জাতীয়

হামলা-লুটপাটের অভিযোগ, চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
হামলা-লুটপাটের অভিযোগ, চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
হামলা-লুটপাটের অভিযোগ, চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগে খুলশী থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন ৬৬ বছর বয়সী মো. জাবেদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মো. জাবেদ। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বাবা।

বাদীপক্ষের আইনজীবী এস এম মইনুল ইসলাম জানান, আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম, দুই এসআই মো. শাহ পরান ও মো. আনোয়ার হোসেন ছাড়াও জালালাবাদ এলাকার মেম্বার বাবু প্রকাশ যুবলীগ বাবু, পাহাড়তলী কলেজ এলাকার মো. মিজানুর রহমান, পশ্চিম খুলশীর আমান উল্লাহ আমান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির আরিফ প্রকাশ ভুয়া সাংবাদিক আরিফ এবং আসাদ উল্লাহকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে জাবেদ অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড় এলাকায় তার বাড়িতে আসামিরা প্রবেশ করেন। সেখানে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা রাবার বুলেট ছোড়েন বলেও অভিযোগ করেন তিনি।

জাবেদের দাবি, তার বসতঘরের আসবাবপত্র, দরজা, জানালা ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে তার পুত্রবধু রেখা বেগমের কক্ষে ঢুকে ওয়্যারড্রব ভেঙে নগদ আট লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়।

লুটপাটে বাধা দেওয়ায় রেখা বেগমকে লাঞ্ছিত করা এবং তাকে ও জাবেদকে মারধরের অভিযোগও করা হয়েছে মামলায়। আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সরিয়ে দিতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেছেন বাদী।

মামলার অভিযোগে জাবেদ আরও বলেন, ঘটনার প্রতিবাদ করায় তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ভয়ে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ সদস্যরা সরকারি ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে পরিবারের ওপর হামলা চালিয়েছেন অভিযোগ করে জাবেদ বলেন, বিষয়টি নিয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিকার চেয়েও কোনো ব্যবস্থা না পাওয়ায় তিনি আদালতে মামলা করেছেন।

এর আগে গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগে খুলশী থানায় মামলা হয়। ওই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে আসামি করা হয়েছিল।

পুলিশ জানায়, ওই মামলার পর ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর হামলা চালান।

পরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও এক সদস্যকে আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

এমআরএএইচ/এসএনআর

Popular post
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। এক‌টি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিন‌দের বেতন দেওয়ার কথা ব‌লে টাকা পয়সা হা‌তি‌য়ে নি‌চ্ছে।

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

শারীরিকভাবে অসুস্থ ও অর্থ সংকটে জীবনযাপন করছেন বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শরদ কাপুর।

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটির দাবি, বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে এসব বৈঠক হয়।

জাতীয়

View more
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। এক‌টি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিন‌দের বেতন দেওয়ার কথা ব‌লে টাকা পয়সা হা‌তি‌য়ে নি‌চ্ছে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি
মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি

ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, ‍‍“মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।”

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
৯৯ রানে পিছিয়ে চা বিরতিতে বাংলাদেশ

৯৯ রানে পিছিয়ে চা বিরতিতে বাংলাদেশ

নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট

নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

0 Comments