শেখ দিদারুল আলমের আত্ম–উন্নয়নমূলক বই ‘ফায়ার ইয়োরসেলফ—দ্য মাস্ট রিড বুক’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ১১ সেপ্টেম্বর বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
আত্ম–উন্নয়নমূলক এ বইয়ের বিভিন্ন অধ্যায়ে ব্যক্তিজীবনে পরিবর্তন, আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তাভাবনা, নিজের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জীবনের লক্ষ্য নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
পাঠচক্রে বইটির বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় ও মূলভাব নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও উপলব্ধি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে—নিজেকে পরিবর্তনের জন্য শুধু অনুপ্রেরণা যথেষ্ট নয়; প্রয়োজন নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা। একই সঙ্গে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি এবং নিয়মিত কাজের মাধ্যমে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বইটির আলোচনায় আত্ম–উন্নয়নের ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন বন্ধুরা। তাঁদের মতে, একটি ভালো বই মানুষের চিন্তার জগৎকে পরিবর্তন করার পাশাপাশি নিজের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করতে পারে। ‘ফায়ার ইয়োরসেলফ’ বইটির বিভিন্ন অধ্যায় সেই আত্মানুসন্ধান ও পরিবর্তনের পথকে আরও সহজভাবে ভাবতে সাহায্য করে।
পাঠ আলোচনা করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হাসান। তিনি বইটির বিভিন্ন অধ্যায়ের আলোচ্য বিষয় তুলে ধরার পাশাপাশি বই থেকে পাওয়া শিক্ষাগুলো ব্যক্তিজীবনে কীভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনজনকে মুখ বেঁধে আগুন দিতে দেখা গেছে।
ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জ জেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবুও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার বার্তা সংস্থা এএফপি-এর সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।