ইরানের স্থলবাণিজ্য বন্ধে এবার যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স

ইরানের ওপর কয়েক মাস ধরে চলা নৌ-অবরোধের পর, মার্কিন সামরিক বাহিনী একটি টাস্ক ফোর্স গঠন করছে। এর লক্ষ্য হলো—তেহরান যাতে স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সামগ্রী স্থানান্তর করতে না পারে, তা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রচেষ্টাকে আরো জোরদার করা। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের তাঁবুগুলো প্লাবিত

ভারী বর্ষণের ফলে গাজা উপত্যকাজুড়ে গড়ে ওঠা আশ্রয়শিবিরগুলোতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে অনেক আশ্রয়স্থল ভেসে গেছে এবং কম্বল ও তোশক ভিজে নষ্ট হয়ে গেছে...

ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের তাঁবুগুলো প্লাবিত
স্কেল দিয়ে আঘাত শিক্ষকের, অবশের পথে স্কুলছাত্রীর হাত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ের পরিচয়পত্র গলায় না পরায় শিক্ষকের স্টিলের স্কেলের আঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তার হাত। বেঁকে...

স্কেল দিয়ে আঘাত শিক্ষকের, অবশের পথে স্কুলছাত্রীর হাত
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আহসান আল মুমিন ও এস কে জারিফ সিয়ামের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়ে...

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয়
কিস্তি গ্রাহকের মৃত্যুতে পরিবারকে লাখ টাকা সহায়তা ওয়ালটনের

কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কিস্তি সুরক্ষা কর্মসূচির আওতায় প্রয়াত গ্রাহক মো. সাইদুর রহমানের মনোনীত নমিনি ছাকেদা খাতুনকে এক লাখ টাকা আর্থিক সহ...

কিস্তি গ্রাহকের মৃত্যুতে পরিবারকে লাখ টাকা সহায়তা ওয়ালটনের
নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল উত্তরপাড়া এলাক...

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সৌদিতে নিহত ৭ বাংলাদেশির ৪ জন চকরিয়ার হতে পারে: ইউএনও

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে একই পরিবারের চারজন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

সৌদিতে নিহত ৭ বাংলাদেশির ৪ জন চকরিয়ার হতে পারে: ইউএনও

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের
খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের

বল টেম্পারিংয়ের ঘটনা দলের সবাই জানতেন, খাজার এই বক্তব্যের সঙ্গে একমত নন তৎকালীন কোচ ড্যারেন লেম্যান।তাঁর ধারণা, বইয়ে এসব লেখার জন্য খাজা ‘অনেক টাকা’ পাচ্ছেন।

নভেম্বর ৭, ২০২৬
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা

জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতিহত করতে মোতাহার হোসেন একজন অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, মোতাহার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন।

২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় আন্দোলনের মধ্যে মো. জসিম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. ফরিদা ওই বছরের ১১ ডিসেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে একটি  হত্যা মামলা করেন। এ মামলায় ১৯৬ নম্বর আসামি মোতাহার হোসেন (৬৬)।

২ নভেম্বর ডিবি পুলিশ গুলশান থেকে মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আজ শনিবার আবার তাঁর দ্বিতীয় দফা রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি মোতাহার (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেও অনেক তথ্য গোপন করেছেন। তাই তাঁকে আবার সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্যাদি যাচাই–বাছাই করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোতাহার হোসেনের রাজনৈতিক কোনো পদ–পদবি এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান। এ মামলায় তিনি ১৯৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

নভেম্বর ৭, ২০২৬
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দলেরই একটি অংশ জড়িত বলে অভিযোগ আহত ব্যক্তিদের। আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক–সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে হামলার ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। তাঁদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দলীয় নেতা-কর্মীদের কথা বলে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। চুয়েট ক্যাম্পাস–সংলগ্ন ওই সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাঁদের ওপর ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।

