আ.লীগ নেতা আমিনুল হক রতন গ্রেফতার

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষার সুনির্দিষ্ট বাঁকে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তৎকালীন দক্ষিণ-পূর্ব এশীয় ভূ-রাজনী...

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, ঘোড়াশাল থেকে আটক গিয়াস

নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, ঘোড়াশাল থেকে আটক গিয়াস
দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম পরিশোধ করলেন গভর্নর

সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর (BANGLA QR) পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহম...

দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম পরিশোধ করলেন গভর্নর
মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেটের মানুষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিসিক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণের এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে। প্রয়োজনীয় জনবলের ঘাটতি, পরিত্যক্ত ব্যক্তিমালিকানাধীন জমি,...

মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেটের মানুষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিসিক
রাজধানীর আদাবর থানার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত  ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানীর আদাবর থানার পাশে ককটেল বিস্ফোরণ
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৩০ বেকার নারী-পুরুষ

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ জন বেকার নারী-পুরুষের অংশগ্রহণে ১৮ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৩০ বেকার নারী-পুরুষ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।

নভেম্বর ৭, ২০২৬
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—দুটিরই নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অঙ্গরাজ্যগুলোর নির্বাচনেও ডেমোক্র্যাটদের সাফল্য চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এ ফল। ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার আগে-পরের মুহূর্তগুলো নিয়ে এ ছবির গল্প।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।

সারি সারি বসানো হয়েছে ভোট দেওয়ার বুথ। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।

বুথে বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে, ৩ নভেম্বর।

মুঠোফোনের পর্দায় ‘শেষ ভোটার ভোট দিচ্ছেন’ লেখা বার্তা তুলে ধরেছেন একজন নির্বাচনী কর্মী। নেভাদার লাস ভেগাসে, ৩ নভেম্বর।

ব্যালট গণনার আগে নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিউইয়র্কের আর্সলে, ৪ নভেম্বর।

ভোটের ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরে প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। ওয়াশিংটনে, ৪ নভেম্বর।

জয়ের খবরে উচ্ছ্বসিত লস অ্যাঞ্জেলেসের নবনির্বাচিত মেয়র নিত্যা রামন। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।

বিজয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। টেক্সাসের অস্টিনে, ৫ নভেম্বর।

ডাকযোগে পাঠানো ব্যালট বাছাই করছেন একজন নির্বাচনী কর্মী। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।

নভেম্বর ৭, ২০২৬
ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট
ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট

যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয় অর্ধশতকের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিজয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ‘ভেটো’ লেখা টুপি। মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব’ বলেছিলেন তিনি। হোয়াইট হাউস, ০৫ নভেম্বর ২০২৬

জীবনযাত্রার বাড়তি ব্যয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর পুরোনো রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিরক্তি—যুক্তরাষ্ট্রের তরুণেরা এসব ক্ষোভের প্রকাশ ঘটালেন ব্যালট বাক্সে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি তরুণদের সমর্থন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ২৫৩ আসনে জয়ী হয়েছে। রিপাবলিকান পার্টি পেয়েছে ১৬০ আসন। ৩২ আসনের ফল ঘোষণা বাকি। আর ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে এখন ৫৪টি আসন ডেমোক্র্যাটদের, রিপাবলিকানদের আসন ৪৪টি। সিনেটের দুটি আসনে ফল ঘোষণা বাকি। এবার সিনেটে ভোট হয়েছে ৩৫ আসনে।

নিউইয়র্ক টাইমস–এর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ১৮-২৯ বছর বয়সী ভোটারদের মধ্যে দুই দলের ভোটের ব্যবধান প্রায় ৪০ শতাংশ পয়েন্ট, যা ডেমোক্র্যাটদের দিকে গেছে। তরুণ পুরুষদের ক্ষেত্রে এই পরিবর্তন ৩৯ শতাংশ পয়েন্ট, নারীদের ক্ষেত্রে ২৭ শতাংশ পয়েন্ট। সাক্ষাৎকারে তরুণেরা বলেছেন, বাড়িভাড়া ও স্বাস্থ্যসেবার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা; চাকরি করে নিজের বাড়ি ও সংসার গড়ার ভবিষ্যৎও অনিশ্চিত। এর সঙ্গে ইরান যুদ্ধ ও ইসরায়েলনীতি নিয়ে অসন্তোষ তাঁদের সমর্থন পরিবর্তনে প্রভাব ফেলেছে।

