পৃথিবী ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে: গ্রেটা থুনবার্গ
সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। এদ...
রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন আমাদের মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে। দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে পেশাদার সাংবাদিক নিয়োগে গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দ...
এ মামলায় অশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি যেমন—

ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির আহ্বানের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১১ নভেম্বর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই বিশ্ববিদ্যালয় আবেদনের সময় অপরিবর্তিত রেখেছে। ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত দিন আবেদনের সুযোগ পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ২০২৭ ‘ই’, ১৫ জানুয়ারি ২০২৭ ‘বি’, ২২ জানুয়ারি ২০২৭ ‘সি’ ও ২৩ জানুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে ভর্তিতে আবেদন শুরু হবে ২১ নভেম্বর ২০২৬।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি ২০২৭ ‘সি’, ৩০ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পাবেন শিক্ষার্থীরা। ফি জমা ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এমআইএসটি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ে ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষার তারিখ ছিল ৫ ডিসেম্বর ২০২৬।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত

মেডিক্যাল ও ডেন্টাল কলেজ

সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।

এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পুরোনো সূচিতে পরীক্ষা নেওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তাদের জন্য আবেদনের সুযোগ রাখা কিংবা পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।

প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।

দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তাঁরা করের আওতায় চলে আসবেন। তবে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এতে দেশের ছোট ছোট খুচরা বিক্রেতার ওপর চাপ বাড়বে। এতে পণ্যের দাম বাড়তে পারে।

কারা কীভাবে অ্যাপ ব্যবহার করবেন

বড় বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে পরিবেশক আছে। প্রাথমিকভাবে পণ্যের এই পরিবেশকেরাই এনবিআরের অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন, রসিদ দেবেন। এ জন্য ই–ইনভয়েস তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি পণ্যের মূল্যও নিতে পারবেন। আবার মাস শেষে বিক্রির হিসাব ধরে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন। এই অগ্রিম কর আসলে খুচরা বিক্রেতার অগ্রিম কর, যা পরিবেশক সরকারি কোষাগারে জমা দিয়ে দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে।

প্রাথমিকভাবে এনবিআর শুধু পরিবেশক পর্যায়ে এ ধরনের অ্যাপ চালু করতে চায়। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতাদের অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

অ্যাপ বানানো ও বাস্তবায়নের কৌশল নিয়ে শিগগিরই শীর্ষ প্রতিষ্ঠানের বিক্রয় প্রধান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করবে এনবিআর।

এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর কর্মকর্তা বলেন, ‘অ্যাপ দিয়ে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করবেন পরিবেশকেরা। তাঁরাই এটা ব্যবহার করবেন। তাই ব্যবসায়িক প্রতিনিধিদের মতামত জরুরি। সে জন্য তাঁদের সঙ্গে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবকিছু ঠিক করা হবে। আমরা শুধু অ্যাপ করে দিলাম, কিন্তু তাঁরা এটা ব্যবহার করলেন না। তাহলে কর আদায় করা যাবে না।’

খুচরা বিক্রেতা কত

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তাঁরা করের আওতায় চলে আসবেন।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ অবস্থায় শুল্ক–কর আদায় বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নতুন এ কর আদায়ের উদ্যোগ নিচ্ছে এনবিআর।

এবারের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। এতে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর কেটে রাখা হবে।

আইন কী বলছে, শঙ্কা কোথায়

২০২৬ সালের অর্থ আইনে বলা হয়েছে, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার যখন কোনো খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রি করবেন, তখন চালান বা বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে এই অগ্রিম কর সংগ্রহ বা কর্তন করবেন।

তবে এটি চূড়ান্ত কর নয়। এই অগ্রিম কর সম্পূর্ণ সমন্বয়যোগ্য কর হিসেবে গণ্য হবে। খুচরা ব্যবসায়ী বছর শেষে যখন বার্ষিক আয়কর রিটার্ন দাখিল করবেন, তখন তাঁর ওপর ধার্যকৃত মোট প্রদেয় আয়করের সঙ্গে আগে পরিশোধিত এই অগ্রিম কর সমন্বয় করতে পারবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্যের দামে এই ধরনের কর প্রভাব রাখতে পারে, এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, ক্ষুদ্র পাইকারি বিক্রেতাদের মুনাফা সীমিত। সেখানে দুই টাকা কর দিলে লাভের অংশ কমে আসবে।

