বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য নাটোরের চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকারে শুরু হয় পাখিদের কোলাহল। বিস্তারিত ভিডিওতে...

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে প্রবেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই সাফল্য কি বাস্তব ব্যবসার প্রতিফলন, নাকি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদের আরেকটি দৃষ্টান্ত?

ক্লড নামের এআই চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। গত ১৮ নভেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ারের দাম নির্ধারিত হয় ৮৩ ডলার। এই দাম প্রাথমিক প্রস্তাবিত সীমার চেয়ে বেশি। ১৯ নভেম্বর নাসডাকে ‘এএনটি’ নামে কোম্পানিটির লেনদেন শুরু হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রায় ৮১ বিলিয়ন বা ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ধরে বিবেচনা করলে এটির বাজার মূলধন দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি ডলারে।

এই সম্পদমূল্য বা মূল্যায়নের পেছনে রয়েছে কোম্পানিটির বাস্তব ব্যবসা। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু তৃতীয় প্রান্তিকেই আয় করেছে প্রায় ১৭ বিলিয়ন ডলার। অক্টোবর শেষে বার্ষিকীকৃত রাজস্বের হার ৮১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ ক্লড শুধু জনপ্রিয় চ্যাটবট নয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কাজ, সফটওয়্যার তৈরি ও তথ্য বিশ্লেষণে এটি ব্যবহার করছে।

তবে আয়ের দ্রুত বৃদ্ধি মানেই মুনাফা নয়। এ কারণে বিপুল অর্থ আয় করলেও লোকসান গুনছে কোম্পানিটি। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির নিট লোকসান দেখানো হয়েছে ১০৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯৪ দশমিক ৩ বিলিয়ন ডলার এসেছে রূপান্তরযোগ্য ঋণ ও সংশ্লিষ্ট আর্থিক চুক্তির হিসাবি মূল্যবৃদ্ধি থেকে। যদিও এটি নগদ অর্থের সমপরিমাণ ক্ষতি নয়। কিন্তু ব্যবসাটি এখনো পরিচালন লোকসানে রয়েছে। কারণ, এআই চালাতে বিপুল কম্পিউটিং সক্ষমতা কিনতে হচ্ছে কোম্পানিটিকে।

সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যৎ ব্যয়। কম্পিউটিং ও অবকাঠামোর জন্য অ্যানথ্রোপিকের চুক্তিবদ্ধ ব্যয় প্রায় ৯০১ বিলিয়ন ডলার। যদিও এই অর্থের পুরোটা এখনই দিতে হবে না। প্রায় ৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার পরবর্তী ১২ মাসে পরিশোধযোগ্য। তাই এত বড় প্রতিশ্রুতি পূরণে আয়, নগদ প্রবাহ ও প্রযুক্তির চাহিদা—সবই প্রত্যাশামতো থাকতে হবে।

অ্যামাজন ও গুগল এই কোম্পানির ক্ষেত্রে একই সঙ্গে বিনিয়োগকারী ও অবকাঠামো সরবরাহকারী। এই দ্বৈত সম্পর্ক ভবিষ্যতে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। আরেকটি ঝুঁকি করপোরেট নিয়ন্ত্রণে। সাত প্রতিষ্ঠাতার নিয়ন্ত্রিত বিশেষ শেয়ারের ভোটাধিকার ৫০ দশমিক ১ শতাংশ। ফলে সাধারণ বিনিয়োগকারী শেয়ার কিনলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব সীমিত। তাই অ্যানথ্রোপিকের শেয়ারে বিনিয়োগের আগে তিনটি প্রশ্ন খুবই জরুরি। প্রথমত রাজস্বের সঙ্গে নগদ প্রবাহ বাড়ছে কি না, বিপুল অবকাঠামো ব্যয় থেকে যথেষ্ট আয় আসছে কি না এবং পরিচালনায় জবাবদিহি কতটা নিশ্চিত।

এআই নিঃসন্দেহে ভবিষ্যৎ বদলাবে। কিন্তু প্রযুক্তির জয় মানেই প্রত্যেক বিনিয়োগকারীর জয় নয়। ডটকম যুগেও ইন্টারনেট টিকে ছিল, কিন্তু সব বিনিয়োগকারী লাভবান হননি। অ্যানথ্রোপিকের ক্ষেত্রেও এই পার্থক্য মনে রাখা জরুরি।

মামুন রশীদ: অর্থনীতি বিশ্লেষক এবং ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের লিড পার্টনার।

গত সপ্তাহের কথা। বিকেলের দিকে এলাকার এক চায়ের দোকানে বসে আছি। আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, কুয়াশার মতো পড়েছে। ফার্মেসি থেকে কেনা সস্তার একটা মাস্ক মুখে পরে বসে আছি। হাতে ধোঁয়াওঠা চায়ের কাপ। মাস্ক খানিকটা উঠিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে মনে ভাবছি, হে খোদা, কোনো বন্ধুবান্ধবের সাথে যাতে দেখা না হয়। মাস্ক পরা দেখলেই এরা নানান রসিকতা করবে। ‘আইছে আমার সচেতন ব্যক্তি’ বলে হাসি–তামাশা করবে। আমি এদের কাউকেই বোঝাতে পারি না যে আমার ভয়াবহ ডাস্ট অ্যালার্জি। টানা ১১২টা হাঁচি দেওয়ার রেকর্ড আমার আছে।

যাহোক, আমার দোয়া আংশিক কবুল হলো। বন্ধুদের কারও সাথে দেখা না হলেও এলাকার এক বিটলা টাইপ ছোট ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে দেখেই বলল, ‘মাস্ক পরাতে তো আপনাকে ভদ্রলোকের মতো লাগতেছে, ভাই!’