পরিবর্তনের আশায় ভোট

তরুণদের ভোটের এই পালাবদল শহর ছাড়িয়ে গ্রাম ও শহরতলিতেও ছড়িয়েছে। নিউইয়র্ক টাইমস–এর ৫ নভেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ট্রাম্পের জেতা ২৩৪টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে ৫২টিতে এবার ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন। দলটি ২০০৮ সালের পর প্রতিনিধি পরিষদে নিজেদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে।

ট্রিস্টান ওয়ামস্লি, টেক্সাসের তরুণ ভোটারজেমস ট্যালারিকোকে সঙ্গে পেলে হয়তো আমরা সমাজকে পিছিয়ে নেওয়ার বদলে সামনে এগিয়ে নিতে পারব।

তবে তরুণদের অনেকে স্পষ্ট করেছেন, ডেমোক্র্যাটদের প্রতি তাঁদের সমর্থন নিঃশর্ত নয়। তাঁরা দলকে নয়, পরিবর্তনের আশাকে ভোট দিয়েছেন; বিজয়ীরা প্রতিশ্রুতি রাখছেন কি না, সেটিও তাঁরা দেখবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয় অর্ধশতকের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিজয়।

প্রার্থীর মধ্যে নিজের মিল খুঁজেছেন তরুণেরা

টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৪৪ বছর বয়সী পুরুষদের ভোটের প্রবণতা ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর পক্ষে গেছে প্রায় ৫০ শতাংশ পয়েন্ট। এই অঙ্গরাজ্যের রিচমন্ডের ভোটার ট্রিস্টান ওয়ামস্লি (৩৫) বলেন, ‘তিনি (জেমস) আমার বয়সী। তাঁর কথাবার্তা শুনে মনে হয়েছে, আমি নিজেই তাঁর সঙ্গে কথা বলতে পারতাম। তিনি আমার মতোই একজন সাধারণ মানুষ।’ ট্রিস্টান জীবনে এবারই প্রথম অঙ্গরাজ্য পর্যায়ের সব পদে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন।

তরুণদের অনেকে স্পষ্ট করেছেন, ডেমোক্র্যাটদের প্রতি তাঁদের সমর্থন নিঃশর্ত নয়। তাঁরা দলকে নয়, পরিবর্তনের আশাকে ভোট দিয়েছেন; বিজয়ীরা প্রতিশ্রুতি রাখছেন কি না, সেটিও তাঁরা দেখবেন।

বছরের পর বছর টেক্সাস শাসন করেছেন রিপাবলিকানরা। তাতে ট্রিস্টানের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসেনি। তাঁর ভাষায়, ‘জেমসকে সঙ্গে পেলে হয়তো আমরা সমাজকে পিছিয়ে নেওয়ার বদলে সামনে এগিয়ে নিতে পারব।’

ট্রিস্টানের মতো তরুণেরা যে প্রার্থীর মধ্যে নিজেদের মিল খুঁজে পেয়েছেন, তাঁদের ভোট দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির এমন প্রার্থী ছিলেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইদ, আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড, জর্জিয়ার সিনেটর জন অসফ, লস অ্যাঞ্জেলেসের নবনির্বাচিত মেয়র নিত্যা রমন এবং মন্টানা থেকে নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য স্যাম ফরস্ট্যাগ। আর ১৯ বছর বয়সী ড্যানিয়েল ড্যারিস-ও’কনর ম্যাসাচুসেটসের প্রতিনিধি পরিষদে আট মেয়াদ ধরে দায়িত্বে থাকা এক রিপাবলিকানকে হারিয়েছেন।

নির্বাচনে জয়ের পর স্ত্রীর সঙ্গে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল–সাইদ। ৪ নভেম্বর ২০২৬, মিশিগান

এভাবে সেকেলে রাজনীতিকদের ভোটাররা বিদায় করেছেন। তাঁরা ফিরিয়ে দিয়েছেন রিক জ্যাকসন ও কেন প্যাক্সটনের মতো ধনী মধ্যবয়সী রিপাবলিকানদেরও। জ্যাকসন জর্জিয়ার গভর্নর পদে প্রার্থী ছিলেন। টেক্সাসে প্যাক্সটন হেরেছেন জেমস ট্যালারিকোর কাছে।

