সংঘর্ষ শুরু হলে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ওপেনএআই জানিয়েছে, এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকি বিবেচনায় রেখে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নতুন এ প্রযুক্তিসুবিধা মূলত একধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন।’
প্রদর্শনীতে নিজেদের তৈরি আবাসিক এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম প্রদর্শন করছে আইটেল এনার্জি।

অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন।

অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন

কিছু বিষয় সংবেদনশীল হলেও বিয়ের আগেই তা নিয়ে হবু সঙ্গীর সঙ্গে কথা বলা প্রয়োজন। ছেলে-মেয়ে দুজনের জন্যই এমন কিছু বিষয় রয়েছে। ইদানীং অনেক মেয়েকেই পিসিওএসের সমস্যায় ভুগতে দেখা যায়। আন্তর্জাতিকভাবে এ রোগকে এখন বলা হয় পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)। তবে সাধারণ মানুষের কাছে রোগটি পিসিওএস নামেই পরিচিত।

মাসিক চক্রের স্বাভাবিক নিয়মে প্রজননক্ষম বয়সের একজন সুস্থ নারীর ডিম্বাশয় থেকে প্রতি চক্রে একটি ডিম্বাণু নিঃসরণ হওয়ার কথা। পিসিওএস বা পিএমওএস থাকলে প্রতি মাসে এই ডিম্বাণু নিঃসরণ না-ও হতে পারে। তাই পিসিওএসের সঙ্গে প্রজননক্ষমতার সম্পর্ক আছে। অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়। তাহলে পিসিওএস বা পিএমওএসে আক্রান্ত নারীর বিয়ের আগে তাঁর হবু সঙ্গীকে জানানো কি জরুরি?

গর্ভপাতের কত দিন পর গর্ভধারণ করা ভালো

পিসিওএস হলেই কি মা হওয়ার সম্ভাবনা কমে যায়

এখন বহু নারীই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) ভোগেন। এ রোগের অন্যতম উপসর্গ অনিয়মিত মাসিক। তবে অন্যান্য কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই কারও মাসিক অনিয়মিত হলেই তিনি পিসিওএসে আক্রান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

পিসিওএস হলে পুরুষের মতো কিছু বাড়তি লোমের উপস্থিতিও দেখা যেতে পারে। ব্রণ বা চুল পড়ার মতো কিছু সমস্যাও হতে পারে। স্থূলতার এবং বিপাকীয় (মেটাবলিক) স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তবে সবারই সব উপসর্গ থাকে না। উপসর্গ যেটিই হোক, সমাধানের সুযোগ আছে।

স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. ফারজানা রশীদ বলছিলেন, ‘রোগটি সম্পর্কে বিয়ের আগেই হবু বর বা তাঁর পরিবারকে কিছু জানানো আবশ্যক নয়। এটা ঠিক যে পিসিওএস আক্রান্ত নারী গর্ভধারণে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। কারও কারও গর্ভপাতের ঝুঁকিও থাকে। তবে সঠিক চিকিৎসায় পিসিওএস থাকলেও একজন নারী মা হতে পারেন।’

কেন এখন নারীদের রোগটা বেশি হচ্ছে

আপনার চেনাজানা অনেকেই হয়তো পিসিওএস বা পিএমওএসে ভুগছেন। সাম্প্রতিক সময়ে পিসিওএসে আক্রান্ত নারীদের অনেককে গর্ভধারণজনিত জটিলতার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। তাই বিষয়টা নিয়ে উদ্বেগও বাড়ছে। ডা. ফারজানা রশীদ জানালেন, পিএমওএসের সঙ্গে জিনগত বিষয় জড়িত থাকতে পারে।

আধুনিক জীবনে শারীরিক শ্রম বা খেলাধুলার সুযোগ কমে যাওয়া কিংবা অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণের কারণেও এ রোগ বাড়তে পারে। আরেকটি বিষয়ও উল্লেখ করলেন তিনি। আগের চেয়ে এখন রোগনির্ণয়ের সুযোগ বেশি। এ কারণেও আপাতদৃষ্টে মনে হতে পারে, রোগের হার বেড়েছে। তবে আধুনিক জীবনের ‘আয়েশি’ ধারার দায়টাকেও পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই বলেই জানালেন এই বিশেষজ্ঞ।