আমি বিরক্ত গলায় বললাম, ‘মাস্ক না থাকলে অভদ্র মনে হয়?’

‘আরে না, ভাই। তবে এমনিতে আপনার চেহারা দেখলেই মনে হয় কিছু না কিছু ফন্দিফিকির করতেছেন!’

আমি বিরক্ত মুখে মাস্ক সরিয়ে সরিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকলাম।

ছোট ভাই বলল, ‘আরে ভাই, মাস্ক সরিয়ে বুক ভরে নিশ্বাস নেন। কী সুন্দর কুয়াশা কুয়াশা বাতাস। আমি আজ সকালে টানা আধা ঘণ্টা শুধু নিশ্বাস নিছি।’

আমি বললাম, ‘তোর নিশ্বাস তুই নে, আমারটা নিয়ে ভাবতে হবে না।’

‘আরে ভাই, একবার নিয়েই দেখেন, ভালো লাগবে।’

আমি বিরক্ত হয়ে মোবাইল বের করলাম। পত্রিকার অ্যাপে ঢুকে সেদিনেরই একটা নিউজ বের করে দেখালাম—ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

ছোট ভাইয়ের চোখমুখ শক্ত হয়ে গেল। আমি বললাম, ‘পুরাটা পড়!’

সে পড়ল। তারপর গম্ভীর গলায় বলল, ‘আমি আরও ভাবলাম, “নির্মল” বাতাস, কী সুন্দর কুয়াশা! আমার তো ভাই ফুসফুস আজই অর্ধেক গেছেগা!’

আমিও গম্ভীরভাবে মাথা নাড়লাম। ফুসফুসের যাওয়ারই কথা।

ছোট ভাই চিন্তিত মুখে কী যেন ভাবছে। আমি নরম গলায় বললাম, ‘এত ভাবিস না। অন্তত এই ভেবে সান্ত্বনা নে, অন্তত কিছু একটাতে তো আজ আমরা বিশ্বের সেরা…’

ছোট ভাই বলল, ‘রাখেন আপনার বিশ্বের সেরা। করোনার সময় ১০ হাজার মাস্ক কিনে রাখছিলাম। পরে পাঁচ গুণ বেশি দামে বেচছি। লাভের ওপর লাভ।’

‘তো?’

‘আমাকে খালি একটা ইনফরমেশন দেন ভাই, এই দূষিত বাতাস আর কয় দিন থাকব? মাস্ক স্টক করুম কয় পিস?’

আমি অবাক হয়ে বললাম, ‘এই নিয়েও তুই ব্যবসা করবি?’

ছোট ভাই অবিকল নেতাদের ভঙ্গিতে বলল, ‘প্রকৃতির ওপর আমার হাত নাই। আমার হাত আছে ব্যবসার ওপর। তো, আমি যেটা পারি, সেখানে ছাড় দেব কেন! বলেন ভাই, উত্তর দেন। চুপ করে আছেন কেন…’

আমি চুপ করেই রইলাম। এর উত্তর আমার কাছে তো নেই-ই; আমার ধারণা, অন্য কারও কাছেই নেই!

—বি.স.

এআই যেভাবে আমার প্যান্ট পরিষ্কার করল

কাকে কীভাবে খুশি করবেন?

করপোরেট তেল

সেন্ট মার্টিনের ভিসা

দোকানের সামনে এসে কেউ চাল মেপে নিচ্ছেন, কেউ ডাল। ওষুধের নাম বললে দোকানি শুধু তাক দেখিয়ে দেন। ক্রেতা নিজেই ওষুধ নেন, হাতে টাকা তুলে দিয়ে চলে যান। দোকানি বসে বসে হিসাব রাখেন। কারণ, তিনি নিজের হাতে পণ্য মেপে দিতে পারেন না।

রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকার এই দোকানের মালিক মো. আতিকুর রহমান (৩৩)। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। নিজের হাতে খেতে পারেন না, বিছানায় পাশ ফিরতেও অন্যের সাহায্য লাগে।

