সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।”
টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা। এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।
যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. আতিয়ার রহমান নামের এক ব্যক্তি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল।
ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন ত...
সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা।

মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা।

নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য।

মেলার স্টলে বিভিন্ন ধরনের ফলমূলের পসরা সাজিয়ে রাখা হয়েছে।

মেলায় বিক্রির জন্য ভুট্টা পোড়াচ্ছেন এক বিক্রেতা।

জুমচাষের মাধ্যমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি সাজিয়ে রাখা হয়েছে মেলার স্টলে।

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছের শুঁটকি।

মেলায় প্রদর্শন করা হয়েছে আপফোল্খা (তিতা ফল)।

মেলা থেকে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল ও শস্য কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা।

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সবাই যখন জুমার নামাজে ব্যস্ত, তখন চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বর দুপুরে চাঁদপুর শহরে এ ঘটনা ঘটে

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। ফলে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারাচ্ছেন কি না, সে প্রশ্ন উঠেছে। বিস্তারিত ভিডিওতে…

একজন খেলোয়াড় যত বড়ই হোন, দলের চেয়ে বড় নন। ফুটবলে কথাটা খুব পরিচিত। কিন্তু তারকা ফুটবলারদের সামলানোর সময় এই দর্শনে অটল থাকা সহজ নয়। বিশেষ করে সেই খেলোয়াড় যদি হন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও অবশ্য এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কাছে সবার আগে দল, এরপর অন্য সবকিছু।

তারকাদের ঘিরে সব সময়ই প্রত্যাশা থাকে বেশি, সমালোচনাও হয় বেশি। খারাপ খেললেও প্রশ্ন ওঠে, ভালো খেললে সেটাই যেন স্বাভাবিক। ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে প্রত্যাশা সব সময় আকাশছোঁয়া; কিন্তু এথেন্সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এতেই প্রশ্ন উঠেছে, ভিনিসিয়ুস নিজের সেরা অবস্থায় না থাকলেও কি তাঁকে খেলিয়ে যাবেন কোচ জোসে মরিনিও? স্পষ্ট উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ। একজন খেলোয়াড়ের জন্য দলের ক্ষতি করতে রাজি নন তিনি। তাঁর কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুস জুনিয়রের এখন খারাপ সময়

আগামীকাল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এসেছে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ। যা নিয়ে মরিনিও বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে আমি কখনোই ইচ্ছা করে দলের ক্ষতি করতে চাই না।’

‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও

রিয়াল কোচ জোসে মরিনিও

ভ্যালেন্সিয়ার বিপক্ষে অবশ্য এমনিতেই খেলতে পারবেন না ভিনি। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে তর্ক করার কারণে এই শাস্তি পেয়েছেন তিনি। নিষেধাজ্ঞার চার ম্যাচ ছিল সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। প্রথম তিনটি ম্যাচ শেষ। বাকি এক ম্যাচ। ২১ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ফিরতে পারবেন তিনি।

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’

চ্যাম্পিয়নস লিগে এথেন্সে এএইকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিয়ুস খেললেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। মরিনিও অবশ্য মনে করেন, ভিনি খুব একটা খারাপ খেলেননি। তাঁর কথা, ‘এথেন্সের ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় যদি সাধারণ কোনো খেলোয়াড় খেলত, তাহলে সবাই বলত সে ভালো খেলেছে। সে ভালো খেলেছে, তবে অসাধারণ কিছু করেনি। ভিনিসিয়ুসের কাছে আমাদের প্রত্যাশা সব সময় সেই পর্যায়ের, যে পর্যায়ে খেলে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে আমাকে বিদায় করে দিয়েছিল।’

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তাঁর সঙ্গে কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের বুলেট থামিয়ে দিয়েছে তাঁর পথ চলা।

আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের মরদেহ পৌঁছালে মা–বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কক্সবাজারে সন্ত্রাসী অভিযানে স্বামীর নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। সেনাসদস্য তিতাসের বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকাশ হোসেনও বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনাসদস্য তিতাস শেখের মরদেহ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অবতরণ করে। সেখানে পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ আরই রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহটি গ্রহণ করে। বিকেল ৫টার দিকে গাড়িতে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বাদ মাগরিব নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ

এখানে পরিবারের পক্ষ থেকে নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসানসহ এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন।

জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিতাসের মরদেহটি নিয়ে যাওয়া হয় লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন। মা রেখা বেগম, বাবা আফজাল শেখ ও স্ত্রী সুমাইয়া আক্তারসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে গ্রামের স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

শোকে পাগলপ্রায় তিতাসের মা রেখা বেগম। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। তিতাস তখন বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’

সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবরে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে

তিতাসের এই কথাই যে শেষ কথা হবে, তা কল্পনাও করতে পারেননি মা রেখা বেগম। সন্তানের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে শুধুই বিলাপ করে যাচ্ছেন। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বাক্রুদ্ধ হয়ে শুধুই ঝরছে চোখের পানি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে তিতাসের মরদেহ নগরকান্দায় আনা হয়। পরে স্থানীয় লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী লস্করদিয়াস্থ স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্যকে শেষবিদায় জানান।

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।
ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।
স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।
যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল।
সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. আতিয়ার রহমান নামের এক ব্যক্তি।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।
টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা। এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।”
কক্সবাজার সদর উপজেলায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে মাহমুদুল হক (৪৫) নামের এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কের রেজু খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদি হাসান (১৮)।