কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে থাকবে।
গাজীপুর মহানগরের সড়কে ব্যাটারিচালিত আটোরিকশা বা ই-রিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। এ লক্ষ্যে পুরো নগরীকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জোনের জন্য নির্ধারণ করা হবে পৃথক রং।
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ টি পেট্রোল বোমা ও ৫ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস।
রগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করা হবে।
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করা হবে।
গর্ভাবস্থায় ভ্রূণের কিছু সমস্যা দেখা দিলে, শিশুর জন্মের জন্য অপেক্ষা না করেই মাতৃগর্ভেই তার সমাধান করা সম্ভব।
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র - তিন পরাশক্তির শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের খবর সামনে আসতেই ইউরোপজুড়ে অস্বস্তি ছড়িয়ে পড়েছে। এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে ভাগাভাগি করে নেওয়ার সেই পুরনো অধ্যায়েরই প্রতিচ্ছবি হিসেবে দেখছেন অনেকে।