শিল্প

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

নভেম্বর ১৪, ২০২৬
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

Prothomalo

View more
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

নভেম্বর ১৪, ২০২৬
রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

<p>শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১১ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এই সমাবেশ আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন এবং আলোর পাঠশালার অন্যান্য শিক্ষকবৃন্দ।</p><p>সমাবেশে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে সন্তানদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং তাদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর সজাগ ও দায়িত্বশীল দৃষ্টি রাখার বিশেষ আহ্বান জানানো হয়। প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।</p><p>এ ছাড়া অন্যান্য শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা ও উন্নতির দিকগুলো বিবেচনায় নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।</p>

নভেম্বর ১৪, ২০২৬
৫৯ বছরের নায়িকার সঙ্গে ২৫ বছরের নায়কের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা
৫৯ বছরের নায়িকার সঙ্গে ২৫ বছরের নায়কের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা

নতুন টিভি সিরিজ ‘ইয়াগা’তে এমনই একটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন ২৫ বছর বয়সী হাডসন উইলিয়ামস ও ৫৯ বছর বয়সী ক্যারি-অ্যান মস।

নভেম্বর ১৪, ২০২৬
টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি
টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

জাতীয় বেসরকারি সংস্থা টিএমএসএস ১০০০ চাকরির প্রস্তাব দিচ্ছে; সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর ২০২৬।

নভেম্বর ১৪, ২০২৬
বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই
বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

আজ শনিবার ভোর সাড়ে ছয়টায় নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ১৪, ২০২৬
তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য
তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আরও অন্ধকার সতর্কতা দেয়। নাৎসিবাদ, বর্ণবাদী শ্রেষ্ঠত্বের ধারণা, সম্প্রসারণবাদ এবং আগ্রাসন প্রতিরোধের ব্যর্থতা ইউরোপকে বিপর্যয়ের দিকে নেয়।

নভেম্বর ১৪, ২০২৬
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।

নভেম্বর ১৪, ২০২৬
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ

<figure>https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/hemnter-skale-khaliya-grame-nbanner-ghran-hemanta-nabanna-ruralbangladesh-magura-prothomalo</figure>

নভেম্বর ১৪, ২০২৬
পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি

একটি রুই ও দুটি চিতল মাছও বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়। আজ মাছ চারটি কিনে বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

নভেম্বর ১৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।