জাতীয়

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ২৬% বেড়েছে, ইইউতে বেড়েছে ৯%

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ২৬% বেড়েছে, ইইউতে বেড়েছে ৯%
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ২৬% বেড়েছে, ইইউতে বেড়েছে ৯%

দেশে তীব্র জ্বালানিসংকটের মধ্যেও গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমার পর আগস্টে তা ২৫ শতাংশ বেড়েছে। একইভাবে ইইউতে গত জুলাইয়ে আড়াই শতাংশ কমার পর আগস্টে রপ্তানি বেড়েছে ৯ শতাংশ।

তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, গত মাসে গ্যাস-বিদ্যুৎসংকটে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। তারপরও ক্রেতাদের ধরে রাখতে অনেক কারখানামালিক বাড়তি খরচ করে হলেও সময়মতো পণ্য রপ্তানি করেছেন। এতে বড় দুই বাজারে রপ্তানি বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বড় দুই বাজারে ভালো করায় গত মাসে মোট ৩৬১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। চলতি অর্থবছরে এখন পর্যন্ত (জুলাই-আগস্ট) মোট ৫৫০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৫%

আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ৮১ কোটি ৭১ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ রপ্তানি ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৬৫ শতাংশ বেশি।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১ দশমিক ৬১ বিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪২ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৭ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের বেশি।

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে।

দেশীয় উদ্যোক্তারা বলছেন, গত বছর পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে পোশাকের চাহিদা কমছে। চীনের ক্রয়াদেশ পাওয়া দ্রুত কমলেও তার বড় অংশ চলে যাচ্ছে ভিয়েতনামে। কিছু অংশ পাচ্ছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। বাংলাদেশে আসছে তুলনামূলক কম। কারণ, চীন থেকে সরে আসা ক্রয়াদেশের বড় অংশই কৃত্রিম তন্তুর বা ম্যানমেইড পোশাক, যেখানে বাংলাদেশের সক্ষমতা তুলনামূলক কম। পাশাপাশি দীর্ঘ লিড টাইমের কারণে ফাস্ট ফ্যাশনের ক্রয়াদেশেও বাংলাদেশ পিছিয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেন। এরপর ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগ করে সব দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। আইন অনুযায়ী ১৫০ দিনের জন্য এ শুল্ক আরোপ করা যায়, যার মেয়াদ গত মাসে শেষ হয়েছে।

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে জুলাই মাসে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০ ও সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশের শুল্কহার কম। এতে সামনের দিনে বাজারটিতে সম্ভাবনা দেখছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা।

ইইউর বাজারেও প্রবৃদ্ধি

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশ ১৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেশি।

এর আগে জুলাইয়ে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছিল। ওই মাসে রপ্তানি হয়েছিল ১৯৩ কোটি ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৪৯ কোটি ডলারের। এ রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩৫ শতাংশ বেশি।

২০২৫-২৬ অর্থবছরে ইইউর বাজারে ১৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩১ শতাংশ কম।

ইউরোস্টাটের তথ্য অনুযায়ী, চলতি পঞ্জিকা বছর ২০২৬ সালের প্রথম ৭ মাস জানুয়ারি-জুলাইয়ে ইইউর বাজারে বাংলাদেশের রপ্তানি ১৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে। এ সময়ে রপ্তানি হয়েছে ১ হাজার ৩৭ কোটি ডলারের তৈরি পোশাক।

জানতে চাইলে নিট পোশাকশিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘ইপিবির তথ্যের সঙ্গে অটেক্সা ও ইউরোস্ট্যাটের পরিসংখানের পার্থক্য থাকে। ফলে এক মাস পর দুই সংস্থা থেকে তথ্য পাওয়া গেলে প্রকৃত রপ্তানি কত হয়েছে, সেটা বোঝা যাবে। গত মাসে গ্যাস–বিদ্যুতের সংকটে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাড়তি ব্যয় করে হলেও সময়মতো রপ্তানি করেছেন আমাদের উদ্যোক্তারা।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, দুই দিন ধরে কারখানায় গ্যাসের চাপ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এটা অব্যাহত থাকলে রপ্তানি বাড়বে। কারণ, তখন ক্রেতারা ক্রয়াদেশ দিয়ে ভরসা পাবেন।

Popular post
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী এবং একজন অতিথিকে আটক ও শনাক্ত করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। শুক্রবার (২০ নভেম্বর) রাতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে।

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপীয় হার্ট জার্নাল- কার্ডিওভাসকুলার ইমেজিং সাময়িকীতে। এতে যুক্ত ছিলেন চীনের ঝেংঝৌ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের ৪২ হাজার ৬৭১ জন নারী ও পুরুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন।

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

হুথি বিদ্রোহীরা বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিমান হামলার হুমকি দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতীয়

View more
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত
পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

পোল্যান্ডে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় এগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন মিত্র দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল

আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল

0 Comments