ফুটবল

১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

নভেম্বর ১৩, ২০২৬
১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়
১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

চেক প্রজাতন্ত্র ০ : ২ স্পেন

থামার কোনো লক্ষণ নেই স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নরা নেশনস লিগে টানা পঞ্চম জয় পেয়েছে। আজ ইপেট অ্যারেনায় ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে লুইস দে লাফুয়েন্তের দল।

পিছিয়ে পড়েও লড়াইয়ের চেষ্টা করেছিল চেক প্রজাতন্ত্র। সুযোগ তৈরি করেছিল একাধিকবার। কিন্তু গোলের দেখা পায়নি তারা। নেশনস লিগে এটি স্পেনের টানা পঞ্চম জয়।

ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় স্পেন। চেকের ডি-বক্সে লুকাস আমব্রোসের হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি আলেক্স বায়েনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা ১২তম জয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। গোলকিপার উনাই সিমনের লম্বা কিকে বল ধরে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে গোল করেন ইয়েরেমি পিনো। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল হয় গোলটি।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে চেক। ৫৬ মিনিটে লাদিস্লাভ ক্রেইচির উঁচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে আদাম হলোজেকের হেড লাগে ক্রসবারে। কিন্তু গোলের সুযোগ নষ্ট করার পর বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। ৭২ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ক্রেইচি। অক্টোবরে প্রথম লেগেও স্পেনের বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন তিনি।

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

১০ জনের চেক এরপর আর সেভাবে লড়াই করতে পারেনি। যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মার্ক পুবিল। পেদ্রো পোরোর বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোলটি পেলেন তিনি। প্রথম গোলটি করেছিলেন গত সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

পাঁচ ম্যাচে পাঁচ জয়ে স্পেনের পয়েন্ট এখন ১৫।

পাঁচ ম্যাচে পাঁচ জয়ে স্পেনের পয়েন্ট এখন ১৫। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষে তারা। একই সময়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। চার জয়ে তাদের পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া। চেক এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা ১২তম জয়। সর্বশেষ বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই জয়ের ধারার পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ডও বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ম্যাচে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। একই দিনে চেকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

Prothomalo

View more

ইংল্যান্ড ২ : ১ ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে ইংল্যান্ডের জয়সূচক গোলটি তাঁরই। আর তাতেই ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে উঠেছে ইংল্যান্ড।

৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটা শুরু হয়েছিল কেইনকে ঘিরে উৎসব দিয়ে। ১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের। সেই শিলটন নিজে কেইনের হাতে তুলে দেন স্মারক। ম্যাচের আগে কেইন মাঠে দর্শকদের দেখান গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফি। প্রিন্স অব ওয়েলস তাঁকে উপহার দেন ১২৬ নম্বর লেখা জার্সি। টটেনহামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেইনের সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। বন্ধুকে তিনি দেন ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি।

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

এমন উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২৪ মিনিটে এগিয়ে দেন মরগান রজার্স। তারপর ৫৯ মিনিটে পিতার সুসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ৬৪ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিকে এসে বল রাখলেন কেইন। ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচ ঝাঁপ দিলেন বাঁয়ে। কেইনের শট গেল মাঝখান দিয়ে। ইংল্যান্ডের হয়ে কেইনের ৯২তম গোল। যে গোলই শেষ পর্যন্ত তাঁর দলকে এনে দিল দারুণ এক জয়।

কেইনের আগে ইংল্যান্ডের হয়ে গোল করেছেন মরগান রজার্স

৩৩ বছর বয়সী কেইন ইংল্যান্ডের হয়ে গোলের তালিকায় অনেক দিন ধরেই সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ওয়েন রুনির চেয়ে তিনি ৩৯ গোলে এগিয়ে। ২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে বদলি নেমে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করে অভিষেক রাঙিয়েছিলেন। এরপর খেলেছেন পাঁচ কোচের অধীনে, শুরুটা ছিল রয় হজসনকে দিয়ে। এখনকার কোচ টমাস টুখেল তাঁকে বলেছেন ‘নিখুঁত অধিনায়ক’।

কেইনের পরের লক্ষ্য ইংল্যান্ডের হয়ে ১০০ গোল। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, ‘এটা আরেকটা অবিশ্বাস্য মাইলফলক। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে চাই।’ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০০ গোল করেছেন মাত্র তিনজন। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ইরানের আলী দাইয়ি।

আপাতত নেশনস লিগে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে কেইনের দল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।

নভেম্বর ১৩, ২০২৬
বড় ভাইয়ের পেনাল্টি মিস,  ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে
বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

ইতালি ৩ : ১ ফ্রান্স

ইতালি গোল হজম করেছিল জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। শোধ দিল তরুণ স্ট্রাইকার পিও এসপোজিতোর জোড়া গোলে। সঙ্গে ডেভিদে ফ্রাত্তেসির আরও এক গোল। সান সিরোয় আজ ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে রবার্তো মানচিনির দল। দেশের মাটিতে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারাল ইতালি।

শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের। দেজিরে দুয়ের শট প্রথমে আটকে যায় পাশের জালে। এরপর আদ্রিয়েন রাবিওর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ১০ মিনিটে নিজের ভুলেই ম্যাচের প্রথম গোল হজম করেন তিনি। দোন্নারুম্মার ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি। জিনেদিন জিদানের দল এগিয়ে যায়।

ইতালির জয়ের নায়ক পিও এসপোজিতো

ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি। কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার পিও এসপোজিতো। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ব্র্যাডলি বারকোলার শট লাগে পোস্টে।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা বাড়ে। ৬০ মিনিটে কাম্বিয়াঘিকে ফাউল করেন গুস্তো। ইতালি পেনাল্টি পায়, কিন্তু পিও এসপোজিতোর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো সেটি মিস করেন। তবে আক্ষেপ বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। বদলি নামা ফেদেরিকো দিমার্কো পেনাল্টি এলাকায় নিচু ক্রস পাঠান। কাছ থেকে বল জালে পাঠান ডেভিদে ফ্রাত্তেসি।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

৭৪ মিনিটে আবারও পেনাল্টি পায় ইতালি। আন্তোনিও ভের্গারাকে বক্সের ভেতর ফেলে দেন দায়ো উপামেকানো। এবার স্পটকিকের দায়িত্ব নেন পিও এসপোজিতো। মাইক মাইনিয়ঁ ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, তবু লাভ হয়নি। নিচু শটে ডান পাশের কোনা দিয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিকে ওলিসে গোলের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ফ্রান্স আর ম্যাচে ফিরতে পারেনি। ৬৪ বছর পর ঘরের মাটিতে ফ্রান্সকে হারানোর আনন্দে মাঠ ছাড়ে ইতালি।

নেশনস লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষেও উঠে গেছে ইতালি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে নেমে গেছে ফ্রান্স। একই দিন তুরস্ককে ২-১ গোলে হারানো বেলজিয়াম ৯ পয়েন্ট নিয়ে তিনে।

নভেম্বর ১৩, ২০২৬
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।