সুস্থতা

নারীদের কি ফুসফুসের ক্যানসার হতে পারে

নভেম্বর ১০, ২০২৬
নারীদের কি ফুসফুসের ক্যানসার হতে পারে
নারীদের কি ফুসফুসের ক্যানসার হতে পারে

দীর্ঘদিনের ধূমপায়ী পুরুষদেরই ফুসফুসের ক্যানসার হয়—সাধারণত এই ধারণা সবার। অথচ বাস্তবতা হলো, নারীরাও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এমনকি যিনি জীবনে কখনো ধূমপান করেননি, তাঁরও এ রোগ হতে পারে।

ধূমপান না করলেও কেন ফুসফুসের ক্যানসার হয়

এটা ঠিক যে ধূমপান ফুসফুসের ক্যানসারের প্রধান ঝুঁকি। তবে একমাত্র কারণ নয়। স্বামী বা পরিবারের অন্য সদস্যের ধূমপানের ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে গ্রহণ করলেও ঝুঁকি বাড়ে। একে বলা হয় পরোক্ষ ধূমপান।

বাংলাদেশের নারীদের ক্ষেত্রে ঘরের ভেতরকার বায়ুদূষণও দায়ী হতে পারে। কাঠ, কয়লা বা অন্যান্য জৈব জ্বালানি দিয়ে রান্নার সময় উৎপন্ন ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের ক্ষতি করতে পারে। বিশেষ করে বদ্ধ রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে।

এর পাশাপাশি বাইরের বায়ুদূষণ, কর্মক্ষেত্রে কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস এবং জিনগত পরিবর্তনও ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে, ধূমপান করেন না—এমন ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে নারীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশেষ করে এশীয় নারীদের একাংশের ফুসফুসের ক্যানসারে ইজিএফআর নামের জিনে পরিবর্তন পাওয়া যায়।

কোন লক্ষণগুলোকে গুরুত্ব দেবেন

ফুসফুসের ক্যানসারে প্রাথমিক পর্যায়ে অনেক সময় উপসর্গ থাকে না। উপসর্গ সাধারণ কাশি, অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সংক্রমণ বলে মনে হতে পারে। দুই থেকে তিন সপ্তাহের বেশি কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া কিংবা বারবার ফুসফুসে সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চিকিৎসায় এসেছে বড় পরিবর্তন

একসময় ফুসফুসের ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু—এই ধারণা ছিল। আধুনিক চিকিৎসাব্যবস্থা সেই ধারণা বদলে দিয়েছে।

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে অস্ত্রোপচার বা নির্দিষ্ট ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপির মাধ্যমে নিরাময়ের সুযোগ থাকে। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং লক্ষ্যভিত্তিক ওষুধ বা টার্গেটেড থেরাপি ব্যবহার করা হয়। ফুসফুসের ক্যানসারে মলিকুলার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজিএফআর, এএলকে, আরওএসআইয়ের মতো নির্দিষ্ট জিনগত পরিবর্তন পাওয়া গেলে লক্ষ্যভিত্তিক ওষুধ দেওয়া সম্ভব।

সচেতনতাই প্রথম প্রতিরক্ষা

নারীদের ফুসফুসের ক্যানসার প্রতিরোধে ঘর ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত রাখা, রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা এবং বায়ুদূষণের সংস্পর্শ কমানো জরুরি।

লেখক: সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

Prothomalo

View more
রোজেলা চায়ের রেসিপি
রোজেলা চায়ের রেসিপি

রোজেলা পাওয়া যাচ্ছে বাজারে। এটি দিয়ে বানানো যায় সুস্বাদু চা। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

শুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা: ১ চা-চামচ

পানি: ২ কাপ

কাঁচা মরিচকুচি: ১ চা–চামচ

মধু: ২ চা-চামচ

পুদিনাপাতা: পরিমাণমতো

লেবুর রস: আধা চা-চামচ

প্রণালি

গরম পানিতে টক পাতা বা রোজেলা ফুলের পাপড়ি কয়েক মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে কাপে নিতে হবে। কাঁচা মরিচকুচি, মধু, লেবুর রস মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন। ঠান্ডা খেতে চাইলে রোজেলা চা ঠান্ডা করে বরফ ও পুদিনাপাতাকুচি দিয়েও খেতে পারেন।

