রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিন, ল্যাপটপ ও জাল নোটসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর র্যাব-৪।
র্যাব জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে দেশব্যাপী জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল চক্রটির।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন একটি হাউজিং সোসাইটি এলাকায় গত ১৮ মে সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজিব হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির একটি মেশিন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে একজন পেশাদার জাল টাকা প্রস্তুতকারী ও ব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। দীর্ঘদিন ধরে সে মোহাম্মদপুরের একটি বাসায় জাল টাকা তৈরি করে আসছিল। ফেসবুকের মাধ্যমে পরিচিত বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের বিশেষ পিডিএফ কপি সংগ্রহ করত সে।
র্যাব জানায়, সজিব সারা বছর জাল টাকা সরবরাহ করলেও ঈদুল আজহাকে সামনে রেখে তার বিশেষ প্রস্তুতি ছিল। পশুর হাটসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাড়ার সুযোগ কাজে লাগিয়ে সে চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও সরবরাহকারীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।
র্যাব আরও জানায়, এর আগেও ২০২৪ সালে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে বসিলা এলাকা থেকে র্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছিল সজিব।
সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি জাল নোট তৈরি ও বাজারজাতকারী সংঘবদ্ধ চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোহিঙ্গারা এসব জানতেন। বাংলাদেশও জানত। জাতিসংঘের তদন্তকারীরা অনেক আগেই এসব লিখেছেন। কিন্তু এবার কথাগুলো এসেছে বিশ্বের সর্বোচ্চ আদালত থেকে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে নেয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠকে একটি ‘শান্তি ঘোষণা’য় সম্মত হয়েছেন। বৃহস্পতিবার তিন বিশ্বনেতা নজিরবিহীন বৈঠকের পর বিষয়টি জানিয়েছেন।
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রেললাইনের একটি অংশে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের পাশাপাশি স্লোগান দেওয়ায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।