glimpse

একঝলক (১৬ নভেম্বর ২০২৬)

নভেম্বর ১৬, ২০২৬
একঝলক (১৬ নভেম্বর ২০২৬)
একঝলক (১৬ নভেম্বর ২০২৬)

বরবটিলতায় ফুল এসেছে। ধরেছে বরবটিও। উলুছড়া, রাঙামাটি, ১৬ নভেম্বর

সকালে কাজে বের হওয়া এই ব্যক্তি ঠান্ডা থেকে বাঁচতে মাথায় পরেছেন টুপি। গায়ে জড়িয়েছেন গামছা। রাঙাপানি, রাঙামাটি, ১৬ নভেম্বর

পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৬ নভেম্বর

নদীর পানি শুকিয়ে জেগেছে চর। চরে বেঁধে রাখা দুটি নৌকা। সিংজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ১৬ নভেম্বর

পদ্মা নদীতে বের জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। শয়তানখালী, ফরিদপুর, ১৬ নভেম্বর

আমন ধান মাড়াই শেষে খড় নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক। খুনের চর, সদরপুর, ফরিদপুর, ১৬ নভেম্বর

মিনি রানী ঘোষদের রয়েছে ১১টি মহিষ। সকালে মহিষগুলোকে খাবার দিচ্ছেন তিনি। দুর্গাহাটা ঘোষপাড়া, গাবতলী, বগুড়া, ১৬ নভেম্বর

বাড়ির আঙিনার বাগানে ফুটেছে ফুল। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ১৬ নভেম্বর

জমিতে পড়ে থাকা ধান কুড়িয়ে নিচ্ছেন এক নারী। সাহবাজপুর, রংপুর, ১৬ নভেম্বর

আগাম জাতের আলুর খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ঈশ্বরপুর, রংপুর, ১৬ নভেম্বর

Prothomalo

View more
আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ
আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ।

নভেম্বর ১৬, ২০২৬
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন।

নভেম্বর ১৬, ২০২৬
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ

গত এক দশকে দেশে কৃষিঋণ দ্বিগুণের বেশি বেড়েছে। তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। এক দশকের ব্যবধানে কৃষি খাতে ঋণ যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

নভেম্বর ১৬, ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, ভারতের নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াটি সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বিতাড়নের লক্ষ্যে কীভাবে অভিযান চালানো হচ্ছে।

নভেম্বর ১৬, ২০২৬
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৬ নভেম্বর সকালে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দেখুন ভিডিওতে...

নভেম্বর ১৬, ২০২৬
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের সংক্রমণ ঘটলে পাসওয়ার্ড বদলের পরও ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।

নভেম্বর ১৬, ২০২৬
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগ দেওয়া হবে।

কেবল ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। ২২ নভেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে

পদভিত্তিক বিবরণ, গ্রেড ও পদসংখ্যা
১. কম্পিউটার অপারেটর: ১টি (গ্রেড-১৩)।
২. প্রধান সহকারী: ৮টি (গ্রেড-১৩)।
৩. উচ্চমান সহকারী: ৫টি (গ্রেড-১৪)।
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৫টি (গ্রেড-১৪)।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি (গ্রেড-১৬)।
৬. অফিস সহায়ক: ১১টি (গ্রেড-২০)।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য
নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইট (https://taxeszone14.dhaka.gov.bd), নির্ধারিত আবেদন পোর্টাল (https://tax14.teletalk.com.bd) অথবা টেলিটকের জব পোর্টালে (https://alljobs.teletalk.com.bd) পাওয়া যাবে। এ ছাড়া নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন

আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
—অনলাইন আবেদন ও ফি জমাদান শুরুর সময়: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন

নভেম্বর ১৬, ২০২৬
একঝলক (১৬ নভেম্বর ২০২৬)
একঝলক (১৬ নভেম্বর ২০২৬)

বরবটিলতায় ফুল এসেছে। ধরেছে বরবটিও। উলুছড়া, রাঙামাটি, ১৬ নভেম্বর

সকালে কাজে বের হওয়া এই ব্যক্তি ঠান্ডা থেকে বাঁচতে মাথায় পরেছেন টুপি। গায়ে জড়িয়েছেন গামছা। রাঙাপানি, রাঙামাটি, ১৬ নভেম্বর

পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৬ নভেম্বর

নদীর পানি শুকিয়ে জেগেছে চর। চরে বেঁধে রাখা দুটি নৌকা। সিংজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ১৬ নভেম্বর

পদ্মা নদীতে বের জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। শয়তানখালী, ফরিদপুর, ১৬ নভেম্বর

আমন ধান মাড়াই শেষে খড় নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক। খুনের চর, সদরপুর, ফরিদপুর, ১৬ নভেম্বর

মিনি রানী ঘোষদের রয়েছে ১১টি মহিষ। সকালে মহিষগুলোকে খাবার দিচ্ছেন তিনি। দুর্গাহাটা ঘোষপাড়া, গাবতলী, বগুড়া, ১৬ নভেম্বর