নভেম্বর ১০, ২০২৬
স্মরণসভায় বক্তারা: এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না
স্মরণসভায় বক্তারা: এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না

খুশী কবির বলেন, বর্তমানে সংবিধান পরিবর্তন ও সংশোধন নিয়ে আলোচনা হলেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি যথাযথভাবে সামনে আসছে না।

নভেম্বর ১০, ২০২৬
ওয়াশিংটনের নতুন ভারসাম্য, ঢাকার কূটনীতির পরীক্ষা
ওয়াশিংটনের নতুন ভারসাম্য, ঢাকার কূটনীতির পরীক্ষা

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে শুল্কনীতি ও বাণিজ্যচুক্তি নিয়ে প্রশাসনের ওপর নজরদারি বাড়তে পারে।

নভেম্বর ১০, ২০২৬
চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৪ নভেম্বর
চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৪ নভেম্বর

চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ‘দৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা’। আগামী ১৪ নভেম্বর, শনিবার বিকেল ৩ টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা এবং রসায়নে চলতি বছর নোবেলজয়ী এবং তাঁদের কাজ নিয়ে এই বক্তৃতায় আলোচনা করা হবে।

এতে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক হাসিনা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউর রহমান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  রসায়ন বিভাগের অধ্যাপক রাতুল কুমার শীল।

এই বিজ্ঞান বক্তৃতা আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। সহ-আয়োজক ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনেজিস্ট বাংলাদেশ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বায়োলজিক্যাল সায়েন্স ক্লাব, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, পিইউসি রোবোটিকস ক্লাব,  ফুলকি আনন্দ বিজ্ঞান, চট্টগ্রাম মেডিকেল কলেজ সায়েন্স ক্লাব এবং ইয়োন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব।

নলেজ পার্টনার হিসাবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

নভেম্বর ১০, ২০২৬
এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?
এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। কিছুদিন আগে লিখেছিলাম, এবারের কপের বড় তাৎপর্য একটি কাকতালীয় সময়: যে মাসে সম্মেলন, সেই মাসেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা ছিল। সেই হিসাব এখন বদলে গেছে।

২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে তিন বছরের বাড়তি প্রস্তুতিকাল দিয়েছে। উত্তরণ এখন হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর, নেপালও একই সুবিধা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আন্তালিয়ার টেবিলে বসছে এলডিসি পরিচয়েই, আর এই পরিচয়ে হাতে আছে গোনা কয়েকটি কপ।

ফলে প্রশ্নও বদলেছে। ‘উত্তরণের পর কী হারাব’ নয়, প্রশ্ন হলো এই তিন বছরে কী নিশ্চিত করা যায়। আমার উত্তর এক বাক্যে: এবার বাংলাদেশের লক্ষ্য বড় অঙ্কের নতুন প্রতিশ্রুতি নয়, বরং নিয়ম লেখার এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ, অভিযোজনের অর্থ আর বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজের জায়গা পাকা করা।

কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়

কপ থেকে কী আসে, কী আসে না

কপ কোনো দাতা সম্মেলন নয়। সেখান থেকে কোনো দেশ চেক হাতে ফেরে না; আসে সিদ্ধান্ত, নিয়ম আর মাপকাঠি, যার ভিত্তিতে পরের বছরগুলোতে টাকা চলাচল করে। এবারের কপ চলছে দুই টেবিলে: আনুষ্ঠানিক দর-কষাকষি, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং যেখানে নিয়ম লেখা হয়; আর আয়োজক তুরস্কের নিজস্ব কর্মসূচি, যেখানে প্রকল্প ও অংশীদারত্বের আলোচনা।

গত বছরের বেলেম সম্মেলন দেখিয়েছে প্রতিশ্রুতির ফাঁক কোথায়। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার ঘোষণা এলেও খসড়ার ২০৩০ সাল চূড়ান্ত পাঠে হয়ে যায় ২০৩৫, ভিত্তিবছর স্পষ্ট হয়নি, টাকাটা কে দেবে তা–ও না। অথচ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার লাগবে, যেখানে ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার।