বিজয়ী ডেমোক্র্যাটরা যেন তরুণ ভোটারদের ভাষাতেই কথা বলছেন। তবে ৪৫ বছরের কম বয়সী অনেক ভোটার, বিশেষ করে মিলেনিয়াল প্রজন্মের (জন্ম: ১৯৮১-১৯৯৬) কম বয়সীরা আর জেন–জির (জন্ম: ১৯৯৭-২০১২) সদস্যরা দ্রুতই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁদের মতাদর্শ বদলায়নি। তাঁরা আপাতত ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়ে দিয়েছেন, যাতে জীবনযাত্রার ব্যয়, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানের যুদ্ধের মতো বিষয়ে বাস্তব পরিবর্তনের শুরু হয়।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স

টেক্সাসে অঙ্গরাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের সব প্রার্থীকে ভোট দেওয়াটা ট্রিস্টান ওয়ামস্লির কাছে নতুন অভিজ্ঞতা হলেও নিজের সিদ্ধান্তে খুশি তিনি। তবে এটাও বলেছেন, তাঁর ভোট ছিল প্রার্থীদের জন্য। দলের জন্য তিনি ভোট দেননি। তাঁরা কথা রাখছেন কি না, সেদিকেও তিনি কড়া নজর রাখবেন। ট্রিস্টান বলেন, ‘এখন যা চলছে, তা থেকে আমি সত্যিই বেরিয়ে আসতে চাই। কারণ, এখনকার ব্যবস্থায় কাজ হচ্ছে না।’

অসন্তোষ বিশ্বজুড়ে

নিউইয়র্ক টাইমস লিখেছে, এই অসন্তোষ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। বাংলাদেশ ও ভারত থেকে সার্বিয়া ও ফ্রান্স পর্যন্ত নানা দেশে তা তরুণদের আন্দোলনের জন্ম দিচ্ছে। সরকারি সম্পদ গেছে বেবি বুম প্রজন্মের (জন্ম: ১৯৪৬-১৯৬৫) অবসরপ্রাপ্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ভর্তুকিযুক্ত অবসরসুবিধা দিতে। এদিকে শিক্ষাব্যবস্থার ওপর চাপ বেড়েছে, স্বাস্থ্যবিমার খরচ আকাশছোঁয়া হয়েছে। বয়স্ক প্রজন্ম জায়গা ছাড়তে না চাওয়ায় চাকরির নিরাপত্তাও কমেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভোট দেওয়ার বয়সে পা রাখা তরুণদের মনে গভীর আশঙ্কা তৈরি করেছে।

ট্রাম্প-ঘনিষ্ঠ হেগসেথ কি তাহলে রিপাবলিকানদের আনা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন

তবে তরুণ ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনীতি। অর্থনৈতিক পরিস্থিতি তাঁদের মনে এমন ধারণা তৈরি করেছে যে নিজের বাড়ি হবে, পরিবার হবে—পরিপূর্ণ মানুষ হিসেবে এভাবে জীবন শুরু করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। নর্থ ক্যারোলাইনার র‍্যালিতে ২৩ বছর বয়সী চেজ সার্ডেসন ইলেকট্রিশিয়ানের শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। তবে একটি গাড়ির বিক্রয়কেন্দ্রে কাজ করার সময় উদারপন্থী রাজনীতির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেখানে তিনি জানতে পারেন, তাঁর এক হিস্পানিক অভিবাসী সহকর্মী পরিবার চালাতে তিনটি চাকরি করেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

এখন সার্ডেসন ও তাঁর বান্ধবী মাসে ১ হাজার ৮০০ ডলার বাসা ভাড়া দেন। মা-বাবার স্বাস্থ্যবিমার আওতা থেকে বেরিয়ে গেলে কত খরচ হবে, তা হিসাব করে দেখে মন দমে গিয়েছিল বলে জানালেন সার্ডেসন। তিনি বলেন, ‘বেবি বুম প্রজন্ম আর জেন এক্সের প্রজন্মের (জন্ম: ১৯৬৫-১৯৮০) বয়স্কদের দিকে তাকালে দেখি, তাঁরা এমন এক আমেরিকার সুফল পাওয়ার সুযোগ পেয়েছিলেন, যে আমেরিকা ছিল সমৃদ্ধ, ছিল বিশ্বের শীর্ষে। নিজের দিকে তাকালে দেখি, আমি যেন তারই ছায়া।’

