রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
হবিগঞ্জে জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ওই নেতাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সৌদি সিভিল ডিফেন্স শহরের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে আগাম স...
আসন্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে যাচ্ছেন শরীয়তপুরের তরুণ সমাজ ও পরিবেশকর্মী শামসুল আলম রিফাত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠান ঘিরে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরে থাকা সব নেতারা।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
এ জীবনে শেখ হাসিনা কোনো দিন ফিরবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে ঢাকার উপকণ্ঠে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ মজুমদার। বিক্রেতার দেওয়া কাগজপত্র দেখে তাঁর মনে হয়েছিল, সবকিছু ঠিকঠাকই আছে। চুক্তি ও রেজিস্ট্রেশনের পরও তিনি স্বস্তিতে ছিলেন; কিন্তু কয়েক মাস পর জানতে পারেন, ফ্ল্যাটের জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। যে সম্পত্তিকে নিজের স্থায়ী ঠিকানা ভেবেছিলেন, সেটিই তখন তাঁর জন্য হয়ে ওঠে আইনি অনিশ্চয়তার কারণ।

অবসরপ্রাপ্ত চাকরিজীবী প্রবীণ মজুমদারের মতো এমন ঘটনা যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট কেনার সময় শুধু বাড়ির নকশা, অবস্থান বা দাম দেখলেই হয় না; ফ্ল্যাটটির মালিকানা, দলিলপত্র, অনুমোদন, বন্ধক, রেজিস্ট্রেশন এবং চুক্তির শর্ত—সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি।

কাগজপত্র যাচাইয়ে সতর্কতা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের মতে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাকে কোনোভাবেই তাড়াহুড়া করা উচিত নয়। বিক্রেতা ব্যক্তি হোন কিংবা আবাসন প্রতিষ্ঠান—তাঁর বা তাঁদের মালিকানার বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

ফ্ল্যাট যে জমির ওপর নির্মিত, সেই জমির মালিকানা ও সংশ্লিষ্ট দলিলপত্রও যাচাই করতে হবে। ভূমি অফিসে তল্লাশির মাধ্যমে জমির মালিকানা ও দখলসংক্রান্ত তথ্য জানা যেতে পারে। পাশাপাশি ফ্ল্যাটের জমির দলিল সঠিক কি না, বিক্রেতা বা আবাসন প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা আছে কি না, এবং সম্পত্তিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে কি না, সেসব তথ্যও জানতে হবে। শুধু বিক্রেতার দেওয়া কাগজপত্র দেখেই সিদ্ধান্ত না নিয়ে সেগুলো একজন আইনজীবীর মাধ্যমে যাচাই করে নেওয়া নিরাপদ। কাগজে থাকা তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডের মিল আছে কি না, সেটিও দেখা প্রয়োজন।

আবাসন প্রতিষ্ঠানের অনুমোদন

কোনো আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কিনলে প্রতিষ্ঠানটির বৈধতা এবং সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদন আছে কি না, তা যাচাই করা জরুরি। প্রকল্পের অনুমোদিত নকশা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন রয়েছে কি না, সেটিও নিশ্চিত হতে হবে। রাজউক-অধিভুক্ত এলাকায় হলে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তবে নির্মিত ভবনের মিল রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হলে পরবর্তী সময়ে ফ্ল্যাটের মালিককে নানা ধরনের জটিলতায় পড়তে হতে পারে। এ ছাড়া যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনছেন, তাদের পূর্ববর্তী প্রকল্প, সুনাম এবং গ্রাহকদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ইতিহাস সম্পর্কেও খোঁজ নেওয়া যেতে পারে।

চুক্তিতে কী থাকবে

ফ্ল্যাট কেনার সময় চুক্তিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফ্ল্যাটের দাম ও আয়তন উল্লেখ করলেই চুক্তি সম্পূর্ণ হয় না। ফ্ল্যাটের অবস্থান, আয়তন, নির্মাণে ব্যবহৃত উপকরণ, অনুমোদিত নকশা, হস্তান্তরের সময়সীমা, পার্কিং, ইউটিলিটি সুবিধা এবং অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। ক্রেতা যদি কোনো উন্নত মানের সরঞ্জাম বা অতিরিক্ত সুবিধা চান, সেটিও দুই পক্ষের সম্মতির ভিত্তিতে লিখিতভাবে চুক্তিতে উল্লেখ করা ভালো।

