সাফ ফুটবলের ফাইনালে পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের কোচ নওশাদ মুসা।

অগ্রহায়ণের প্রথম দিনের সকালে রাজধানীতে উদ্যাপিত হলো ঋতুভিত্তিক নবান্ন উৎসব। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে বসে এই উৎসবের আসর। নতুন ধানের ঘ্রাণ, ফসল ঘরে তোলার আনন্দ আর বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির আবহে উদ্যাপিত হলো ২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩। উৎসবে ছিল নাচ, গান, আবৃত্তি ও আলোচনার মধ্য উদ্যাপিত হলো ঋতুভিত্তিক এই ঐতিহ্যবাহী উৎসব।

ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাকে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

বাদ্যযন্ত্রের তালে ও গানের ছন্দে দলবদ্ধ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

মঞ্চে দলীয় পরিবেশনা।

আবৃত্তি পরিবেশন করছেন এক শিল্পী।

নাচের মুদ্রায় বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরছেন শিল্পীরা।

নবান্ন উৎসবে গ্রামীণ লোকগীতি পরিবেশন করছেন এক শিল্পী।

নাচে উঠে আসে কৃষকের ধান কাটা ও ঘরে তোলার গল্প।

নবান্ন উৎসবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

নবান্ন উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্পে ছবি আঁকেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির মনোনয়নে এবার নারীদের জয়জয়কার। ১১টি মনোনয়ন নিয়ে সবার ওপরে ব্রিটিশ গায়িকা রে। এর মধ্য দিয়ে এক আসরে সর্বাধিক মনোনয়ন পাওয়া নারী শিল্পী হিসেবে বিয়ন্সের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। তাঁর পেছনেই আছেন স্প্যানিশ সংগীততারকা রোসালিয়া। ৯টি মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে টেলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স ও অলিভিয়া ডিনের মতো শিল্পীরাও আছেন গুরুত্বপূর্ণ বিভাগে। তবে আলোচিত অনেক তারকার নাম নেই মনোনয়নের তালিকায়। সব মিলিয়ে আগামী বছরের গ্র্যামির লড়াই ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করে রেকর্ডিং একাডেমি। আগামী ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে
এবারের গ্র্যামি মনোনয়নে সবচেয়ে বড় চমক ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে। তাঁর পুরো নাম র্যাচেল আগাথা কিন। একসময় সংগীতশিল্পী হিসেবে নিজের জায়গা করে নিতে নানা বাধার মুখে পড়লেও এখন বিশ্বসংগীতের অন্যতম আলোচিত নাম তিনি।
রেইয়ের দ্বিতীয় অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ মনোনয়ন পেয়েছে বছরের সেরা অ্যালবাম বিভাগে। তাঁর জনপ্রিয় গান ‘হয়ার ইজ মাই হাজব্যান্ড!’ রয়েছে বছরের সেরা রেকর্ড ও বছরের সেরা গান—দুই গুরুত্বপূর্ণ বিভাগেই। এ ছাড়া সেরা গীতিকার, পপ পরিবেশনা, মিউজিক ভিডিওসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

এক আসরে ১১টি মনোনয়ন পাওয়ার নজির এর আগে গড়েছিলেন বিয়ন্সে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রে। বিশেষ করে বছরের সেরা অ্যালবাম, রেকর্ড ও গানের বিভাগে প্রথমবার মনোনয়ন পেয়ে নিজের ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি।

রোসালিয়ার নয় মনোনয়ন
রেইয়ের পরেই রয়েছেন স্পেনের সংগীততারকা রোসালিয়া। তাঁর ঝুলিতে এসেছে ৯টি মনোনয়ন। স্প্যানিশ ভাষার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তোলা এই শিল্পী এবার পপ, অল্টারনেটিভ, লাতিন ও গ্লোবাল মিউজিকের পাশাপাশি গ্র্যামির প্রধান বিভাগগুলোতেও জায়গা করে নিয়েছেন।
রোসালিয়ার ‘লাক্স (কমপ্লিট ওয়ার্কস)’ বছরের সেরা অ্যালবামের মনোনয়ন পেয়েছে। অন্যদিকে বিয়র্ক ও ইভস টিউমারের সঙ্গে তাঁর ‘বার্গহাইন’ গানটি মনোনীত হয়েছে বছরের সেরা রেকর্ড ও বছরের সেরা গানের বিভাগে।
বিভিন্ন সংগীতধারা ও ভাষার সমন্বয়ে তৈরি রোসালিয়ার সংগীত ইতিমধ্যে আন্তর্জাতিক পরিসরে আলোচিত। গ্র্যামির এবারের মনোনয়ন সেই অবস্থান আরও শক্ত করেছে।