জুনে বনের প্রস্তুতিমূলক আলোচনাতেও অর্থায়ন ও অভিযোজনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাস্তব প্রত্যাশা হলো, আন্তালিয়ায় নতুন বড় অঙ্ক আসবে না; লড়াই হবে খুঁটিনাটিতে, আর বাংলাদেশের আসল খেলাও সেখানেই।

তিন বছরের জানালা

উত্তরণ পেছানোর আলোচিত লাভ বাণিজ্যে: শুল্কমুক্ত বাজারসুবিধা থাকছে ২০২৯ সাল পর্যন্ত। জলবায়ু অর্থায়নেও এর গুরুত্ব কম নয়, যদিও সে কথা প্রায় শোনা যায় না।

লস অ্যান্ড ড্যামেজ তহবিল দিয়ে শুরু করি। তহবিলের সূচনাপর্বের অন্তত অর্ধেক অর্থ এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সংরক্ষিত, প্রতিটি উদ্যোগ পেতে পারে ৫০ লাখ থেকে ২ কোটি ডলার। চাহিদা দেখে বোর্ড জুলাইয়ে বরাদ্দ ২৫ কোটি থেকে বাড়িয়ে ৩৪ কোটি ২০ লাখ ডলার করেছে। কিন্তু জমা পড়েছে ১১৯টি দেশের ১৭৬টি প্রস্তাব, মোট চাওয়া ২৮০ কোটি ডলার; বর্তমান অর্থে বড়জোর ২২টি প্রস্তাব টাকা পেতে পারে।

এই প্রতিযোগিতায় আমাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুনের শেষে তহবিলের সারিতে বাংলাদেশের প্রস্তাব ছিল একটি, এফএওর মাধ্যমে ২ কোটি ডলারের; পাকিস্তানের প্রস্তাব তিনটি। নেপাল দুর্যোগের পর আবেদন করে অক্টোবরে ২ কোটি ১৬ লাখ ডলারের সাময়িক বরাদ্দ পেয়েছে। অথচ সরকার নিজেই বলছে, জলবায়ুজনিত ক্ষতি বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার, আর আন্তালিয়ায় তহবিল বাড়ানোর দাবি তুলবে। দাবির পাশাপাশি প্রস্তাব তৈরির সক্ষমতাও দেখাতে হবে।

জিসিএফ অভিযোজন বরাদ্দের অন্তত অর্ধেক এলডিসিসহ অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য রাখার লক্ষ্য নেয়; উত্তরণের পরও জিসিএফের দরজা খোলা থাকবে, তবে অগ্রাধিকারের স্বয়ংক্রিয় জায়গাটা যাবে। বৈশ্বিক পরিবেশ সুবিধার এলডিসি ফান্ডের নিয়ম আরও স্পষ্ট: উত্তরণের আগে অনুমোদিত প্রকল্প শেষ পর্যন্ত চলে, কিন্তু উত্তরণের পর নতুন প্রকল্প নেওয়া হয় না। অর্থাৎ ২০২৯ সালের নভেম্বরের আগে যত প্রকল্প অনুমোদন করানো যাবে, এলডিসি পরিচয়ের সুবিধা তত দিন টিকবে।

তাই কৌশল হওয়া উচিত দুই স্তরের। এক, এলডিসি গ্রুপের ভেতরে থেকে এখনকার সুবিধা পুরোপুরি কাজে লাগানো। দুই, নিয়ম লেখার এই সময়েই দাবি তোলা যে বরাদ্দের মাপকাঠি হোক ঝুঁকি, আয় নয়; মাথাপিছু আয় বাড়লেও বছরে ১৫ বিলিয়ন ডলারের বেশি জলবায়ু ক্ষতি কমে না। তিন বছর পর দরজার বাইরে দাঁড়িয়ে এই দাবি তোলার চেয়ে এখন ভেতরে বসে তোলা অনেক সহজ।

উত্তরণের বছরে কপ ৩১: বাংলাদেশ কী চাইবে, কী দেখাবে?