আইনজীবী তানজিম আল ইসলাম প্রথম আলোকে বলেন, ফ্ল্যাট কেনার উদ্যোগ নেওয়ার সময়ই আইনি সহায়তা নিয়ে চুক্তি করা ভালো। চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে ক্রেতাকে সতর্ক থাকতে হবে। কারণ, একবার চুক্তি হয়ে গেলে, পরে সেখান থেকে বের হওয়া অনেক সময় জটিল হয়ে পড়ে।

রেজিস্ট্রেশনের আগে যা দেখবেন

রেজিস্ট্রেশনের আগে ফ্ল্যাটের সব তথ্য আরেকবার যাচাই করে নেওয়া উচিত। বিক্রেতার পরিচয়, মালিকানার কাগজপত্র, ফ্ল্যাটের আয়তন, অবস্থান, সংশ্লিষ্ট জমির দাগ ও খতিয়ান এবং অন্যান্য তথ্য দলিলে সঠিকভাবে উল্লেখ আছে কি না, তা মিলিয়ে দেখতে হবে। ফ্ল্যাটটি আগে অন্য কারও কাছে বিক্রি করা হয়েছে কি না, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক আছে কি না, কিংবা কোনো মামলা বা বিরোধ রয়েছে কি না, সেসব বিষয়ও যাচাই করা প্রয়োজন। এ ক্ষেত্রে ক্রেতা চাইলে সংশ্লিষ্ট কাগজপত্র একজন আইনজীবীকে দিয়ে পরীক্ষা করাতে পারেন। এতে দলিলের কোনো অসংগতি বা মালিকানার জটিলতা আগে থেকেই শনাক্ত করার সুযোগ থাকে।

ব্যাংক কী দেখে

হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনতে গেলে সম্পত্তির কাগজপত্র যাচাইয়ের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, ঋণের বিপরীতে যে ফ্ল্যাট বন্ধক রাখা হবে, সেটির মালিকানা ও আইনগত অবস্থান সম্পর্কে ব্যাংককে নিশ্চিত হতে হয়।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো সম্পত্তির বিপরীতে ঋণ দেওয়ার আগে ব্যাংক জমি বা ফ্ল্যাটের মালিকানার ধারাবাহিকতা, দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের হালনাগাদ তথ্য এবং সম্পত্তির ওপর কোনো দায় বা মামলা রয়েছে কি না, তা যাচাই করে। পাশাপাশি সংশ্লিষ্ট সম্পত্তির আইনি বৈধতা ও বাজারমূল্য নির্ধারণে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হয়। তবে ক্রেতাদেরও শুধু ব্যাংকের ঋণ অনুমোদনের ওপর নির্ভর করা উচিত নয়।

এম নাজিম এ চৌধুরী বলেন, সম্পত্তির মূল দলিল, বিক্রেতার মালিকানা, দখল, অনুমোদিত নকশা এবং কোনো বিরোধ বা দায় রয়েছে কি না, তা স্বাধীনভাবে আইনজীবীর মাধ্যমে যাচাই করা জরুরি। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংক যথাযথ যাচাই-বাছাই, স্বচ্ছ ঋণপ্রক্রিয়া ও আইনি পরামর্শের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্যাংকের এই যাচাই প্রক্রিয়া ক্রেতার জন্যও একটি বাড়তি সুরক্ষা হিসেবে কাজ করতে পারে। তবে ব্যাংকঋণ অনুমোদন করেছে বলেই সম্পত্তির সব ধরনের আইনি ঝুঁকি নেই—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। নিজের স্বার্থে ক্রেতাকেও প্রয়োজনীয় কাগজপত্র স্বাধীনভাবে যাচাই করা উচিত।

প্রতারিত হওয়ার ঝুঁকি কমাতে

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো বিক্রেতার কথায় অতিরিক্ত বিশ্বাস করে দ্রুত বুকিং বা বায়না করে ফেলা। আকর্ষণীয় দাম, সীমিত সময়ের অফার কিংবা দ্রুত বুকিংয়ের চাপ থাকলেও কাগজপত্র যাচাই না করে অর্থ দেওয়া উচিত নয়। প্রথমে সম্পত্তির মালিকানা ও দলিলপত্র যাচাই করতে হবে। এরপর প্রকল্পের অনুমোদন, ফ্ল্যাটের নকশা, নির্মাণের শর্ত এবং চুক্তিপত্র পরীক্ষা করে দেখতে হবে। সবশেষে রেজিস্ট্রেশনের আগে আবারও তথ্যগুলো মিলিয়ে নেওয়া ভালো।

