নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার ইরান যুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে অভিশংসিত করার প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ এবং ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, এটি প্রতিপক্ষদেরই সুবিধা করে দিচ্ছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও ভ্যান চালক আজিবার শেখ (৫০)।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় ব্যস্ত সড়কে প্রকাশ্যে ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামে ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করছেন এবং ইরানের ওপর পুনরায় হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সি...
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিজিবি, পুলিশ ও এপিবিএনের মতো বাহি...
এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ১০১ রানের...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মুম্বাই যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশের দাবি, কলকাতা থেকে মুম্বাই হয়ে দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল পরেশরাম দাসের। তবে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পরেশরামের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি না থাকলে তিনি মুম্বাই হয়ে দুবাই চলে যেতে পারতেন।

৪৮ বছর বয়সী পরেশরাম দাস তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চেয়েছিলেন বলে দলটির একাংশের দাবি। তাঁর গ্রেপ্তারের সময় নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী সহিংসতা, চাঁদাবাজি এবং মাতলা নদীর চর দখল করে আশ্রম নির্মাণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৩ (মারধর), ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলাটি করা হয়। অভিযোগকারী এক নারীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে চার লাখ টাকা চেয়েছিলেন পরেশরাম। পরে ওই নারী টাকা দিতে গেলে তাঁকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পরেশরামের খোঁজ চলছিল। গত অক্টোবরের শেষ সপ্তাহে ক্যানিংয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। ওই সময় তাঁর বাড়ি থেকে চারজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের বিশেষ দল তাঁর অবস্থান শনাক্ত করে কলকাতা বিমানবন্দরে অভিযান চালায়। বারুইপুর জেলা পুলিশের বিশেষ আভিযানিক দল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ তৎপরতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চায়েত নির্বাচনের সময়কার রাজনৈতিক সহিংসতার ঘটনায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরেশরামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তিনি ভবানী ভবনে সিআইডির দপ্তরে হাজিরও হয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়।

গ্রেপ্তারের পর পরেশরাম দাস দাবি করেন, তাঁকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি জানেন না। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে তৃণমূলের নেতা কুণাল ঘোষ পরেশরামকে গ্রেপ্তারের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পরেশরাম যত দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে ছিলেন, তত দিন পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার আগ্রহ প্রকাশ করার পরই পুলিশ তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় বলে অভিযোগ করেন কুণাল।

অন্যদিকে পরেশরাম দাসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিকাশ সাহানি নামের এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের গোপন তথ্য পরেশরামকে সরবরাহ করার অভিযোগ রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন বিটলসের রকস্টার পল ম্যাককার্টনি। তিনি বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পী। বিস্তারিত ভিডিওতে..

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/gan-diyei-140-koti-dlarer-smpder-malik-bitlser-ei-rkstar

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক অবশেষে তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের পাশেই এ ভবনের অবস্থান। এক যুগের বেশি আইনি লড়াই শেষে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শেষে ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি।

বেসিক ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন। আদালতের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেব। এতে ব্যাংকের পরিচালন ব্যয় কমবে।’

বেসিক ব্যাংক জানিয়েছে, নিজস্ব ভবন নির্মাণ ও কেনার জন্য ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতাপ্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। চুক্তিতে ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর করেনি নির্মাতাপ্রতিষ্ঠান। এতে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় ব্যাংকের পক্ষে রায় ও আদেশ আসে।

ভবনের পেছনের গল্প

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংক ৮১ কোটি টাকায় ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সেনাকল্যাণ ভবনের বিপরীত দিকের একটি ভবনের ১২টি তলা কিনবে বলে সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে চুক্তি করে। বেসিক ব্যাংক থেকে টাকা নিয়েই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। পরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যাচাই করে দেখে চুক্তিটির কোনো বৈধতা নেই। আবার যে জমির ওপর ভবন তৈরি হয়েছে, তা-ও তখন ছিল পরিত্যক্ত সম্পত্তি। জমি নিয়ে আদালতে তখন মামলা চলছিল।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন বা ইমারত নির্মাণ, পুরোনো ভবনের সম্প্রসারণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন লাগে। এ ব্যাপারে ১৯৮৫ ও ১৯৯৮ সালে সরকারের দুই দফা নির্দেশনা রয়েছে। কিন্তু বেসিক ব্যাংক ভবন কেনার ক্ষেত্রে কোনোটিই মানেনি।

