ককটেল বিস্ফোরণ-বাসে আগুন প্রতিরোধে দেশব্যাপী বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে।

৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী
পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেজ কুশনার।

পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার
ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।

ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত
বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?

নিজের বাড়িতে নাকি কোনো কথাই চলে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের!

বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?
সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা

‘স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষকতা করব। আর বিয়ে করে সংসার করা প্রতিটি মেয়েরই স্বপ্ন; আমারও ছিল। কিন্তু আমার কিছুই হলো না, সব শেষ।’ কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারেননি ৩৫ বছর বয়সী সবিতা রানী র...

সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

এ সময় তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।

আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মুখে থাকা সরকারের ওপর তাঁর পদত্যাগের ঘটনা নতুন চাপ তৈরি করল।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের বলেন, ৩৯ বছর বয়সী জিবরান আজ পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট রায় দেন। এর পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা খুব বেশি নয়। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত দায়িত্ব তাঁর।

রাজনীতিতে নতুন সমীকরণের আশঙ্কা

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভ হয়। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও এবং তাঁর পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকোর ছেলে।

ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিকের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমির মতে, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশের রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে হয় না।

ফাহমি এএফপিকে বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে এতে প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে।

পদত্যাগের কারণ হিসেবে জিবরান কী বলেছেন, তা জানাননি পার্লামেন্টের স্পিকার আহমাদ।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধান এবং পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা জনপ্রিয় নেতা জোকো উইদোদোর সমর্থনই প্রবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

বিদেশে পড়াশোনা নিয়ে বিতর্ক

ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিকের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেন। সেখানেই বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচন কমিশনে প্রার্থিতার কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি একটি সনদ দাখিল করেন। এতে বলা হয়েছিল, সিঙ্গাপুরে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভ হয়। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

তবে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ওই সনদ বাতিলের রায় দেন। এরপর পার্লামেন্টে জিবরানকে পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়।

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেছেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’

জিবরানের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করতে প্রবোওর হাতে ১৪ দিন সময় রয়েছে। এরপর পার্লামেন্টের হাতে উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দুই মাস সময় থাকবে।

নভেম্বর ১২, ২০২৬
বনের পাখি, মনের পাখি
বনের পাখি, মনের পাখি

‘আদ্যোপান্ত’র আয়োজনে ‘মনপাখি’ শিরোনামে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ৬ নভেম্বর। আজ প্রদর্শনীটির শেষ দিন।

পাখির সঙ্গে মানুষের মনের এক অদ্ভুত আত্মীয়তা রয়েছে। মানুষ শরীর নিয়ে চাইলেই আকাশে উড়তে পারে না, অথচ পাখি অনায়াসে ডানা মেলে পাড়ি দেয় দিগন্ত থেকে দিগন্তে। হয়তো এই অসম্ভবের আকাঙ্ক্ষা থেকেই পাখি মানুষের কল্পনায় বারবার স্বপ্ন, মুক্তি ও স্বাধীনতার রূপক হয়ে উঠেছে। পাখির উড়ে চলার মধ্যে মানুষ খুঁজে পেয়েছে তার অদম্য আকাঙ্ক্ষা, সীমা অতিক্রমের সাহস এবং মুক্ত জীবনের প্রতিচ্ছবি। শুধু তা-ই নয়, প্রাচীনকাল থেকে পত্রবাহক, লোককথার দূত, প্রেমের বার্তাবাহক কিংবা বিরহের প্রতীক—নানা পরিচয়ে পাখি মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে।

‘অপরূপা’, অ্যাক্রিলিক, রবিউল ইসলাম

সাহিত্যে, সংগীতে, চিত্রকলায় এবং লোকজ আখ্যানের পরতে পরতে পাখির এই বহুমাত্রিক উপস্থিতি তাই মোটেও আকস্মিক নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পাখির স্বাভাবিক সৌন্দর্য, বর্ণিল পালক, বিচিত্র অবয়ব, মধুর কণ্ঠস্বর এবং উড়ে চলার অনন্য ছন্দ। বাংলার প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য পাখির ডাক ও বাহারি রং আমাদের চোখ ও মনকে প্রতিনিয়ত মুগ্ধ করে। পাখি তাই কেবল প্রকৃতির একটি জীব নয়; মানুষের অনুভব, কল্পনা, স্মৃতি ও মননেরও এক অনিবার্য অনুষঙ্গ।