টেবিলে চোখ রাখার তিন জায়গা

আন্তালিয়ার শতাধিক আলোচ্য বিষয়ের সবগুলোতে সমান নজর দেওয়ার দরকার নেই। নিয়ম লেখার টেবিলে বাংলাদেশের জন্য তিনটি দর-কষাকষিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রথমটি অভিযোজন। বেলেমে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য (জিজিএ) মাপার জন্য ৫৯টি সূচক গৃহীত হয়েছে, ২০২৭ সালে আদ্দিস আবাবার কপ৩২-এর আগে সেগুলো ঘষামাজার কাজ চলছে। তবে চূড়ান্ত পাঠেই বলা আছে, সূচকগুলো স্বেচ্ছামূলক এবং নতুন কোনো আর্থিক দায় তৈরি করে না। বিপদ এখানেই: সূচক যদি শুধু অগ্রগতি মাপে, বাংলাদেশ নিজের খরচে অভিযোজন করবে আর বিশ্ব তা গুনে খাতায় তুলবে। আমাদের দাবি হওয়া উচিত, ঘষামাজার সময় আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার সূচক জোরালো হোক, আর তিন গুণ অভিযোজন অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হোক।

দ্বিতীয়টি অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর চাপে এবার আলোচ্যসূচিতে জলবায়ু অর্থায়নের একটি কর্মসূচি উঠেছে, যার উদ্দেশ্য প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর সরকারি অর্থের দায় সামনে আনা; কেউ কেউ দায় ভাগাভাগির সূত্রও প্রস্তাব করছে। অথচ এর মধ্যেই যুক্তরাজ্যসহ বড় দাতারা সহায়তা কাটছে। ২৪ অক্টোবর প্রকাশিত দেশের ৩৩টি সংগঠনের অবস্থানপত্র বলছে, ২০২৬ থেকে ২০৩৫ সালের এনডিসি ৩ দশমিক শূন্য বাস্তবায়নে লাগবে প্রায় ১১৬ বিলিয়ন ডলার, যার ৯০ বিলিয়নের বেশি আন্তর্জাতিক সহায়তা। এই অর্থ ঋণ হয়ে এলে আমরা জলবায়ু ঝুঁকি থেকে ঋণঝুঁকিতে গিয়ে পড়ব। তাই ৯.১ অনুচ্ছেদের লড়াই আমাদের ঋণ-টেকসইতারও লড়াই।

তৃতীয়টি ন্যায্য রূপান্তর। বেলেমে যে ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছিল, জুনে বনে তার মূল কাঠামো ঠিক হলেও পরিধি আর অর্থায়নের সংযোগ নিয়ে মতভেদ রয়ে গেছে; আন্তালিয়ায় এটি চালু করা অন্যতম প্রত্যাশিত ফল। বাংলাদেশের প্রশ্ন পরিষ্কার: ক্রেতাদের কার্বন শর্ত আর কারখানার জ্বালানি রূপান্তরের চাপে থাকা তৈরি পোশাক খাতের লাখো নারী শ্রমিক কি এর আওতায় আসবেন, নাকি ব্যবস্থাটি কয়লাখনির শ্রমিকেই সীমিত থাকবে?

৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ উপলক্ষে সংবাদ সম্মেলন। তুরস্ক।

প্রধানমন্ত্রীর দুই দিন

১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি অনুদানভিত্তিক অর্থায়ন ও বড় নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহির দাবি তুলবেন, আর তুলে ধরবেন গত ছয় মাসের খাল খনন, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুতের উদ্যোগ।

দাবির পাশাপাশি নিজের কাজ দেখানোর কৌশলটি ঠিক। একটি ঘোষণা এই মঞ্চকে আরও কাজে লাগাতে পারে: নেট জিরোর লক্ষ্যবর্ষ। ভারত ২০৭০, ইন্দোনেশিয়া ২০৬০, আয়োজক তুরস্ক ২০৫৩ আর নেপাল ২০৪৫ সালের লক্ষ্য ঘোষণা করেছে; বাংলাদেশের এখনো কোনো লক্ষ্যবর্ষ নেই। ভারতের প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্য ঘোষণা করেছিলেন কপের নেতাদের মঞ্চেই। বাংলাদেশ বলতে পারে, আন্তর্জাতিক অর্থায়ন পেলে ২০৬০, নিজের সামর্থ্যে ২০৭০। দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ কৌশল তৈরির কাজ শুরু হয়েছে; সেই কৌশলের সঙ্গে বাঁধা থাকলে ঘোষণাটি ফাঁকা বুলি হবে না, বরং রপ্তানিমুখী শিল্প আর বিনিয়োগকারীর কাছে দেশের পরিচয় হয়ে উঠবে।

