এআই

নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ

নভেম্বর ১৩, ২০২৬
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
ওপেনএআই জানিয়েছে, এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকি বিবেচনায় রেখে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নতুন এ প্রযুক্তিসুবিধা মূলত একধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা।

Prothomalo

View more
মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি
মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্ম মীর মশাররফ হোসেনের।

নভেম্বর ১৩, ২০২৬
শূন্য রানে ৩ উইকেট নেই— এমন পরিস্থিতিতে আগে পড়েনি ভারত
শূন্য রানে ৩ উইকেট নেই— এমন পরিস্থিতিতে আগে পড়েনি ভারত

রান তাড়া করতে নেমে তারা শূন্য রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ইনিংসের প্রথম ওভারে সবগুলো উইকেটই নিয়েছেন ম্যাট হেনরি।

নভেম্বর ১৩, ২০২৬
দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না
দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

প্রকৃতিতে ঝড় কখনো হঠাৎ আসে না। দিগন্তের ওপারে বহুদিন ধরে বাতাস জমে। আকাশে অদৃশ্যভাবে মেঘ তৈরি হয়।

নভেম্বর ১৩, ২০২৬
ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?
ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?

প্রাকৃতিক বিপর্যয় বলেকয়ে আসে না। তবে প্রাযুক্তিক উন্নয়নের হাত ধরে প্রকৃতির রোষের অনেকটুকুই আগাম আঁচ করা যায় এখন। ঘূর্ণিঝড় বলুন কি জলোচ্ছ্বাস, খরা বলুন কি মহাপ্লাবন, কিছুটা হলেও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে বিজ্ঞান। আমাদের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তৎপর। জাতি ও রাষ্ট্রও দুর্যোগ প্রস্তুতির চেষ্টা করে। তবে প্রকৃতির উষ্মার যে রূপটি আজও বিজ্ঞানের কাছে প্রায় অজানা, তা হলো ভূমিকম্পের আগাম জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও বিজ্ঞান এই ভূকম্পনের স্পন্দন জানতে বড্ড বেশি দেরি করে ফেলে।

তবু, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিজ্ঞানমুখী রাষ্ট্রগুলোতে, ভূমিকম্প চলাকালীন, সময়মাত্রার বিপরীতে কম্পনজনিত ত্বরণের উপাত্ত ধারণ করা হয়ে থাকে। পাঠকের প্রশ্ন থাকতে পারে, ভূমিকম্পের পূর্বাভাস যদি নাই দিতে পারে বিজ্ঞান, তবে এই উপাত্ত ধারণের গুরুত্ব কতটুকু? বাংলাদেশ কি এ কারণেই ত্বরণ পরিমাপ ও এই উপাত্ত সংগ্রহ করে না? দেশে কি তবে ত্বরণ পরিমাপক যন্ত্র নেই? যদি থেকে থাকে তবে ভূমিকম্পের সময় ত্বরণ কি নথিবদ্ধ হচ্ছে? আর না হলেই বা কী? ভবিষ্যতের মহাকম্পনের জন্য এই তথ্য-উপাত্ত কি আমাদের আদৌ প্রস্তুত করবে?

পাঠক হয়তো ভাবছেন যে জগৎময় প্রতিটি ভূমিকম্পনের মাত্রা তো পরিমাপ করে হয়েই থাকে। এই যেমন ধরা যাক অক্টোবর মাসের শেষ দিনে, সিলেটের ৫০ কিলোমিটার দূরে, রিখটার স্কেলে পরিমিত ভূমিকম্পন ছিল ২ দশমিক ৯। লেখক তবে কোন উপাত্তহীনতার কথা বলছেন? রিখটার স্কেলে পরিমিত কম্পনের মাত্রা নির্গত মোট শক্তির পরিমাণ বলে দেয়। শক্তির এই পরিমাপ স্থানীয়ভাবে কম্পনের কোনো তথ্য আমাদের দেয় না।

থাইল্যান্ডের মতো ভূমিকম্পে ঢাকার কী পরিণতি হতে পারে

তবে, কম্পনজনিত ত্বরণ যদি পরিমাপ করা যায়, তা ভূকম্পন থেকে অনুভূত ঝাঁকুনির তীব্রতা বলে দিতে পারে একটি নির্দিষ্ট এলাকাতে। এলাকাভেদে, একই ভূমিকম্পের সময়ে, এই তীব্রতা ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ ঢাকা মহানগর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে ভূমিকম্প হলে, নগরের কোন এলাকায় কতটুকু কম্পনজনিত বল অনুভূত হবে, অর্থাৎ কোন এলাকার বাড়িঘর, দালানকোঠা, রাজপথ, সেতু কতটুকু কম্পন অনুভব করবে তা এক হবে না কখনোই।

কম্পনের তীব্রতা কতটুকু সঞ্চালিত হবে তা নির্ভর করে দূরত্ব, ভূতাত্ত্বিক গঠন, মাটির গুণাগুণ, ভূগর্ভস্থ জলসীমার অবস্থান, এবং দালানকোঠার ঘনত্বের ওপর। আর এ কারণেই, শুধু রিখটার স্কেলের মাত্রা স্থানীয় কম্পনের কোনো তথ্য আমাদের জানায় না। যদি শহরের কোনায় কোনায় ভূমিকম্পের তরঙ্গমাপক যন্ত্র বা একসিলারোমিটার বসানো যেত, তবে সংগৃহীত উপাত্ত যে কেবল ভূকম্পনজনিত ঝুঁকি নিরূপণে ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কাজে লাগত তা নয়, এই উপাত্তকে কাজে লাগিয়ে ভূমিকম্পের আগাম জানানও হয়তো দেওয়া সম্ভব হতো। এমনটিই করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভূমিকম্প খুবই পরিচিত একটি দুর্যোগ। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেস শহর থেকে ২০ কিলোমিটার দূরে, নর্থরিজ এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এ কম্পনের ফলে ৭২ জনের মৃত্যু ঘটে, আহত হয় ৯ সহস্রাধিক, ক্ষতি হয় কোটি টাকার সম্পদ। এরপর ২০১৫ থেকে ২০২৩ সালের ভেতর, লস অ্যাঞ্জেলেস শহরের কোনায় কোনায় প্রায় ১২০০-এর বেশি একসিলারোমিটার বসানো হয়।

ভূমিকম্প

এই যন্ত্রগুলো থেকে সংগৃহীত উপাত্তের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়, যা নিরবচ্ছিন্নভাবে ভূত্বরণ পরিমাপ করে চলে, এবং স্থানীয়ভাবে বহুতল ভবনের কম্পনের তথ্য নথিভুক্ত করে। এতে একদিকে যেমন শহরটিতে তৈরি হওয়া অবকাঠামো কম্পনের ত্বরণ থেকে কম্পন বল পরিমাপ সম্পর্কে জেনে নির্মিত হতে পারে, অন্যদিকে ভূকম্পন অনুভূত হলে, এই নেটওয়ার্ক স্থানীয়দের মুঠোফোনের মাধ্যমে সতর্ক করতে পারে তার অধিবাসীদের। নগরবাসীরা অন্তত কিছুটা সময় বেশি হাতে পায়, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত করতে। লস অ্যাঞ্জেলেস শহরের এই নেটওয়ার্কটির নাম সেকঅ্যালার্ট।

প্রশ্ন হচ্ছে, এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে কি বিপুল অর্থের প্রয়োজন? বাংলাদেশের কি এই সামর্থ্য রয়েছে? এর উত্তর দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তাহমীদ মালিক আল-হুসাইনী এবং তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ বাতেন। বিগত বছরগুলোর গবেষণায় তাঁরা মাইক্রোইলেকট্রনিক মেকানিক্যাল সিস্টেমস বা মেমস–ভিত্তিক একসিলারোমিটার দেশেই তৈরি করেছেন, যা নিখুঁতভাবে কম্পনজনিত ত্বরণ পরিমাপ করতে সক্ষম।

নেপালের ভূমিকম্প ও ভূমিধস: বাংলাদেশকে এখনই যা করতে হবে

প্রাণীরা কি আসলেই আগেভাগে ভূমিকম্প টের পায়

অধ্যাপক আল-হুসাইনী এবং অধ্যাপক বাতেনের নেতৃত্বে বুয়েটের গবেষকদল প্রাথমিকভাবে তা তৈরি করেন ২০ হাজার টাকার চেয়েও কম খরচে। তুলনামূলক কম খরচে, এই মেমস প্রযুক্তি ব্যবহার করে, ঢাকা বা দেশের অন্যান্য শহরগুলোর জন্য ভূকম্পন পরিমাপের নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। প্রশ্ন উঠতে পারে, দেশে কি বর্তমানে একসিলারোমিটার নেই? আর বিদেশের একসিলারোমিটার ক্রয় করলেই বা ক্ষতি কিসে?

