International

জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা

নভেম্বর ১০, ২০২৬
জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা
জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে

Prothomalo

View more
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী

রংপুর তথা উত্তর জনপদের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর কারমাইকেল কলেজ। অবিভক্ত বাংলার যে কটি শিক্ষাপ্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল, তার মধ্যে কারমাইকেল কলেজের স্থান প্রথম সারিতে। ১৯১৬ সালের ১০ নভেম্বর স্থাপিত এই কলেজের রয়েছে সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ইতিহাস। এই কলেজ রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজে চলছে দিনব্যাপী নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণে এক অন্য রকম মিলনমেলায় পরিণত হয়েছে পুরো কলেজ চত্বর। দিনভর নানা আয়োজনের ছবি নিয়ে ছবির গল্প।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও কলেজের পতাকা তোলা হয়

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

শোভাযাত্রায় অংশ নিতে বিভাগ হিসেবে মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড

শোভাযাত্রাটি সবুজে ঘেরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ধরে এগিয়ে যায়

বিশেষ দিনটিকে স্মৃতির পাতায় রাখতে একদল শিক্ষার্থী সেলফি তুলছেন

কেউ বাজাচ্ছেন ভুভুজেলা

নিয়ন বাতি দিয়ে সাজানো হয়েছে কলেজের মূল ভবন

সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করছেন এই কলেজেরই এক শিক্ষার্থী

মাঠে দাঁড়িয়ে শিল্পীর সুরের সঙ্গে সুর মেলাচ্ছেন দর্শকেরা

নভেম্বর ১০, ২০২৬
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পায়ওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পায়ওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা

রাতের খাবার খেয়ে পেট ভরা, তবু ঘুমাতে যাওয়ার আগে চকলেট, বিস্কুট কিংবা স্ন্যাকস খেতে ইচ্ছে করে? নিজেকে সামলাতে পারেন না কেন? এর পেছনে কি কেবল জিভের স্বাদ, নাকি কলকাঠি নাড়ে শরীরের হরমোন? জানুন কারণ ও সামলানোর উপায়।

নভেম্বর ১০, ২০২৬
আমলাদের যা ইচ্ছা তা করার চর্চা এখনো চলমান: হান্নান মাসউদ
আমলাদের যা ইচ্ছা তা করার চর্চা এখনো চলমান: হান্নান মাসউদ

আমলারা যেন এমপিদের কোনো বৈধ নির্দেশনা উপেক্ষা করতে না পারেন, সেই বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
নিয়োগ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন হাসনাত আবদুল্লাহ
নিয়োগ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন হাসনাত আবদুল্লাহ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিরুদ্ধে একই রকম উত্তর দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে শুরু হয়েছে তদন্ত। এদিকে শেয়ারদর কমেছে, চীনে চিপ বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপও বেড়েছে।

নভেম্বর ১০, ২০২৬
নারীদের কি ফুসফুসের ক্যানসার হতে পারে
নারীদের কি ফুসফুসের ক্যানসার হতে পারে

দীর্ঘদিনের ধূমপায়ী পুরুষদেরই ফুসফুসের ক্যানসার হয়—সাধারণত এই ধারণা সবার। অথচ বাস্তবতা হলো, নারীরাও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এমনকি যিনি জীবনে কখনো ধূমপান করেননি, তাঁরও এ রোগ হতে পারে।

ধূমপান না করলেও কেন ফুসফুসের ক্যানসার হয়

এটা ঠিক যে ধূমপান ফুসফুসের ক্যানসারের প্রধান ঝুঁকি। তবে একমাত্র কারণ নয়। স্বামী বা পরিবারের অন্য সদস্যের ধূমপানের ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে গ্রহণ করলেও ঝুঁকি বাড়ে। একে বলা হয় পরোক্ষ ধূমপান।

বাংলাদেশের নারীদের ক্ষেত্রে ঘরের ভেতরকার বায়ুদূষণও দায়ী হতে পারে। কাঠ, কয়লা বা অন্যান্য জৈব জ্বালানি দিয়ে রান্নার সময় উৎপন্ন ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের ক্ষতি করতে পারে। বিশেষ করে বদ্ধ রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে।

এর পাশাপাশি বাইরের বায়ুদূষণ, কর্মক্ষেত্রে কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস এবং জিনগত পরিবর্তনও ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে, ধূমপান করেন না—এমন ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে নারীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশেষ করে এশীয় নারীদের একাংশের ফুসফুসের ক্যানসারে ইজিএফআর নামের জিনে পরিবর্তন পাওয়া যায়।

কোন লক্ষণগুলোকে গুরুত্ব দেবেন

ফুসফুসের ক্যানসারে প্রাথমিক পর্যায়ে অনেক সময় উপসর্গ থাকে না। উপসর্গ সাধারণ কাশি, অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সংক্রমণ বলে মনে হতে পারে। দুই থেকে তিন সপ্তাহের বেশি কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া কিংবা বারবার ফুসফুসে সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চিকিৎসায় এসেছে বড় পরিবর্তন

একসময় ফুসফুসের ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু—এই ধারণা ছিল। আধুনিক চিকিৎসাব্যবস্থা সেই ধারণা বদলে দিয়েছে।

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে অস্ত্রোপচার বা নির্দিষ্ট ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপির মাধ্যমে নিরাময়ের সুযোগ থাকে। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং লক্ষ্যভিত্তিক ওষুধ বা টার্গেটেড থেরাপি ব্যবহার করা হয়। ফুসফুসের ক্যানসারে মলিকুলার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজিএফআর, এএলকে, আরওএসআইয়ের মতো নির্দিষ্ট জিনগত পরিবর্তন পাওয়া গেলে লক্ষ্যভিত্তিক ওষুধ দেওয়া সম্ভব।

সচেতনতাই প্রথম প্রতিরক্ষা

নারীদের ফুসফুসের ক্যানসার প্রতিরোধে ঘর ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত রাখা, রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা এবং বায়ুদূষণের সংস্পর্শ কমানো জরুরি।

লেখক: সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

নভেম্বর ১০, ২০২৬
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী।

নভেম্বর ১০, ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না

বিশেষ দিনটি নাটকের কলাকুশলীদের জন্য হয়ে উঠেছিল আবেগের মুহূর্ত। সেই শেষ দিনের শুটিংয়ে ইমোশনাল হন নেহাল।

নভেম্বর ১০, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

পাসপোর্ট আইনে কী আছে জানালেন চিফ প্রসিকিউটর, শেখ হাসিনাকে দিলেন পরামর্শ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। বিস্তারিত পড়ুন...

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে

মার্কো রুবিও ও জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের পর কে আসবেন—সে প্রশ্ন এখন থেকেই আলোচনায়। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনায় দুটি নাম বারবার আসছে। একজন জেডি ভ্যান্স, বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যজন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত পড়ুন...

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। আজ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত পড়ুন...

উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে নায়িকা মেঘলা মুক্তার বাবাকে

চিত্রনায়িকা মেঘলা মুক্তার হারিয়ে যাওয়া বাবা মিজানুর রহমান দুলালকে পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর সন্ধান পায় পরিবার। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন...

নভেম্বর ১০, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।