রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, বিকল্প পথে বের হলেন মন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আমিনুল ইসলামের মতে, মানবতাবিরোধী অপরাধ এ ধরনের অপরাধের অন্তর্ভুক্ত। ফলে বিধান দুটি একসঙ্গে বিবেচনা করলেও শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকে না।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একটি প্রাইভেটকারের কাচ ভেঙে গুরুতর আহত হয়েছেন চালক।
খুলনার ডাকবাংলায় দেশের রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস।
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
বিকেন্দ্রীকরণের প্রশ্নে তিনটি পরস্পর-সম্পর্কিত বাধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/tungoiparay-puliser-garite-hamla-agun

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোটা বাড়িয়ে দিয়েছে।

প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে

কে কোথায় ধরা পড়ে কে জানে!

প্রেমে পড়ার জন্য বয়স লাগে না। পেশা লাগে না। এমনকি বুদ্ধিও লাগে না। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, ব্যবসায়ী—কেউই প্রেমের ফাঁদ থেকে নিরাপদ নন। কেউ প্রেমিকার জন্য চাঁদ এনে দিতে চান। কেউ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেন। কেউ আবার প্রেমিকার পেছনে গোয়েন্দা লাগান!

সম্প্রতি প্রেমের এই চিরন্তন ফাঁদে প্রযুক্তির নতুন এক অধ্যায়ের খবর পাওয়া গেল। আলোচনায় উঠে এসেছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর একটির শীর্ষে তাঁর অবস্থান। তাঁকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক আছে। কিন্তু খবরটি পড়তে গিয়ে আমার মনে হলো, প্রেমের বাজারে এবার নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তারও প্রতিদ্বন্দ্বী!

ব্যাপারটা একটু ভেবে দেখুন। এনভিডিয়া এমন এক কোম্পানি, যারা পৃথিবীকে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি জোগাচ্ছে। তাদের তৈরি জিপিইউ চিপ ছাড়া আধুনিক এআইয়ের বিশাল সাম্রাজ্য কল্পনা করাই কঠিন। পৃথিবীর বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের চিপের জন্য অপেক্ষা করে। কোটি কোটি ডলারের ব্যবসা। ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য। জেনসেন হুয়াং যেন প্রযুক্তির জগতে এক মহারথী।

আমার তো মনে হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিইউ দিয়েও প্রেমের হিসাব মেলানো যাবে না। কারণ, প্রেমের কোনো নির্দিষ্ট সূত্র নেই। একই কথা একদিন ভালোবাসা, অন্য দিন বিরক্তি। একই ফুল একদিন উপহার, অন্য দিন অপচয়। একই প্রশ্ন, ‘কোথায় ছিলে?’ একদিন যত্ন। অন্য দিন সন্দেহ।

কিন্তু মজার ব্যাপার হলো, যে মানুষটির কোম্পানি যন্ত্রকে বুদ্ধিমান বানানোর কাজে ব্যস্ত, তাঁকে ঘিরেই আলোচনার কেন্দ্রে মানুষের সবচেয়ে দুর্বোধ্য বিষয়—প্রেম!

এখানেই আমার কৌতূহল। এনভিডিয়ার চিপ দিয়ে যদি প্রেমের রহস্যও বিশ্লেষণ করা যেত, তাহলে দুনিয়ার প্রেমিকদের আর চিন্তা ছিল না।

প্রেমিকা ফোন ধরছেন না কেন? মেসেজ দেখেও উত্তর দিচ্ছেন না কেন? ফেসবুকে অনলাইন থেকেও কথা বলছেন না কেন? জিপিইউ মুহূর্তে হিসাব করে জানিয়ে দিত। ‘আপনার প্রেমিকার মনোভাব বিশ্লেষণে দেখা যাচ্ছে, তিনি আপনার ওপর ৭৮ শতাংশ বিরক্ত। বাকি ২২ শতাংশ এখনো গবেষণাধীন।’