‘মা ও শিশু’, অ্যাক্রিলিক, নারগিস আক্তার পুনম

পাখির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে গাছপালা, জলাভূমি, বনভূমি, ঋতুচক্র এবং সামগ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য। অর্থাৎ পাখির বিপন্নতা শুধু একটি প্রাণীর বিলুপ্তির আশঙ্কা নয়, আমাদের নিজেদের অস্তিত্বের সংকটেরও পূর্বাভাস। এই জায়গা থেকেই লালমাটিয়ার ভূমি গ্যালারিতে ‘আদ্যোপান্ত’-এর আয়োজনে অনুষ্ঠিত যৌথ চিত্রপ্রদর্শনী ‘মনপাখি’কে দেখার আগ্রহ তৈরি হয়। ইসরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসাইন, রবিউল ইসলাম, মঞ্জুর রশিদ, নারগিস আক্তার পুনম, সঞ্জীব দাস অপু, শাহীন সোবহানা সুরভি, শক্তি নোমান, তানিয়া তোফায়েল হক, উপমা দাস তৃণা ও জেমরিনা হক এই ১২ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে নির্মিত তাঁদের শিল্পকর্মে পাখি এসেছে কখনো প্রকৃতির অনুষঙ্গ হয়ে, কখনো ব্যক্তিগত অনুভূতির প্রতীক হয়ে, আবার কখনো মানুষের সঙ্গে প্রকৃতির জটিল ও সংকটাপন্ন সম্পর্কের রূপক হয়ে।

‘উপনগরে কুটুম পাখি’, অ্যাক্রিলিক ও চারকোল, সঞ্জীব দাস অপু

‘মনপাখি’ নামটির মধ্যেও যেন একটি দ্বৈত অর্থের ইঙ্গিত রয়েছে। পাখি যেমন প্রকৃতির, তেমনি মানুষের মনেরও। তার ডানায় যেমন উড়ে যাওয়ার স্বপ্ন থাকে, তেমনি থাকে ফিরে আসার আকুলতা। কিন্তু সেই আকাশ যদি ক্রমেই ছোট হয়ে আসে, তাহলে মনপাখির উড়ান কোথায় গিয়ে থামবে?

‘রূপের সীমানা পেরিয়ে’, মিশ্র মাধ্যম, শক্তি নোমান

স্ক্রিনপ্রিন্ট ও সুতার সেলাইয়ের সমন্বিত মাধ্যমে ইসরাত জাহান পাখিকে কেবল প্রকৃতির অনুষঙ্গ হিসেবেই উপস্থাপন করেননি; বরং তার সঙ্গে বুনে দিয়েছেন লোকজ স্মৃতি, নগরজীবন ও সময়ের নানা সংকেত। তাঁর কাজে বনের টিয়া ও হীরামন যেমন গ্রামীণ লোকগাথা, প্রকৃতি ও চিরচেনা সৌন্দর্যের রূপক হয়ে ওঠে, তেমনি শহরের কাক ও রাতের প্যাঁচা বয়ে আনে আধুনিক জীবনবাস্তবতার ভিন্নতর ইঙ্গিত। পাখির এই পৃথক আবাস ও পরিচয়ের মধ্য দিয়ে শিল্পী যেন গ্রামীণ ঐতিহ্য থেকে নগরের কঠোর বাস্তবতা পর্যন্ত বিস্তৃত এক অনুভূতির পরিসর তৈরি করেছেন। অন্যদিকে কনক আদিত্যের চিত্রপটে হীরামন পাখি যেন রঙেরই এক বিশুদ্ধ নির্যাস। তাঁর দোতারার আকুল সুরের টানের মতোই ক্যানভাসে ডানা মেলেছে শঙ্খচিল, ভাতশালিক ও কাঠঠোকরা—রঙের কোমল ছোঁয়ায় একে গেছে সুরের রেখা। আর মামুন হোসাইনের ‘মনপাখি’ সিরিজে পাখির অবয়ব ধারণ করেছে মনের অলংকার। প্রকৃতির পাখিকে তিনি কল্পনা, অনুভূতি ও নান্দনিকতার অনন্য মিশেলে রূপ দিয়েছেন অন্তরের এক বর্ণিল প্রতিচ্ছবিতে।

