ঘেরের পাড়ে কলা চাষে আয় বাড়ছে কৃষকের

একই জমিতে মাছ ও কলা, দুই ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। কম খরচে তুলনামূলক ভালো লাভ পাওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা

ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের ঘোষণা ছাড়াই মঙ্গলবার নির্বাচিত আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক অচলাবস্থার সৃষ্টি হয়।...

শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নানিও ভিমরুলের আক্রমণে আহত হয়েছেন।

ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর
সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল

সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সাঁথিয়া থানা-পুলিশ। এ বিষ...

সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল
গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি

গাজায় একটি জলাধার মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরায়েল। এই জলাধারটি উপচে পড়ে বন্যা সৃষ্টি করতে পারে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা বিপদের মুখে পড়তে পারেন, পাশাপাশি ছড়িয়ে পড়তে পা...

গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি
৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব

গ্রামবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তখন নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরেন। সেই পাহাড়ের নিচে আশ্রয় নেন বৃন্দাবনবাসীরা। সাত দিন ধরে প্রবল বৃষ্টি চলার পর শেষ পর্যন্ত ইন্দ্র নিজের ভুল বুঝতে পারেন। ত...

৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে? নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে আগামী ১ জানুয়ারি থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত করা হবে?

জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। এ ছাড়া ভারতের সঙ্গে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানিবণ্টন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ডিসেম্বর মাসে ওই চুক্তির মেয়াদ শেষ হবে। ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়। চুক্তির নির্ধারিত ফর্মুলা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে এই পানি বণ্টন কার্যকর রয়েছে।

তিস্তা নিয়ে সমীক্ষা প্রকল্প

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচসুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু–সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম এবং তিস্তানির্ভরশীল এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

নভেম্বর ১০, ২০২৬
‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন
‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন

বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিত। বিশেষ করে ‘দুশমন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর মানুষটি বাস্তবে একেবারেই অন্য রকম। অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন, গান করেন, লেখক হিসেবেও রয়েছে পরিচিতি। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে দীর্ঘদিনের সংসার তাঁর। সময়ের সঙ্গে বদলেছে অভিনীত চরিত্রও। শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—সবখানেই দেখা গেছে তাঁকে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা–অজানা তথ্য।

আশুতোষ রানা নামেই তাঁকে চেনে দর্শক। তবে তাঁর পুরো নাম আশুতোষ রামনারায়ণ নিখরা। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের গদরওয়ারায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। স্থানীয় রামলীলায় রাবণের চরিত্রেও অভিনয় করতেন।

হিন্দি ছাড়াও মারাঠি, তেলেগু, কন্নড়, তামিল প্রভৃতি ভাষার ছবিতেও কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু নেতিবাচক চরিত্রে তাঁকে বহুল জনপ্রিয়তা দিয়েছে

নব্বইয়ের দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান আশুতোষ। ‘স্বাভিমান’ ধারাবাহিক ছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। পরে ‘ফর্জ’, ‘সাজিশ’সহ একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে। অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায়।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘স্বাভিমান’ তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া ফর্জ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। এ ছাড়া দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাধী কৌন’ তাঁর উল্লেখযোগ্য কাজ

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি

পরের বছর, ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায় লজ্জাশঙ্কর পান্ডে চরিত্রে অভিনয় করে আবারও চমকে দেন আশুতোষ। অক্ষয় কুমার ও প্রীতি জিনতার সঙ্গে অভিনীত এই সিনেমায় তাঁর চরিত্রটি ছিল ভয়ংকর। সেই অভিনয়ের জন্য টানা দ্বিতীয়বার ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কার পান

নভেম্বর ১০, ২০২৬
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব

শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-বাছাই শেষে এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ (১০ নভেম্বর) মঙ্গলবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়।

বিএসইসি সূত্র জানায়, ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে বিএসইসির জব্দ করা শতাধিক বিও হিসাবের মধ্য থেকে ৯৩টি বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব বিও হিসাবের সিংহভাগই শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর। এই সংখ্যা ৭৭। এসব বিও হিসাব আবুল খায়ের হিরু, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতব্বর, বোন কনিকা আফরোজ, ভাই সাজেদ মাতবরসহ পরিবারের সদস্যদের নামে খোলা। বাকি ১৬টি বিও হিসাব মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমসহ পরিবারের সদস্যদের নামে খোলা। বিও হিসাবের মাধ্যমেই শেয়ারবাজারে লেনদেন করা হয়। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগকারীরা বিও হিসাব খুলে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএমবিএর সাবেক সভাপতি ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শিবলী কমিশনের সময় বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে বড় অঙ্কের জরিমানাও হয়েছিল হিরুর। আর ছায়েদুর রহমানের ব্যাপারে অভিযোগ ছিল দুর্বল মানের আইপিও বাজারে তালিকাভুক্তির নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার।