অবশ্য প্রেমের জগতে প্রযুক্তির এই অনুপ্রবেশ ভয়ংকরও হতে পারে। কারণ, প্রেমিক-প্রেমিকার মধ্যে সন্দেহের চেয়ে বড় কোনো ভাইরাস নেই। সেখানে তথ্য যত বাড়ে, শান্তি তত কমে।

এনভিডিয়া যদি সত্যিই প্রেমের জন্য বিশেষ চিপ বানায়, তার নাম হতে পারে ‘লাভ জিপিইউ’। এই চিপ প্রেমিকার কণ্ঠস্বর বিশ্লেষণ করবে। অভিমানের মাত্রা নির্ণয় করবে। কখন ফুল দিতে হবে, কখন চকলেট, আর কখন একেবারে চুপ থাকতে হবে—সব বলে দেবে।

কিন্তু একটা সমস্যা থেকেই যাবে। চিপ যদি প্রেমিকের ফোনের তথ্য বিশ্লেষণ করে উল্টো প্রেমিকার কাছে রিপোর্ট পাঠায়? যদি জানিয়ে দেয়, গত মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে প্রেমিক অনলাইনে ছিলেন, অথচ বলেছিলেন ঘুমিয়ে পড়েছেন?

তাহলে তো প্রেমের বাজারে এনভিডিয়ার শেয়ার দর বাড়লেও প্রেমিকের দরপতন নিশ্চিত!

আর গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রসঙ্গটি তো আরও ভাবনার। প্রযুক্তির এই যুগে নজরদারি আর ব্যক্তিগত গোপনীয়তার সীমারেখা ক্রমেই জটিল হচ্ছে। আগে গোয়েন্দারা দুরবিন নিয়ে মানুষের পেছনে ঘুরতেন। এখন স্মার্টফোন, ক্যামেরা, ডেটা আর অ্যালগরিদমই যথেষ্ট। মানুষের ব্যক্তিগত জীবনও যেন একেকটি বিশাল ডেটাবেজ।

কিন্তু প্রেম কি ডেটা দিয়ে মাপা যায়? ভালোবাসা কি অ্যালগরিদম বোঝে? অভিমান কি কোনো সফটওয়্যারের ভাষা মানে?

আমার তো মনে হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিইউ দিয়েও প্রেমের হিসাব মেলানো যাবে না। কারণ, প্রেমের কোনো নির্দিষ্ট সূত্র নেই। একই কথা একদিন ভালোবাসা, অন্য দিন বিরক্তি। একই ফুল একদিন উপহার, অন্য দিন অপচয়। একই প্রশ্ন, ‘কোথায় ছিলে?’ একদিন যত্ন। অন্য দিন সন্দেহ।

এআই যতই বুদ্ধিমান হোক, এই রহস্যের সমাধান করতে গিয়ে একসময় তারও প্রসেসর গরম হয়ে যাবে।

জেনসেন হুয়াংয়ের কাছে তাই আমার একটি বিনীত প্রস্তাব। এনভিডিয়া এবার এমন একটি চিপ তৈরি করুক, যা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি মানবিক বোকামিও বুঝতে পারবে। নাম হোক ‘লাভ জিপিইউ’। তবে শর্ত একটাই। চিপটি যেন প্রেমিক-প্রেমিকা দুজনের সম্মতিতেই কাজ করে। নইলে প্রেমের বদলে আদালতের বারান্দায় দৌড়াতে হবে।

শেষ কথা হলো, এনভিডিয়া পৃথিবীকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিতে পারে। চিপ দিতে পারে। প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু মানুষের হৃদয়ের ভেতর যে সন্দেহের কারখানা, তার নিয়ন্ত্রণ নেওয়া বোধ হয় এত সহজ নয়।

কারণ, প্রেমের দুনিয়ায় সবচেয়ে বড় প্রযুক্তি হলো বিশ্বাস। আর সবচেয়ে বড় বিপদ হলো সন্দেহ।

লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা!