এ বিষয়ে একটি উদাহরণ দেওয়া যেতে পারে, রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়া মাসে ২৫ লাখ টাকার বেশি চাল-ডালসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্য বিক্রি করেন। প্রথম আলোকে এই তরুণ ব্যবসায়ী বলেন, ‘হাজারে আমরা ২০ টাকার মতো মুনাফা করি; এর মধ্যে দোকানভাড়াসহ যাবতীয় খরচ জোগাড় করতে হয়। তার ওপর দুই টাকা কর দিতে হলে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। আমাদের তখন দুই টাকা বেশি দামে পণ্য বিক্রি করতে হবে।’

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন এক নারী। বিএসএফের পুশ ইন চেষ্টায় বাধা দেওয়ার পর থেকে তিনি কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। বিস্তারিত ভিডিওতে…

বাড়ির উঠানে দুটি দুধের কৌটা থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ির উঠানের গর্ত থেকে পাঁচটি ‘শক্তিশালী’ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। এ পাঁচটি বোমা দুটি দুধের কৌটায় রাখা ছিল।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটার ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।

উদ্ধার হওয়া পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। আজ বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে

খবর পাওয়ার পর গতকাল রাতে ডিএমপির চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। তখন সেগুলো আইইডি বোমা বলে নিশ্চিত হন দলের সদস্যরা। বিস্ফোরণের ঝুঁকি থাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করার আগপর্যন্ত সেখানে পুলিশি পাহারা অব্যাহত রাখা হয়।

পুলিশ জানায়, ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনটায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে দুধের কৌটা দুটি পাওয়া যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিশ্চিত হন। আজ বেলা সাড়ে ১১টার দিকে দলটি বোমাগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। প্রতিটি কৌটার ওজন প্রায় তিন থেকে চার কেজি। ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশের সন্দেহ হয়েছিল।

সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদসহ অন্য অতিথিরা

রাজধানীর বনানীতে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রচলিত শাখাটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করা হয়েছে। শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে (বি–৫২, প্রথম তলা) অবস্থিত এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। এ ছাড়া মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপান্তরিত এই শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক সব ব্যাংকিং সেবা দেওয়া হবে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বনানী ও এর আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা বলেন, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় সাকোয়া বাজার–সাহাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো বোদা উপজেলার ভোলাবসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫) ও ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫)। আহত শিক্ষার্থীর নাম ফজলে রাব্বি শাহ (১৫)। সে সাহাপাড়া এলাকার আবু শাহর ছেলে। তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হতাহত সবাই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। হতাহত মাদ্রাসাছাত্রদের পরিচয় নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামার মোটরসাইকেল নিয়ে আজ সকালে সাকোয়া এলাকায় প্রাইভেট পড়তে যায় সায়মন। প্রাইভেট শেষে বন্ধু রেদোয়ান ও ফজলে রাব্বিকে নিয়ে সে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে ফজলে রাব্বিকে সাহাপাড়ায় পৌঁছে দিতে ওই এলাকার দিকে যাচ্ছিল তিনজন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন ওই তিন কিশোরকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হতাহত শিক্ষার্থীদের স্মরণে মাদ্রাসায় শোক পালন ও দোয়ার আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ শহরে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন।
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
কক্সবাজারের উখিয়ায় মাদক নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় বন্দুক, বন্দুকের ব্যারেলের অংশ, তাজা কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
এদিন মামলার ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোকতাদির। পরে তাকে জেরা করেন কারাগারে থাকা আসামিদের আইনজীবী আবুল হাসান এবং পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে শ্রমিক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে মাদক চোরাচালানবিরোধী তিনটি পৃথক অভিযানে প্রায় ১০ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রিজওয়ানুল্লাহর পাঁচ উইকেটের পর হায়াম-উসমানের ব্যাটে সহজ জয় পাকিস্তানের। আর বাংলাদেশের যাত্রা থামল সেমিফাইনালেই। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ বইমেলা। মেলায় হুমায়ূন আহমেদের বই ৩০ শতাংশ কমিশনে কিনতে পারবেন পাঠকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে।