ধোঁয়া উড়িয়ে কিংবা ঝাঁঝরা শরীরে লড়াকু নায়ককে দেখে আমরা রোমাঞ্চিত হই। কিন্তু সেলুলয়েডের এই অতিমানবিক কেরামতি কি বাস্তবের পদার্থবিজ্ঞান মানবে? চলুন জানা যাক।

গল্পের গরু নাকি গাছে ওঠে। আর রুপালি পর্দায়? সেখানে বিজ্ঞানের সব নিয়ম ভেঙে নায়কেরা উড়াল দেয় আকাশে-মহাকাশে। তাই তো উপর্যুপরি গুলি খেয়েও দিব্যি বেঁচে যায় নায়ক। বুলেটে ঝাঁঝরা শরীর নিয়ে ভিলেনের সঙ্গে সমানতালে মারপিটও করে। কেউবা প্রচণ্ড বিস্ফোরণের মধ্যে থেকেও বেঁচে যায়। বহুতল ভবন থেকে লাফিয়ে দিব্যি অক্ষত থাকে। এ রকম আরও কত–কী অতিমানবিক খেল দেখায় সিনেমার নায়কেরা। তা দেখে আমরা রোমাঞ্চিত হই। হাততালি দিয়ে বাহবা জানাতে বাধ্য হই। কিন্তু বাস্তবে আদৌ কি এসব শ্বাসরুদ্ধকর কাণ্ড ঘটানো সম্ভব? বিজ্ঞান কী বলে।

মুভির মতো সংঘর্ষের পর গাড়ি কি সত্যিই বিস্ফোরিত হতে পারে

সেকেন্ডের ভগ্নাংশ সময়ে এই বায়ুচাপ মানুষের শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় ফুসফুস, কানের পর্দা ও পাকস্থলীর মতো ফাঁপা অঙ্গগুলো নিমেষে গুঁড়িয়ে দিতে পারে।

বিস্ফোরণের কাছে থেকেও বেঁচে যাওয়া

সিনেমায় দৃশ্যটি বেশ জনপ্রিয়—প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ফুঁড়ে নায়ক দিব্যি হেঁটে বেরিয়ে এল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, পোশাকটাও যেন সদ্য ইস্তিরি করা! কিন্তু পদার্থবিজ্ঞানের দাঁড়িপাল্লায় মাপলে এই শ্বাসরুদ্ধকর দৃশ্য বাস্তবে অবাস্তব। বিজ্ঞানের নিয়মকানুন বলে, কোনো মানুষের পক্ষে এত কাছ থেকে অক্ষত বেঁচে ফেরা তো দূরের কথা, কোনো রক্তমাংসের শরীরের পক্ষে টিকে থাকাই অসম্ভব।

কোনো স্থানে বিস্ফোরণ হলে তা চোখের পলকে সংকুচিত ও অতি উচ্চ চাপের গ্যাসের একটি বিশালাকার বুদ্‌বুদ তৈরি করে। এই চাপ বা শকওয়েভ শব্দের চেয়েও বহুগুণ দ্রুতবেগে চারপাশের বাতাসে প্রসারিত হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রাইমারি ব্লাস্ট ইনজুরি। সেকেন্ডের ভগ্নাংশ সময়ে এই বায়ুচাপ মানুষের শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় ফুসফুস, কানের পর্দা ও পাকস্থলীর মতো ফাঁপা অঙ্গগুলো নিমেষে গুঁড়িয়ে দিতে পারে। বায়োডায়নামিকসের গবেষকদের মতে, এটি মস্তিষ্কে সূক্ষ্ম অথচ ভয়াবহ ট্রমা তৈরি করে কিংবা ফুসফুসে রক্তক্ষরণ ঘটায়। এসবের দৃশ্যমান লক্ষণ হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, কিন্তু কয়েক দিনের মধ্যে তা প্রাণঘাতী রূপ নেয়।

হার্ডডিস্কে একটি মুভি জমা রাখতে কতগুলো পরমাণু লাগে

কোনো স্থানে বিস্ফোরণ হলে তা চোখের পলকে সংকুচিত ও অতি উচ্চ চাপের গ্যাসের একটি বিশালাকার বুদ্‌বুদ তৈরি করে। এই শকওয়েভ শব্দের চেয়েও বহুগুণ দ্রুতবেগে চারপাশের বাতাসে প্রসারিত হয়।