আন্ডারওয়ার্ল্ড

স্যরি, আমরা খুশি হতে পারিনি!

আবারও স্যরি…

সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট

সবজান্তা সমীপেষু

আজব দেশে মীনা

পাতি-নেতাদের নামতা

একটি প্রকল্পের আত্মকাহিনি

মুখোশ পরা দুই ব্যক্তি তালা লাগিয়ে দিচ্ছেন। তালা লাগানোর দৃশ্যের ভিডিও ধারণ করছেন আরেকজন। ভিডিওতে বন সংরক্ষকের কার্যালয়ে একটি পোস্টার লাগাতেও দেখা যায় ওই ব্যক্তিদের।

উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন ভাতা প্রাপ্য হবেন।

দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনা ঘটে।

চাকরি ফিরে পেতে রিট

শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতি–সংক্রান্ত দুদকের আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’ তবে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা নিয়ে ও চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে শরীফ ২০২২ সালের ১৩ মার্চ রিট করেন। রিটের শুনানিতে এর আগে ৫৪(২) বিধির ক্ষমতাবলে দুদকের আরেকজন কর্মকর্তাকে (মো. আহসান আলী) চাকরিচ্যুতি নিয়ে রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে বলে আদালতে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট এক আদেশে ওই আপিলের (দুদকের আপিল) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৫৪ (২) ধারায় চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফের করা রিটের শুনানি মুলতবি করেন। ওই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে শরীফ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। মো. আহসান আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের সঙ্গে শরীফের করা লিভ টু আপিল একসঙ্গে শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের করা আপিল মঞ্জুর করে রায় দেন। ওই বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিল প্রয়োজনের বাড়তি বলে উল্লেখ করা হয়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করা হয়। এই পর্যবেক্ষণসহ বিধিটি প্রয়োগের ক্ষেত্রে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ বা গাইডলাইন অনুসরণ করতে বলা হয়।

জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফের করা রিট হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্ট জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেন। রায়ের অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। হাইকোর্টের রায়ের ফলে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ খোলে।

দুদকের লিভ টু আপিল প্রত্যাহার

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল (আপিল করার অনুমতি) চেয়ে আবেদন করে দুদক। দেওয়ানি এই লিভ টু আপিল প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ দেন। এ-সংক্রান্ত আদেশে বলা হয়, আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) দেওয়ানি লিভ টু আপিলটি না চালানোর জন্য নির্দেশনা পেয়েছেন বলে উল্লেখ করেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে না চালানোর (নট টু প্রসিড) কারণে লিভ টু আপিলটি খারিজ করা হলো।

রাজধানীর অনেক এলাকায় দোকানে চা খেয়ে বিল দেওয়ার সময় একটি পরিচিত দৃশ্যের মুখোমুখি হই। ক্যাশ কাউন্টারের সামনে সারি বেঁধে রাখা আছে রঙবেরঙের চার-পাঁচটি প্লাস্টিকের স্ট্যান্ড। কোনোটি গোলাপি, কোনোটি কমলা, আবার কোনোটি নীল। প্রতিটির গায়ে আঁকা সাদাকালো কিছু বর্গাকার ছক। এগুলোই কিউআর কোড। আপনার ফোনে হয়তো একটি নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ আছে, কিন্তু দোকানদারের কাছে রয়েছে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সেবার কিউআর কোড। ফলে ডিজিটাল যুগে থেকেও শেষ পর্যন্ত মানিব্যাগ হাতড়ে খুচরা টাকার খোঁজ করতে হয়।

কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত? আপনার ফোনে যে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপই থাকুক না কেন, সেটি দিয়েই কোডটি স্ক্যান করে মুহূর্তে বিল মিটিয়ে দেওয়া যেত! ঠিক এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’।

কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত?

