জাতীয়

৪ বছরে ১০ কোটি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণমন্ত্রী

Montu Mian মে ১৯, ২০২৬ 0
৪ বছরে ১০ কোটি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণমন্ত্রী
মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

 


আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ১০ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। এ ছাড়া সরকার আগামী অর্থবছরে অর্থাৎ ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সিপিডি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

মন্ত্রী জানান, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। তবে, তাদের ভাতার টাকা দরিদ্রদের কল্যাণে ব্যয় হবে।  তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় এনে জীবনমান উন্নয়ন করা হবে।

আবু জাফর মো. জাহিদ হোসেন আরও বলেন,  বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। ফ্যামিলি কার্ডে এনআইডিভিত্তিক তথ্য, কিউআর কোড, বারকোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে একজন নাগরিকের সব ধরনের সামাজিক সেবা একটি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার চিহ্নিত করতে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মচারী, শিক্ষক, স্বাস্থ্য সহকারী, কৃষি কর্মকর্তা ও সমাজসেবা কর্মীদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত তথ্য সংগ্রহে ভুলের হার মাত্র ২ থেকে ৩ শতাংশ।

সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান, সিপিডি ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি ও বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রমুখ।

Popular post
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাংলাদেশের জন্য এই রায় কতটা তাৎপর্যপূর্ণ?

রোহিঙ্গারা এসব জানতেন। বাংলাদেশও জানত। জাতিসংঘের তদন্তকারীরা অনেক আগেই এসব লিখেছেন। কিন্তু এবার কথাগুলো এসেছে বিশ্বের সর্বোচ্চ আদালত থেকে।

মুশফিক-মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শান্ত 

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে নেয়।

শি, ট্রাম্প আর পুতিনের ত্রিপক্ষীয় শান্তি ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠকে একটি ‘শান্তি ঘোষণা’য় সম্মত হয়েছেন।  বৃহস্পতিবার তিন বিশ্বনেতা নজিরবিহীন বৈঠকের পর বিষয়টি জানিয়েছেন।

বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রেললাইনের একটি অংশে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের পাশাপাশি স্লোগান দেওয়ায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জাতীয়

View more
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: স্পিকার
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
বাংলাদেশের জন্য এই রায় কতটা তাৎপর্যপূর্ণ?

বাংলাদেশের জন্য এই রায় কতটা তাৎপর্যপূর্ণ?

মুশফিক-মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শান্ত 

মুশফিক-মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শান্ত 

শি, ট্রাম্প আর পুতিনের ত্রিপক্ষীয় শান্তি ঘোষণা

শি, ট্রাম্প আর পুতিনের ত্রিপক্ষীয় শান্তি ঘোষণা

বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, গ্রেপ্তার ৬

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: টুকু

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাবির আইসিটি সেলের নিয়োগে প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ
ঢাবির আইসিটি সেলের নিয়োগে প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে নিয়োগে তথ্য গোপনের অভিযোগ ওঠা আইসিটি সেলের অফিস সহকারী রিয়াজুল ইসলামকে বাছাই করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
নিখোঁজের ৩১ ঘণ্টা পর শিক্ষকের মরদেহ উদ্ধার 

নিখোঁজের ৩১ ঘণ্টা পর শিক্ষকের মরদেহ উদ্ধার 

পূর্ব-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে: রেলমন্ত্রী

পূর্ব-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে: রেলমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

0 Comments