বিস্ফোরণের মূল ধাক্কার পরপরই তৈরি হয় এক তীব্র নেগেটিভ প্রেশার বা শূন্যতা। ফলে ওই জায়গায় শুরু হয় হারিকেন ঝড়ের চেয়েও প্রচণ্ড গতির এক বিপরীত বাতাস। সঙ্গে যুক্ত হয় উত্তপ্ত বাতাস। সেটা চারপাশের ধাতব টুকরা, জানালার কাচ বা কংক্রিটের ইটকে একেকটি প্রাণঘাতী বুলেট বা ক্ষিপ্র শ্যাফটে পরিণত করে। একে বলা হয় সেকেন্ডারি ব্লাস্ট ইনজুরি। ঘণ্টায় প্রায় শত মাইল বেগে ছুটে আসা এসব উড়ন্ত ধ্বংসাবশেষ মানুষের দেহ ছিন্নভিন্ন করে ফেলতে পারে, হাড় চুরমার করে দিতে পারে কিংবা মুহূর্তেই নাড়িভুঁড়ি বের করে দিতে পারে। আর বোমায় পেরেক বা তীক্ষ্ণ ধাতব টুকরা (শ্যাপনেল) মেশানো থাকলে তার মারণক্ষমতা বাড়ে আরও বহুগুণ।

শুধু তা-ই নয়, একটি অতি উচ্চমাত্রার বিস্ফোরণের কেন্দ্রস্থলে প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ উৎপন্ন হয়। তা মুহূর্তেই যেকোনো জৈব বস্তুকে ভস্মীভূত করে ফেলার জন্য যথেষ্ট। আবার বায়ুচাপের প্রচণ্ড ধাক্কায় শূন্যে ছিটকে পড়ে যাওয়া (টারশিয়ারি ইনজুরি) কিংবা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হওয়া তো স্বাভাবিক ঘটনা।

একটি মুভি এবং শতকরা রহস্য

একটি অতি উচ্চমাত্রার বিস্ফোরণের কেন্দ্রস্থলে প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ উৎপন্ন হয়। তা মুহূর্তেই যেকোনো জৈব বস্তুকে ভস্মীভূত করে ফেলার জন্য যথেষ্ট।

এ ধরনের দুর্ঘটনার পেছনের পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করে বায়োডায়নামিকস ইঞ্জিনিয়ারিং নামে মার্কিন একটি প্রতিষ্ঠান। তাদের গবেষণা থেকে জানা যায়, বিস্ফোরণস্থল থেকে অক্ষত বেঁচে ফেরা শতভাগ নির্ভর করে মূলত বোমার ধরন, এর আকার ও দূরত্বের ওপর। আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সেফটি গাইডলাইন অনুযায়ী, মাত্র ৯ কেজি টিএনটির (TNT) মতো একটি ছোটখাটো বিস্ফোরণের প্রাণঘাতী শকওয়েভ ও উড়ন্ত ধ্বংসাবশেষ থেকে নিরাপদ থাকতে হলে অন্তত ৪১৫ মিটার বা প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থান করতে হয়। আর যদি কোনো বড়সড় গাড়িতে বহনযোগ্য ১ হাজার ৩৫০ কেজির টিএনটি বিস্ফোরিত হয়, তাহলে তার নিরাপদ দূরত্ব দাঁড়ায় অন্তত এক কিলোমিটার!

কাজেই আয়রনম্যানের বর্ম ছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে বোমার পাশে দাঁড়িয়ে অক্ষত থাকার কোনো সুযোগই নেই। সিনেমার হিরো যা-ই করুক না কেন, বাস্তবের পদার্থবিজ্ঞান কাউকেই ছাড় দেয় না।

কমেডি মুভি পছন্দ করে কে

নভেম্বর ১১, ২০২৬
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১১, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
আদালত থেকে সাংবাদিকদের বের করে দেওয়া সংবিধানবিরুদ্ধ
আদালত থেকে সাংবাদিকদের বের করে দেওয়া সংবিধানবিরুদ্ধ

বিচার বিভাগের মর্যাদা সাংবাদিকদের বের করে দিয়ে প্রতিষ্ঠিত হয় না। সেই মর্যাদা প্রতিষ্ঠিত হয় নিরপেক্ষতা, সংযম এবং ন্যায়সংগত সিদ্ধান্তের মাধ্যমে।

নভেম্বর ১১, ২০২৬
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা

সাভারের হেমায়েতপুরে বেতন বৃদ্ধির দাবিতে বুধবার (১১ নভেম্বর) দিনভর পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
অর্থনীতির খাতিরে জলবায়ু পদক্ষেপ গ্রহণের আহ্বান কপ৩১ সম্মেলনে
অর্থনীতির খাতিরে জলবায়ু পদক্ষেপ গ্রহণের আহ্বান কপ৩১ সম্মেলনে

তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ শীর্ষ সম্মেলনে নেতারা জলবায়ু বিষয়ক পদক্ষেপের পক্ষে একটি নতুন যুক্তি তুলে ধরছেন, যা বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের মতে, জলবায়ু পদক্ষেপ গ্রহণ করলে তা অর্থনীতিকে শক্তিশালী করবে এবং জীবনযাত্রার ব্যয় কমাতে সাহায্য করবে।

নভেম্বর ১১, ২০২৬
চাটমোহরে লুট হওয়া সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত
চাটমোহরে লুট হওয়া সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

নভেম্বর ১১, ২০২৬
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল

দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।

নভেম্বর ১১, ২০২৬