বাংলাদেশে বিগত তিন দশকে বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বিদেশি একসিলারোমিটার স্থাপিত হয়েছিল। তবে লেখকের জানামতে, এগুলো বর্তমানে কার্যকর নেই। আমাদের দুর্ভাগ্য যে ২০২৫ সালের ২১ নভেম্বর ঘটে যাওয়া ভীতিজাগানো ৫ দশমিক ৪ মাত্রার নরসিংদী ভূমিকম্পের কোনো ত্বরণ-উপাত্ত আমাদের হাতে নেই। এর কারণ হতে পারে বিবিধ। তবে একসিলারোমিটার অকার্যকর হওয়ার পর এর মেরামতের জন্য যে বিদেশি কারিগরের জন্য অপেক্ষা ও বিশাল ব্যয় এর পেছনের অন্যতম কারণ, এ বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।

বাংলাদেশের প্রকৌশলীরা নিজ উদ্যোগে এমন জরুরি সতর্কীকরণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। এটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। তবে রাষ্ট্রীয়ভাবে এই একসিলারোমিটার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া এখনই জরুরি। গত দেড় শতকে বাংলাদেশ ও তার নিকটবর্তী এলাকা পাঁচটি বৃহৎ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। প্রতিটি ভূমিকম্প ছিল ৭ মাত্রা বা তার অধিক। এমন আরেকটি কম্পন কবে ঘটবে তা বলা শক্ত।

অথচ বুয়েটের এই গবেষক দল বুয়েটের অনুদানে এবং নিজস্ব অর্থায়নে দেশের পাঁচটি স্থানে সাতটি একসিলারোমিটার ইতিমধ্যেই স্থাপন করে ফেলেছে, যা বর্তমানে কম্পনজনিত ত্বরণের উপাত্ত সংগ্রহ করছে। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—এই পাঁচটি জায়গাতে বসানো হয়েছে একসিলারোমিটার। সুবিধা হচ্ছে, বৈদেশিক একসিলারোমিটারের মতো কোনো যান্ত্রিক ত্রুটি সারাবার জন্য চড়া মূল্যে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভর করতে হয় না।

বুয়েটের প্রকৌশলীদের তৈরি যন্ত্র বুয়েটেই মেরামত করা সম্ভব। শুধু তা–ই নয়, বুয়েটের এই গবেষক দল কম্পনের কারণে দালান কতটুকু হেলে পড়বে তা পরিমাপের জন্য টিল্টমিটারও তৈরি করেছে। একসিলারোমিটার যেন ঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে একটি সেক-টেবিলও নির্মাণ করা হয়েছে। শুধু তা–ই নয়, সংস্থাপিত একসিলারোমিটারগুলো কর্তৃক সংগৃহীত উপাত্তের সমন্বয়ের জন্য একটি ভূকম্পন নেটওয়ার্ক (বুয়েট লো-কস্ট সিসমিক নেটওয়ার্ক) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকায় বসে সিলেট বা ময়মনসিংহের কম্পনের উপাত্ত পর্যবেক্ষণ করা যাবে সহজেই।

ভূমিকম্প হলে কী করতে হবে, সে বিষয়ে ছাত্রদের সচেতনতামূলক মহড়া দেয় ফায়ার সার্ভিস