আন্তর্জাতিক বিনিয়োগকারীর কাছে এমন ঘোষণার মূল্য বাড়ে তখনই, যখন তার সঙ্গে প্রকল্প তালিকা, সময়সূচি আর নীতির স্থায়িত্বের নিশ্চয়তা থাকে। এই খাতে কাজের অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা সূর্যালোকের চেয়ে বেশি নির্ভর করে নীতি সহায়তা আর অর্থায়নের কাঠামোর ওপর। কারখানার ছাদে তৃতীয় পক্ষের বিনিয়োগে সৌর বসানোর মডেলে বিনিয়োগকারী জানতে চান, দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি কতটা সুরক্ষিত, বিদেশি মুদ্রার ঋণের বিনিময় ঝুঁকি কে বহন করবে, আর দেশীয় ব্যাংকঋণের উচ্চ সুদের বিকল্প কী। রেয়াতি জলবায়ু অর্থায়নের আসল কাজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। মধ্যপ্রাচ্যের সংকটে আমদানি করা জ্বালানির খরচ যখন বাজেটকে চাপে ফেলছে, তখন সৌরবিদ্যুৎ শুধু জলবায়ুর নয়, জ্বালানি নিরাপত্তারও গল্প।

২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।

টেবিলের বাইরের কপ

আয়োজক তুরস্কের কর্মসূচির কেন্দ্রে আছে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ২০ শতাংশের কিছু বেশি থেকে ৩৫ শতাংশে তোলার লক্ষ্য। ছাদের সৌর, সৌরচালিত সেচপাম্প আর বৈদ্যুতিক যানবাহন—তিনটিই এর সঙ্গে খাপ খায়। সঙ্গে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে মিলে তৈরি ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’, যার কাজ দেশগুলোর জলবায়ু পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিয়ে অর্থদাতার সঙ্গে জুড়ে দেওয়া।

এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব সুযোগ, কারণ আমাদের সমস্যা কখনো শুধু টাকার অভাব ছিল না, ছিল প্রস্তুত প্রকল্পের অভাব। জাতীয় অভিযোজন পরিকল্পনার ১১৩টি উদ্যোগে প্রায় ২৩০ বিলিয়ন ডলার লাগবে বলে হিসাব আছে। কিন্তু অর্থদাতার দরজায় শুধু তালিকা নিয়ে গেলে হয় না; লাগে সম্ভাব্যতা যাচাই, আয় ও ঝুঁকি বণ্টনের কাঠামো, জমি ও গ্রিড সংযোগের ছাড়পত্র, পরিবেশ ও সামাজিক সুরক্ষা, আর টাকা ফেরতের পরিষ্কার পথ। জলবায়ু অর্থায়নের জগতে ভালো প্রকল্প অনেক সময় টাকার চেয়েও দুর্লভ।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১০ নভেম্বর ২০২৬

উদ্বেগের কথা, সেপ্টেম্বরে ঘোষিত ব্রিজের প্রথম পাঁচ পাইলট দেশ ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান; বাংলাদেশ নেই। আয়োজকেরা বলছেন, পাইলটের অভিজ্ঞতা দেখে উদ্যোগটি অন্য দেশে বাড়ানো হবে। আন্তালিয়াতেই পরের দফায় জায়গা পাওয়ার আলোচনা শুরু করা উচিত, আর সেখানে জিসিএফের স্বীকৃত দুই দেশীয় প্রতিষ্ঠান পিকেএসএফ ও ইডকলকে সামনে রাখা যায়, যাতে অর্থ সরাসরি দেশে নামানোর পথও তৈরি থাকে।

দ্বিপক্ষীয় প্রাপ্তির জায়গাও আছে। গত মে মাসে তুরস্কের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় একটি সমঝোতা স্মারক কপ৩১-এ সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। সই হলে সাফল্যের মাপকাঠি একটাই: পরের এক বছরে কয়টি যৌথ প্রকল্প মাঠে নামল।