বিএসইসি সূত্রে জানা যায়, জব্দ এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর সুবিধা বন্ধ থাকবে। অর্থাৎ বিও হিসাবগুলোতে লেনদেন করা যাবে কিন্তু কোনো অর্থ উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। এমনকি শেয়ারও অন্য কোনো বিওতে স্থানান্তর বন্ধ থাকবে। পাশাপাশি এসব বিও থেকে ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। তবে এসব হিসাবধারীরা লেনদেনের সুবিধার্থে অর্থ জমা করতে পারবেন। এ ছাড়া কোনো হিসাবের বিপরীতে ঋণ সুবিধা থাকলে সময়ে সময়ে ঋণদাতা প্রতিষ্ঠান সেই ঋণ সমন্বয় করতে পারবে।

* হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর করা যাবে না।* লিঙ্ক হিসাবে করা যাবে না শেয়ার স্থানান্তর।* এসব বিও থেকে ব্লক মার্কেটে লেনদেন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেয়ারবাজারের আলোচিত বিভিন্ন বিনিয়োগকারী, বিএসইসির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির শতাধিক বিও হিসাব নিজ উদ্যোগে জব্দ করে বিএসইসি। এর বাইরে সরকারি অন্যান্য তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও কয়েক শ ব্যক্তির বিও হিসাব জব্দ করা হয়; যাঁদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই সময়কার সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরাও ছিলেন। বিএসইসির বাইরে সরকারের অন্যান্য সংস্থার নির্দেশে জব্দ করা বিও হিসাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় রাখা হয়নি। যেসব বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দু-এক দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হবে বলে বিএসইসি সূত্র জানায়। বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পরই এসব বিও হিসাব সচল করবে শেয়ারবাজারে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল।

জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, বিএসইসির পক্ষ থেকে যেসব বিও হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে ৯৩টির ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। এসব হিসাব থেকে ব্লকে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তর এবং বিও হিসাব থেকে অন্য বিওতে শেয়ার স্থানান্তর করা যাবে না। তবে ঋণ সমন্বয় করা যাবে। বাজারের স্বার্থে সার্বিক বিষয় যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জব্দ বিও হিসাবের লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে এসব হিসাবে থাকা ঋণের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিও হিসাব জব্দ থাকায় একদিকে ঋণের সুদ বাড়ছিল, অন্যদিকে সুদও আদায় করতে পারছিল না ঋণদাতা প্রতিষ্ঠান। এ অবস্থায় বাজারের বাস্তবতায় ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯৩টি বিও হিসাবের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে সংস্থাটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের উদ্যোগে ১০৫টি বিও হিসাব জব্দ করেছিল।

নভেম্বর ১০, ২০২৬
হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকান শিবির
হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকান শিবির

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব এনেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। গত সোমবার পরিষদে নির্বাচন–পরবর্তী প্রথম অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এ প্রস্তাব আনেন তিনি। হেগসেথের বিরুদ্ধে বিদায়ী এই আইনপ্রণেতার অভিযোগ, তিনি ইরান যুদ্ধ শুরুসহ বিভিন্নভাবে মার্কিন আইন লঙ্ঘন করেছেন।

তবে নিজের পছন্দের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিশংসন প্রস্তাব নিয়ে নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বড় দ্বিধায় পড়েছেন কংগ্রেসের রিপাবলিকান পার্টির সদস্যরা। তাঁরা এখন ট্রাম্পের পক্ষে থেকে হেগসেথকে সমর্থন দেবেন নাকি মধ্যবর্তী নির্বাচনে যেসব বিষয় রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে, সেগুলোর দিকে নজর দেবেন, তা নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন।

টমাস ম্যাসি ২০২৪ সালে কেন্টাকি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হন। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। ম্যাসির ভাষ্য, ‘আমি বুঝি, তাঁদের মধ্যে কয়েকজন কেবল হেগসেথকে বিদায় করতে চান বলেই প্রস্তাবে ভোট দিতে চান। আমি তাঁদের ভোটকে স্বাগত জানাই।’

হেগসেথকে অভিশংসিত করতে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। এরপর ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশের ভোট লাগবে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। এর আগপর্যন্ত কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই এখন হেগসেথকে অভিশংসিত করতে রিপাবলিকানদের বড় সমর্থন লাগবে।

অভিশংসন প্রস্তাব নিয়ে নেব্রাস্কার রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন বলেন, হেগসেথের অভিশংসনের পক্ষে ভোট দেবেন কি না, তা নিয়ে তিনি দ্বিধায় আছেন। কারণ, সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরখাস্ত করাসহ হেগসেথের নানা কর্মকাণ্ড নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তবে ম্যাসি সোমবার যে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন, সেটি নিয়েও তিনি পুরোপুরি স্বস্তিতে নেই।

অটল হেগসেথ, সমর্থন ট্রাম্পের

তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের অবস্থানে অটল রয়েছেন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ আছেন, যাঁদের নীতিগতভাবে বড় ধরনের দ্বিমত থাকতে পারে। তবে তাঁদের দ্বিমত আসলে আমাদের সাফল্য নিয়ে।’ গতকাল মঙ্গলবার অভিশংসন প্রস্তাব নিয়ে হেগসেথের আলাদা একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল।

