বাবার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন চিত্রনায়িকা মেঘলা মুক্তা
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মেঘলা মুক্তার বাবা বেশ অসুস্থ। এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বয়স মাত্র ২০ মাস, এরই মধ্যে দলটির একটা অদ্ভূত পরিচিতি তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারা দেশে নিষিদ্ধ দলের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
একদৃষ্টিতে সামনে চেয়ে আছেন লুই ফিগো আর রুই কস্তা। দৃষ্টিতে ঠিকরে বেরোচ্ছে অবিশ্বাস, সঙ্গে কিছুটা বিরক্তিও। পর্তুগালের হয়ে অ্যালকুশেতার ট্রেনিং গ্রাউন্ডে ক্যাম্প করার অভিজ্ঞতা আজকের নয়, তাই বলে কখনও...
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

ভারতের অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ ও তাঁর স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সন্তানদের দায়িত্ব দুজন মিলে পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার গভীর রাতে জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা। বিবৃতিতে বলা হয়, তাঁদের বৈবাহিক সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সুখ ও কল্যাণই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, ‘একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আন্না কোনিডেলা ও পবন কল্যাণ

আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’

তাঁরা আরও বলেন, ‘আমাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও কল্যাণ সব সময় আমাদের যৌথ অগ্রাধিকার থাকবে।’

এই ব্যক্তিগত সময়ে সবার কাছে গোপনীয়তা ও সহযোগিতা চেয়েছেন তাঁরা। তবে বিচ্ছেদের কারণ কিংবা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্না কোনিডেলাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাঁদের দুই সন্তান—মেয়ে পোলেনা অঞ্জনা পাভানোভা ও ছেলে মার্ক শঙ্কর পাভানোভিচ।

এটি পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের অবসান। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এই সংসারে তাঁদের দুই সন্তান—আকিরা নন্দন ও আধ্যা। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

পবন কল্যাণ বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁই ছুঁই। ব্যাটিং করতে নামার সময় তাঁর মনে হচ্ছিল, ৩০-৪০টা রান যদি করতে পারি! করলেন ১৪৫। সেটিও ৫৩৫ মিনিট ব্যাটিং করে! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম মহাকাব্য লেখা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে। সেটিও বাংলাদেশের অভিষেক টেস্টেই। ২৬ বছর আগে এই দিনে শুরু সেই অভিষেক টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে নামা নামা বুলবুল সেঞ্চুরি করেছিলেন পরদিন। বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৬তম বার্ষিকীতে উৎপল শুভ্রর ‘সেই সব ইনিংস’ বই থেকে বুলবুলের ওই মহাকাব্যিক ইনিংস নিয়ে লেখা অধ্যায়টা তুলে দেওয়া হলো এখানে। লেখাটা পড়ার সময় বইটির প্রকাশকাল (২০০১) মনে রাখা ভালো।

শারজা স্টেডিয়ামে টিভি কমেন্টেটররা এখন কোথায় বসেন জানি না! পাঁচ বছরেরও বেশি যাওয়া হয় না ক্রিকেটের মরুদ্যানে। তবে ’৯৫-এর এপ্রিলে এশিয়া কাপের পঞ্চম আসরটির সময় তারা যেখানে বসতেন, সেটাকে বলা যেতে পারে স্টেডিয়ামের তিন তলা। তিন তলায় স্টার টিভির সেই কমেন্ট্রি বক্সে গিয়ে মাত্রই যখন বসেছি, মাঠে ঢুকতে থাকা নতুন ব্যাটসম্যানকে দেখিয়ে হার্শা ভোগলে বললেন, ‘ওর নাম বলতে হবে না, আমি ওকে চিনি। আমিনুল ইসলাম—তোমাদের সেরা ব্যাটসম্যান।’ চেনা না চেনার ব্যাপারটি ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের খেলোয়াড়েরা তখনো কমেন্টেটরদের কাছে তেমন পরিচিত হয়ে ওঠেননি। তাদের চেনাতে সাহায্য করার উদ্দেশ্যেই হার্শা ভোগলের অনুরোধে কিছুক্ষণের জন্য কমেন্ট্রি বক্সে গিয়ে বসা।