এটি এমন একটি অভিন্ন কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কোড ব্যবহার করে লেনদেন করতে পারেন। কিন্তু কাগজে ছাপানো সাদাকালো একটি ছক কীভাবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাকে এক সুতোয় বাঁধে? এর পেছনের প্রযুক্তি বা কারিগরি কৌশলটাই বা কী?

কিউআর কোড থেকে সাবধান!

আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCo। প্রতিষ্ঠানটি শুরুতে Europay, Mastercard ও Visa-র উদ্যোগে গঠিত হয়েছিল।

বাংলা কিউআর কীভাবে কাজ করে, তা বোঝার আগে জানতে হবে—আগের সমস্যাটা কোথায় ছিল। এত দিন দেশের অনেক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ছিল একে অন্যের থেকে বিচ্ছিন্ন। কারিগরি ভাষায় এ ধরনের ব্যবস্থাকে বলা হয় ক্লোজড-লুপ সিস্টেম। অর্থাৎ, একটি প্রতিষ্ঠানের অ্যাপ সাধারণত সেই প্রতিষ্ঠানের নিজস্ব পেমেন্ট ব্যবস্থার কিউআর কোডই পড়তে পারে। অন্য প্রতিষ্ঠানের কোড স্ক্যান করলে লেনদেন করা সম্ভব হয় না। কারণ, প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের মতো করে তথ্য সাজায় এবং লেনদেনের ব্যবস্থা তৈরি করে। ফলে এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ থাকে না।

আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCo

এই সমস্যার সমাধান করতে দরকার একটি অভিন্ন ভাষা বা মানদণ্ড, যা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCo। প্রতিষ্ঠানটি শুরুতে Europay, Mastercard ও Visa-র উদ্যোগে গঠিত হয়েছিল। বর্তমানে এর সদস্য আরও কয়েকটি আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক। বাংলাদেশ ব্যাংকও EMVCo-এর মার্চেন্ট-প্রেজেন্টেড কিউআর কোড স্পেসিফিকেশন অনুসরণ করে বাংলা কিউআর তৈরি করেছে। ফলে এটি একটি ইন্টারঅপারেবল বা আন্তঃসংযোগযোগ্য ব্যবস্থা। সহজ কথায়, আগে বিচ্ছিন্ন থাকা পেমেন্ট ব্যবস্থাগুলোর মধ্যে তৈরি হয়েছে একটি অভিন্ন ডিজিটাল সেতু। তবে এই সুবিধা পাওয়া যাবে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত ও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে।

এআইয়ের যুগে ক্যাপচা কি অকেজো হয়ে যাচ্ছে

বাংলাদেশ ব্যাংকও EMVCo-এর মার্চেন্ট-প্রেজেন্টেড কিউআর কোড স্পেসিফিকেশন অনুসরণ করে বাংলা কিউআর তৈরি করেছে। ফলে এটি একটি ইন্টারঅপারেবল বা আন্তঃসংযোগযোগ্য ব্যবস্থা।

কিউআর কোড আসলে একধরনের দ্বিমাত্রিক বারকোড। ১৯৯৪ সালে জাপানের ডেনসো ওয়েভ কোম্পানির প্রকৌশলী মাসাহিরো হারা ও তাঁর সহকর্মীরা গাড়ির যন্ত্রাংশের তথ্য দ্রুত শনাক্ত ও অনুসরণ করার জন্য এটি উদ্ভাবন করেন। সাধারণ বারকোডে তথ্য সাজানো থাকে আড়াআড়ি সাদা-কালো রেখার মাধ্যমে। তাই এতে তুলনামূলক কম তথ্য রাখা যায়। কিন্তু কিউআর কোডে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই সাদাকালো ছোট ছোট বর্গাকার ঘর সাজানো থাকে। এসব ঘরের নির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে তথ্য সংরক্ষিত হয়। কম্পিউটার এই বিন্যাসকে বাইনারি সংকেতের মাধ্যমে পড়ে। কালো ও সাদা ঘরকে যথাক্রমে ১ ও ০ হিসেবে বোঝানো গেলেও বাস্তবে পুরো কোডের বিন্যাস আরও জটিল। এতে তথ্যের পাশাপাশি কোডের অবস্থান শনাক্ত করা এবং ভুল সংশোধনের ব্যবস্থাও থাকে।