বাড়ির আঙিনার বাগানে ফুটেছে ফুল। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ১৬ নভেম্বর

জমিতে পড়ে থাকা ধান কুড়িয়ে নিচ্ছেন এক নারী। সাহবাজপুর, রংপুর, ১৬ নভেম্বর

আগাম জাতের আলুর খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ঈশ্বরপুর, রংপুর, ১৬ নভেম্বর

নভেম্বর ১৬, ২০২৬
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের

ভারতের শিখ সম্প্রদায়ের খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যা ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত নিখিল গুপ্তার কত বছর সাজা হয়, সেদিকে আপাতত সবার নজর। ২০ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালত ওই মামলার সাজা ঘোষণা করবেন।

যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবী অপরাধীর ২৪ বছরের সাজা দাবি করেছেন। নিখিলের আইনজীবী চান সাজা বড়জোর ১২ বছর হোক। এ অবস্থায় নিখিল গুপ্তা বিচারককে একটি চিঠি লিখেছেন। তাতে নিজের দোষ স্বীকার করে তিনি লিখেছেন, তিন বছর পিছিয়ে গিয়ে ভুলগুলো শুধরে নিতে পারলে এই অবস্থায় পড়তে হতো না।

ভারতীয় বংশোদ্ভূত পান্নুন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি স্বাধীন খলিস্তান আন্দোলনের ঘোর সমর্থক। তাঁকে হত্যার ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেপ্তার করা হয়। মার্কিন পুলিশই তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়।

নিখিলের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র, খুনের জন্য লোক ভাড়া করা, পরিকল্পনা সফল করতে টাকাকড়ির লেনদেনের মতো অভিযোগ আনা হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নিখিল নিজের অপরাধ স্বীকার করেন। তারপর আদালত তাঁকে দোষী ঘোষণা করে। তাঁর কত বছর সাজা হবে, তা জানানো হবে ২০ নভেম্বর।

নিউইয়র্ক আদালতের বিচারপতিকে নিখিল একটা চিঠি লিখেছেন। অপরাধ স্বীকার করে ৫৫ বছর বয়সী নিখিল চিঠিতে লিখেছেন, ২০২৩ সালের শুরুর দিকে তিনি যে মানুষটি হয়ে উঠেছিলেন, তাঁকে নিজেই চিনতে পারেন না।

অনুশোচনায় ভরা সেই চিঠিতে নিখিল লিখেছেন, ‘আমার মতিভ্রম হয়েছিল। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, মদে আসক্তি আমাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। কারা হেফাজতে থাকার সময় আত্মহননের চিন্তাও মাথায় এসেছিল। ইচ্ছা হয় ২০২৩ সালকে ফিরিয়ে এনে ভুলগুলো শুধরে নিই।’

সেই চিঠিতে নিখিল এ কথাও জানিয়েছেন, পান্নুনকে হত্যার ছক তিনি একাই করেছেন।

গুরপতবন্ত সিং পান্নুন

নিখিলের আইনজীবী বিচারকের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, ২০ নভেম্বর সাজা ঘোষণার আগে নিখিলকে যেন ২০ মিনিট সময় দেওয়া হয়। এজলাসে দাঁড়িয়ে নিখিল গুপ্তা বিচারকের উদ্দেশে কিছু বলতে চান। সেই সুযোগ যেন তাঁকে দেওয়া হয়।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে বিকাশ যাদব নামের একজনের নাম জড়িয়েছিল। অভিযোগ, বিকাশই নাকি নিখিলকে ওই কাজের দায়িত্ব দিয়েছিলেন। মার্কিন নথিপত্রে বিকাশ যাদবকে ভারতের মন্ত্রিসভা সচিবালয়ের কর্মী বলে দাবি করা হয়েছিল।

অভিযোগ, বিকাশের নির্দেশে নিখিল এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের মধ্যে ১ লাখ ডলারের চুক্তি হয়, যার মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়েছিল। নিখিল বুঝতে পারেননি, যাঁকে তিনি ভাড়াটে খুনি ভেবেছিলেন তিনি আসলে মার্কিন আইনশৃঙ্খলা বিভাগের সদস্য। আন্ডারকভার এজেন্ট।

এরপরই নিখিলকে গ্রেপ্তার করা হয়। বিকাশকে মার্কিন গোয়েন্দারা ২০২৪ সালে ‘মোস্ট ওয়ান্টেড’ বলে ঘোষণা করে।

সম্প্রতি পান্নুনের করা এক মামলায় ভারতকে সমন পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুন ওই মামলা দায়ের করেন। সেখানে তিনি ভারত সরকার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, বিকাশ যাদব ও নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পান্নুনের অভিযোগ, তাঁকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ওই ভারতীয় সরকারি কর্মকর্তারা জড়িত। ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ ‘সাজানো ও বিদ্বেষপ্রসূত’ বলে খারিজ করা হয়েছে। পান্নুনের অভিযোগের ভিত্তিতে যাবতীয় আইনি প্রক্রিয়াকে ‘ভিত্তিহীন’ বলেও খারিজ করা হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।