আমিনুল ইসলাম বুলবুল এরও বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে ‘অন্যতম’ শব্দটি তুলে দিয়ে শুধু সেরা বললে তখন মিনহাজুল আবেদীন নান্নুর পক্ষেই বেশি ভোট পড়ে। আমিও ব্যতিক্রমী কিছু ভাবতাম না। হার্শা ভোগলকে তাই সংশোধন করে বললাম, ‘আমাদের সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন। এখানে ভালো খেলতে পারেনিং ঠিক, কিন্তু ও-ই আমাদের সেরা।’ হার্শা ভোগলে তখনো আজকের তারকা হননি, আস্তে করে বললেন, ‘হবে হয়তো! তবে আমি যা দেখছি, তাতে সেরা মনে হয়েছে আমিনুলকেই।’

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম অভিষেকে সেঞ্চুরির পর

তখন পর্যন্ত তেমন কি-ই বা দেখেছেন? বলতে গেলে শুধু ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটিতে খেলা ৩০ রানের ইনিংসটি, তারপরও হার্শাকে সিদ্ধান্তে পৌঁছে দিতে সেটিই ছিল যথেষ্ট। শারজার পর কুয়ালালামপুর, ’৯৭ আইসিসি ট্রফির সেমিফাইনাল-ফাইনালেও স্টার টিভির কমেন্টেটর হয়ে উপস্থিত হার্শা ভোগলে। সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে বুলবুলের একটি ঝকঝকে ফিফটির পর আবার পুরোনো কথাই মনে করিয়ে দিলেন টেস্ট না খেলেও যে ধারাভাষ্যকার হওয়া যায়, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে তার একমাত্র উদাহরণ। তখন অবশ্য এ নিয়ে আর কোনো বিতর্ক নেই। ’৯৫ এশিয়া কাপের পর মাঝখানে দুবছর কেটেছে, এই সময়টায় ‘অন্যতম সেরা’ থেকে সত্যিই বাংলাদেশের ‘সেরা’ হয়ে উঠেছেন বুলবুল। হার্শা ভোগলের সঙ্গে তাই একমত তো হতেই হলো, দুবছর আগেই তা ঘোষণা করে দেওয়ায় বলতে হলো তার ক্রিকেট প্রজ্ঞার প্রশংসাসূচক কিছু কথাও।

‘আমি দলেই ঢুকতে পারি কি না, এমন একটা অনিশ্চয়তা ছিল’

শারজা-কুয়ালালামপুরের পর ঢাকা। অভিষেক টেস্ট শুরুর আগের দিন ঢাকা স্টেডিয়ামে দুদলের প্র্যাকটিস দেখতে দেখতে কলকাতার বন্ধু সাংবাদিক পার্থ রুদ্রর সঙ্গে টেস্টের ভবিষ্যৎ নিয়ে ইয়ার্কি-ফাজলামো চলছে। বাংলাদেশের কী হবে—এই ভেবে ওর কপট দুশ্চিন্তার জবাবে আমি দেশের বাইরে ভারত শেষ কবে টেস্ট জিতেছে এটি জানতে চাইছি; এর মধ্যে হঠাৎই ও সিরিয়াস, ‘আমি চাই কাল আমিনুল একটা ভালো ইনিংস খেলুক। ওর ব্যাটিং আমার খুব ভালো লাগে।’ অভিষেক টেস্টে আমিনুল ইসলামকে নিয়ে স্বপ্ন দেখাটা খুব কঠিন, কারণ অনেক দিন তার ব্যাটে রান নেই, দলে তাঁর জায়গা পাওয়াটা পর্যন্ত প্রশ্নাতীত ছিল না—এসব জানানোর পর পার্থর চোখেমুখে বুলবুলের জন্য সহমর্মিতা আর শুভকামনার যে মিলিত প্রকাশ, সেটি একটু বিস্ময়ই জাগাল। কলম্বোতে সেই ’৯৭ এশিয়া কাপ ছাড়া বুলবুলের ব্যাটিং সেভাবে দেখারই সুযোগ হয়নি ওর, সেই টুর্নামেন্টেও এমন আহামরি কিছু করেননি বুলবুল। তাহলে?