বাংলা কিউআর মূলত মার্চেন্ট-প্রেজেন্টেড মোড বা এমপিএম প্রযুক্তিতে কাজ করে। অর্থাৎ, বিক্রেতা তাঁর দোকানের কিউআর কোডটি প্রদর্শন করেন, আর ক্রেতা নিজের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে সেটি স্ক্যান করেন।

কিউআর কোডে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই সাদাকালো ছোট ছোট বর্গাকার ঘর সাজানো থাকে

ফোনের ক্যামেরা যখন একটি বাংলা কিউআর স্ক্যান করে, তখন সফটওয়্যার সাদাকালো ছকের ভেতরে থাকা তথ্য পড়ে। এই তথ্যগুলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। এর নাম TLV বা ট্যাগ-লেন্থ-ভেল্যু পদ্ধতি।

ব্যাপারটা অনেকটা কুরিয়ার সার্ভিসের পার্সেলের গায়ে লেখা ঠিকানার মতো। প্রতিটি তথ্যের শুরুতে থাকে একটি ট্যাগ, যা জানায় তথ্যটি কী ধরনের। এরপর থাকে লেন্থ বা তথ্যটির দৈর্ঘ্য। সবশেষে থাকে ভ্যালু বা প্রকৃত তথ্য। অর্থাৎ, কোন তথ্যটি কোথায় শুরু হয়েছে, সেটি কতটুকু জায়গা নিয়েছে এবং তার ভেতরে কী লেখা আছে, এই তিনটি বিষয় TLV পদ্ধতিতে নির্দিষ্ট করা থাকে।

রোবট কেন ক্যাপচা শনাক্ত করতে পারে না

১৯৯৪ সালে জাপানের ডেনসো ওয়েভ কোম্পানির প্রকৌশলী মাসাহিরো হারা ও তাঁর সহকর্মীরা গাড়ির যন্ত্রাংশের তথ্য দ্রুত শনাক্ত ও অনুসরণ করার জন্য কিউআর কোড উদ্ভাবন করেন।

কিউআর কোডের ভেতরে থাকা কয়েকটি ট্যাগের কাজ জানা যাক। যেমন,

ট্যাগ ০০ (Payload Format): এটি অ্যাপকে জানায়, কিউআর কোডটি কোন তথ্যবিন্যাসের নিয়ম অনুসরণ করছে। EMVCo-এর মানদণ্ডে এর মান থাকে ‘01’।

ট্যাগ ০১ (Point of Initiation Method): এখানে ‘11’ থাকলে বোঝায়, এটি স্ট্যাটিক বা স্থির কিউআর কোড। একই কোড বারবার ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ক্রেতাকে সাধারণত নিজে টাকার পরিমাণ লিখতে হয়। আর ‘12’ থাকলে বোঝায়, এটি ডায়নামিক কিউআর কোড। প্রতিটি লেনদেনের জন্য নতুন কোড তৈরি হয়। এতে লেনদেনের টাকার পরিমাণ আগে থেকেই উল্লেখ থাকতে পারে।

ট্যাগ ২৬ থেকে ৫১ (Merchant Account Information): এই ট্যাগগুলোর মধ্যে থাকে পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচয় ও মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্য। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা গ্রহণ করা হবে, তা শনাক্ত করতে এই তথ্য কাজে লাগে।

ট্যাগ ৫৩ (Transaction Currency): এখানে মুদ্রার আন্তর্জাতিক সংখ্যাসূচক কোড থাকে। বাংলাদেশি টাকার ক্ষেত্রে এর মান ‘050’।

ট্যাগ ৫৮ (Country Code): এখানে দেশের দুই অক্ষরের কোড থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটি ‘BD’।

