দুবাইফেরত যাত্রীর ব্যাগে পারদযুক্ত নিষিদ্ধ ক্রিম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৩০০টি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ নামের এসব ক্রিমের ওজন ৪০ কেজি। জব্দ করা ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

ক্ষমা চেয়ে ধানুশ বললেন, আমি পুরো দায় নিচ্ছি

প্রিয় তারকাকে একনজর দেখতে বৈধ প্রবেশপাস হাতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন হাজারো ভক্ত। কিন্তু, অনুষ্ঠানস্থলের গেট পর্যন্ত গিয়েও তাদের অনেককে ফিরতে হয়েছে হতাশ হয়ে।

ক্ষমা চেয়ে ধানুশ বললেন, আমি পুরো দায় নিচ্ছি
জুয়ার আসরে পুলিশের অভিযান, তথ্যদাতা সন্দেহে সাংবাদিককে মারধর

বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান নিয়ে তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক হোসেন নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।

জুয়ার আসরে পুলিশের অভিযান, তথ্যদাতা সন্দেহে সাংবাদিককে মারধর
খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর-লুট

খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এ ঘটনা ঘটে। তবে এত...

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর-লুট
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নারীদের মিছিল

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন শত শত নারী। শনিবার এই বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নারীদের মিছিল
টেকনাফ পাহাড়ে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা ঘিরে আবারও পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়েও তিনটি মরদেহের সন্ধান পাওয়া যায়নি। এসময় পাচারকারীদের আস্তানা থেকে রান...

টেকনাফ পাহাড়ে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী
শার্শায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আশা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশা মিয়া ওই গ্রামের লালটু মিয়ার ছেলে।

শার্শায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ডেঙ্গু-হামে বড় ছেলের মৃত্যু, ছোট ছেলে লাইফ সাপোর্টে, হাসপাতালে দিশাহারা বাবা
ডেঙ্গু-হামে বড় ছেলের মৃত্যু, ছোট ছেলে লাইফ সাপোর্টে, হাসপাতালে দিশাহারা বাবা

ছেলে আরাফাতের জন্য যেন শোক করারও অবকাশ নেই তাঁর। কারণ, ১০ মাস বয়সী তাঁর আরেক ছেলে হাসপাতালের লাইফ সাপোর্টে। সেও ওই তিন রোগে আক্রান্ত।

নভেম্বর ৭, ২০২৬
ঝালকাঠিতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র
ঝালকাঠিতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র

‘অ্যাটমিক হ্যাবিটস’ তৈরির প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনো উপায় নেই। তবে এই বইটিতে লেখক তাঁর অভিজ্ঞতার আলোকে সব থেকে ভালো পদ্ধতির বর্ণনা করেছেন। আপনি যে ধারণার সহায়তায় একটি সফল ব্যবসা, একটি সুখী পরিবার এবং একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন, সেই কৌশলগুলো নিয়েই এই বইটিতে আলোচনা করা হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, ধরা পড়ল সিসিটিভিতে
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, ধরা পড়ল সিসিটিভিতে

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার দৃশ্য। বিস্তারিত দেখুন ভিডিওতে...

নভেম্বর ৭, ২০২৬
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত

বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে কামরুল নিজের জায়গার সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ মিয়া, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলের ওপর চড়াও হন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে কামরুলের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কামরুলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় প্রধান অভিযুক্তের পরিবারের তিন সদস্য আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা বেগম এবং তাঁদের ছেলে মিরাজ হোসেনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নভেম্বর ৭, ২০২৬
সততাই প্রকৃত শিক্ষা মাওলানা মুনিরের কাছে
সততাই প্রকৃত শিক্ষা মাওলানা মুনিরের কাছে