ফিরে এসে কী মাপব

২০ নভেম্বর সম্মেলন শেষ হলে সাফল্য মাপতে হবে ঘোষণার সংখ্যায় নয়, চারটি প্রশ্নে। লস অ্যান্ড ড্যামেজ তহবিলের দীর্ঘমেয়াদি বরাদ্দে ঝুঁকিভিত্তিক মাপকাঠি কি জায়গা পেল? অভিযোজনে আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার পথ তৈরি হলো কি, আর তিন গুণ অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হলো কি? ন্যায্য রূপান্তর ব্যবস্থা কি চালু হলো, এবং তাতে পোশাকশ্রমিকের জায়গা আছে কি? আর ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজের পরের দফায় বাংলাদেশ কি ঢুকতে পারল?

এবার আমি নিজেও আন্তালিয়ায় থাকব। এই চার প্রশ্ন আমার নিজের জন্যও চেকলিস্ট। সঙ্গে খুঁজব, শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুতের জন্য কোন অর্থদাতা কোন শর্তে আগ্রহী, আর অভিযোজনের কোন প্রকল্প আন্তর্জাতিক অর্থায়নের যোগ্য হয়ে উঠতে পারে। ফিরে এসে সেই হিসাব পাঠকের সামনে রাখব আশা করি।

২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।

সুবাইল বিন আলম প্রকৌশল অর্থনীতিবিদ এবং টেকসই উন্নয়নবিষয়ক লেখক

ইমেইল: contact@subail.com

নভেম্বর ১০, ২০২৬
আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস
আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস

ভূমিকম্পে বিপর্যয়ের সময় একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের একজন ছিলেন কিকি রামোস। বয়স তখন মাত্র ৮-৯ মাস। তারপর?

নভেম্বর ১০, ২০২৬
বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ
বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ

আমার দীর্ঘদিনের মানবসম্পদ ব্যবস্থাপনা ও নিয়োগ কার্যক্রমের অভিজ্ঞতায় একটি বিষয় স্পষ্ট—শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে তাঁর টিকে থাকা, ভালো করা এবং ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও শেখার মানসিকতা।

নভেম্বর ১০, ২০২৬
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী

রংপুর তথা উত্তর জনপদের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর কারমাইকেল কলেজ। অবিভক্ত বাংলার যে কটি শিক্ষাপ্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল, তার মধ্যে কারমাইকেল কলেজের স্থান প্রথম সারিতে। ১৯১৬ সালের ১০ নভেম্বর স্থাপিত এই কলেজের রয়েছে সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ইতিহাস। এই কলেজ রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজে চলছে দিনব্যাপী নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণে এক অন্য রকম মিলনমেলায় পরিণত হয়েছে পুরো কলেজ চত্বর। দিনভর নানা আয়োজনের ছবি নিয়ে ছবির গল্প।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও কলেজের পতাকা তোলা হয়

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

শোভাযাত্রায় অংশ নিতে বিভাগ হিসেবে মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড

শোভাযাত্রাটি সবুজে ঘেরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ধরে এগিয়ে যায়

বিশেষ দিনটিকে স্মৃতির পাতায় রাখতে একদল শিক্ষার্থী সেলফি তুলছেন

কেউ বাজাচ্ছেন ভুভুজেলা

নিয়ন বাতি দিয়ে সাজানো হয়েছে কলেজের মূল ভবন

সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করছেন এই কলেজেরই এক শিক্ষার্থী

মাঠে দাঁড়িয়ে শিল্পীর সুরের সঙ্গে সুর মেলাচ্ছেন দর্শকেরা

নভেম্বর ১০, ২০২৬
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা

রাতের খাবার খেয়ে পেট ভরা, তবু ঘুমাতে যাওয়ার আগে চকলেট, বিস্কুট কিংবা স্ন্যাকস খেতে ইচ্ছে করে? নিজেকে সামলাতে পারেন না কেন? এর পেছনে কি কেবল জিভের স্বাদ, নাকি কলকাঠি নাড়ে শরীরের হরমোন? জানুন কারণ ও সামলানোর উপায়।

নভেম্বর ১০, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।