বিনা রক্তপাতে যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’

সিনেট নির্বাচনে তিনি বেবি বুম প্রজন্মেরই একজনকে ভোট দিয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। তবে সার্ডেসনের পছন্দ ছিল এমন একজন প্রার্থী, যিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো অর্থনীতি নিয়ে আরও জোরালো কথা বলবেন। তিনি বলেন, ‘মামদানি আর মিশিগানের সিনেটর আল-সাইদ আমার মতো মানুষদের কথা ভাবেন, আমাদের কথা শোনেন বলে মনে হয়। এমনকি টেক্সাসের জেমস ট্যালারিকোকেও আমার তা-ই মনে হয়।’

টেক্সাসের নবনির্বাচিত সিনেটর ডেমোক্রেটিক পার্টির জেমস ট্যালারিকো

জেমস ট্যালারিকো, আল-সাইদের মতো প্রার্থীতে মুগ্ধ

নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথে একটি কফির দোকানের সহকারী ব্যবস্থাপক ২৪ বছর বয়সী ইজি ইমস। তিনি ধর্মপরায়ণ ও রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। হাইস্কুলে পড়ার সময় থেকেই তিনি এসব প্রভাব থেকে সরে এসেছেন। উদারপন্থী রাজনীতি এখন তাঁর পরিচয়ের অংশ। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের পর তিনি ‘মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন’। মঙ্গলবার তিনি সব পদে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন। তিনি চান, বিজয়ীরা ‘ছোট ছোট বিষয়ে আরও মনোযোগ দিন’। তাঁর মতে, নিউইয়র্কের মেয়র ‘মামদানি এ কাজটা ভালো করেন’।

টেক্সাসে রিপাবলিকানপন্থী পরিবারে বড় হয়েও এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন ২৬ বছর বয়সী ওবেদ আলভিদ্রেজ। জেমস ট্যালারিকো, আল-সাইদের মতো ডেমোক্র্যাট প্রার্থীরা তাঁকে মুগ্ধ করছে। আলভিদ্রেজ বলেন, এবার তাঁকে অনুপ্রাণিত করেছেন সেই ডেমোক্র্যাট প্রার্থীরা, যাঁরা ধরে নেননি যে তাঁর ভোট এমনিতেই পাবেন। তিনি বলেন, ‘জেমস ট্যালারিকো আর আল-সাইদ স্পষ্ট করে বলেছেন, তাঁরা পদে যাচ্ছেন নিজেদের দলের প্রতিনিধিত্ব করতে নয়। তাঁরা যাচ্ছেন তাঁদের অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য। এ কারণেই কোনো কোনো রিপাবলিকান আর নির্দলীয় ভোটারদের সমর্থন পেতে তাঁদের অনেক সুবিধা হয়েছে।’ আলভিদ্রেজ পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন। তিনি বলেন, ‘মানুষ আসলে ক্লান্ত।...আমাদের যা করার ছিল, আমরা করেছি।’

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্রের এত তাড়া কেন, প্রতিযোগিতায় রাশিয়া–চীনও

নভেম্বর ৭, ২০২৬
বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ
বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ

ওই নারীর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ
ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ

নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প ও সৃজনশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ডিজাইনার ও উদ্যোক্তারা। তাঁদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্ধ অনুকরণ নয়, প্রয়োজন নিজস্বতার চর্চা, প্রাতিষ্ঠানিক গবেষণা, দক্ষ কারিগর এবং সমন্বিত উদ্যোগ।

নভেম্বর ৭, ২০২৬
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

নভেম্বর ৭, ২০২৬
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতিকে দায়ী করে বিজেপির এই এমপি বলেন, কাশ্মীরের অংশ ছাড়াও নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর জোর করে পাকিস্তানকে হস্তান্তর করেছিলেন তিনি। ওই তিনটি অঞ্চলই তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল বলে দাবি করেন এই নেতা।

শুক্রবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নিশিকান্ত দুবে। তিনি ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা আসন থেকে নির্বাচিত লোকসভার সদস্য। উল্লেখ্য, এই গোড্ডাতেই শিল্পপতি আদানির বিতর্কিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