ট্যাগ ৫৪ (Transaction Amount): এই ট্যাগে লেনদেনের টাকার পরিমাণ থাকতে পারে। ডায়নামিক কিউআরে সাধারণত এই তথ্য আগে থেকেই দেওয়া থাকে। তবে সব কিউআরে এটি থাকা বাধ্যতামূলক নয়।

বিমানবন্দরের এক্সরে স্ক্যানার কীভাবে ব্যাগের জিনিসপত্র পরীক্ষা করে

ট্যাগ ০০ অ্যাপকে জানায়, কিউআর কোডটি কোন তথ্যবিন্যাসের নিয়ম অনুসরণ করছে। EMVCo-এর মানদণ্ডে এর মান থাকে 01।

সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো ট্যাগ ৬৩। এটি একধরনের গাণিতিক চেকসাম বা যাচাইমান। কিউআর কোডের নির্দিষ্ট তথ্যের ওপর একটি গাণিতিক হিসাব করে এই মান তৈরি করা হয়। স্ক্যান করার সময় অ্যাপও একই হিসাব করে দেখে। অর্থাৎ, পাওয়া মানটি আগেরটির সঙ্গে মেলে কি না, তা যাচাই করে দেখে। না মিললে বোঝা যায়, কোডের তথ্য কোথাও পরিবর্তিত বা বিকৃত হয়েছে। তবে CRC জালিয়াতি ঠেকানোর ব্যবস্থা নয়। কেউ নকল কিউআর কোড তৈরি করলে তার জন্যও সঠিক CRC তৈরি করতে পারে। তাই CRC মিললেই কোডটি আসল বা নিরাপদ, এমন নিশ্চয়তা পাওয়া যায় না। কিউআর কোডে আরও রয়েছে ত্রুটি সংশোধনের ব্যবস্থা। তাই কোডের কিছু অংশ ছিঁড়ে গেলে বা দাগ পড়লেও অনেক সময় সেটি স্ক্যান করা সম্ভব হয়।

ধরা যাক, আপনি মতিঝিলের একটি চায়ের দোকানে চা খেয়েছেন। দোকানদার তাঁর দোকানে একটি বাংলা কিউআর কোড ঝুলিয়ে রেখেছেন। কোডটি যে ব্যাংকের মাধ্যমে তৈরি, আপনার পেমেন্ট অ্যাপটি সেই ব্যাংকের নয়। আপনি নিজের ফোনের অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করে ২০ টাকা লিখলেন। এরপর পিন দিয়ে লেনদেন অনুমোদন করলেন। এখন আপনার ফোন থেকে শুরু হলো তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া। কয়েক মুহূর্তের মধ্যেই বিভিন্ন সার্ভার ও পেমেন্ট নেটওয়ার্কের মধ্যে বার্তা আদান-প্রদান হয়ে যায়।

চুরি ঠেকাতে পাসওয়ার্ডবিহীন অথেন্টিকেশন

ট্যাগ ৬৩ একধরনের গাণিতিক চেকসাম বা যাচাইমান। কিউআর কোডের নির্দিষ্ট তথ্যের ওপর একটি গাণিতিক হিসাব করে এই মান তৈরি করা হয়। স্ক্যান করার সময় অ্যাপও একই হিসাব করে দেখে।

প্রথমে আপনার অ্যাপ ক্যামেরায় ধরা কিউআর কোডের তথ্য পড়ে এবং CRC যাচাই করে। এরপর অ্যাপটি আপনার পেমেন্টের অনুরোধ নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানের সার্ভারে পাঠায়। এই প্রতিষ্ঠানকে বলা হয় ইস্যুয়ার। এটি আপনার পরিচয়, পিন এবং অ্যাকাউন্টের অবস্থা যাচাই করে। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কি না, সেটিও পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে লেনদেন অনুমোদনের জন্য অনুরোধটি পাঠানো হয় পরবর্তী ধাপে।