হাতে কালো মার্কার। শ্রেণিকক্ষের সাদা বোর্ডে আরবিতে একের পর এক বাক্য লিখে চলেছেন মাওলানা মুনির আহমেদ। বিমানবন্দরে আরবিতে কীভাবে কথা বলতে হয়, তারই সংলাপ। এরপর সামনে ডেকে আনেন এক ছাত্র ও এক ছাত্রীকে। দুজন দুই ভূমিকায় বোর্ডের সংলাপ বলে যায়, ভুল হলে শিক্ষক ধরিয়ে দেন। অন্য শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখে।

দৃশ্যটি চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার। শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরের এই মাদ্রাসায় আরবির প্রভাষক মুনির আহমেদ (৪৪)। গত ১৫ অক্টোবর মাদ্রাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

এভাবে পড়ানোর কারণও জানালেন মুনির আহমেদ। জীবিকার খোঁজে এ দেশের বিপুলসংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে যান, কিন্তু ভাষা না জানায় অনেকে বিপাকে পড়েন। তাই কমিউনিকেটিভ পদ্ধতিতে শিক্ষার্থীদের আরবিতে কথা বলা শেখান তিনি। তাঁর মতে, ভাষাটা রপ্ত থাকলে মধ্যপ্রাচ্যে কাজ, ব্যবসা বা পড়াশোনায় সুবিধা হয়।

তবে পাঠ্যবই বা ভাষা শেখানোয় থেমে থাকতে চান না মুনির আহমেদ। পবিত্র কোরআন-হাদিস আর ইসলামি মনীষীদের জীবনাদর্শের আলোকে শিক্ষার্থীদের সততা, মানুষের উপকার করা আর সুদ-ঘুষ থেকে দূরে থাকার শিক্ষা দেন তিনি। বললেন, শিক্ষার্থীরা বাস্তব জীবনে এসব মূল্যবোধ মেনে চললে শিক্ষক হিসেবে গর্ব হয়।

মুনির আহমেদের দিন শুরু হয় ফজরের নামাজ পড়ে ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসায় আসেন, দিনে চার-পাঁচটি ক্লাস নেন। নবম শ্রেণি থেকে ফাজিল পর্যন্ত পড়ান পবিত্র কোরআন-হাদিস, আরবি সাহিত্য, আকাইদ ও ফিকহ। বিকেল চারটায় মাদ্রাসা থেকে ফেরেন, মাগরিবের পর নেন পরদিনের ক্লাসের প্রস্তুতি।

গাজী ফিরোজ

পরিবারের আগ্রহে মাদ্রাসায়, নিজ ইচ্ছায় শিক্ষকতা

মুনির আহমেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরায়। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট, একমাত্র তিনিই পড়েছেন মাদ্রাসায়। বললেন, ‘ছোটবেলায় পরিবারের সবাই চাইতেন আমি মাদ্রাসায় পড়ি। সেই ইচ্ছা থেকেই পড়েছি। আর বড় হয়ে নিজের ইচ্ছায় মাদ্রাসায় শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি।’

২০০৪ সালে চট্টগ্রাম শহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন মুনির আহমেদ। পাশাপাশি চট্টগ্রাম কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেন।

মুনির আহমেদের ছাত্রজীবনে ফাজিল-কামিলের স্নাতক বা স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি ছিল না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আলাদা করে স্নাতক-স্নাতকোত্তর করতে হয়েছে। ২০১৬ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রভাষক (আরবি) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন। কক্সবাজার ও বোয়ালখালীর দুটি প্রতিষ্ঠানে শিক্ষকতার পর ২০১৯ সালে যোগ দেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায়। মাসের আয় নিয়ে মুনির আহমেদ  বলেন, ‘কষ্ট হয় না, তা বলব না। তারপরও কোনোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি।

মাদ্রাসাশিক্ষাকে যুগোপযোগী করার পক্ষে মুনির আহমেদ। তাঁর মতে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, তথ্যপ্রযুক্তি ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে।

‘সন্তানেরা যেন ভালো মানুষ’