সাক্ষাৎকারে দেশভাগের সময়কার জওহরলাল নেহরুর নীতির তীব্র সমালোচনা করে নিশিকান্ত বলেন, তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং নিজের রাজ্যের অংশ হস্তান্তর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নেহরুর কাছে জানতে চেয়েছিলেন, কীভাবে তাঁর রাজ্যের ভূখণ্ড হস্তান্তর করা যায়। রাজা বলেছিলেন, রাজ্যের ভালো-মন্দের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন; তিনি ভারতে থাকবেন, পাকিস্তানে যাবেন, নাকি স্বাধীন থাকবেন—তা তিনিই ঠিক করবেন।

নিশিকান্ত দুবে বলেন, ‘নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর তিনটিই ছিল ত্রিপুরা রাজ্যের অংশ। আজ যা ত্রিপুরা, আগে তার নাম ছিল তিপ্রা। সেখানকার রাজা ছিলেন বীর বিক্রম সিং। নেহরুর নীতির ধারাবাহিক বিরোধিতা তিনি করে যাচ্ছিলেন। নেহরুকে তিনি প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, কোন অধিকারে তিনি তাঁর রাজ্যের অংশবিশেষ নিয়ে আলোচনা করতে পারেন? সিদ্ধান্ত নিতে পারেন? কী করে তিনি নোয়াখালী পাকিস্তানকে দিতে পারেন? সিলেট ও চট্টগ্রামে গণভোট করাতে পারেন? নেহরুকে তিনি বলেছিলেন, ‘এটা আমার রাজ্য। আমিই ঠিক করব ভারতের সঙ্গে থাকব, পাকিস্তান যাব নাকি স্বাধীন থাকব।’

বিজেপির এই সংসদ সদস্য আরও বলেন, পরবর্তী সময়ে সরদার বল্লভভাই প্যাটেল সেনা পাঠানোর পর ১৯৪৮ সালের অক্টোবর মাসে ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারত অন্তর্ভুক্তি চুক্তিতে (ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন) সই করেছিলেন তৎকালীন মহারানি কাঞ্চনপ্রভা দেবী।

১৯৪৬ সালের নোয়াখালীর দাঙ্গার প্রসঙ্গ টেনে নিশিকান্ত অভিযোগ করেন, সে সময় নোয়াখালীর পরিস্থিতির দিকে নজর না দিয়ে নেহরু বেশি আগ্রহী ছিলেন মুসলিম লীগকে সরকারে ভেড়াতে। নিশিকান্তের দাবি, সেই বছরের ১৫ অক্টোবর নোয়াখালীতে এক দিনেই ১০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল; কিন্তু প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও নেহরু নোয়াখালীতে যাননি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনেও নেহরুর নীতিকে দায়ী করেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘আজ উত্তর-পূর্বাঞ্চল যে পিছিয়ে রয়েছে, সেখানকার খনিজ সম্পদ এবং মজুত গ্যাসের সদ্ব্যবহার করা যাচ্ছে না, ওই তল্লাটে এখনো যদি বিচ্ছিন্নতাবোধ টিকে থাকে, তাহলে তার একমাত্র কারণ হলো চট্টগ্রাম বন্দর হাতে না থাকা। তাই সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধার করার।’

সাক্ষাৎকারে নিশিকান্ত আরও অভিযোগ করেন, সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলাম ছিলেন ‘মুসলিম লীগ রেড আর্মি’র সদস্য এবং নোয়াখালী গণহত্যার সঙ্গে যুক্ত। পরে কংগ্রেস তাঁকে দফায় দফায় পৃষ্ঠপোষকতা দিয়ে রাজ্যসভার সদস্য, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বানিয়েছিল।

নিশিকান্তের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, দেশভাগের সময় তাঁর দাদিকে অন্ধকারে রেখে ত্রিপুরার এক বিশাল অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ভুল। তিনি দাবি করেন, আজ চট্টগ্রাম বন্দর তাঁদের হাতে থাকলে ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডর) নিয়ে ভারতকে দুশ্চিন্তায় থাকতে হতো না।

নানা উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য নিশিকান্ত দুবে এর আগেও বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। কিছুদিন আগে তিনি পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ নিয়ে পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছিল, তার পেছনেও অভিযোগকারী হিসেবে ছিলেন এই নিশিকান্ত দুবে।