ব্যাখ্যা হতে পারে একটাই—ফর্মে থাকা বুলবুলকে কিছুক্ষণ উইকেটে দেখেই চিনে নেওয়া যায় তার জাতটা। স্টাস, ডিফেন্স, শট খেলা সব কিছু মিলিয়ে বুলবুলের ব্যাটিংয়ে এমন একটা গোছানো ব্যাপার আছে, যেটি যে কারও নজরে পড়তে বাধ্য। প্রথম দর্শনেই যা মুগ্ধ করে দিয়েছিল হার্শা ভোগলে বা পার্থ রুদ্রকে। সেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন, তাতে তাই বিস্ময়ের কিছু নেই। সত্যি কি নেই? সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার আগে ব্যাট করতে নামার সময় বুলবুলের মানসিক অবস্থাটা শুনে নিন তার মুখেই : ‘সত্যি বলতে, যখন মাঠে নামি আমার টার্গেট ছিল ৩০-৪০ রান। মনে হচ্ছিল যদি তা করতে পারি, তাহলে এযাত্রা টিকে যাব।’

অভিষেক টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলার এক ফাঁকে খালেদ মাসুদের সঙ্গে আমিনুল ইসলাম (বাঁয়ে)

উইকেট থেকে মাথা নিচু করে ফিরতে ফিরতে, ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে খেতে ৩০-৪০কেই প্রার্থিত স্কোর মনে করার মতো একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিলেন বুলবুল। চারপাশ থেকে ঘিরে ধরছে দুঃস্বপ্নের জাল, তা ছিঁড়ে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টায় কাটছে তার সময়। এমন দুঃসময় আর আসেননি তার ক্যারিয়ারে। মুখে কিছুই বলছেন না, কিন্তু অধিনায়কত্ব হারানোর যন্ত্রণা তখনো মাঝে-মধ্যেই রাতে ঘুম ভেঙে গেলে আর ঘুমোতে দেয় না তাকে। সেই ’৮৮ সাল থেকে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন বাংলাদেশ দলের। বিশ্বের সব ব্যাটসম্যানের মতো তারও খারাপ সময় এসেছে অনেকবারই, কিন্তু ‘বুলবুলকে দলে রাখা কেন’—এই জাতীয় প্রশ্ন শুনছেন প্রথমবারের মতো। ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টায় তার পা রাখা টেস্ট ক্রিকেটের অজানা-অচেনা জগতে, যখন টেস্ট অভিষেকের রোমাঞ্চের চেয়ে নিজের ক্যারিয়ার বাঁচানোর দুশ্চিন্তাই বেশি আচ্ছন্ন করে রেখেছে তাকে। ১০ নভেম্বর সকালে ঘড়ির কাঁটা যখন ১১টা ছুঁই ছুঁই, উইকেটের দিকে এগিয়ে যাওয়া বুলবুলের ব্যাটে তাই রাজ্যের ভার।

নেমেই অবশ্য একটু স্বস্তি। টেস্ট ক্রিকেটে প্রথম রানটি করতে একদমই সময় লাগল না, প্রথম বলেই রান, কিন্তু এরপর অনেকটা সময় হাবিবুল বাশার সুমনের উজ্জ্বলের পাশে বলতে গেলে অদৃশ্যই হয়ে গেলেন বুলবুল। তাতেও তার মন খারাপ হয়নি। বরং অন্যপ্রান্তে স্ট্রোকের ছটায় সুমন যখন মাঠ আলো করে তুলছেন, বুলবুল নিজেকে বারবার বলছেন, ‘এসব দেখে যেন তোমার চোখ ঝলসে না যায়। তোমারও সময় আসবে। এখন তোমার শুধু উইকেটে আঁকড়ে পড়ে থাকার সময়।’ মন্ত্রের মতো এ কথা আওড়ে যাওয়ার কারণেই ৭১ রান করে সুমন যখন আউট হলেন, দেখা গেল ৬৬ রানের পার্টনারশিপে বুলবুলের অবদান মাত্র ১১। বুলবুলের তাতে কিচ্ছু আসে যায় না, রান নয়, মনে মনে তিনি কল্পনা করছেন মিনিটের ঘরের সংখ্যাটা। রান ১১, তাতে কী, ১০০ মিনিট তো ব্যাট করা হয়ে গেছে তার! মনে পড়ছে ডেভ হোয়াটমোরের মুখ, ‘আপনি তো এমনই বলেছিলেন, তাই না!’