এবার আসা যাক পেমেন্ট নেটওয়ার্কের ভূমিকায়। আপনার পেমেন্ট অ্যাপ এবং দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান আলাদা হলে লেনদেনের অনুরোধটি সঠিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে একটি মধ্যবর্তী ব্যবস্থা প্রয়োজন। বাংলা কিউআর লেনদেনে এই আন্তঃসংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা NPSB। এটি অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। আপনার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা অনুরোধটি নির্ধারিত নিয়ম অনুযায়ী দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। এই প্রতিষ্ঠানকে বলা হয় অ্যাকোয়ারার।

বাংলা কিউআর লেনদেনে এই আন্তঃসংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা NPSB

দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান অনুরোধটি পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই করে এবং লেনদেনের ফলাফল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনার আর্থিক প্রতিষ্ঠানে জানিয়ে দেয়। লেনদেন অনুমোদিত হলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী দোকানদারের হিসাবে টাকা জমা হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। লেনদেন অনুমোদন এবং চূড়ান্ত নিষ্পত্তি এক বিষয় নয়। অনুমোদনের অর্থ হলো, লেনদেনটি গ্রহণ করা হয়েছে। আর নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রকৃত অর্থের হিসাব চূড়ান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর লেনদেনে মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিক অর্থ জমার ব্যবস্থাও চালু করা হয়েছে।

স্মার্টওয়াচ যে ৬ উপায়ে আপনাকে মিথ্যা বলে

আপনার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা অনুরোধটি নির্ধারিত নিয়ম অনুযায়ী দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয় NPSB। এই প্রতিষ্ঠানকে বলা হয় অ্যাকোয়ারার।

লেনদেন সফল হলে আপনার ফোনে এবং দোকানদারের ফোনে বা পেমেন্ট গ্রহণের যন্ত্রে নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যায়। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়। তবে নেটওয়ার্কের অবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভার এবং লেনদেনের ধরনের ওপর সময় নির্ভর করে। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে কোনো কার্ড ঘষতে হয় না, POS মেশিনে কার্ড প্রবেশ করাতে হয় না, কিংবা খুচরা টাকার জন্য অপেক্ষা করতে হয় না।

বাংলাদেশ যে পথে হাঁটতে শুরু করেছে, এশিয়ার বেশ কয়েকটি দেশ সেই পথে অনেকটা এগিয়ে গেছে। এসব দেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বড় উদাহরণ প্রতিবেশী দেশ ভারত। ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPI। এর মাধ্যমে একটি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট করা সম্ভব হয়।

ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPI

পরের বছর, অর্থাৎ ২০১৭ সালে NPCI, Mastercard ও Visa যৌথভাবে চালু করে BharatQR। এর মাধ্যমে বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের গ্রাহকেরা একই কিউআর কোড স্ক্যান করে লেনদেন করতে পারেন।

ভারতে UPI এখন ব্যাপক জনপ্রিয়। NPCI-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ২ হাজার ৫৪৭ কোটি লেনদেন হয়েছে। তবে মনে রাখতে হবে, এই সংখ্যা শুধু কিউআর কোড স্ক্যান করে করা লেনদেনের নয়। এর মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে হওয়া বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেন রয়েছে।

বিশ্ব বদলে দেওয়া এক জাদুর বাক্স

ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPI। এর মাধ্যমে একটি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট করা সম্ভব হয়।

ভারত ছাড়াও এশিয়ার আরও কয়েকটি দেশে চালু হয়েছে অভিন্ন কিউআর পেমেন্ট ব্যবস্থা। সিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR (Singapore Quick Response Code)। এর মাধ্যমে একটি লেবেলের মধ্যে একাধিক পেমেন্ট ব্যবস্থার কিউআর সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে দোকানদারকে প্রতিটি পেমেন্ট সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শন করতে হয় না। ক্রেতা ওই লেবেলে থাকা পেমেন্ট ব্যবস্থাগুলোর মধ্যে নিজের পছন্দেরটি ব্যবহার করতে পারেন।

