আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের পণ্যের মূল্য ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বাড়লে আমদানিকারকেরা এর মাধ্যমে আর্থিক ঝুঁকি কমাতে পারবেন। এতে ব্যবসার ব্যয় পরিকল্পনাও সহজ হবে।
পণ্যের দামের পরিবর্তনের কারণে ক্রেতা ও উৎপাদক উভয়েই আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকেন। তবে দাম বৃদ্ধি বা হ্রাসের প্রভাব উভয় পক্ষের জন্য একই রকম নয়। পণ্যের দাম বেড়ে গেলে ক্রয়মূল্য বেড়ে যায়। এতে ব্যবসার মুনাফা কমে যেতে পারে। আবার পণ্যের দাম কমে গেলে উৎপাদকেরা লোকসানের ঝুঁকিতে পড়েন।
এই বাস্তবতায় বিভিন্ন ধরনের হেজিং কৌশল ব্যবহার করে পণ্যের দামের ঝুঁকি কমানো যায়। এসব চুক্তির মাধ্যমে ভবিষ্যতের দামের বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ফলে ব্যবসার অনিশ্চয়তা কমে। ব্যবসার মুনাফায় যেসব পণ্যের দামের বড় ধরনের প্রভাব পড়ে তার মধ্যে আছে তেল, ইস্পাত কৃষিপণ্য ইত্যাদি। এসব পণ্যের দাম হ্রাস–বৃদ্ধির সঙ্গে উৎপাদন খরচ, পরিবহন ব্যয় ও ব্যবসার লাভ-ক্ষতির হিসাব বদলে যায়।
নির্দেশনা অনুযায়ী, প্রকৃত আমদানি দায়ের বিপরীতে যোগ্য আমদানিকারকেরা কমোডিটি ফিউচার, সোয়াপ, কমোডিটি সূচকভিত্তিক ফরোয়ার্ড চুক্তি, অপশনসহ আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন হেজিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, জ্বালানি, ভোজ্যতেল, ধাতু, শস্য, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানিকারকেরা এ সুবিধার আওতায় আসবেন। আমদানিকারকেরা প্রকৃত আমদানি ঝুঁকির সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হেজ করতে পারবেন। তবে এ জন্য প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণ ও নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, হেজিং জল্পনামূলক ব্যবসার সুযোগ নয়; বরং এর উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামাজনিত ঝুঁকি কমানো। এডি ব্যাংকগুলোকে যথাযথ যাচাই, নথি সংরক্ষণ, ঝুঁকি প্রকাশ ও বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ব্যবসায়ী মহল বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, বৈশ্বিক বাজারে পণ্যের দামের বড় ধরনের ওঠানামার ঝুঁকি মোকাবিলায় এ ব্যবস্থা কার্যকর সুরক্ষা দেবে। এতে আমদানিকারকদের ব্যয় পূর্বাভাস ও ব্যবসায়িক পরিকল্পনা করা সহজ হবে। প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
নওগাঁর বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে নতুন মোড় এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ পাওয়া যায়নি। এতে নবজাতক চুরির অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের অর্থনীতি তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কর্মক্ষম নারীদের প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই শ্রমশক্তির বাইরে রয়েছেন। এছাড়া ৮৪ শতাংশ তরুণ কর্মী অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। এটি ভারতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।
জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সোমালিয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে সোমালিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবুধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও অবিলম্বে প্রত্যাহার করে নিয়েছে সোমালি সরকার।
শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন লাখো মানুষ নরসিংদী পৌর শহরের সরকারি-বেসরকারি নানা সেবা নিতে ভিড় করে। জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে প্রতিদিন লাখো মানুষকে ঘিরে কর্মচঞ্চল থাকে শহরটি। কিন্তু জরুরি প্রয়োজনে একটু শৌচাগার ব্যবহারের সুযোগটুকু নেই অনেকের। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এ সংকট হয়ে উঠেছে দুর্ভোগের বড় কারণ।
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন লাখো মানুষ নরসিংদী পৌর শহরের সরকারি-বেসরকারি নানা সেবা নিতে ভিড় করে। জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে প্রতিদিন লাখো মানুষকে ঘিরে কর্মচঞ্চল থাকে শহরটি। কিন্তু জরুরি প্রয়োজনে একটু শৌচাগার ব্যবহারের সুযোগটুকু নেই অনেকের। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এ সংকট হয়ে উঠেছে দুর্ভোগের বড় কারণ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাভারে পাঁচজন, আশুলিয়ায় দুজন এবং ধামরাইয়ে দুজন রয়েছেন।