জাতীয়

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা

গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয় মাদক কারবারিরা।

রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে তারা। এতে পুলিশ কনস্টেবল মাসুদ আহত হন। এসময় হাতকড়াসহ আসামি রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে গ্রেফতার করা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। আমরা আসামি ও পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি৷

শিহাব খান/এফএ

Popular post
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। এক‌টি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিন‌দের বেতন দেওয়ার কথা ব‌লে টাকা পয়সা হা‌তি‌য়ে নি‌চ্ছে।

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

শারীরিকভাবে অসুস্থ ও অর্থ সংকটে জীবনযাপন করছেন বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শরদ কাপুর।

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটির দাবি, বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে এসব বৈঠক হয়।

জাতীয়

View more
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। এক‌টি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিন‌দের বেতন দেওয়ার কথা ব‌লে টাকা পয়সা হা‌তি‌য়ে নি‌চ্ছে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি
মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি

ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, ‍‍“মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।”

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
৯৯ রানে পিছিয়ে চা বিরতিতে বাংলাদেশ

৯৯ রানে পিছিয়ে চা বিরতিতে বাংলাদেশ

নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট

নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

0 Comments