ইউরোপ

গোপনে ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি

নভেম্বর ১৬, ২০২৬
গোপনে ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি
গোপনে ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি

ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি। সপ্তাহান্তে তিনি ইউক্রেনে আকস্মিক সফরে যান এবং সেখানে তিনি আহত সেনাসদস্য ও যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসাকর্মীদের সঙ্গে দেখা করেন। তাঁদের তিনি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটি দেশটিতে প্রিন্স হ্যারির চতুর্থ সফর। এ সময় আহত সেনাসদস্যদের তিনি বলেন, ‘বিশ্ব ইউক্রেনের পাশে থাকবে।’ দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তার কারণে এ সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। প্রিন্স হ্যারি গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

সেখানে আহত সেনাসদস্যদের পুনর্বাসনে বিশেষায়িত ক্লিনিক ‘সুপারহিউম্যানস’ আয়োজিত চিকিৎসাকর্মীদের এক সম্মেলনে মঞ্চে বক্তব্য দেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।

প্রিন্স হ্যারি সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন। এরপর সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবেন।’

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ইনভিকটাস গেমসের প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি আগামী বছর যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠেয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের সঙ্গেও দেখা করেন।

প্রিন্স হ্যারি গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

ইনভিকটাস গেমস হলো যুদ্ধাহত ও অসুস্থ সামরিক সদস্য এবং সাবেক সেনাসদস্যদের জন্য আয়োজিত একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।

২০১৪ সালে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এই প্রতিযোগিতা চালু করেন। এতে বিভিন্ন দেশের সেনাসদস্যরা হুইলচেয়ার রাগবি, সাঁতার, অ্যাথলেটিকসসহ নানা খেলায় অংশ নেন।

‘ইনভিকটাস’ একটি লাতিন শব্দ। এর অর্থ ‘অপরাজিত’।

ইউক্রেন সফরে গেলেন প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারিযুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।

আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিকটাস গেমসে ইউক্রেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় দল (৬০ জন প্রতিযোগী) পাঠানোর পরিকল্পনা করছে।

প্রিন্স হ্যারি বলেন, একদিন ইউক্রেনেও ইনভিকটাস গেমস আয়োজন করা হতে পারে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।’

লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ৪২ বছর বয়সী প্রিন্স হ্যারির পরনে ছিল গাঢ় রঙের হুডযুক্ত পাফার জ্যাকেট ও বাদামি বুট।

রাজপরিবার ছাড়ার ৬ বছর পর যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি ও মেগান

Prothomalo

View more
আজকের বিনিময় হার
আজকের বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে।

সন্তানদের মনের ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়াতে হবে
সন্তানদের মনের ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়াতে হবে

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ই-সিগারেট, ভ্যাপিং ও মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের বাঁচাতে পরিবার বা সমাজের ভূমিকা কী হওয়া উচিত?

এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পরামর্শ দেন। যেমন:

আত্মবিশ্বাস তৈরি করা: সন্তানদের শুধু উপদেশ দিলে হবে না, তাদের মনের ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়াতে হবে । ছোটখাটো ভালো কাজের জন্য তাদের প্রশংসা করতে হবে, যাতে তারা নিজেদের দক্ষতাকে ভালোবাসতে শেখে।

বিকল্প সুস্থ বিনোদন: প্রতিটি আবাসন বা অ্যাপার্টমেন্টে বাচ্চাদের জন্য ক্যারামবোর্ড, ইনডোর গেমস বা ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রাখতে হবে।

পারিবারিক লাইব্রেরি: ঘরের একটা কর্নারে ছোট হলেও লাইব্রেরি গড়ে তুলুন।বইয়ের প্রতি যদি বাচ্চাদের আকর্ষণ বাড়ানো যায়, তবে সন্ধ্যা হলেই তারা মোবাইলের পেছনে না ছুটে বইয়ের পাতায় ডুব দেবে।

কঠোর তদারকি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কেমিক্যাল টেস্ট এবং বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে । একই সাথে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে শিশুরা কোনো ভুল তথ্য বা 'টক্সিক ইনফরমেশন' দ্বারা বিভ্রান্ত না হয়।

নভেম্বর ১৬, ২০২৬
জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন
জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন

ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা। সেখানকার প্রত্যন্ত গ্রাম জোংড়া থেকে প্রতিদিন চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতেন মেহেরিন খন্দকার। গ্রামে প্রায়ই লোডশেডিং হতো। রাতে পড়াশোনায় বিঘ্ন ঘটত বলে দিনের আলোতেই পড়া শেষ করতে ভোরে ঘুম থেকে উঠতেন তিনি। এমন নানা প্রতিকূলতা জয় করে পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মেহেরিন। এসএসসিতেও ছিল তাঁর একই ফল।