ট্রাম্পও হেগসেথের পক্ষ নিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হেগসেথের বিরুদ্ধে অভিশংসনপ্রক্রিয়া শুরু হলেও তিনি তাঁর পাশে থাকবেন। একই সঙ্গে টমাস ম্যাসিকে ‘একজন চরম ব্যর্থ মানুষ’ আখ্যা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ম্যাসির হৃদয়ে অনেক ঘৃণা জমে আছে। আমি তাঁকে দেখতে গিয়ে আমার সময় নষ্ট করতে চাই না।’

মূলত ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হলেও তা নিয়ে অনুশোচনা দেখাতে রাজি নন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি এবং বিশ্বকে অনেক বেশি নিরাপদ করেছি। অথচ এখন আমাদের অভিশংসিত হতে হবে?’ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের ভাষ্যও একই। তাঁর কথায়, সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করবেন।

হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য

পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। সোমবার ওয়াশিংটন ডিসিতে

রিপাবলিকানদের মধ্যে দ্বিধা

অভিশংসন প্রস্তাব নিয়ে নেব্রাস্কার রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন সাংবাদিকদের বলেন, হেগসেথের অভিশংসনের পক্ষে ভোট দেবেন কি না, তা নিয়ে তিনি দ্বিধায় আছেন। কারণ, সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরখাস্ত করাসহ হেগসেথের নানা কর্মকাণ্ড নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তবে ম্যাসি সোমবার যে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন, সেটি নিয়েও তিনি পুরোপুরি স্বস্তিতে নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রিপাবলিকান পার্টি থেকে স্বতন্ত্র হওয়া কংগ্রেস সদস্য কেভিন কাইলিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। গত সপ্তাহে নির্বাচনে হেরে যাওয়া এই আইনপ্রণেতা এম এস নাউকে বলেন, ম্যাসির উত্থাপিত অভিশংসনের প্রস্তাবটি তিনি এখনো পড়েননি। তিনি বলেন, ‘প্রতিটি প্রস্তাবের ক্ষেত্রেই আমি বিষয়বস্তুর ভিত্তিতে ভোট দিই। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে প্রস্তাবটির পড়তে হবে।’

তবে অন্য কয়েকজন আইনপ্রণেতা তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন। নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক ললার পুনর্নির্বাচনে হেরে গেছেন। তিনি জানিয়েছেন, হেগসেথের অভিশংসনের বিপক্ষে ভোট দেবেন। কারণ, এই প্রস্তাবে যথাযথ কোনো প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। একজন সদস্যের উচিত নয়, এভাবে পুরো কংগ্রেসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া।

রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে

নভেম্বর ১০, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নভেম্বর ১০, ২০২৬
রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া
রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গেবারা টেস্টেও বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমন দাবি করে সেই ঘটনা সামনে নিয়ে এসেছেন উসমান খাজা।

নভেম্বর ১০, ২০২৬
ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু
ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু

নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও ফেসবুকে প্রচার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতা–কর্মী।

নভেম্বর ১০, ২০২৬
সহিংসতা রোধে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ৩৯ প্লাটুন বিজিবি মোতায়েন
সহিংসতা রোধে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ৩৯ প্লাটুন বিজিবি মোতায়েন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/shingsta-rodhe-dhaka-gajeepur-gopalgnj-oo-narayngnje-39-platun-bijibi-motayen

নভেম্বর ১০, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে : বাবুধন চাকমা
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে : বাবুধন চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

নভেম্বর ১০, ২০২৬
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর শ্যামলীতে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসটিতে আগুন লাগে।

নভেম্বর ১০, ২০২৬
যশোরে প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক  ১
যশোরে প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে জুয়েল হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কারের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
দক্ষিণ আফ্রিকা সফরে ফিল্ডিং কোচ নন মাকেতা, জানাল বিসিবি
দক্ষিণ আফ্রিকা সফরে ফিল্ডিং কোচ নন মাকেতা, জানাল বিসিবি

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং ইউনিটের দায়িত্ব সামলাবেন নতুন নিয়োগ পাওয়া সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা- সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। তবে বিষয়টি সঠিক নয় বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নভেম্বর ১০, ২০২৬
হবিগঞ্জে অপহরণের মামলায় তিনজনের ১৪ বছর কারাদণ্ড
হবিগঞ্জে অপহরণের মামলায় তিনজনের ১৪ বছর কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণ মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিচার চলাকালে আরেক আসামির মৃত্যু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই: রুবিও
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি জি-৭ জোটভুক্ত মিত্রদের বলেছেন—যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ এতটাই কার্যকরভাবে কাজ করছে যে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন নেই।

নভেম্বর ১০, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই এলাকাবাসীর ধাওয়া, পুলিশে সোপর্দ ৩
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই এলাকাবাসীর ধাওয়া, পুলিশে সোপর্দ ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নভেম্বর ১০, ২০২৬
খুলনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
খুলনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।

নভেম্বর ১০, ২০২৬