অভিষেক টেস্টের বাংলাদেশ দল

বারবার ২০-৩০-এর ঘরে আউট হয়ে যাওয়ার দুঃসহ যন্ত্রণা কেনিয়াতে মিনি বিশ্বকাপের সময় শ্রীলঙ্কা দলের অস্ট্রেলীয় কোচের শরণাপন্ন করেছিল বুলবুলকে। আগেই ঘনিষ্ঠতা ছিল, সমস্যার সমাধান চাইলেন তাই তার কাছেই। সামনেই অভিষেক টেস্ট, সেজন্য হোয়াটমোরের উপদেশ ছিল একটাই, ‘রান-টান দেখার প্রয়োজন নেই। এত ঘণ্টা ব্যাট করতে হবে, এমন ভাবনাও সরিয়ে দাও মাথা থেকে। তুমি বরং ২০ মিনিট করে ভাগ করে নাও তোমার সময়। ২০ মিনিট ব্যাট করার পর আবার নতুন করে শুরু করো পরের ২০ মিনিট।’ উইকেটে এই ২০ মিনিটের মন্ত্রই জপ করে গেছেন বুলবুল। তাই বলে প্রথম দিন ১১টা বাজার মিনিট কয়েক আগে ব্যাট করতে নেমে পরদিন দুপুর ২টা ৫ বাজার আগে আউটই হবেন না—বুলবুল কেন, কারো দূরতম কল্পনাই নাগাল পায়নি এত বড় স্বপ্নের। হোয়াটমোরও নিশ্চয়ই এতটা আশা করেননি।

অভিষেক টেস্টে সেঞ্চুরিই বিরাট এক কীর্তি, রেকর্ডবুকে এটির জন্যই বরাদ্দ ভিন্ন একটি পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদেও আলাদা করা আছে ছোট্ট একটু জায়গা, বাংলাদেশের অভিষেক টেস্টের আগে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান আর জিম্বাবুয়ের ডেভিড হটন ছাড়া আর কেউ ছিলেন না সেখানে। টেস্ট ক্রিকেটে নিজের অভিষেকের সঙ্গে দেশের অভিষেকও মিলে গিয়েছিল যাদের, তাদের মধ্যে শুধু এই দুজনেরই ছিল সেঞ্চুরির স্মরণীয় কীর্তি। তাদের পাশে গিয়ে বসলেন আমাদের বুলবুল। ক্রিকেটে নিজেকে অনন্য করে রাখার মতো রেকর্ডের অভাব নেই, কিন্তু তার মধ্যেও এই কীর্তিটি একটু অন্যরকম। সবাই এই সুযোগ পায় না এবং সে সুযোগও আসে একবারই। আগামী দিনগুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে যেমন রচিত হবে আরও অনেক নতুন নতুন কীর্তিগাথা, কিন্তু দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির সুযোগ তো আর কারো নেই! এ অমরত্ব নিশ্চিত করে দেওয়া এক কীর্তি।