মফস্‌সলের সেই কঠিন দিনগুলো পেরিয়ে মেহেরিনের এই সাফল্যই তাঁকে এনে দিয়েছে এক অনন্য সুযোগ। গত রোববার তিনি দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ ভবনের সামনে। পাঠ্যবইয়ের পাতায় পড়া দেশের আইনসভা এবার নিজের চোখে দেখার রোমাঞ্চ তাঁর চোখেমুখে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে ভালোবাসেন মেহেরিন। সংসদ ভবন ঘুরে তিনি বলেন, ‘দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা দেখার খুব ইচ্ছে ছিল। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

শুধু মেহেরিন নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এমন ৪১ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রাজধানীতে এসেছিলেন। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যন্ত জনপদ থেকে আসা এসব শিক্ষার্থীর কাছে এই সফর ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

দলের আরেক সদস্য হাতীবান্ধার শারমীন আক্তার সীমানা। আলিমুদ্দিন সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়া। দেশে স্নাতক শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাও আছে তাঁর।

সংসদ ভবন দেখে মুগ্ধ সীমানা বলেন, ‘লুই আই কানের এই অনবদ্য স্থাপনার কথা বইয়ে পড়েছি। আজ বাস্তবে দেখলাম। ভবনটিকে যে পাশ থেকেই দেখি, পরিপূর্ণভাবে দেখতে পাই। এত বড় স্থাপনার সঙ্গে লেকের সবুজ পানি আমাকে মুগ্ধ করেছে।’

এই দলে ছিলেন আলিমুদ্দিন সরকারি কলেজের আরেক শিক্ষার্থী ইয়ামিন বিন আসাদ মাহিন। কলেজশিক্ষক বাবার আদর্শে বেড়ে ওঠা মাহিন এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর এখনকার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ইয়ামিন বিন আসাদ মাহিন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এমন বিশাল আয়োজন দেখা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি সামনের কঠিন পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।’

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন

দূর জনপদ থেকে বড় স্বপ্ন—

পাটগ্রাম ও হাতীবান্ধার এসব শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে নানা সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প। যাতায়াতের কষ্ট কিংবা প্রত্যন্ত এলাকার নানা অসুবিধা তাঁদের স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। এই শিক্ষাসফরে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শিক্ষার্থীদের এই সাফল্যের বিষয়ে হাসান রাজীব প্রধান বলেন, ‘হাতীবান্ধা ও পাটগ্রাম ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শত প্রতিকূলতার মধ্যেও আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। ভবিষ্যতে তাদের শিক্ষাজীবন যাতে নির্বিঘ্নে শেষ হয়, সে বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

নভেম্বর ১৬, ২০২৬
খুলনায় রাষ্ট্র আসলে কোথায়
খুলনায় রাষ্ট্র আসলে কোথায়

খুলনা সন্ত্রাস নতুন দেখছে না। আশি ও নব্বইয়ের দশকে এরশাদ শিকদার ঘাট, নদী আর জমি ঘিরে ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন। দুই হাজারের প্রথম দশকের শুরুতে চরমপন্থী সর্বহারা গোষ্ঠীগুলোর হত্যা, বোমা আর অগ্নিসংযোগে নগর কেঁপেছে। ২০০৪ সালে সাংবাদিক মানিক সাহা ও হুমায়ুন কবীর বালুর হত্যাকাণ্ড সেই সময়ের প্রতীক।

নভেম্বর ১৬, ২০২৬
২৬ দিনে এজেআর কুরিয়ারে ২০ বার হামলা, আবারও গাড়ি-গুদামে আগুন
২৬ দিনে এজেআর কুরিয়ারে ২০ বার হামলা, আবারও গাড়ি-গুদামে আগুন

এজেআর কুরিয়ারের গাড়ি, গুদাম ও কার্যালয়ে ২৬ দিনে অন্তত ২০ বার হামলা হয়েছে। ক্যাপ্টেন ইমনসহ ৪৩ জনের নাম পেয়েছে পুলিশ। দেখুন ভিডিওতে...

নভেম্বর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা

যুক্তরাষ্ট্রে গতকাল রোববার জেটব্লু তাদের ২৮ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইনস বাতিল করেছে ১৭ শতাংশ উড়োজাহাজের চলাচল।

নভেম্বর ১৬, ২০২৬
আড়াই শ বছর পর ফিরে এলেন এক নাপিত, কী তাঁর গল্প
আড়াই শ বছর পর ফিরে এলেন এক নাপিত, কী তাঁর গল্প

আজকের ফিগারো এমন একজন মানুষ, যিনি একসঙ্গে হাজারটা কাজ করতে পারেন। ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত থাকতে পারেন। তিনি একজন সমস্যা সমাধানকারী।

নভেম্বর ১৬, ২০২৬
খুলনায় নদীর বুকে বইঠার ছন্দে নারীদের নৌকাবাইচ
খুলনায় নদীর বুকে বইঠার ছন্দে নারীদের নৌকাবাইচ

দীপাবলি উৎসব উপলক্ষে খুলনার দাকোপে চড়া নদীতে অনুষ্ঠিত হলো নারীদের নৌকাবাইচ। পাঁচটি নৌকার প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শক। বইঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদী।

নভেম্বর ১৬, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।