‘বোনের টিয়া চন্দনা’ স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিক ও সূচিকর্ম; ইসরাত জাহান

রবিউল ইসলামের ক্যানভাসে যেমন নানা প্রজাতির পাখির বিচিত্র রূপ ফুটে উঠেছে, তেমনি ‘অপরূপা’ শিরোনামের চিত্রে ময়ূরের অলৌকিক সৌন্দর্যকে তিনি পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। অন্যদিকে নার্গিস আক্তার পুনমের প্রতিটি কাজে ধরা দেয় দৃষ্টিনন্দন কম্পোজিশনের মেলবন্ধন; তাঁর ‘মা ও শিশু’ চিত্রে পাখির নীড় এবং মাতৃস্নেহের চিরন্তন বাৎসল্য যেন এক মধুর দৃশ্যকাব্যে রূপ নিয়েছে। তবে শক্তি নোমানের ভাবনায় পাখি এসেছে একেবারে ভিন্ন মাত্রায়—মিশ্রমাধ্যমে পাখির রূপক অবয়ব নিয়ে নিরীক্ষা করে এবং ক্যানভাসে ধাতব পাখির কোলাজ বসিয়ে তিনি উন্মোচন করেছেন এক আধুনিক নান্দনিকতা। আর মনজুর রশীদের তুলিতে ক্যানভাসজুড়ে যে রঙের খেলা, তা যেন ইট-কাঠের যান্ত্রিক শহরে খাঁচাবন্দী মানুষেরই আকুল আত্মার এক তীব্র প্রতিধ্বনি।

‘মনপাখি’, অ্যাক্রিলিক, মামুন হোসাইন

‘আদ্যোপান্ত’র আয়োজনে ‘মনপাখি’ শিরোনামের এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনীটি রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ৬ নভেম্বর দর্শকদের জন্য খোলা থাকবে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নভেম্বর ১২, ২০২৬
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না
হলে আগুন জ্বলবে: স্পিকার
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেছেন স্পিকার।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

রাজনীতিবিদদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সুষ্ঠু নির্বাচন না হলে অস্থিতিশীলতা

রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা । আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ

দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।

অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তাঁরা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তাঁরা সংকুচিত থাকেন।

সংরক্ষিত আসন ধীরে ধীরে তুলে দেওয়া উচিত

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত।

রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন স্পিকার।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্পিকার বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে সরকার

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।

চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়।

সমাজের চিন্তা ও আচরণেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে।

ককাসের সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

সুবিধাবঞ্চিতদের জন্য আইন ও বাজেট দাবি

বক্তব্য দিচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া মানুষের জন্য আইন প্রণয়ন করবেন। কোনো সমস্যা তৈরি হলে তা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বড় সমস্যা দুর্নীতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।

সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নভেম্বর ১২, ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা রুটিন প্রকাশ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা রুটিন প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নভেম্বর ১২, ২০২৬
কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত
কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী পিকআপের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

নভেম্বর ১২, ২০২৬
জেনসেন হুয়াংকে চাকরি দেবেন মাস্ক, বললেন তাঁকে কাজ দেওয়া সম্মানের
জেনসেন হুয়াংকে চাকরি দেবেন মাস্ক, বললেন তাঁকে কাজ দেওয়া সম্মানের

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সময়টা ভালো যাচ্ছে না। চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তাঁর পরিস্থিতি জটিল হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা সিইওকে শিগগিরই পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।

এক্সের (সাবেক টুইটার) এক ব্যবহারকারী এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় তাঁকে নিয়োগ দেওয়ার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেন। ইলন মাস্ক তাতে সম্মতি জানান। জবাবে তিনি লেখেন, ‘এটা সম্মানজনক।’ খবর ইন্ডিয়া টুডের

এর আগেও জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইলন মাস্ক। এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় হুয়াং প্রথমবারের মতো বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর মাস্ক এক পোস্টে তাঁর প্রতি সমর্থন জানান। ওই পোস্টে তিনি বলেন, হুয়াং ‘অবিশ্বাস্য রকমের বোকামি’ করেছেন, তবে তাঁর খারাপ উদ্দেশ্য ছিল না। যে পোস্টে হুয়াংকে চাকরি দেওয়ার অনুরোধ করা হয়েছে, সেখানে হুয়াংকে এই প্রজন্মের অন্যতম সেরা উদ্যোক্তা ও যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য অপরিহার্য ব্যক্তি হিসেবে আখ্যা দেওয়া হয়। জবাবে মাস্ক বলেন, তিনি একমত।