বুয়েটের গবেষক দল বলছে যে তাদের একসিলারোমিটার পরীক্ষিত এবং কম্পনজনিত ত্বরণ পরিমাপে তা দক্ষ। এ বছর, অর্থাৎ ২০২৬ সালে, আইইইই ট্রানজেকশন অন ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট জার্নালে এই যন্ত্রের দক্ষতা উপস্থাপিত হয়েছে। এই যন্ত্র আমাদের দেশে স্বল্প মূল্যে তৈরি হয়েছে। আর এ কারণে এর নির্মাণ, পরিচালনা ও পরিচর্যা দেশেই সম্ভব। একসিলারোমিটারের একটি বিস্তৃত নেটওয়ার্ক যদি দেশে তৈরি করা যায়, তবে ভূমিকম্পজনিত বল–সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে, যা স্থানীয়ভাবে দালান তৈরির নকশায় সহায়তা দেবে।

সবচেয়ে আশার কথা হলো, এই নেটওয়ার্ক থেকে জানা তথ্য হয়তো শিগগির আমাদের মুঠোফোনে কম্পনের আগাম বার্তা জানাতে পারবে। বাঁচাতে পারবে লাখো জীবন। এই আগাম বার্তা সঞ্চালন করার লক্ষ্যে গবেষণা চলমান রয়েছে। দীর্ঘমেয়াদি গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবিত নেটওয়ার্ক, দেশের ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ভূমিকম্প: জাপান, হাইতি ও চিলি থেকে শিক্ষা ও অভিজ্ঞতা

ভূমিকম্প ঝুঁকি হ্রাসে গবেষণা গুরুত্বপূর্ণ কেন

বাংলাদেশের প্রকৌশলীরা নিজ উদ্যোগে এমন জরুরি সতর্কীকরণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। এটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। তবে রাষ্ট্রীয়ভাবে এই একসিলারোমিটার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া এখনই জরুরি। গত দেড় শতকে বাংলাদেশ ও তার নিকটবর্তী এলাকা পাঁচটি বৃহৎ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। প্রতিটি ভূমিকম্প ছিল ৭ মাত্রা বা তার অধিক। এমন আরেকটি কম্পন কবে ঘটবে তা বলা শক্ত।

তবে বুয়েটের গবেষকদের তৈরি একসিলারোমিটারের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা গেলে আগামী ভূমিকম্প যেদিন ঘটবে অন্তত সেই দিন আমাদের মুঠোফোনে বেজে উঠবে সতর্কসংকেত। নিজেকে ও নিজের পরিবারকে হয়তো নিরাপদে সরিয়ে নিতে পারব আমরা অনেকেই। বিজ্ঞানমুখী আজকের বাংলাদেশের কাছে এটুকু প্রত্যাশা করা যেতেই পারে।

নাভিদ সালেহ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন-এ পুর, স্থাপত্য ও পরিবেশ কৌশল অনুষদের অধ্যাপক।

নভেম্বর ১৩, ২০২৬
ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, কে এই কোলেট ক্রেস
ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, কে এই কোলেট ক্রেস

জেনসেন হুয়াং গত রোববার স্বীকার করেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি এনভিডিয়ার কর্মীদের কাছেও ক্ষমা চান তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
শাহেদ জামানের গল্প ছায়াবাজি
শাহেদ জামানের গল্প ছায়াবাজি

আকাশটা বেশ মেঘলা। মনটা খুশি খুশি হয়ে উঠল। এমন দিনে একটু ভুনা খিচুড়ি আর মাংস হলে দারুণ লাগে। শুভকে বলতেই রাজি হয়ে গেল। বুঝলাম, মেঘলা আবহাওয়া ওকেও কিছুটা খিচুড়িপ্রেমী করে

নভেম্বর ১৩, ২০২৬
ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব
ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব

নেতাদের হতে হবে উদার, মহৎ ও ক্ষমাশীল। কঠোরতা ও পাষাণহৃদয় নেতৃত্বের জন্য উপযুক্ত গুণ নয়।

নভেম্বর ১৩, ২০২৬
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, আইআরজিসির ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নভেম্বর ১৩, ২০২৬
কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে
কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে

সমাজে এমন অনেকেই আছেন, যাঁরা নামাজও পড়েন, আবার পাপকাজেও লিপ্ত হন। তখন মনে প্রশ্ন জাগতে পারে, নামাজ তাহলে কেন তাঁদের অন্যায় থেকে ফেরাতে পারছে না?

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।