অভিষেক টেস্টে সেঞ্চুরির পর আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম বুলবুল সেই কীর্তি গড়লেন ব্যাট করতে নামার প্রায় ২৪ ঘণ্টা পর, ১১ নভেম্বর সকাল ১১টা ৪ মিনিটে। ভারতের বাঁহাতি স্পিনার মুরালি কার্তিকের বল সুইপ করে স্কোয়ার লেগে পাঠিয়েই এক দৌড়ে ঢুকে পড়লেন ইতিহাসে। কেন যেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তখন খুব বেশি মানুষ নেই। কিন্তু যার যার মতো করে ওই স্মরণীয় কীর্তি কি উদযাপন করেননি বাংলাদেশের মানুষ? ঘরে ঘরে টেলিভিশনের সামনে যারা বসে ছিলেন, তারা যেমন ফেটে পড়লেন উল্লাসে; তেমনি কানে রেডিও লাগিয়ে রাস্তায় বেরোনো পথচারী, অফিস-আদালতে ‘বুলবুলের কী হলো’ ভেবে কাজে মন বসাতে না পারা বড়কর্তা থেকে সাধারণ কর্মচারী সবাই ওই মুহূর্তে জাগতিক সব দুঃখ-কষ্টের ঊর্ধ্বে উঠে গিয়ে স্নাত হলেন অনির্বচনীয় এক অনুভূতিতে। এটি শুধুই একটি সেঞ্চুরি নয়, এ জাতীয় গৌরবের এক উপলক্ষ, বুলবুল যেন পুরো বাংলাদেশের হয়ে বিশ্বকে জানিয়ে দিচ্ছেন, ‘দেখো, আমরাও পারি।’

তা জানাচ্ছেন ঠিকই। কিন্তু এটাও সত্য, মাথা থেকে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরা বুলবুল দর্শকদের অভিনন্দনে ভেসে যেতে যেতে নিজেই নিজেকে জিজ্ঞেস করছেন—‘এসব কি সত্যি? সত্যিই কি আমি অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ফেলেছি?’

বিস্ময়ের আসল উপাদান লুকিয়ে অন্যখানে। বুলবুলের ১০০ রানের পাশে বল আর সময়ের হিসেবে। সেঞ্চুরি করতে খেলেছেন ২৮২ বল, ব্যাট করেছেন ৬ ঘণ্টা ২৯ মিনিট! এই বল আর সময়ের হিসাবটা দেখেই ইয়ান চ্যাপেল-রবি শাস্ত্রীর মতো বিদগ্ধজনের বিস্ময়, ‘মনে হচ্ছে ছেলেটা ৫০তম টেস্ট খেলছে!’ জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে এরচেয়ে বড় কমপ্লিমেন্ট পেয়েছেন খুব কম ব্যাটসম্যানই।

আমিনুল ইসলাম বুলবুলকে চিনতে হলে এই লেখাটা পড়তে হবে

তবে অপ্রত্যাশিত কিছু পেয়ে যাওয়ার নয়, এটি ছিল আসলে প্রত্যাশিত স্বপ্নপূরণেরই এক দিন। ১১ নভেম্বর বুলবুলের সেঞ্চুরির স্বপ্ন চোখে নিয়েই ঘুম ভেঙেছিল বাংলাদেশের। ৩০টি রানের প্রার্থনায় রত তখন পুরো দেশ। খুব বেশি অপেক্ষায় থাকতে হলো না এজন্য। সবাই বিস্মিত হয়ে দেখল, সকালে আবার ইনিংস শুরু করতে নামা ব্যাটসম্যানটির সঙ্গে আগের দিনের বুলবুলের কোনো মিল নেই। তিনি কতটা ভালো—এটা বুঝতে না পারা বরাবরই বুলবুলের বড় সমস্যা, খুব সহজেই নাড়া খেয়ে যায় তার আত্মবিশ্বাস। একের পর এক ব্যর্থতায় অভিষেক টেস্টের আগে তাতে দেখা দিয়েছিল বড় বড় সব ফাটল। কিন্তু আগের দিনের ৭০ রান সেসাবের আর অস্তিত্ব রাখেনি, ফিরিয়ে দিয়েছে তার নিজের সামর্থ্যের ওপর আস্থা—উইকেটের দিকে তার হেঁটে যাওয়ার ভঙ্গিটি তারস্বরে ঘোষণা করছিল এই পরিবর্তন। ঘোষণা করতে শুরু করেছিল আগের দিনই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বাঁহাতি স্পিনার সুনীল যোশিকে এক্সট্রা কভারের ওপর দিয়ে যে বাউন্ডারি মেরে ফিফটিতে পা রাখা, সেটি ছিল সবচেয়ে বড় ঘোষণা। এক সময় বুলবুলের ২০-২৫ রানের ইনিংসেও এ রকম দুটো শট থাকত, প্যাডল সুইপের মতো এই শটটিও ছিল তার ট্রেডমার্ক। সেঞ্চুরির পর, রাতে তার হোটেল রুমে অভিনন্দন জানাতে এসে গর্ডন গ্রিনিজও এই শটটির কথাই বললেন আলাদা করে, ‘ওই শটটিই বুঝিয়ে দিয়েছে তুমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছ।’ ঘটনাচক্রে বুলবুলের রুমে তখন আমিও উপস্থিত। ‘এটি তো বুলবুলের পেট শট’ বলার পর গ্রিনিজ যে জবাবটা দিলেন, সেটাই চমৎকারভাবে বুঝিয়ে দিল মারোর দুঃসময়টাকে, ‘পেট শট! গত বছর দেড়েক ও এই শট খেলেছে কি না সন্দেহ!’