নভেম্বর ৭, ২০২৬
কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, স্বজনদের ক্ষোভ
কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, স্বজনদের ক্ষোভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) ছাড়াই চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮)। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। দাফনের সময় উপজেলা প্রশাসনের কেউ উপস্থিত না থাকায় গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন আব্দুস সাত্তার। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামে। তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মহালক্ষ্মীপাড়ায় আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরিবারের সদস্যরা জানান, গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে আব্দুস সাত্তারকে শেষবিদায় জানাতে উপজেলা প্রশাসনের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন। পুলিশ সদস্যরা পৌঁছালেও শেষ পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিনিধি আসেননি। পরে গার্ড অব অনার ছাড়াই বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় এই বীর মুক্তিযোদ্ধার।

আব্দুস সাত্তারের ভাই মো. শাহজাহান আক্ষেপ করে বলেন, ‘আমরা চেয়েছিলাম আমার ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। যে মানুষটি ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না।’

বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা গার্ড অব অনারের জন্য পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি।’

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। তবে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া হয় না। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ঢাকা থেকে লাশ আনা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বিধা ছিল। মাগরিবের পর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, তাই দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি জানতে পারলে আমরা অবশ্যই সেখানে উপস্থিত হতাম।’

ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস মিয়া বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ করেছিলেন। গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের জানিয়েছিলেন, ‘সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়ার নিয়ম নেই।’

কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার প্রথম আলোকে বলেন, ‘সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়। কিন্তু আমার প্রতিবেশী মারা গেলে আমি তো ঘরে বসে থাকব না। এ ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাঁর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন। তাঁরা মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ব্রাহ্মণপাড়ার ঘটনাটি মন্ত্রিপরিষদ বিভাগ (ক্যাবিনেট) ও বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নভেম্বর ৬, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?

নভেম্বর ৬, ২০২৬
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'

বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।

নভেম্বর ৫, ২০২৬
দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম পরিশোধ করলেন গভর্নর
দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম পরিশোধ করলেন গভর্নর

সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর (BANGLA QR) পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (৬ নভেম্বর) নগদবিহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করতে এ কার্যক্রমে অংশ নেন তিনি।

নভেম্বর ৭, ২০২৬
পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, ঘোড়াশাল থেকে আটক গিয়াস
পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, ঘোড়াশাল থেকে আটক গিয়াস

নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষার সুনির্দিষ্ট বাঁকে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তৎকালীন দক্ষিণ-পূর্ব এশীয় ভূ-রাজনীতি এবং বাংলাদেশের অভ্যুদয়-পরবর্তী সংকটময় ইতিহাসে তেমনই এক যুগান্তকারী ও অবিনাশী অধ্যায়। ৭ই নভেম্বর কেবল একটি নির্দিষ্ট তারিখ নয়; এটি ছিল ইন্দো-পাক উপমহাদেশের আধিপত্যবাদী রাজনৈতিক নকশা ও চক্রান্তের বিপরীতে বাংলাদেশের তূরীভেদী জাতীয় জাগরণ।

নভেম্বর ৭, ২০২৬
আ.লীগ নেতা আমিনুল হক রতন গ্রেফতার
আ.লীগ নেতা আমিনুল হক রতন গ্রেফতার

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে পুলিশ।

নভেম্বর ৭, ২০২৬
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৩০ বেকার নারী-পুরুষ
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৩০ বেকার নারী-পুরুষ

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ জন বেকার নারী-পুরুষের অংশগ্রহণে ১৮ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
রাজধানীর আদাবর থানার পাশে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আদাবর থানার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত  ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নভেম্বর ৭, ২০২৬
মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেটের মানুষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিসিক
মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেটের মানুষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিসিক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণের এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে। প্রয়োজনীয় জনবলের ঘাটতি, পরিত্যক্ত ব্যক্তিমালিকানাধীন জমি, ড্রেন পরিষ্কারে ধীরগতি এবং নাগরিকদের অসচেতনতা মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বরের র‍্যালিতে সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি
৭ নভেম্বরের র‍্যালিতে সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রাজধানীতে বড় ধরনের জনসমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজপথের সক্ষমতার জানান দিতে চায় বিএনপি। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, ১১ দলীয় জোটের সঙ্গে মতবিরোধ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তৈরি পোশাক খাতের অস্থিরতার মধ্যে দলটির এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