জীবনসঙ্গীর কি শারীরিক সম্পর্কে আগ্রহ নেই

বিয়ের আগেই বন্ধুত্ব থাকলে

বিয়ের আগে হবু সঙ্গীর সঙ্গে কারও কারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝাপড়াও থাকে। এমন ক্ষেত্রে অনেকেই ব্যক্তিগত বিষয়ও হবু সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন। এমনকি নিজের শারীরিক সমস্যার কথাও বলেন।

শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ বলছিলেন, ‘ সমাজে আজও অনেক ক্ষেত্রেই নারীর সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয় তাঁর বৈবাহিক অবস্থা কিংবা সন্তান ধারণক্ষমতার মতো বিষয় দিয়ে। একজন নারী চাইলে তাঁর হবু বরের সঙ্গে নিজের পিসিওএসের কথা ভাগ করে নিতে পারেন। সেটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত।’
এই চিকিৎসক আরও বললেন, ‘সঙ্গী হিসেবে জীবনের সব ঘাত-প্রতিঘাত একসঙ্গে সামলে নেওয়ার প্রত্যয়েই রোগের কথা জানাতে চাইতে পারেন একজন নারী। তবে রোগের কথা বলার পরে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে কি না, সে ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে।‘ গভীর আবেগ নিয়ে সম্পর্ক শুরু হলেও নানান কারণেই তা বিয়ে অবধি না-ও গড়াতে পারে। পরে ওই নারী সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

তাই নিজের রোগ সম্পর্কে বলার সিদ্ধান্ত নিলে হবু বরের সততা ও বিশ্বস্ততা এবং দুজনের পারস্পরিক সম্মানের বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। বললেও বিষয়টাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রয়োজন নেই। হবু বরের পরিবারের সঙ্গে আগে থেকে এ নিয়ে আলাপ করারও প্রয়োজন নেই। রোগ সম্পর্কে ধারণা না থাকায় কিংবা কেবল ইন্টারনেটনির্ভর তথ্যের ভিত্তিতে অনেকেই রোগটিকে ‘খারাপ কিছু’ ভেবে নিতে পারেন।

অচেনা মানুষের সঙ্গে বিয়ে?

সম্পূর্ণ অচেনা দুজন মানুষের বিয়ে হলে পরস্পরকে জানতে সময় লাগে। এমন ক্ষেত্রে হবু সঙ্গীর বিশ্বস্ততা কিংবা মানসিকতার অন্যান্য দিক সম্পর্কে আগে থেকে জানার সুযোগ তুলনামূলক কম থাকে। এ ধরনের বিয়েতেও আগেভাগে এই রোগ সম্পর্কে জানানোর প্রয়োজন নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা।

বিয়ের পরে জানলে?

পিসিওএস বা পিএমওএস থাকলে বিয়ের আগে তা বরপক্ষকে না জানানো কোনো ‘নৈতিক অপরাধ’ নয়। তবু যদি বিয়ের পর এ রোগের কথা জেনে বরপক্ষের কেউ নেতিবাচক ধারণা করেন, কিংবা বলেন, ‘এ সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল’, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে সঙ্গীকে এ রোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়া যেতে পারে।

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

রক্তচাপ ১২০–৮০ থাকলেই কি নিশ্চিন্ত থাকা যায়? নতুন গবেষণা বলছে, গড় রক্তচাপ স্বাভাবিক হলেও দিনের বিভিন্ন সময়ে এর ওঠানামা হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
পিচ্ছিল পাহাড়, জোঁকের কামড়, অচেনা অরণ্যের ভয়—সব পেরিয়ে এক জলপ্রপাতের কাছে পৌঁছানোর গল্প এটি। যেখানে ক্লান্তি হার মানে প্রকৃতির মায়ায়, আর অচেনা মানুষও হয়ে ওঠে আপনজন।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।