আবদুল হাই বাচ্চু ২০০৯ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির চেয়ারম্যান হয়ে যোগ দেওয়ার তিন মাস পরই ভবন কেলেঙ্কারির সূত্রপাত। ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আবদুল হাই বাচ্চু স্বাক্ষরিত ব্যাংকের ২৬১তম পর্ষদ সভার কার্যবিবরণীতে বলা হয়, ওই সভায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘২০ বছর পার হলো, অথচ ব্যাংকের কোনো ভবন নেই! এটা হতে পারে না।’ এরপর ওই সভাতেই নিজস্ব ভবন করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতিঝিলে ৫১ হাজার ৫০০ বর্গফুটের স্পেস কেনার জন্য ২০১০ সালের ১ এপ্রিল চুক্তি করে সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে। এ-সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তিতে বলা হয়, বেসিক ব্যাংক ৮১ কোটি টাকা দেবে আকরামুজ্জামানকে, আর তিনি ১৫ তলা ভবন তৈরি করে ১২টি তলা বেসিক ব্যাংককে দেবেন। ভবনের নাম হবে ‘জামান বেসিক ব্যাংক টাওয়ার’।

চুক্তি হওয়ার দিনই বেসিক ব্যাংক ৪০ কোটি টাকা দিয়ে দেয় আকরামুজ্জামানকে। পরে কয়েকটি কিস্তিতে ব্যাংক তাঁকে আরও ৩৬ কোটি টাকা দেয়।

বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, আকরামুজ্জামান ওই ভবনের ওপর আরও সাতটি তলা তৈরি করে সেগুলোও বেসিক ব্যাংককে কিনতে হবে বলে চাপ দিয়ে আসছিলেন। নতুন সাতটি তলা তৈরির জন্য ১৬২ কোটি টাকা দাম ধরে তিনি আরও ৮১ কোটি টাকা অগ্রিম চেয়েছিলেন বেসিক ব্যাংকের কাছে; কিন্তু ব্যাংক তাতে রাজি হয়নি। ২০১৪ সালের জুলাইয়ে আবদুল হাই বাচ্চু চলে যাওয়ার পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে আসেন আলাউদ্দিন এ মজিদ। আর এমডির দায়িত্বে আসেন খন্দকার মো. ইকবাল। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৭ সালের জুলাইয়ে জানতে চায়, মোটা অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতার এ বিষয়টি বেসিক ব্যাংক কেন এ বিভাগকে জানায়নি। বেসিক ব্যাংকের এমডি ২১ আগস্ট এর ব্যাখ্যা দিলেও অসম্পূর্ণ জবাবের কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাতে সন্তুষ্ট হয়নি।

ব্যাখ্যায় বেসিক ব্যাংকের এমডি খন্দকার মো. ইকবাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছিলেন, ১৯৮৯ সাল থেকেই জমিটি পরিত্যক্ত সম্পত্তি। জমির মালিক সরকার না আকরামুজ্জামান, তা নিয়ে মামলা ছিল। কিন্তু ২০১৬ সালে চূড়ান্ত রায় আসে আকরামুজ্জামানের পক্ষে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, আবদুল হাই বাচ্চুর সময়ের পরেও যাঁরা এ ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণে ভবনটিতে ব্যাংকটির দখল পেতে দেরি হয়েছে।

যোগাযোগ করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ প্রথম আলোকে বলেন, ‘ভবনটি দখল পাওয়ার পেছনে অনেকের ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আদালত এবং বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ জন্য আমরা ধন্যবাদ জানাই।’

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাক্ষাৎকালে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে আয়োজন সহযোগী হিসেবে পাশে থাকার জন্য প্রবাসী পল্লী গ্রুপকে প্রথম আলোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন।

