হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হবিগঞ্জে জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়।

প্যানেল চেয়ারম্যানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

এ ঘটনায় ওই নেতাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই।

প্যানেল চেয়ারম্যানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সৌদি সিভিল ডিফেন্স শহরের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে আগাম স...

রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
আইইবি নির্বাচন ঘিরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’

আসন্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আইইবি নির্বাচন ঘিরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’
দেশের প্রতিনিধি হয়ে কপ সম্মেলনে যাচ্ছেন রিফাত

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে যাচ্ছেন শরীয়তপুরের তরুণ সমাজ ও পরিবেশকর্মী শামসুল আলম রিফাত।

দেশের প্রতিনিধি হয়ে কপ সম্মেলনে যাচ্ছেন রিফাত
চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠান ঘিরে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত
ছাত্রদলে অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বয়কট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরে থাকা সব নেতারা।

ছাত্রদলে অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বয়কট

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

চার মহাদেশে চার নির্বাচন যে বার্তা দিচ্ছে
চার মহাদেশে চার নির্বাচন যে বার্তা দিচ্ছে

চার দেশের জাতীয় নির্বাচনের ফলাফল ভূরাজনীতির নতুন যুগে বিশ্ব জনমত গঠনে বড় ধরনের প্রভাব ফেলবে।

নভেম্বর ৮, ২০২৬
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন

আশার কথা হলো, শিশুদের টাইপ–১ ডায়াবেটিস অতটা প্রতিরোধযোগ্য না হলেও শিশু-কিশোরদের টাইপ-২ ডায়াবেটিস ঠেকানো সম্ভব।

নভেম্বর ৮, ২০২৬
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরহামের মা, খালা ও তিন বছর বয়সী বোন।

শিশুটির চাচা ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, অসুস্থ আরহামকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন মা ফাহমিদা ইয়াসমিন (২৩)। ইজিবাইকে মায়ের কোলে ছিল শিশুটি। সঙ্গে ছিলেন বড় বোন ও তিন বছর বয়সী মেয়ে; কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের।

নিহত আরহামের মা ফাহমিদা ইয়াসমিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিনের স্ত্রী। আহত অন্যরা হলেন ফাহমিদার বড় বোন উর্মি আকতার (৩৪), মেয়ে আরিশা জান্নাত (৩) এবং ইজিবাইকচালক জাফর আলম (৫৫)। জাফর আলম একই ইউনিয়নের মহাজন পাড়ার বাসিন্দা।

আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, শিশু আরহাম ঠান্ডাজনিত রোগে ভুগছিল। আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে তাকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মা ফাহমিদা। সেখানে চিকিৎসক দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি তিন টুকরা হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় আরহাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্যরাও গুরুতর আহত হন।

আহত চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, হারবাং স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পিকআপ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের অংশগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
রোজায় ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ঋণপত্রের মার্জিন কমাল সরকার, পণ্যগুলো কী
রোজায় ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ঋণপত্রের মার্জিন কমাল সরকার, পণ্যগুলো কী

আসন্ন রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ এবং বাজারমূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবৃদ্ধি ঠেকানো গেলে ভোক্তারা অপেক্ষাকৃত সহনীয় দামে এসব পণ্য পাবেন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

পণ্যগুলো কী

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যে ১০টি পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চাল, গম, আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এলসি মার্জিন কী এবং এর প্রভাব

সহজ কথায় বলা যায়, এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আমদানিকারককে ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা সিকিউরিটি জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়। এটি সাধারণত মোট এলসি মূল্যের একটি নির্দিষ্ট শতকরা হার হয়ে থাকে। যেমন মার্জিন ১০০ শতাংশ হলে আমদানির সমপরিমাণ অর্থই নগদ জমা দিয়ে এলসি খুলতে হয়। মার্জিন ন্যূনতম বা শিথিল হলে খুব অল্প পুঁজি বা ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে কম নগদ জমার মাধ্যমেই এলসি খোলা সম্ভব হয়।

এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন কম থাকলে ব্যবসায়ীদের নিজস্ব মূলধনের ওপর বাড়তি চাপ পড়ে না। এর ফলে ছোট ও মাঝারি আমদানিকারকসহ অনেকেই সহজে বেশি পরিমাণে পণ্য আমদানির সুযোগ পান, যা বাজারে পণ্যের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

অপর দিকে নগদ মার্জিন ১০০ শতাংশ বা উচ্চহারে নির্ধারিত থাকলে ব্যবসায়ীদের বড় অঙ্কের নগদ অর্থ ব্যাংকে আটকে যায়। এতে আমদানিকারকদের ঋণপত্র খোলার সক্ষমতা কমে যায়, যার ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে কৃত্রিম সংকট এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

রমজানে চাহিদা বাড়ে কেন

প্রতিবছর পবিত্র রমজান মাসে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। রমজানে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। ইফতার ও সাহ্‌রিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফলের শরবত, মিষ্টিসহ ভারী খাবারের আয়োজন বাড়ে। ফলে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও মসলার ব্যবহার বেড়ে যায়।

এই মাসে পরিবার ও করপোরেট পর্যায়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করা হয়, যা পাইকারি ও খুচরা বাজারে অতিরিক্ত চাহিদার চাপ তৈরি করে। রমজানের শুরুতেই একসঙ্গে কিছুটা বেশি পরিমাণে পণ্য কিনে ঘরে রাখার একটি সাধারণ প্রবণতা ভোক্তাদের মধ্যে দেখা যায়, যা বাজারে সাময়িকভাবে অতিরিক্ত চাহিদার সৃষ্টি করে।

নভেম্বর ৮, ২০২৬
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেন
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেন

উপকূলের পরিবেশ উদ্ধারকাজকে কঠিন করে তুলেছিল। নিউজিল্যান্ডের নর্থ দ্বীপের দক্ষিণ উপকূল কুক প্রণালির প্রবল ঢেউয়ের মুখে পড়ে। এখানকার সৈকতে রয়েছে আলগা নুড়ি ও ধারালো পাথর।

নভেম্বর ৮, ২০২৬
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। অস্ত্রধারী ওই যুবক প্রতিপক্ষের লোক বলেও দাবি করছে উভয় পক্ষ।

গতকাল শনিবার বিকেল সোয়া চারটার দিকে পৃথক কর্মসূচি থেকে কসবা উপজেলা সদরের বিজনা সেতু এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন।

সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হলুদ শার্ট ও কালো হেলমেটধারী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া দিতে দেখা যায়। তাঁর আশপাশের লোকজনের হাতে ছিল লাঠিসোঁটা। প্রতিপক্ষের লোকজনের হাতেও লাঠিসোঁটা দেখা যায়।

শনিবারের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আজ রোববার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির নেতৃত্ব দুই ভাগে বিভক্ত। দুই পক্ষই পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। একটি পক্ষ সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমানের অনুসারী। এই পক্ষে আছেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, কসবা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলীসহ অনেকে।

অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। তাঁর সঙ্গে রয়েছেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক শরিফুল হকসহ তাঁদের অনুসারীরা। গত জাতীয় সংসদ নির্বাচনে কবির আহমেদ ভূঁইয়া প্রথমে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। পরে মুশফিকুর রহমানকে দলীয় প্রার্থী করে বিএনপি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির নেতা কবির আহমেদের অনুসারীরা শনিবার বিকেলে শোভাযাত্রার আয়োজন করেন। অপর দিকে গত বুধবারের একটি ঘটনার প্রতিবাদে সমাবেশের ডাক দেন সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। কবির আহমেদের অনুসারীদের শোভাযাত্রা-পূর্ব আলোচনা সভার সময় সংসদ সদস্যের অনুসারীরা কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় কয়েকজনের হাতে ছিল রামদা ও ছুরি

পরস্পরকে দোষারোপ

জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস ও কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের দাবি, সংঘর্ষের সময় কদমতলী এলাকায় কবির আহমেদের অনুসারীরা অবস্থান করছিলেন। পিস্তল প্রদর্শনকারী ওই যুবক উপজেলার কুটি গ্রামের লালন রাব্বি। তিনি কসবা উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক ওরফে ইমুর ছোট ভাই। এ ছাড়া সংঘর্ষে কসবা কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদশা জুয়েলের ছোট ভাই মো. ফাহাদও অস্ত্র প্রদর্শন করেছেন বলে দাবি করেন তিনি।