অলিভিয়া রদ্রিগো। রয়টার্স

সাতটি করে মনোনয়ন চার তারকার
এবার সাতটি করে মনোনয়ন পেয়েছেন চারজন—এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফিবি ব্রিজার্স।
বিশেষভাবে নজর কেড়েছেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। তাঁর ‘চুজিন টেক্সাস’ গানটি বছরের সেরা রেকর্ড ও বছরের সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে। ‘ড্যান্ডেলিয়ন’ রয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। একই সঙ্গে সেরা নবাগত শিল্পী বিভাগেও মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ গ্র্যামির সবচেয়ে আলোচিত চারটি প্রধান বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ল্যাংলি।
অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ অ্যালবামটিও রয়েছে বছরের সেরা অ্যালবামের দৌড়ে। তাঁর ‘দ্য কিউর’ মনোনীত হয়েছে বছরের সেরা গান ও রেকর্ড বিভাগে।
ফিবি ব্রিজার্সের ‘লস্ট উইকেন্ড’ অ্যালবামও রয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। অন্যদিকে জনপ্রিয় কান্ট্রি তারকা মিরান্ডা ল্যামবার্ট মনোনয়ন পেয়েছেন গীতিকার ও প্রযোজক হিসেবেও।

টেলর সুইফট

টেলর সুইফট বনাম নতুন প্রজন্ম
গ্র্যামির এবারের প্রতিযোগিতায় আরেকটি বড় আকর্ষণ টেলর সুইফট। পাঁচটি মনোনয়ন পেয়েছেন মার্কিন এই পপ তারকা।
তাঁর ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবাম জায়গা করে নিয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ মনোনয়ন পেয়েছে বছরের সেরা রেকর্ড বিভাগে। আর ‘টয় স্টোরি ৫’ চলচ্চিত্রের গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ রয়েছে বছরের সেরা গানের বিভাগে।
বছরের সেরা অ্যালবাম বিভাগে টেলরের প্রতিদ্বন্দ্বী রেই, রোসালিয়া, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স, অলিভিয়া ডিন, এলা ল্যাংলি ও ব্রুনো মার্স।
এই বিভাগে আট মনোনীত শিল্পীর মধ্যে সাতজনই নারী। একমাত্র পুরুষ শিল্পী ব্রুনো মার্স। তাঁর ‘দ্য রোমান্টিক’ অ্যালবামটি মনোনয়ন পেয়েছে। ব্রুনো মার্স এবার মোট ছয়টি মনোনয়ন পেয়েছেন। সমানসংখ্যক মনোনয়ন পেয়েছেন লিওন থমাস ও অলিভিয়া ডিন।

বিয়ন্সে। রয়টার্স ফাইল ছবি

বিয়ন্সের নতুন ইতিহাস
এবারের গ্র্যামিতে আরেকটি ঐতিহাসিক অর্জন বিয়ন্সের। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়ে তাঁর ক্যারিয়ারে মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০।
গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে শততম মনোনয়নের মাইলফলক স্পর্শ করেছেন বিয়ন্সে। এর আগেই তিনি গ্র্যামির ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পীর স্বীকৃতি পেয়েছেন।

ব্ল্যাকপিংক তারকা জেনি

কে-পপে নতুন অধ্যায়, জেনির চমক
এবারের গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য প্রথমবার আলাদা পুরস্কার বিভাগ চালু হয়েছে। সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে ছয়টি গান।
জাপানের বেবিমেটাল ও পলিফিয়ার ‘সানসেট কিস’, ফিলিপাইনের বিআইএনআইর ‘উনাং কিলিগ’, দক্ষিণ কোরিয়ার আইভের ‘ব্যাং ব্যাং’, কিইকিইর ‘৪০৪ (নিউ এরা)’, জাপানি গায়িকা লিসার ‘ইয়েস’ এবং ফিলিপাইনের এসবি১৯-এর ‘ভিসা’।
তবে কে-পপ অনুরাগীদের জন্য আরও বড় চমক ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনির মনোনয়ন। অস্ট্রেলীয় সংগীত প্রকল্প টেম ইমপালার সঙ্গে তাঁর ‘ড্রাকুলা’ গানটি বছরের সেরা রেকর্ড বিভাগে জায়গা পেয়েছে। একই গান মনোনীত হয়েছে সেরা পপ ডুয়ো বা গ্রুপ পরিবেশনা বিভাগেও।
এর মধ্য দিয়ে বছরের সেরা রেকর্ড বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় কে-পপ শিল্পী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন জেনি।

কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার

আলোচিত যাঁরা বাদ
মনোনয়নের আনন্দের পাশাপাশি এবার আলোচনায় এসেছে বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর বাদ পড়ার ঘটনা।
ব্রিটিশ পপ তারকা হ্যারি স্টাইলস এবার কোনো বিভাগেই মনোনয়ন পাননি। একই অবস্থা জাস্টিন বিবার, এড শিরান ও স্যাম স্মিথের। আলোচিত গায়িকা গ্রেসি আব্রামসও মনোনয়নের তালিকায় জায়গা পাননি।
এ ছাড়া দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক গার্ল গ্রুপ ক্যাটসআই এবং মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী লুক কম্বসের নামও নেই এবারের মনোনীত শিল্পীদের তালিকায়।
তবে মনোনয়ন না পাওয়া মানেই সংগীতের জনপ্রিয়তায় পিছিয়ে পড়া নয়। কারণ, গ্র্যামির মনোনয়ন নির্ধারণ করেন রেকর্ডিং একাডেমির ভোটার সদস্যরা। জনপ্রিয়তা বা বিক্রির হিসাবের পাশাপাশি সংগীতের শিল্পমান ও সংশ্লিষ্ট সদস্যদের মূল্যায়ন এখানে গুরুত্বপূর্ণ।
নতুন শিল্পীদের লড়াই
সেরা নবাগত শিল্পী বিভাগেও এবার রয়েছে বৈচিত্র্য। এলা ল্যাংলির পাশাপাশি মনোনয়ন পেয়েছে রক ব্যান্ড গিজ ও আঞ্জিন দ্য পোয়াত্রিন। আরও আছেন স্লেইটার, সিয়েনা স্পাইরো, ডন টলিভার, রেমি উলফ এবং দ্য ওম্যাক সিস্টার্স।
বিশেষ করে এলা ল্যাংলিকে ঘিরে আগ্রহ বেশি। কারণ, সেরা নবাগত শিল্পী হওয়ার পাশাপাশি তিনি বছরের সেরা অ্যালবাম, রেকর্ড ও গানের বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঁচ নতুন বিভাগ
সংগীতের পরিবর্তিত ধারা ও বৈশ্বিক জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবার গ্র্যামিতে পাঁচটি নতুন বিভাগ যুক্ত হয়েছে। এগুলো হলো সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স, সেরা আরঅ্যান্ডবি সহযোগী বা দলীয় পরিবেশনা, সেরা ঐতিহ্যবাহী পপ কণ্ঠ পরিবেশনা, সেরা ঐতিহ্যবাহী ফোক অ্যালবাম এবং সেরা লাতিন গান।
এবার মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছে ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত প্রকাশিত সংগীতকর্ম। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে চূড়ান্ত ভোট। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি।
এবারের গ্র্যামিতে সবচেয়ে বড় প্রশ্ন—রে কি শুধু বিয়ন্সের মনোনয়নের রেকর্ড স্পর্শ করেই থামবেন, নাকি পুরস্কার জিতেও ইতিহাস গড়বেন? উত্তর মিলবে আগামী ফেব্রুয়ারিতে।
সূত্র: গ্র্যামির ওয়েবসাইট, অ্যাসোসিয়েটেড প্রেস, লস অ্যাঞ্জেলেস টাইমস ও দ্য গার্ডিয়ান অবলম্বনে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sngsde-smalocnar-pr-jiyauler-hate-hatkra-mathay-helmet

জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে উৎসবের সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত; আর বিকেলের পর্ব ছিল বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে..

২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ বামপন্থী নেতা মুবিনুল হায়দার চৌধুরী।
একরামুল বারী বলেন, খালেদা জিয়ার অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।
পাঠচক্রে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জনপ্রিয় চরিত্র, লেখার বিষয়বস্তু ও বিভিন্ন উক্তি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি উঠে আসে তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সমালোচনা।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।