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই।’ তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে একজন সেনাসদস্য সম্প্রতি জীবন হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা জানতে চান, ‘এগুলোর শেষ কোথায়?’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ ও আগুন জ্বালানো হচ্ছে, সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট করা হচ্ছে। বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হামলা হচ্ছে।

এসব বিষয়ে এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজন মানুষকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে, কিন্তু বাহিনী তো কোথাও কিছু করেনি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল না। কিন্তু তাদের কার্যালয় তালাবদ্ধ ছিল। তারা ঘর থেকে বের হতে পারেনি। এখনো অব্যাহতভাবে এগুলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে, সে প্রশ্ন তুলেছেন তিনি।

শফিকুর রহমান বলেন, তাঁরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার পক্ষে। অন্তর্বর্তী সরকারের আমলে যখন কোনো সংকট দেখা দিত, তখন সব দলকে আমন্ত্রণ জানানো হতো। মানুষের কাছে একটা বার্তা যেত।

এখন এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো! সেটাও বলা হচ্ছে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না।’

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ: নাহিদ

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, জনমানুষের মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় যে সরকার ব্যর্থ, এটা কিন্তু সাত মাস ধরে আমরা বলে আসছিলাম। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ, ওনাকে (স্বরাষ্টমন্ত্রী) আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।’

‘আমরা কই মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে’ এমন মন্তব্য করে নাহিদ বলেন, ‘এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলায় যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’

তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।

তাইওয়ানের রাজধানী তাইপের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।

ওই ঘটনার প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ৮ নভেম্বর এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং নিজ কর্মীদের একটি ই–মেইল পাঠান। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। নিজের এই আচরণে স্ত্রী ও সন্তানেরা গভীরভাবে আঘাত পেয়েছেন উল্লেখ করে তিনি পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চান। একই সঙ্গে স্ত্রীর পরিবারের আস্থা ফেরাতে সময় চেয়ে নিজের অঙ্গীকারের কথা জানান।

ঠিক সেদিনই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু বানিয়েছিল কি না—সংবাদমাধ্যমে আসা এমন খবরের সত্যতা খতিয়ে দেখার কথা জানায় বোর্ড। এই পুরো খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই অ্যালিস হুয়াং। তিনি এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ছিলেন, যেটি এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ কিনত।

নৈশভোজের আগের সেই ছবি

সফটওয়্যার প্রতিষ্ঠান নেটথান্ডার পেশাদারদের প্ল্যাটফর্ম লিংকডইনে একটি ছবি পোস্ট করেছিল। ওই নৈশভোজের আগের বছর তাইপেতে কম্পিউটেক্স চলাকালে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীর সঙ্গে জেনসেন ও অ্যালিসকে পাশাপাশি দেখা যায়। একটি সূত্রের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে, ছবিতে জেনসেনের পাশেই বসা নারীটি ছিলেন অ্যালিস।

নেটথান্ডারের প্রধান পার্কার শ্মিট দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, নির্বাহীদের ওই আড্ডায় অ্যালিস দাবি করেছিলেন, তিনি জেনসেনকে সেখানে নিয়ে আসতে পারবেন। শ্মিটের ভাষ্যমতে, অ্যালিসের সেই কথার অল্প সময়ের মধ্যেই সেখানে হাজির হন জেনসেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানায়, এনভিডিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ওই আড্ডায় যোগ দেওয়ার পরিকল্পনা জেনসেনের আগেই ছিল।

অ্যালিস চীনের নাগরিক। তিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত। রয়টার্স ৩০টির বেশি আর্থিক ও করপোরেট নথি যাচাই করে তাঁর ব্যবসায়িক ক্যারিয়ারের তথ্য বের করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস সাংহাইয়ের একটি শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর মূল নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন। এমনকি সিঙ্গাপুরের সরকারি নথিতে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও অ্যালিসের নাম রয়েছে।

ভিডিও ফুটেজ থেকে নেওয়া প্রযুক্তি নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ছবি