দলের একটি অংশ হামলায় জড়িত অভিযোগ করে আনোয়ার হোসেন বলেন, সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচির বিষয়ে আগেই স্থানীয় থানা-পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল। পুলিশ খুব কাছে উপস্থিত থাকলেও হামলার সময় তারা কার্যকর ভূমিকা নেয়নি।

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, দলের দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা–হট্টগোল হয়েছে। তবে মারামারির ঘটনা কেউ পুলিশকে জানায়নি।’

নভেম্বর ৭, ২০২৬
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের

এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পান নরসিংদীর পলাশের টেক্সটাইল শ্রমিক কবির মিয়া। মালিকের সন্ধান না পেয়ে এক হাজার টাকা খরচ করে বিভিন্ন এলাকায় মাইকিং করছেন তিনি। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৭, ২০২৬
নির্বাচনে ভরাডুবির পর ঘরে-বাইরে বিদ্রোহ, কতটা চাপে ট্রাম্প?
নির্বাচনে ভরাডুবির পর ঘরে-বাইরে বিদ্রোহ, কতটা চাপে ট্রাম্প?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/nirwacne-vradubir-pr-ghre-baire-bidroh-ktta-cape-tramp

নভেম্বর ৭, ২০২৬
বাংলা সাহিত্যের জাপানি অনুবাদক কিওকো নিওয়ার চোখে শামসুর রাহমান
বাংলা সাহিত্যের জাপানি অনুবাদক কিওকো নিওয়ার চোখে শামসুর রাহমান

জানতে চাইছিলাম, তাঁর নিজের কবিতা রচনার এতটা প্রেরণা আর উত্স কোথায়। এক শব্দে স্পস্ট করে প্রশ্নটির যে উত্তর তিনি দিয়েছেন তা হলো, ‘জীবন।’

নভেম্বর ৭, ২০২৬
মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়
মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/meghnar-buke-17-kejir-katla-bikri-hlo-17-hajar-500-takaz

নভেম্বর ৭, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। ৬ই নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ঐ লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে 'কিছু একটা' ঘটতে যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?

পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি নীতি নিয়েও একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম আলোচিত হলো সরকারি উদ্যোগে ল্যান্ড ব্যাংক তৈরির ঘোষণা।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
দিনাজপুরে শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
দিনাজপুরে শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি

উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে ধীরে ধীরে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। দিনে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। শীতের আগমনী বার্তায় অনেকে গরম কাপড় বের করার প্রস্তুতি নিচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
৭৫ সালের সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহের
৭৫ সালের সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহের

“১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ছিল ক্ষমতালোভী উশৃঙ্খল  অফিসারদের বিশৃঙ্খলা থামাতে এবং ঔপনিবেশিক আমলের বৈষম্যমূলক নিপীড়নমূলক রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহীদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্টা। মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, জাসদ নেতা, মহান বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছিল।”

নভেম্বর ৭, ২০২৬
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আহত
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আহত

কথা কাটাকাটির এক পর্যায়ে এক যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনছুর আলী। এ সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।

নভেম্বর ৭, ২০২৬
লাঠিসোঁটা নিয়ে বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৫
লাঠিসোঁটা নিয়ে বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৫

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
সরকার হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে, এমপি কয়ছর আহমেদ
সরকার হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে, এমপি কয়ছর আহমেদ

ভারতে থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সরকারিভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

নভেম্বর ৭, ২০২৬
সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার
সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার

পরিস্থিতি চরম রূপ নিলে প্রয়োজনে বিচার চেয়ে দেশের সর্বোচ্চ আদালত—সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতে সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে বিজেপির গুন্ডারা।

নভেম্বর ৭, ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে আবার সংঘর্ষ, কয়েকজন আটক
নিউ গিনি প্রোপার্টিজে আবার সংঘর্ষ, কয়েকজন আটক

রাজধানীর ইসিবি চত্বর-সংলগ্ন এলাকায় অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে জমির মালিকানা নিয়ে আবার সংঘর্ষ হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ৭, ২০২৬