যোশির বলে ওই শট না হাফ সেঞ্চুরিতে পৌঁছে যাওয়া—কোনটি বুলবুলকে বেশি আস্থাবান করে তুলেছে, কে জানে! তবে এরপর থেকেই আসলে ফিরে আসতে থাকেন পুরনো বুলবুল। ফিফটি পেতে লেগেছিল ১৭৯ বল, বাউন্ডারি ৫টি। ইতিহাস গড়ার সম্ভাবনার অনিবার্য অনুষঙ্গ নার্ভাসনেস বেশ কিছুক্ষণের জন্য সঙ্গী হয়ে থাকার পরও দ্বিতীয় ফিফটির জন্য খেলতে হয়েছে ৭৬ বল কম, বাউন্ডারিও মেরেছেন ৩টি বেশি। তবে ১৩টি বাউন্ডারি নয়, বরং ২৩টি ডট বলকেই অনেক বড় কৃতিত্বের পরিচায়ক বলে মানবেন অনেকে, মানেন বুলবুল নিজেও। ১৩টি চার, ৩০টি সিঙ্গেল, ৬টি ডাবল, ২টি তিন—১০০ রানের্রেক-আপটা আদর্শ এক টেস্ট ইনিংসের উদাহরণ।

অভিষেক টেস্টে সেঞ্চুরির পথে আমিনুল ইসলাম

সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাব দিতে অনেকক্ষণই ব্যাট তুলে রাখতে হয়েছিল, বুলবুলকে আবার তা তুলতে হলো লাঞ্চের সময়। ১০৬ রানে অপরাজিত থেকে ফিরছেন নায়ক। বুলবুল সেঞ্চুরি করেছেন, সকালের সেশনে একটি উইকেটেও পড়েনি, স্কোর ৬ উইকেটে ৩০২—বাংলাদেশের ক্রিকেটে এমন মধুর লাঞ্চ অন্তত আগামী কিছুদিন যে খুব বেশি আসবে না, সেটি অনুমান করতে এমন কোনো ক্রিকেটবোদ্ধা হতে হয় না।

স্পিনটা তিনি বরাবরই খুব ভালো খেলেন, লাঞ্চের পর খেলা শুরু হতেই ক্রিকেট বিশ্বকে তা জানিয়ে দেওয়াটা কর্তব্য বলে মনে হলো বুলবুলের। শেষ পর্যন্ত সুনীল যোশি এই টেস্টের ‘হিরো’ হয়ে গেছেন সত্যি, কিন্তু বুলবুলের কল্যাণে ওই সময়টায় ‘খুব সহজে আর ভারতের পক্ষে টেস্ট খেলা হচ্ছে না’—দেখতে শুরু করেছিলেন এমন দুঃস্বপ্ন। সেঞ্চুরির পর বুলবুলের ব্যাট থেকে যে ৪টি বাউন্ডারি, তার সবগুলোর যন্ত্রণা ই সইতে হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