মেগাস্পিড থেকে জেনসেনের দিকে নজর গেল যেভাবে

মেগাস্পিড মূলত বড় বড় ডেটা সেন্টার পরিচালনা করে। তারা এনভিডিয়ার চিপচালিত কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা গ্রাহকদের কাছে ভাড়া দেয়। গ্রাহক প্রতিষ্ঠানগুলো সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের এআই মডেল তৈরি ও পরিচালনা করে থাকে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের আলিবাবাসহ একাধিক প্রভাবশালী চীনা প্রতিষ্ঠান মেগাস্পিডের এই ক্লাউড সেবা নিয়েছে। রয়টার্স জানায়, এনভিডিয়া তাদের নিজস্ব তালিকাতেও মেগাস্পিডকে ক্লাউড সহযোগী হিসেবে উল্লেখ করেছে।

নিউইয়র্ক টাইমসের দেখা বাণিজ্যিক নথি অনুযায়ী, মালয়েশিয়ায় মেগাস্পিডের একটি সহযোগী প্রতিষ্ঠান দুই বছরের কম সময়ে অন্তত ৪৮০ কোটি ডলারের এআই সরঞ্জাম কিনেছিল। সেসব সরঞ্জামে এনভিডিয়ার সর্বাধুনিক চিপ ও প্রযুক্তি ছিল। পত্রিকাটি আরও জানায়, মার্কিন বাণিজ্য দপ্তরের এক কর্মকর্তা মালয়েশিয়ায় মেগাস্পিডের ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে এনভিডিয়ার বিপুল প্রযুক্তি সরঞ্জাম এখনো অবিক্রীত বা বাক্সবন্দী অবস্থায় দেখতে পান।

মার্কিন বাণিজ্য দপ্তর মেগাস্পিডের এই চিপ কেনাকাটা নিয়ে আগেই অনুসন্ধান শুরু করেছিল। তাদের তদন্তের মূল বিষয় ছিল, প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে চিপ পাচারে ভূমিকা রাখছিল কি না। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বাণিজ্য দপ্তরের সেই অনুসন্ধান পরে থমকে যায় এবং বিষয়টি এখন মার্কিন বিচার দপ্তর (ডিওজে) খতিয়ে দেখছে।

এনভিডিয়া নিউইয়র্ক টাইমসকে জানায়, মেগাস্পিডের বিরুদ্ধে এমন অভিযোগ তারা আগেও খতিয়ে দেখেছে, কিন্তু চোরাপথে চিপ পাঠানোর কোনো প্রমাণ তখন পায়নি। অন্যদিকে মেগাস্পিড পত্রিকাটিকে জানায়, অভিযোগগুলো তদন্ত করতে তারা বাইরের আইনজীবী নিয়োগ করেছে এবং তারা মার্কিন সরকারের তদন্তে সব ধরনের সহায়তা করবে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দারা অ্যালিসের ওপর নজরদারি চালাতে গিয়ে দেখতে পান, তিনি এক মার্কিন নাগরিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন, ওই ব্যক্তি আর কেউ নন, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। পত্রিকাটি জানায়, মার্কিন গোয়েন্দাদের সে সময়ের বিশ্বাস ছিল, অ্যালিস সরাসরি বেইজিংয়ে তথ্য পাচার করছিলেন। তবে তিনি ঠিক কী ধরনের তথ্য পাচার করেছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পত্রিকাটি।

অক্টোবরের শেষভাগে নিউইয়র্ক টাইমসে দুজনের এই ঘনিষ্ঠ যোগাযোগ ও গোয়েন্দা সন্দেহের খবর প্রকাশিত হয়। তখন এনভিডিয়ার মুখপাত্র জন রিজো সাফাই দিয়ে বলেন, গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে নিয়মিত বৈঠক করা জেনসেনের স্বাভাবিক দায়িত্বের অংশ।

তিনি দাবি করেন, মেগাস্পিডের মতো গ্রাহকেরা কেবল সাধারণ ব্যবসায়িক তথ্য পায়; জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোপনীয় বা সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য তাঁদের দেওয়া হয় না।