শৈশবে বড় বোন তাসলিমা খাতুন (৪০) আতিকুরকে পিঠে করে স্কুলে নিয়ে যেতেন। পরে বাবা কোলে করে অটোরিকশায় তুলে দিতেন। চার ভাইবোনের মধ্যে আতিকুর সবার ছোট। শারীরিক অসুস্থতার কারণে এসএসসি শেষ করতে পারেননি। এরপর গ্রাম্য চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে একটি ছোট টংঘরে ব্যবসা শুরু করেন। আট-নয় বছর আগে গড়ে তোলেন বর্তমান দোকানটি। সব মিলিয়ে ১৫-১৬ বছর ধরে ব্যবসা করছেন তিনি। এই দোকানের আয়েই চলে আট সদস্যের পরিবার। স্বামী-স্ত্রী, তিন সন্তান, আতিকুরের মা–বাবা ও বড় বোন তাসলিমাকে নিয়ে তাঁদের একসঙ্গে বসবাস।

আলেয়া খাতুন কোলে করে তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামী আতিকুর রহমানকে দোকানে নিয়ে আসছেন। গত বুধবার দুপুরে পবার জোতরাবন এলাকায়

আতিকুরের প্রতিবেশী নুরুন্নাহার বেগম বলেন, আগে পণ্য মাপার নিয়ম ক্রেতারা ভালো বুঝতেন না। আতিকুরই শিখিয়েছেন। এখন সবাই নিজেরাই কেনাকাটা করেন। আতিকুরের পরিবারের কষ্টের কথা এলাকার সবাই জানেন, তাই কেনাকাটার পাশাপাশি তাঁকে সহযোগিতাও করেন তাঁরা।

আতিকুরকে খাওয়ানো, গোসল, শোয়ানো—সবই করতে হয় পরিবারের সদস্যদের। আগে এ দায়িত্ব ছিল তাঁর বাবার। এখন সামলান স্ত্রী মোসা. আলেয়া খাতুন। ১২ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আলেয়া সবকিছু জেনেই বিয়েতে সম্মত হয়েছিলেন। তিনি বলেন, ‘ভালো মানুষকে সবাই বিয়ে করলে প্রতিবন্ধী মানুষকে কে বিয়ে করবে? ওর প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল।’ স্বামীর দেখাশোনার পাশাপাশি কখনো দিনমজুরিও করেন আলেয়া।

মোসা. আলেয়া খাতুন, শিশু আবদুর রাইয়ানের মাছেলের চিকিৎসা করব, নাকি সংসার চালাব—এই চিন্তায় আছি। অনেক জায়গায় আবেদন করছি, কোনো সাড়া পাইনি।

এই লড়াইয়ের মধ্যেই এখন আতিকুরের নতুন দুশ্চিন্তা। তাঁর তিন ছেলের মধ্যে ছোট আবদুর রাইয়ান (১৫ মাস) জন্মগত হৃদ্রোগে আক্রান্ত। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় শিশুটির হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। শিশুটিকে গত ২৯ আগস্ট ঢাকার শ্যামলী হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানান, ছিদ্রের আকার ১২ মিলিমিটার, দ্রুত অস্ত্রোপচার দরকার। অনেক টাকার প্রয়োজন। তবে সেখানে ভালো হবে কি না, সে নিশ্চয়তা মেলেনি।

এক নারী ক্রেতা দোকানে নিজেই পণ্যের ওজন করছেন। গত বুধবার দুপুরে পবার জোতরাবন এলাকায়

এরপর শিশুটিকে নেওয়া হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসক শিশুটিকে তিন মাসের ওষুধ দিয়েছেন। আলেয়া বলেন, চিকিৎসক শিশুটির ফুসফুস ও ভাল্ভের সমস্যার কথাও বলেছেন। অস্ত্রোপচারের জন্য আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন। ডিসেম্বরে আবার চিকিৎসকের কাছে যেতে হবে। আলেয়া বলেন, ‘ছেলের চিকিৎসা করব, নাকি সংসার চালাব—এই চিন্তায় আছি। অনেক জায়গায় আবেদন করছি, কোনো সাড়া পাইনি।’

নাতির এই অবস্থায় ভেঙে পড়েছেন আতিকুরের বাবা মো. আতাউর রহমান (৮৪)। শারীরিকভাবে অসুস্থ থাকায় কাজও করতে পারেন না। একসময় ছেলেকে ঘাড়ে-পিঠে করে স্কুলে নিয়ে গেছেন তিনি। এখন নাতির জন্য তাঁর আকুতি, ‘আমি মরে গেলেও নাতিটা চিকিৎসা পাক, এটুকু দেখে যেতে চাই।’

আতিকুরের নিজের জন্য কোনো চাওয়া নেই। তিনি বলেন, ‘শুধু ছেলেটার চিকিৎসার ব্যবস্থা চাই। আর কিছু চাই না। দেশবাসী, সরকার ও প্রবাসীদের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। চিকিৎসার অভাবে ছেলেটা কষ্ট পাচ্ছে। চিকিৎসার টাকাটা জোগাড় করে দিলে আমার ছেলেটা হয়তো বেঁচে যাবে।’

ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত।
১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করেছেন আইসিজে, এই দিক বিবেচনায় রায়টির ভিন্ন তাৎপর্যও রয়েছে।
সাদিক কায়েম তাঁর পোস্টে লিখেছেন, সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।
উদ্বেগের বিষয়, এটি প্রথম ঘটনা নয়। ২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর এ পর্যন্ত চারবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এই সংলাপের আয়োজনের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।