ব্যানারম্যান-হটনের পাশে বসার পর তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগটাও হাতছানি দিয়ে ডাকছিল বুলবুলকে। হটকে ঠিকই পেছনে ফেললেন, কিন্তু সেই ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে চার্লস ব্যানারম্যান নামের এক অস্ট্রেলীয় ভদ্রলোকের গড়ে রাখা কীর্তিটা আর ছাড়িয়ে যেতে পারলেন না। আঙুলে চোট পেয়ে অবসর নিতে বাধ্য হওয়ার আগেই ব্যানারম্যানের করা হয়ে গিয়েছিল ১৬৫ রান, তখন ভাবা যায়নি দলীয় ইনিংসে সর্বোচ্চ অবদানের (৬৭.৩৮%) রেকর্ডটির একরকম চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে তাঁর। ১২৩ বছরে ভাঙেনি এই রেকর্ড, কোনোদিন ভাঙবে—সেই সম্ভাবনা নিয়ে কথাবার্তাও বন্ধ হয়ে গেছে আজ অনেকদিন। বুলবুলও তা ভেঙে ফেলার সম্ভাবনা জাগাননি, তবে তিনি ভাঙতে পারতেন ব্যানারম্যানের অন্য রেকর্ডটি। কিন্তু দেশের অভিষেক টেস্টে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিতে হাওয়ার ঝাপটা দিয়েই থেমে গেলেন বুলবুল। যখন দেড় শ রানের আরেকটি মাইলফলকে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সবার, তখনই মৃত্যুর ওপারের রহস্যময় জগতে অনেকক্ষণ চেপে রাখা একটি শ্বাস ছেড়ে নিশ্চিত হয়ে গেলেন ব্যানারম্যান। ব্যাট করতে নামার ১২৯ ওভার পর পর্দা নেমে এল ৫৩৫ মিনিট ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঝখানে মঞ্চস্থ এক মহাকাব্যের। আলতো অন ড্রাইভের ভঙ্গিতে অজিত আগারকারের বলটি মিড অনে শ্রীনাথের হাতে তুলে দিলেন বুলবুল।

প্রায় ৯ ঘণ্টা ব্যাটিংয়ের ক্লান্তিকেই তখন মনে হচ্ছিল আসল ''ভিলেন''। পরে বুলবুল জানান, ক্লান্ত তিনি ছিলেন সত্যি, তবে আউট হওয়ার মূল কারণ সেটি নয়; সর্বনাশাটা করেছে আগারকারের স্লোয়ার বল। ১৭ ওভার শেষে যখন ব্যাট করতে নেমেছিলেন, স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ৪৪। আর করতালিমুখরিত স্টেডিয়ামও যখন ওভাবে আউট হওয়ায় বুলবুলের মন খারাপ ভাবটা কাটাতে পারছে না, ইনিংসের তখন ১৪৭তম ওভার, স্কোরবোর্ডে রানের ঘরে ৩৮৫। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে, আমিনুল ইসলাম বুলবুলের নামের পাশে তখন ১৪৫ রান।

১৪৫ রান, ৩৮০ বল, ৫৩৫ মিনিট, ১৭টি চার—বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম মহাকাব্যের লেখা হয়ে আছে এই পরিসংখ্যানে।

‘৬. বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে, বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন।’
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। পরে তাঁরা এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন কার্যালয়টিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টা করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের কারও মাথায় হেলমেট, কেউ মুখোশ পরে আছেন। সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন তাঁরা।
মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এবার হামে চারজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির দেওয়া মৃত্যুর হিসাব আর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাওয়া মৃত্যুর হিসাবে গরমিল রয়েছে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/toilakt-klagache-oothar-ceshta-panite-baliszuddh-uttsbe-matl-gram

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।
উপদেষ্টা বলেন, “নাশকতার সঙ্গে জড়িতদের অনেককে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করা হয়েছে।
ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত ১২০ জন সংসদ সদস্য।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকার সাভার ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পৃথক দুটি স্থানে সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাতে দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফ্রান্সের বিভিন্ন সুপারশপে ফ্রিজ ও হিমায়িত খাদ্য সংরক্ষনের যন্ত্রে চালানো সাইবার হামলার জন্য সরাসরি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) দায়ী করেছে ফরাসি সরকার।
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। ব্যক্তিগত জীবনে একাধিকবার সংসার পেতেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।