২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াং

হুয়াং ক্ষমা চাওয়ার ঠিক দুই দিন আগে ফাইন্যান্সিয়াল টাইমস মার্কিন কর্মকর্তাদের একটি গোপন নথি নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, কর্মকর্তারা দুজনের সম্পর্ককে সরাসরি ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিহ্নিত করেছিলেন। নিউইয়র্ক টাইমসের ভাষ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সরাসরি তত্ত্বাবধানে তৈরি নথিতে আরেকটি গোয়েন্দা মূল্যায়ন উঠে আসে।

গোয়েন্দাদের ধারণা ছিল, জেনসেনকে নিশানা করে গোপন তথ্য হাতিয়ে নিতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) স্বয়ং অ্যালিসকে নিয়োগ করেছিল।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পকে এই নজরদারির বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী, মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই গোয়েন্দা মূল্যায়ন নথিটি শীর্ষস্থানীয় কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বিনিময় করা হয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। রয়টার্স জানায়, তারা নিরপেক্ষভাবে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি এবং বক্তব্যের জন্য অ্যালিসের সন্ধানও পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন।

চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ

এনভিডিয়ার তৈরি আধুনিক গ্রাফিকস চিপ একসঙ্গে জটিল গাণিতিক হিসাব সম্পন্ন করতে সক্ষম। মূলত এই চিপগুলো দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার বড় বড় এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া এবং তা কার্যকর রাখা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনে এ ধরনের উচ্চপ্রযুক্তির চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে রয়টার্স জানায়, জেনসেন এই কড়াকড়ি শিথিল করার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, অনুমোদিত চীনা ক্রেতাদের কাছে এনভিডিয়ার তৈরি এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হবে। মার্কিন বাণিজ্য দপ্তরও জানায়, নিরাপত্তার শর্ত মেনে আবেদনের ভিত্তিতে প্রতিটি রপ্তানি অনুমোদন আলাদাভাবে বিবেচনা করা হবে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবর অনুযায়ী, অ্যালিসের উদ্দেশ্য ছিল জেনসেনকে ব্যবহার করা। তিনি চেয়েছিলেন, জেনসেন যেন মার্কিন সরকারের ওপর প্রভাব খাটিয়ে চীনে চিপ বিক্রির অনুমতি আদায় করেন। পাশাপাশি নিউইয়র্ক টাইমস আরেকটি উদ্বেগের কথা জানায়। তাদের ভাষ্য, চীনে চিপ রপ্তানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কী ভাবছেন—জেনসেনের কাছে এমন গোপন তথ্য থাকতে পারত। এসব তথ্য চীনের জন্য ছিল খুবই মূল্যবান।

গণমাধ্যমে প্রথম খবরটি আসার পরই মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র, গোয়েন্দা এবং চীনবিষয়ক তিন প্রভাবশালী স্থায়ী কমিটির প্রধানেরা জেনসেনকে কড়া চিঠি দেন। তাঁরা একটি যৌথ রুদ্ধদ্বার শুনানির প্রস্তাব দিয়ে অ্যালিসের সঙ্গে যোগাযোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেন। বিদেশি গুপ্তচরবৃত্তি রুখতে এনভিডিয়ার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্নও তোলেন আইনপ্রণেতারা। চিঠিতে তাঁরা স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে, তা নিশ্চিত করা জরুরি।

এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি

বোর্ড কী নিশ্চিত করেছে

হুয়াং তাঁর চিঠিতে সম্পর্কের অন্য নারীর নাম প্রকাশ করেননি; এমনকি বোর্ডের বিবৃতিতে অ্যালিসের নামও ছিল না। তবে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াং বোর্ডের কাছে অ্যালিসের সঙ্গে নিজের অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। হুয়াং কর্মীদের জানিয়েছেন, তিনি তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করবেন। অন্যদিকে এনভিডিয়ার মুখপাত্র স্পষ্ট করেছেন, জেনসেন প্রধান নির্বাহী হিসেবে নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

