শিক্ষা ও প্রযুক্তি

কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

Montu Mian সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কুষ্টিয়ার খোকসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতজনসহ মোট ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকোনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

সংবর্ধনায় ৩৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

কৃতী শিক্ষার্থী সাদিয়া সিদ্দিক জানায়, শিক্ষক ও বাবা-মায়ের দোয়া এবং নিজের পরিশ্রমে জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। খুবই ভালো লাগছে, এ ধরনের সংবর্ধনায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।

সহকারী শিক্ষক সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে এসএসসিতে সফলতা অর্জন করেছে। সংবর্ধনা প্রদানে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে এমন সংবর্ধনা অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া দরকার বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান। তিনি বলেন, এসএসসি পরীক্ষায় শোমসপুর বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানের লক্ষ্যেই এমন সংবর্ধনা অনুষ্ঠান। ভবিষ্যতে আরও বড় আয়োজন করা হবে।

আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম

Popular post
নরসিংদী পৌরসভায় গণশৌচাগার সংকট, ভোগান্তিতে লাখো মানুষ  

শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন লাখো মানুষ নরসিংদী পৌর শহরের সরকারি-বেসরকারি নানা সেবা নিতে ভিড় করে। জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে প্রতিদিন লাখো মানুষকে ঘিরে কর্মচঞ্চল থাকে শহরটি। কিন্তু জরুরি প্রয়োজনে একটু শৌচাগার ব্যবহারের সুযোগটুকু নেই অনেকের। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এ সংকট হয়ে উঠেছে দুর্ভোগের বড় কারণ।

বাণিজ্যিক গাইড বইয়ে জিম্মি মাধ্যমিকের ইংরেজি

শ্রেণিকক্ষে শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনা নেই। নেই ভাষা শেখানোর কার্যকর উদ্যোগ। ব্ল্যাকবোর্ড জুড়ে কেবল বাণিজ্যিক গাইডবই ও নোটবই থেকে তুলে দেওয়া তৈরি উত্তর। শিক্ষার্থীরাও সেসব উত্তর বুঝে শেখার পরিবর্তে মুখস্থ করেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ফলে পাঠ্যক্রমে বারবার সংস্কার ও আধুনিক শিক্ষা পদ্ধতির কথা বলা হলেও বাস্তবে বাণিজ্যিক গাইডবই ও নোট বইয়ের পাতাতেই বন্দি হয়ে আছে মানিকগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষা।

শৈলপ্রপাত ঝরনা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাভারে পাঁচজন, আশুলিয়ায় দুজন এবং ধামরাইয়ে দুজন রয়েছেন।

আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শিক্ষা ও প্রযুক্তি

View more
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে কতটা সহায়ক হবে, এ নিয়ে নানা আলোচনা সামনে আসছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
সাঈদ খোকনের পর নাহিদ, আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?

সাঈদ খোকনের পর নাহিদ, আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?

অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

পত্রিকা: '১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪'

পত্রিকা: '১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪'

ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়

ভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়

গোপালগঞ্জে এমপির হাসপাতালে ভাঙচুর-আগুন, নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত

গোপালগঞ্জে এমপির হাসপাতালে ভাঙচুর-আগুন, নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত

চীনে পৌঁছেছেন পুতিন, সামনে তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক

চীনে পৌঁছেছেন পুতিন, সামনে তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক

0 Comments