মুনির আহমেদের স্ত্রী ও দুই মেয়ে থাকেন চট্টগ্রাম শহরে। তিনি থাকেন মাদ্রাসার পাশেই, সাপ্তাহিক ছুটির দিনে শহরে যান পরিবারের কাছে। বড় মেয়ে একটি মহিলা মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে, ছোটটির বয়স আড়াই বছর। দুই মেয়েকেই মাদ্রাসায় পড়াতে চান তিনি। তাঁর ইচ্ছা, তারা হাফেজে কোরআন হওয়ার পাশাপাশি যোগ্য ও সুনাগরিক হয়ে উঠুক।

মেয়েদের পেশা নিয়ে অবশ্য কোনো বাঁধাধরা চাওয়া নেই মুনির আহমেদের। তিনি বলেন, ‘চিকিৎসক-প্রকৌশলী নয়, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়তে চাই। তারা সৎ ও ন্যায়পরায়ণ থাকুক। বড় হয়ে অন্য কোনো পেশা বেছে নিতে চাইলে আমার আপত্তি নেই।’

গাজী ফিরোজ

জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম আলো

নভেম্বর ৭, ২০২৬
মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়
মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়

মেঘনা নদীতে ইলিশের আকাল। এর মধ্যে ভোলার ইলিশা চরডারমাথা মাছঘাটে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতলা। নিলামে মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার ৫০০ টাকায়। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৭, ২০২৬
এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ
এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ

এআই যদি সফটওয়্যার তৈরির গতি বহুগুণ বাড়ায়, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং সক্ষমতা একইভাবে না বাড়লে সফটওয়্যার সরবরাহের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে উঠতে পারে মান নিশ্চিতকরণ।

নভেম্বর ৭, ২০২৬
বিএসএসপি বিশ্ব শান্তি কুঠিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান
বিএসএসপি বিশ্ব শান্তি কুঠিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান

রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএসএসপি বিশ্ব শান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান। গতকাল শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

দিনব্যাপী অনুষ্ঠানে ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসনরক্ষিত মহাথেরসহ বৌদ্ধ ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, অন্তর্বতী সরকারে সাবেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ ঢাকা মহানগরে বসবাসরত বৌদ্ধ উপাসক-উপাসিকারা অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় আসা ও বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে উত্তরার ১৭ নম্বর সেক্টরের নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএসএসপি বিশ্ব শান্তি কুটির। এই নবপ্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠানে প্রথমবারের মতো কঠিন চীবর দান আয়োজন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক বিশেষ তাৎপর্য বহন করছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমার মধ্যে নির্দিষ্ট নিয়ম ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এ দানকে ‘দানোত্তম’ হিসেবে অভিহিত করা হয়। বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুসারে, কঠিন চীবর দানের মাধ্যমে অসীম পুণ্য অর্জিত হয়। পরিশেষে বিশ্বের সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ হয়।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। ৬ই নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ঐ লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে 'কিছু একটা' ঘটতে যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?

পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি নীতি নিয়েও একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম আলোচিত হলো সরকারি উদ্যোগে ল্যান্ড ব্যাংক তৈরির ঘোষণা।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
রেকর্ডের পর রেকর্ড তাওহীদ হৃদয়ের ব্যাটে
রেকর্ডের পর রেকর্ড তাওহীদ হৃদয়ের ব্যাটে

খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে একাই বদলে দিলেন ম্যাচের চিত্র। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। তার অবিশ্বাস্য ২৪২ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

নভেম্বর ৭, ২০২৬
শার্শায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু
শার্শায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আশা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশা মিয়া ওই গ্রামের লালটু মিয়ার ছেলে।

নভেম্বর ৭, ২০২৬
টেকনাফ পাহাড়ে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী
টেকনাফ পাহাড়ে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা ঘিরে আবারও পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়েও তিনটি মরদেহের সন্ধান পাওয়া যায়নি। এসময় পাচারকারীদের আস্তানা থেকে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নারীদের মিছিল
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নারীদের মিছিল

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন শত শত নারী। শনিবার এই বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

নভেম্বর ৭, ২০২৬
খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর-লুট
খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর-লুট

খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।