এনভিডিয়া জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই তদন্ত তদারকি করবে এবং সহায়তার জন্য বাইরের নিরপেক্ষ আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদ জোর দিয়ে বলেছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, এমন কোনো প্রাথমিক প্রমাণ এখনো মেলেনি। তবে তদন্তকারীরা সব প্রমাণ নিখুঁতভাবে খতিয়ে দেখবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এনভিডিয়ার তিনজন স্বাধীন পরিচালক ১৯৯০-এর দশক থেকেই বোর্ডের দায়িত্বে রয়েছেন। করপোরেট সুশাসন বিশেষজ্ঞ মার্ক গোল্ডস্টেইন সংস্থাটিকে জানান, তদন্তের বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে হলে কমিটির সদস্যদের সম্পূর্ণ নিজেদের পছন্দে নিরপেক্ষ আইনজীবী বাছাইয়ের স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালনা পর্ষদ অবশ্য তাদের আনুষ্ঠানিক ঘোষণায় হুয়াং ও তাঁর নেতৃত্বদানকারী দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

স্ত্রী লরি মিলসের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

ওয়াশিংটন ও শেয়ারবাজারের প্রতিক্রিয়া

তদন্তের ঘোষণা আসার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ঘটনাটি নিয়ে এফবিআই তদন্ত চালাচ্ছে। রয়টার্স জানায়, ট্রাম্প জেনসেনের সঙ্গেও কথা বলেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, জেনসেন তাঁকে বলেছেন, ওই নারীর কথিত কোনো গোয়েন্দা ভূমিকার বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না।

প্রতিনিধি পরিষদের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিককে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, অ্যালিসকে ঘিরে তৈরি গোয়েন্দা মূল্যায়নের কথা বাণিজ্য দপ্তর আগে থেকে জানত কি না। একই সঙ্গে তাঁরা চীনে উন্নত এআই চিপের রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।

তদন্তের ঘোষণার পর প্রথম কার্যদিবসেই এনভিডিয়ার শেয়ারদর ৪ শতাংশের বেশি কমে বন্ধ হয়। ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ফেডারেল আদালতে এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে যৌথ দেওয়ানি বা ‘ক্লাস অ্যাকশন’ মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, তাঁরা সম্পর্কের তথ্য গোপন রেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন অ্যালিসের পরিচিত দুজনের সূত্রে আরেকটি চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে। তাঁদের ভাষ্যমতে, জেনসেনের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠতার সূত্র ধরেই চীনা কোম্পানিগুলোর কাছে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ পৌঁছানো সম্ভব হয়েছিল। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি এনভিডিয়া।

পরিচালনা পর্ষদ ১০ নভেম্বর পর্যন্ত তদন্তের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল প্রকাশ করেনি। পুরো প্রযুক্তিবিশ্বে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেনসেনের সঙ্গে সম্পর্কের সূত্রে অ্যালিস কি আসলেই কোনো রাষ্ট্রীয় বা প্রযুক্তিগত স্পর্শকাতর তথ্য পেয়েছিলেন? আর পেয়ে থাকলে সেই গোপন তথ্য শেষ পর্যন্ত ঠিক কোথায় পৌঁছেছিল?

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এএফপি, এল পাইস, অ্যাক্সিওস, দ্য ইনফরমেশন, ফোর্বস, এনভিডিয়ার বিবৃতি ও মার্কিন প্রতিনিধি পরিষদ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
গাজায় একটি জলাধার মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরায়েল। এই জলাধারটি উপচে পড়ে বন্যা সৃষ্টি করতে পারে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা বিপদের মুখে পড়তে পারেন, পাশাপাশি ছড়িয়ে পড়তে পারে রোগব্যাধি। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সাঁথিয়া থানা-পুলিশ। এ বিষয়ে ওসির বক্তব্য জানতে মঙ্গলবার দুপুরে তার কক্ষে যান দুই সাংবাদিক।
ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নানিও ভিমরুলের আক্রমণে আহত হয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের ঘোষণা ছাড়াই মঙ্গলবার নির্বাচিত আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক অচলাবস্থার সৃষ্টি হয়। এর ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারান, আবার তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের জন্যও ক্ষমতায় যাওয়ার কোনো স্পষ্ট পথ তৈরি হয়নি।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
একই জমিতে মাছ ও কলা, দুই ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। কম খরচে তুলনামূলক ভালো লাভ পাওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।