একইভাবে ইন্দোনেশিয়ায় রয়েছে QRIS (Quick Response Code Indonesian Standard), মালয়েশিয়ায় DuitNowQR এবং থাইল্যান্ডে PromptPayQR। এসব ব্যবস্থার উদ্দেশ্য একই—বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবার গ্রাহকদের জন্য একটি অভিন্ন কিউআরভিত্তিক লেনদেনের সুযোগ তৈরি করা।

সিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR বা Singapore Quick Response Code

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এসব দেশ এখন নিজেদের সীমানা পেরিয়ে কিউআরভিত্তিক লেনদেনের সুযোগ তৈরি করছে। এর নাম ‘ক্রস-বর্ডার কিউআর পেমেন্ট’। তবে শুধু একই EMVCo মানদণ্ড অনুসরণ করলেই দুটি দেশের কিউআর ব্যবস্থা পরস্পরের সঙ্গে কাজ করতে পারে না। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের ব্যাংক, পেমেন্ট নেটওয়ার্ক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আলাদা প্রযুক্তিগত ও আর্থিক সংযোগ।

ব্যাটারি ফ্রিজে রাখলে কি বেশি দিন চার্জ থাকে

সিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR বা Singapore Quick Response Code। এর মাধ্যমে একটি লেবেলের মধ্যে একাধিক পেমেন্ট ব্যবস্থার কিউআর সুবিধা যুক্ত করা হয়েছে।

উদাহরণ হিসেবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কথা বলা যায়। ২০২৩ সালে দেশ দুটি তাদের DuitNow QR ও NETS QR ব্যবস্থার মধ্যে সংযোগ চালু করে। ফলে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা এক দেশের কিউআর কোড ব্যবহার করে অন্য দেশে পেমেন্ট করতে পারেন। একইভাবে থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের কিউআর পেমেন্ট সংযোগও গড়ে উঠেছে।

এ ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। একজন পর্যটক নিজের দেশের অ্যাপ দিয়ে অন্য দেশে পেমেন্ট করলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী মুদ্রার বিনিময় হার হিসাব করা হয়। ফলে পর্যটককে সব সময় নগদ বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে হয় না।

মালয়েশিয়া ও সিঙ্গাপুর ২০২৩ সালে দেশ দুটি তাদের DuitNow QR ও NETS QR ব্যবস্থার মধ্যে সংযোগ চালু করে

ভবিষ্যতে বাংলা কিউআর ব্যবস্থার সঙ্গে অন্য দেশের কিউআর পেমেন্ট নেটওয়ার্কের সংযোগ তৈরি হলে বাংলাদেশের মানুষও বিদেশে গিয়ে নিজের দেশের অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপ দিয়ে পেমেন্ট করার সুযোগ পেতে পারেন।

লেখক: সফটওয়্যার ডেভেলপার, নেক্সালাইজ

সূত্র: বাংলাদেশ ব্যাংক, EMVCo, কিউআর কোড ডটকম, ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (NPCI), ম্যাস ডটকম ও ব্যাংক নেগারা মালয়েশিয়া

অ্যাপ বন্ধ করে রাখলে কি ব্যাটারি বাঁচে

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।
দেশে স্যামসাংয়ের গবেষণাকেন্দ্রের জন্য দরকারি সামগ্রী ও নমুনা আনতে গিয়ে প্রশাসনিক জটিলতায় পড়ছে প্রতিষ্ঠানটি।
দেশের স্বর্ণবাজারের নিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি তদারকি ও স্বর্ণের দৈনিক মূল্য নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বেসরকারি ব্যবসায়ী সংগঠনের এককভাবে স্বর্ণের দাম নির্ধারণের চর্চা বন্ধের দাবি জানানো হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এনআরবিসি ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে আগুন ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।
গাজীপুরের শিল্পাঞ্চলে ফের বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।