চুক্তি অনুযায়ী ফ্ল্যাট না পেলে

চুক্তি অনুযায়ী ফ্ল্যাট না পেলে আইন ও চুক্তির শর্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া যায়। ফ্ল্যাট কেনাবেচা ও আবাসন ব্যবসাসংক্রান্ত বিষয়ে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০’-এর বিধান প্রযোজ্য হতে পারে। চুক্তিতে সালিসের ব্যবস্থা থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য প্রযোজ্য আইনের অধীন সালিসের পথ অনুসরণ করা যেতে পারে। প্রয়োজন হলে উপযুক্ত আদালতেরও আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, বিলুপ্ত র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসআরবি জানায়, দায়িত্ব গ্রহণের পর আজ ফারুক আহমেদের স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারি, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ চাকরিজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), সাবেক র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।

সারা দিন প্রায় নির্বিষ বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে এগিয়ে গেছে ৩১৫ রানে।
ন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা থেকে রিকশা ছাড়াতে যান বাবা ও ছেলে। পুলিশের এক কর্মকর্তা তাঁদের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা। টাকা চাওয়ার ঘটনা মুঠোফোনে গোপনে ধারণ করেন ছেলে।

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার

পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি

দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন। বিস্তারিত পড়ুন...

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

মুঠোফোনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখছেন এক শিক্ষার্থী

উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি সরকার গঠনে তৎপরতা শুরু করেছেন গাদি আইজেনকট। এ জন্য তাঁকে জোট করতে হবে। জোট গঠনে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন তিনি। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের নায়ক সেই ভোজিনিয়ার এখন সময় কাটছে ক্লাবের বেঞ্চে বসে

চিলির শীর্ষ লিগের দল কোলো কোলোর খেলোয়াড় হিসেবে পরিচিতি অনুষ্ঠানে ভোজিনিয়া।

ফুটবল কখন কাকে কোথায় নিয়ে যায়, তার হিসাব বোধ হয় ফুটবলের কাছেও নেই। একদিন যিনি ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবের গোলকিপার, তাঁকেই এক বিশ্বকাপ রাত বানিয়ে দিল বিশ্বতারকা। ইনস্টাগ্রামে অনুসারী বেড়ে গেল কয়েক ঘণ্টায় কয়েক মিলিয়ন। বিজ্ঞাপনের দুনিয়ায় ডাক পড়ল অ্যাডিডাস, পেপসি আর রেড বুলের। ব্যালন ডি’অরের মঞ্চেও জায়গা হলো। বিস্তারিত পড়ুন...

৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি

সামিরা খান মাহি

একসময় র্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি নামে মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। বিস্তারিত পড়ুন...

৫ম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে একটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রিদওয়ান মোশাররফ। সম্মানজনক স্বীকৃতি পেয়েছে গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনোভা ইয়ানা চৌধুরী।

চলতি বছর ১-৮ নভেম্বর থাইল্যান্ডের উবোন রাতচাতানি শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের অলিম্পিয়াড। এতে বিশ্বের ২৫টি দেশের ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের ৫৩ জন দলনেতা ও পর্যবেক্ষকও অংশ নিয়েছেন এই আয়োজনে। সব মিলিয়ে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫৭।

অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয় ২ নভেম্বর। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের তাত্ত্বিক সমস্যা সমাধান, উপাত্ত বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণভিত্তিক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগীদের দক্ষতার মূল্যায়ন করা হয়। ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন।

থাইল্যান্ডের উবোন রাতচাতানি বিশ্ববিদ্যালয়, প্রমোশন অব অলিম্পিয়াড অ্যান্ড সায়েন্স এডুকেশন ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অব থাইল্যান্ড যৌথভাবে আয়োজন করেছে এবারের অলিম্পিয়াড।

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

চার দেশের জাতীয় নির্বাচনের ফলাফল ভূরাজনীতির নতুন যুগে বিশ্ব জনমত গঠনে বড় ধরনের প্রভাব ফেলবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।
আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।
ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।
গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেছেন, “ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর আট বছরের শিশু ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা আওয়াজ দিচ্ছেন, তিনি নাকি দেশে আসবেন! হত্যাকরী আওয়াজ দিচ্ছেন।
ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ নেতা-কর্মীর মুখে মাস্ক ছিল।
রবিবার (৮ নভেম্বর) একটি রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।