ইলন মাস্ক ও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁরা বেশ কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মাস্ক যখন ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তখন এনভিডিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুপারকম্পিউটার ডিজিএক্স-১ কেনেন তিনি। এমনকি হুয়াং সেই কম্পিউটার নিজেই সান ফ্রান্সিসকোয় ওপেনএআইয়ের কার্যালয়ে গিয়ে মাস্কের হাতে তুলে দেন।

শুধু ইলন মাস্ক নন, জেনসেন হুয়াংয়ের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলতি সপ্তাহের শুরুতে এনভিডিয়ার প্রধানকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য হুয়াং অসাধারণ কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি শুধু জানি, তিনি ভালো মানুষ। আমার তা-ই মনে হয়। তিনি কোনো ভুল করেছেন বলে আমি শুনিনি।’ বলা হচ্ছে, অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে প্রায় এক বছর ধরেই জানতেন ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি পদক্ষেপ নেননি।

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক

হুয়াং এর আগেও বিবাহবিহর্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। চলতি বছরের মার্চে এক সম্মেলন চলাকালে সান হোসের এক হোটেলে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের সেই মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছিল। ভিডিও ধারণকারী ব্যক্তিকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

এদিকে এনভিডিয়ার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় হুয়াংকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে বাইরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এনভিডিয়া। স্থায়ী সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগেরও সম্ভাবনা আছে।

সাম্প্রতিক এসব অভিযোগ নিয়ে এখনো মন্তব্য করেননি জেনসেন হুয়াং। এ বিষয়ে তাঁর একমাত্র প্রকাশ্য বক্তব্য ছিল এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তা। সেখানে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন তিনি। হুয়াং লেখেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণ করেছি। আমার এই আচরণ তাঁকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে অনুতপ্ত।’ তবে ওই বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এনভিডিয়া। এ ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরাও এ বিষয়ে হুয়াংয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। অন্যদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে প্রত্যাখ্যান করেছে চীন।

নভেম্বর ১২, ২০২৬
উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন
উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। বোমাটা ফাটিয়েছেন উসমান খাজা।

নভেম্বর ১২, ২০২৬
হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডাকবাহী গাড়ির চালকসহ তিনজন নিহত
হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডাকবাহী গাড়ির চালকসহ তিনজন নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নভেম্বর ১২, ২০২৬
সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়, বলছে পাকিস্তান
সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়, বলছে পাকিস্তান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১২, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

নভেম্বর ১২, ২০২৬
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ

নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"

নভেম্বর ১২, ২০২৬
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'

সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
নিরাপত্তা শঙ্কা: ফের ঢাবি ছাড়ছেন ৬ বিদেশি শিক্ষার্থী
নিরাপত্তা শঙ্কা: ফের ঢাবি ছাড়ছেন ৬ বিদেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কা ও উদ্বেগের কারণে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাস ছাড়ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আরো ছয় চীনা শিক্ষার্থী।

নভেম্বর ১২, ২০২৬
সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে ইইউ: ফ্রান্স
সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে ইইউ: ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী সোমবার (১৬ নভেম্বর) রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে।

নভেম্বর ১২, ২০২৬
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

এ সময় তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

নভেম্বর ১২, ২০২৬
সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা
সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা

‘স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষকতা করব। আর বিয়ে করে সংসার করা প্রতিটি মেয়েরই স্বপ্ন; আমারও ছিল। কিন্তু আমার কিছুই হলো না, সব শেষ।’ কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারেননি ৩৫ বছর বয়সী সবিতা রানী রায়।

নভেম্বর ১২, ২০২৬
বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?
বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?

নিজের বাড়িতে নাকি কোনো কথাই চলে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের!

নভেম্বর ১২, ২০২৬
ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত
ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।

নভেম্বর ১২, ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার
পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেজ কুশনার।

নভেম্বর ১২, ২০২৬
৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী
৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে।

নভেম্বর ১২, ২০২৬