রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।

আহত হাবিবের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে গুলি চালান। এ সময় তাঁদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। অফিসে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’, আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’। এসব কথা বলেই গুলিবর্ষণ শুরু করেন হামলাকারীরা।

আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁদের সহকর্মীরা। প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুজন মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এখন এই হামলা হলো।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিতে আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। আর সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁরা দুজনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকতেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা–বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের করা মামলায় নূর জামাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নূর জামাল ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি আবদুল হাই ও আম্বিয়া খাতুন দম্পতির সন্তান। এই দম্পতির নূর মোহাম্মদ ও রাজিয়া আক্তার নামের আরও দুই ছেলেমেয়ে রয়েছে।

মামলার এজাহারে আম্বিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী প্রায় এক বছর ধরে অসুস্থ। ছেলে নূর জামাল আমার বৃদ্ধ ও অসুস্থ স্বামীকে কোনো খাওয়াদাওয়া, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা ও ভরণপোষণ করে না। উল্টো আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে চারটায় মাতাল অবস্থায় সে বলে, “বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারবো না।” এই বলে আমাদেরকে ধাক্কা দিয়ে, লাঠি দিয়ে মারধর করে জখম করে ঘর থেকে বের করে দেয় এবং থাকার ঘর ভাঙচুর করে।’

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নূর জামাল চা–দোকানি। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় দোকান করেন। আগে ঢাকায় চায়ের দোকান করতেন এবং অটোরিকশা চালাতেন। তবে আট-নয় মাস আগে স্ত্রী–সন্তানদের নিয়ে বাড়িতে চলে আসেন। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। কিন্তু মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত হয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করায় তিন-চার মাস আগে তাঁকে বাড়ি থেকে বের করে দেন মা-বাবা। পরে পাশে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।

নূর জামালের এক প্রতিবেশী বলেন, উচ্ছৃঙ্খল আচরণ করে নূর জামাল বাবা-মাকে মারতে যান, বাড়ি ভাঙচুর করেন।

আজ রাতে নূর জামালের মা আম্বিয়া খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর ক্যানসার ধরা পড়েছে এক বছর আগে। দুই ছেলে তাদের বাবার চিকিৎসায় কোনো সহায়তা করছে না। চিকিৎসার টাকার প্রয়োজন হওয়ায় সালিস করে ছেলেদের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তারা দেয়নি।’

আম্বিয়া খাতুন, গ্রেপ্তার নূর জামালের মাআমার স্বামীর ক্যানসার ধরা পড়েছে এক বছর আগে। দুই ছেলে তাদের বাবার চিকিৎসায় কোনো সহায়তা করছে না। চিকিৎসার টাকার প্রয়োজন হওয়ায় সালিস করে ছেলেদের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তারা দেয়নি।

আম্বিয়া খাতুন আরও বলেন, নিরুপায় হয়ে নিজের এক শতকের ভিটা মেয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। এরপর বড় ছেলে নূর জামাল এসে তিন লাখ টাকা দাবি করেন। এ নিয়ে কয়েক দিন ধরেই ঝামেলা করছিলেন। আম্বিয়া খাতুন বলেন, ‘তার বাবাকে মারধর করেছে। দা নিয়ে গতকাল (শনিবার) রাতভর আমাদের তাড়া করেছে। তার ভাইয়ের দোকান ভেঙেছে। গতকাল ভোররাতে আমার থাকার ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। পরে বাধ্য হয়ে আজ সকালে থানায় গিয়ে মামলা করি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মা–বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আম্বিয়া খাতুন বাদী হয়ে আজ সকালে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নূর জামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে প্রথম আলোর ২৮তম বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করেন কুমিল্লা বন্ধুসভার পাঁচ বন্ধু। ‘অটল ২৮’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে নাটকের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে করা মামলার তিন সাক্ষীর দুজনই দাবি করেছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে। অন্যদিকে আনসারের বর্তমান ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

সরকার পরিবর্তনের পরও বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ধারাবাহিকতা বজায় রয়েছে। ড্রোন ও সামরিক সরঞ্জাম কেনাকাটা থেকে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদন—সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিতে আগ্রহী দুই দেশ। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতায় আঙ্কারার স্বার্থ কোথায়? দেখুন ভিডিও বিশ্লেষণ…

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/srkar-bdleche-bdlayni-dhaka-ankara-smprker-smeekrn

ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য টিপন্নী কেটেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। তাঁর নাম ঘোষণা করার পর সরকারি দলের অনেক সংসদ সদস্যকে মন্তব্য এবং হইচই করতে দেখা যায়। পরে আমির হামজা তাঁর প্রশ্নটি উত্থাপন করেন।

পরে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্পিকারকে সব সংসদ সদস্যের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল। তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং চান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না। একজন সদস্য যখন দাঁড়িয়ে কথা বলেন, তিনি যদি আপত্তিকর শব্দ বলে থাকেন, সেটি এক্সপাঞ্জ হবে। আর আপনাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে সেই সুযোগও দেওয়া হবে।’

স্পিকার বলেন, ‘আমার দৃষ্টিতে এই সংসদটি আমার দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।’

বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়কার সংসদের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এর আগের ( আ.লীগের সময়কার) ১৫ বছর ছিল অন্ধকার সময়। আমরা সবাই তা সহ্য করেছি। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে জেলে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরিণ ছিলেন। বিচার পাননি, খাবার পাননি, চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে আমরা এই সংসদ পেয়েছি।’

স্পিকার বলেন, ‘এখন আমাদের ওপর জনগণের অনেক আশা-ভরসা রয়েছে। আমরা আশা করি, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারব। এই সংসদের কার্যক্রম এখন সাধারণ মানুষ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দেখছেন। সুতরাং আপনাদের আচরণের ওপর ভিত্তি করে তাঁরা এই সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।’

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।