কবির আহমেদের অনুসারী কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পর্যায়ে আজ রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থানীয় সংসদ সদস্য আমাদের কিছুই জানাননি। তাই এক দিন এগিয়ে এনে শনিবার আমার অনুষ্ঠান করতে চেয়েছিলাম। সংসদ সদস্যের অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছেন। সংসদ সদস্য সব করাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা দলীয় কিছু করলেই হামলা চালানো হয়। পৌর এলাকায় কিছু্ই করতে পারি না। রাজু, মেহেদী, শাহিনুর ও সাদ্দাম সংসদ সদস্যের অনুসারী। তারা গতকাল (শনিবার) বোমা হামলাসহ গুলি করেছে।’

শনিবার সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা দিতে আসেনি বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। আজ রোববার বেলা পৌনে একটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সংঘর্ষে যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, তাদের শনাক্তকরণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

কদমতলী এলাকার সংঘর্ষের একটি ভিডিওতে মাথায় কালো হেলমেট ও গায়ে হলুদ শার্ট পরা একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার বিষয়টি নজরে আনলে ওসি বলেন, ‘ভিডিও আমি পাইনি। তবে বিষয়টি শুনেছি। আমরাও তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বিকেলে টিঅ্যান্ডটি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। অন্যদিকে জেলা বিএনপির নেতা কবির আহমেদের অনুসারীরা উপজেলার বিনাউটি ও তিন লাখ পীর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেন।

একজনের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা হাতে কয়েকজন

নভেম্বর ৮, ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরে ৬ পদে ২৭ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদের গ্রেড ১৩ থেকে ২০তম। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরে নিয়োগে আবেদন শুরু ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন

পদ ও পদসংখ্যা—
ব্যক্তিগত সহকারী: ৫টি
প্রধান সহকারী: ২টি
উচ্চমান সহকারী: ৬টি
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৮টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩টি
অফিস সহায়ক: ৩টি
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিস্তারিত জানতে এখানে দেখুন কর-অঞ্চল-দিনাজপুর-এর-জনবল/।

সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০

নভেম্বর ৮, ২০২৬
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
জামালপুরে মাস্কে মুখ ঢেকে আ.লীগের নেতাকর্মীদের মিছিল
জামালপুরে মাস্কে মুখ ঢেকে আ.লীগের নেতাকর্মীদের মিছিল

ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ নেতা-কর্মীর মুখে মাস্ক ছিল।

নভেম্বর ৮, ২০২৬
কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

রবিবার (৮ নভেম্বর) একটি রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নভেম্বর ৮, ২০২৬
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দুইবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দুইবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

রোববার (৮ নভেম্বর) টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল পাকিস্তান।

নভেম্বর ৮, ২০২৬
আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকতে চাই: আরশাদ আদনান
আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকতে চাই: আরশাদ আদনান

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন প্রযোজক আরশাদ আদনান।

নভেম্বর ৮, ২০২৬
মেহেরপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
মেহেরপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুরের বারাদীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক-কর্মচারীরা।

নভেম্বর ৮, ২০২৬
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

নভেম্বর ৮, ২০২৬
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন: ডিআইজি
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন: ডিআইজি

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, “সাভার ও আশুলিয়া এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে ও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন। গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিআইজি।”

নভেম্বর ৮, ২০২৬
টিকিটে ৫০ শতাংশ ছাড়, তবুও ফাঁকা গ্যালারি
টিকিটে ৫০ শতাংশ ছাড়, তবুও ফাঁকা গ্যালারি

লম্বা বিরতির পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট ঘিরে শুরুতে ছিল নানা প্রত্যাশা, ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরির সম্ভাবনাও। কিন্তু মাঠের বাইরের আয়োজন নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে।

নভেম্বর ৮, ২০২৬